খবর বিজ্ঞপ্তি
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর বিরুদ্ধে মিথ্যা মামলা ও কুৎসা রটানোর প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে আযোজিত মানববন্ধনে বক্তারা বলেছেন সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর বিরুদ্ধে মিথ্যা মামলা ও কুৎসা রটানোর সাথে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করতে করতে হবে। তা না হলে সাংবাদিক সমাজ কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলবে। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রবিবার বেলা ১১টায় খুলনা পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সুনীল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম হাবিব, সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, মল্লিক সুধাংশু, মামুন রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মোঃ মাহবুব আলম সোহগ,মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবূ তৈয়ব, কেইউজের সাবেক সাধারণ মোঃ শাহ আলম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ রকিব উদ্দিন পান্নু, আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এএইচএম শামিমুজ্জামান, সহসভাপতি তরিকুল ইসলাম, বাবুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী, টিভি ক্যামেরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নেয়ামুল হোসেন কচি, সভাপতি আজিজুল ইসলাম, প্রেস ক্লাবের সহকারী সম্পাদক মাহাবুবুর রহমান মুন্না, সাংবাদিক নেতা আসাদুজ্জামান খান রিয়াজ বক্তৃতা করেন।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তৃতা করেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত ঘোষ, মহানগর ছাত্রলীগ সাধারণ আসাদুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান রাজেশ, শেখ আবুল হালিম প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন টিভি রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ এমডি অসিম, বাবুল আক্তার, ফরিদ রানা, হাসান আল মামুন, শেখ আল এহসান, কৌশিক দে, মাকসুদুর রহমান, রিতা রানী দাস, আমজাদ হোসেন লিটন, শিশির মল্লিক, শাহজালাল হোসেন মিলন, মো: আবুল বাশার, মো: সোহেল, মো: রফিক আলী, শেখ জালাল, ইয়াসির আরাফাত অনিক, রকিবুল ইসলাম মতি, মাহবুবুর রহমান মাহবুব, মো: শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম বাবু, বাপ্পী খান, নাজমুল হক পাপ্পু, দেবব্রত রায়, তরিকুল ইসলাম ডালিম, আ: রাজ্জাক, রোমানিয়া ইসলাম, আনিসুর রহমান কবির মুন্সি,
এছাড়া সংহতি প্রকাশ করেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন খুলনা শাখা, সংবাদপত্র হকার্স ইউনিয়েনের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।











































