জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম.কাদেরের রোগ-মুক্তি কামনায় যুব সংহতির দোয়া
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদেরের রোগ-মুক্তি কামনা করে খুলনা মহানগর জাতীয় যুব সংহতির উদ্দ্যোগে আজ বিকাল ০৪:৩০টায় খুলনা মহানগর জাতীয় যুব সংহতির ডাকবাংলাস্থ দলীয় কর্য্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে খুলনা মহানগরের পাঁচ থানার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত হন, এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও নগর যুব সংহতির ভার-প্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ সভাপতি যথাক্রমে মোঃ হানিফ শিকদার, মোঃ আঃ সালাম, মোঃ সিদ্দীকুর রহমান, মহানগর যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মিলন খান, মোঃ আকতার হোসেন, মাসুদ আকুঞ্জী, রাসেল মামুন, শাকিল আহমেদ লাল, গোলাম রব্বানী মুন্না, মোঃ নুরুল হক, মোঃ সাইদুর রহমান রিপন, সাগর শিকদার, মোঃ মাকসুদ, মোঃ মাসুদ রানা, মোঃ রাজু, গাজী মোশারেফ, মোঃ খোকন হাওলাদার, মুন্সি হাবিবুল্লা, মোঃ মুনির শেখ, মোঃ মুরাদ, মোঃ এরশাদ, মোঃ মামুন শেখ, মোঃ শামিম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রিয়াজ, মোঃ জাহিদ, মোঃ রাকিব প্রমূখ।
ইউনিয়ন আ’লীগ সভাপতি বাহাউদ্দিন মাস্টারের সুস্থতা কামনায় দোয়া
যশোর অফিস
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাহাউদ্দিন মাস্টার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিল করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেন, লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খায়রুল ইসলাম, ইউপি সদস্য ছায়রা বেগম, লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুহুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা রাফায়েত রিওন ও বাপ্পী হোসেন।
বাহাউদ্দিন মাস্টার বার্ধক্যজনিত রোগে অসুস্থ রয়েছে। তাঁর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
যশোরে অস্ত্র ও ইয়াবাসহ তিনজন গ্রেফতারের ঘটনায় মামলা
যশোর অফিস
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টহলদল বৃহস্পতিবার রাতে শহরের ৭ নং ওয়ার্ড যশোর ফুড গোডাউনের দক্ষিণ পাশর্^ থেকে তিনজনকে একটি দেশী তৈরী ওয়ান স্যুটারগান ৪টি মোবাইল ফোন নগদ ৩৯০ টাকা ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, খুলনা জেলার সদর উপজেলার ওয়ার্ড নং ২৪, নিরালা আবাসিক এলাকা রোড নং ১৯, বাসা নং ১০২ এর মৃত মোশারফ হোসেনের ছেলে ওহিদুজ্জামান সজিব,একই থানার ০৭ বাগমারা তেতুলতলার মৃত দেলোয়ার হোসেনের ছেলে জোবায়ের হোসেন ও মৃত ভুলু সরদারের ছেলে শান্ত ইসলাম ওরফে রাসেল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অস্ত্র আইনে ও মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার ১৪ জানুয়ারী সন্ধ্যারাতে গোপন সূত্রে খবর পান যশোর ফুড গোডাউনের দক্ষিণ পাশের্^ পায়ে হাটা রাস্তায় একদল সন্ত্রাসী অস্ত্র ও মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের টিম রাত সোয়া ৮ টায় উক্ত এলাকায় অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা উক্ত সন্ত্রাসী অস্ত্রধারী মাদক বিক্রেতারা দৌড়ে পালাবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাদের দখল হতে একটি দেশী তৈরী ওয়ান স্যুটারগান মোবাইল ফোন, ৫০ পিস ইয়াবা ও নগদ ৩শ’ ৯০ টাকা উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা দায়ের করেন। শুক্রবার ১৫ জানুয়ারী বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মৈত্রী মানবিক সহায়ক কমিটির কম্বল বিতরণ যশোরে
যশোর অফিস
মৈত্রী মানবিক সহায়ক কমিটির উদ্যোগে যশোরে একশ’ সুবিধাবঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় যশোর শহরের ভোলা ট্যাংক রোডে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কার্যালয়ের সামনে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
মৈত্রী মানবিক সহায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু বলেন, আমরা সামর্থ্য অনুযায়ী শীতার্তদের মানুষের মধ্যে সামান্য কিছু অংশকে কম্বল দিয়েছি। আমাদের সুহৃদ, বন্ধু ও শুভানুধ্যায়ীর দেওয়া সহায়তা থেকে এই আয়োজন করেছি।
তিনি বলেন, প্রাপ্ত কম্বলের মধ্যে অর্ধেক ভবদহ জলাবদ্ধ এলাকার সুবিধাবঞ্চিতদের এবং বাকি অংশ শহরের মানুষের মাঝে দেওয়া হয়েছে।
কম্বল বিতরণকালে অন্যদের মধ্যে সংগঠনের সদস্য ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোরের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক দিপঙ্কর বিশ্বাস, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
যশোরের সাড়াপোল সর্বজনীন কালী মন্দির পরিচিতি সভা অনুষ্ঠিত
যশোর অফিস
যশোর সদর উপজেলার সাড়াপোল সর্বজনীন কালী মন্দিরে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মন্দির প্রাঙ্গণে পরিচিতি সভা হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সুনীল ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সন্তোষ দাস।
উপদেষ্টা কৃত্তিবাস মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দিবাকর বকসী, মৃত্যুঞ্জয় মন্ডল, তাপস দাস, অসিত ঢালী, মনোতোষ ঘোষ, বিষ্ণু সরকার, সাধারণ সম্পাদক সত্যরঞ্জন দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মন্ডল ও রঞ্জন দাস।
এ সময় অতিথিবৃন্দ নব-গঠিত কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেয়া হয়।
শার্শায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে মহিলা নিহত
যশোর অফিস
আশানুর রহমান আশা, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার গোড়পাড়ায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে জামেনা বেগম (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার সময় গোড়পাড়া কদবেলতলার মোড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত জামেনা বেগম লক্ষ্মণপুর পশ্চিমপাড়া কাশেমের মোড় এলাকার শামছুর সর্দারের স্ত্রী। এ ঘটনায় ভ্যান চলাক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার সময় নিহত জামেনা বেগম মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ইঞ্জিন চালিত ভ্যানে করে রওয়ানা হন। প্রতিমধ্যে গোড়পাড়া কদবেল তলা মোড়ে পৌছালে একটি বেওয়ারিশ ছাগল রাস্তা পার হওয়ার সময় ছগলের দঁড়িতে বেঁধে ভ্যান উল্টে গেলে ঘটনাস্থলে জামেনা বেগমের মৃত্যু হয়। এবং ভ্যান চালক ভনু মিয়া গুরুতর আহত হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগর-এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের-এমপি করোনা আক্রান্ত হয়ে নিজ বাসভবনে কোয়াটেইনে আছেন। তাঁর রোগমুক্তি কামনা করে আজ ১৫ জানুয়ারী ২০২১ খ্রিঃ জাতীয় পার্টির খুলনা জেলা ও মহাননগর-এর উদ্যোগে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৬টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া-মাহফিলে সভাপতিত্ব জাপা’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑজাপা’র মহানগর যুগ্ম আহ্বায়ক এড. মোঃ মাহাতাব উদ্দিন, শেখ নাজমুল কবির সাদী, আশরাফুল ইসলাম সেলিম, এস এম আনিসুর রহমান, শরীফ মোঃ শাহজাহান, জেলা নেতা জি এম বাবুল, রহমত আলী খান, মহানগর নেতা তোবারক হোসেন তপু, মোঃ কালাচাঁদ, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, দেশ আহমেদ রাজু, মোঃ মাসুদ রানা, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, মাজাহার জোয়ার্দ্দার পান, কামাল হোসেন, এজাজ আহমেদ, মোঃ মিলন, মোঃ আব্দুস সালাম, গাজী মোশাররফ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাতীয় কৃষক পার্টির খুলনা জেলার আহ্বায়ক মাওলানা মোঃ ইয়াহিয়া।
সোনালী ব্যাংক লিঃ খুলনার অবসরপ্রাপ্ত এসপিও আকতারী বেগমের মৃত্যুতে গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংক লিমিটেড অবসরপ্রাপ্ত কর্মকর্তা/নির্বাহী ফোরাম, খুলনা’র সদস্য আকতারী বেগম, এসপিও (৬৭) গতকাল ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)। সবুজবাগ জামে মসজিদে ১৫ জানুয়ারি বাদ জুম্মা মরহমার নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেনÑফোরামের সভাপতি বেগম নাজমা সুলতানা, উপদেষ্টা জিএম (অবঃ) হারুন অর রশীদ খন্দকার, ডিজিএম (অবঃ) আবু হোসেন শেখ, ডিজিএম (অবঃ) এ এম ফরহাদ হোসেন, ডিজিএম (অবঃ) জয়নাল আবেদীন, এজিএম (অবঃ) মানিক চন্দ্র ম-ল, ফোরামের সহ-সভাপতি এস এম হাফিজুর রহমান, শাহজাহান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম জালাল উদ্দিন, নজমল ইসলাম, এ এম ইউনুছ আলী, ইলিয়াস আলী মালঙ্গী, বেলায়েত হোসেন, প্রফুল্ল চন্দ্র ম-ল, হাবিবুল্লাহ খান, গোলাম রব্বানি, নৃপেন রায়চৌধুরী, আনোয়ারা বেগম, শেখ আসাদুজ্জামান, সেকেন্দার হায়াত, মোদাচ্ছের হক, মুন্সী ইলিয়াচুর রহমান, আফজাল হোসেন খান, মতিয়ার রহমান খান বাবলু প্রমুখ।
তালায় ১শ ৩ বছর বয়সে মারা গেলেন সাংবাদিক ফয়সালের পিতা
ইলিয়াস হোসেন, তালাঃ
তালার সিনিয়র সাংবাদিক এমএ ফয়সালের পিতা ডাঃ মোঃ হানিফ আলী সরদার (১০৩) আর নেই (ইন্নালিল্লাহি…. রাজিউন)। বৃহস্পতিবার রাত ১২ টার পর রহিমাবাদ গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন বার্ধক্যজনিত কারণসহ বিভন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার (১৫ জানুয়ারী) বাদ জুম্মা তালা কাছেমুল উলুম মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক এমএ ফয়সালের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে তালা সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, মামুন রেজা প্রমুখ।
তালায় মৃত্যুর কাছে হেরে গেলেন শিক্ষকনেতা মুকুন্দ রায়
ইলিয়াস হোসেন, তালাঃ
সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুন্দ রায় (৫৪) আর নেই। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় একমাস চিকিৎসাধীন থাকার পর তিনি বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার খলিলনগর গ্রামের মৃত সুধির কুমার রায়ের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে যান। শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুরে কাশিমনগর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, জেলা আওয়ামী লীগনেতা লায়লা পারভীন সেঁজুতি, প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রাহমান, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
মাল্টিস্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
ইলিয়াস হোসেন, তালাঃ
বে-সরকারী সংস্থা উত্তরণ ও দলিতের আয়োজনে উপজেলা মাল্টিস্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স রুমে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভীর সহায়তায়, ওয়াশ এসডিজি ফেজ-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু এবং সদস্য সচিব সদর উপজেলা প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মনিরুজ্জামান। সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শেখ রফিকুল ইসলামসহ বল্লী,ঝাউডাঙ্গা ও আগরদাড়ি ইউনিয়নের সচিব,মেম্বার,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফেডারেশনের সভানেত্রীসহ পানি, স্যানিটেশন ও ন্যাপকিন ব্যবসায়ীবৃন্দ।
উক্ত সভায় তিনটি ইউনিয়নের সামাজিক মানচিত্রের মাধ্যমে প্রাপ্ত ওয়াশের তথ্য শেয়ারিং ও সমস্যা সমাধানে করনীয় নির্ধারণ, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল পানি, স্যানিটেশন, হাইজিন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ভিলেজ ওয়াশ কমিটির সভাপতিগণ তাদের এলাকার সমস্যাসমূহ উপস্থাপন করেন।
জাপা চেয়ারম্যানের সুস্থতা কামনা করেছেন খানজাহান আলী থানা জাতীয় কৃষক পার্টি
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
জাতীয় পার্টিও চেয়ারম্যান ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় উপনেতা গোলাম মো. কাদেরের সুস্থতা জন্য খানজাহান আলী থানা সহ খুলনাবাসীর কাছে দোয়া কামনা কওে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা জাতীয় কৃষক পার্টি।বিবৃতিদাতারা হলেন খানজাহান আলী থানা জাতীয় কৃষক পার্টির সভাপতি মোঃ নূর আলম মোল্যা, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম মিনা, সাংগঠনিক সম্পাদক মোঃ রিজাউল ইসলাম, আব্দুল মান্নান সরকার, মোঃ মিন্টু মিয়া, মোঃ রাকিব খান, মো. সুমন, মো. আল আমিন হোসেন, আসাদুর জামান, সালাম বিশ^াস প্রমুখ।
পাঁচ জন বাচিকশিল্পী ও কবিকে সাহিত্য নিকেতনের স্মারক সম্মাননা প্রদান
খবর বিজ্ঞপ্তি
পাঁচ জন গুণী বাচিকশিল্পী ও কবিকে স্মারক সম্মাননা প্রদান করেছে দুই বাংলার কবি সাহিত্যিকদের সংগঠন সাহিত্য নিকেতন। করোনাকালীন দুই বাংলার সুর দুরিয়ায় ওয়ান লাইনে কণ্ঠে কবিতা ও কলমে কবিতা প্রতিযোগিতার এই সম্মননা প্রদান করা হয়। শুক্রবার যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সাহিত্য নিকেতনের এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি বিশ্বাস মিলন আহমেদ মিলি।
পুরস্কার প্রাপ্তরা হলেন, বাচিকশিল্পী শ্রাবনী সুর ও জাহিদুল ইসলাম যাদু এবং কবি রাজ পথিক, কবি অরুন বর্মন ও কবি মিঠুন মুখার্জী। পরে বিশ্বাস মিলন আহমেদ মিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাসে পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহ-সাধারণ সম্পাদক শিবনাথ মন্ডল হিমাংশু ও কোষাধ্যক্ষ খন্দকার বাপ্পী। পরে শিল্পীরা সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
এসময় বক্তারা বলেন, বাংলা ভাষা চর্চা ও বাঙালি সংস্কৃতি লালন, পালন ও ধারণ করার জন্য সাহিত্য নিকেতন কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যহত থাকবে। উল্লেখ্য করোনার সময়ে সরকার ঘোষিত স্বাস্থবিধি প্রতিপালন করার জন্য বাড়িতে বসে সাহিত্য নিকেতনের ওয়ান লাইনে কলমে কবিতা ও লাইভ প্রোগ্রামে কণ্ঠে কবিতা প্রতিযোগিতার আয়োজন করে। তারই ধারাবাহিকতায় দুই ক্যাটাগরিতে ১৫ জন বাচিকশিল্পী ও ১৫ জন কবিকে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে গতকাল যশোরাঞ্চলের পাঁচ জনকে সম্মাননা প্রদান করা হলো।
পেশাজীবী শ্রমিক লীগ খুলনা মহানগর ১৮নং শাখার সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পেশাজীবী শ্রমিক লীগ খুলনা মহানগর ১৮নং ওয়ার্ড শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন আজ ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার বিকেল ৪টায় খুলনা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সহ-সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন এবং পরিচালনা করেন সোনাডাঙ্গা থানার আহ্বায়ক মোঃ কামাল হোসেন। সম্মেলন উদ্বোধন করেন পেশাজীবী শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সভাপতি মাস্টার আতাহার উদ্দিন। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, সহ-সভাপতি মল্লিক নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রহিম খান, কিংকর সাহা, সাংগঠনিক সম্পাদক শরীফ মোর্তজা আলী, মোঃ মুন্সি ইউনুস, মোঃ আজিজ উদ্দিন, আলেয়া বেগম। প্রধান বক্তা ছিলেন পেশাজীবী শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোল্লা মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑমোঃ নূর ইসলাম হাওলাদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ মাসুম মল্লিক, মোঃ মাসুদ রানা, মোঃ সাজ্জাত হোসেন, মামুন বেপারী, জামাল উদ্দিন বাবু, মোঃ সাগর মোল্লা, সুমন হাওলাদার, শাহনাজ আক্তার, অশোক কুমার রায়, দেলোয়ার হোসেন, মোঃ হাবিবুল্লাহ, ফিরোজা আক্তার সাথী, সাহিদা আক্তার, কাওসার আলী, মেহেদী হাসান বাবু, হান্নান তালুকদার, মোঃ মানিক শিকদার, মোঃ রবিউল ইসলাম, ফয়েজ ফরাজী, মোঃ আবির হোসেন প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ হান্নান তালুকদারকে সভাপতি এবং মোঃ মানিক শিকদারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ১৮নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়।
সড়ক দূর্ঘটনায় নিহত যুবদল নেতা লাভলু’র মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
সড়ক দূর্ঘটনায় নিহত খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলু’র মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে ১৫ জানুয়ারী শুক্রবার জুম্মাবাদ তেলিগাতী মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপি’র সহ- সভাপতি শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম- সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, এনামুল হাসান ডায়মন্ড, শেখ আলমগীর হোসেন, আব্দুর রব মুন্সি, শফিকুল ইসলাম হোসেন, মোল্যা সোহাগ হোসেন, মোল্যা সোহরাব হোসেন, আজমল হোসেন আজম, আরিফুর রহমান মন্টু, আব্দুল কুদ্দুস, হেলাল শরিফ, আব্দুল ওহাব, আব্দুল হালিম, মোল্যা সোলায়মান হোসেন, আলহাজ¦ আল আমিন, সাহাদাত হোসেন সাজু, হাসিবুর রহমান উজ্জল, আলমগীর হোসেন, নাসির উদ্দিন, কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ , আল আমিন হাওলাদার প্রমুখ। উল্লেখ্য, দিদারুল ইসলাম লাভলু ৮ জানুয়ারী বিকাল ৫টায় সড়ক দূর্ঘটনায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ৯ জানুয়ারী শনিবার ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেন।
ব্যক্তিমালিকানা মহসেন জুট মিলের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত বকেয়া পাওনা পরিশোধের দাবীতে শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গফ্ফার ফুড মোড়ে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা কাজী আমির মুন্সি’র সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন,সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, আইনউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, চলতি মাসের মধ্যে শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ করা না হলে পুণরায় রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন থেকে কঠিনতম কর্মসূচী দেয়া হবে। আগামী ২২ জানুয়ারী শুক্রবার বেলা ৩টায় গফ্ফার মোড়ে শ্রমিক জনসভা থেকে নতুন কর্মসূচী ঘোষনা করা হবে বলেও জানান শ্রমিক নেতৃবৃন্দ।
সিপিবি’র উদ্যোগে সাংবাদিক কমরেড মানিক চন্দ্র সাহার হত্যাবার্ষিকীতে কর্মসূচি পালন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সম্পাদকম-লীর সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক খুলনা জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি, কমিউনিস্ট বুদ্ধিজীবী, সাংবাদিক কমরেড মানিক চন্দ্র সাহা’র ১৭তম হত্যাবার্ষিকী উপলক্ষে সিপিবি খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে ১৫ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, নগরীতে র্যালী, খুলনা প্রেস ক্লাবে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্বে পুষ্পমাল্য অর্পণ এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্ঠির খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যের বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাম গণতান্ত্রিক জোট খুলনার সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, এড. চিত্তরঞ্জন গোলদার, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, নিতাই পাল, রুস্তম আলী হাওলাদার, দীন মোহাম্মদ, নীরজ রায়, মোস্তাফিজুর রহমান রাসেল, মাহফুজুর রহমান মুকুল, কে এম হুমায়ুন কবির, সাইদুর রহমান বাবু, শরীফুল ইসলাম সেলিম, মোঃ হেলাল হোসেন, সাইদুর রহমান, শাহিনা আক্তার, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, শেখ রবিউল ইসলাম রবি, রামপ্রসাদ রায় প্রমুখ। এদিকে খুলনা জেলা ও মহানগর ছাত্র ইউনিয়নের উদ্যোগে নগরীতে মিছিল, শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑসংগঠনের জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভ, ছাত্র ইউনিয়ন নেতা নাহিদ হাসান, জয় দাস, এল এম আরমান, জাকির হোসেন, মুকিত হোসেন, শেখ জাকারিয়া, সুদীপ্ত রায়, শাইমা আলী প্রমুখ।
মণিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ারের মৃত্যু
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান মারা গেছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটায় ঢাকা জাতীয় কিডনী ইনষ্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন তিনি কিডনীজনিত রোগে ভুগছিলেন।
মশিয়ার রহমান ২০০২ সাল থেকে মণিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি টানা দুইবার শ্যামকুড় ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। পরে ২০১৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নৌকার প্রার্থী মনিরুজ্জামান মনির কাছে হেরে যান।
মশিয়ার রহমান শ্যামকুড় ইউনিয়ের আমিনপুর গ্রামের মৃত নওশের আলী সরদারের ছেলে। তিনি দুই স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
মণিরামপুর থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু চেয়ারম্যান মশিয়ার রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিডনীর সমস্যায় ভুগছিলেন চেয়ারম্যান। তার দুটো কিডনী নষ্ট হয়ে গিয়েছিল। ৫-৬ মাস ধরে তিনি ঢাকা জাতীয় কিডনী ইনষ্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
মিন্টু বলেন, উন্নত চিকিৎসার জন্য মশিয়ার রহমানকে ভারতে নেওয়ার প্রস্তুতি চলছিল। পাসপোর্ট ও ভিসার কাজ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে তার মৃত্যুর খবর আসে।
মশিয়ার রহমানের মরদেহ মণিরামপুরে আনার প্রস্তুতি চলছে বলে জানান আসাদুজ্জামান মিন্টু।
সাতক্ষীরা জেলার দেবহাটায় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত পৌরসভা ফিরে পাওয়ার দাবী
কে এম রেজাউল করিম দেবহাটা :
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাটি একটি ঐতিহ্যবাহী উপজেলা। বর্তমানে বাংলাদেশ ও ভারতের আর্ন্তজাতিক সীমানা নির্ধারকারী নদী ইছামতি নদীর ধার ঘেষে দেবহাটা উপজেলার অবস্থান। ইছামতির ওপারে রয়েছে ভারতের হাসনাবাদ রেলষ্টেশন। যার কারণে সেসময়ে এ অঞ্চলের মানুষের দ্বিতীয় ঠিকানা ছিল কোলকাতা শহর। তারা অনায়াসেই রেলে করে কোলকাতা যেতে পারতেন। এই দেবহাটার সুশীলগাতী গ্রামে রয়েছে উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের বাড়ি, টাউনশ্রীপুরে রয়েছে ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শংকর রায় চৌধুরীর পৈত্রিক নিবাস। এ ছাড়া এখানে ছিল ১৮ জন জমিদার ও গাঁতিদারের বসবাস। এই দেবহাটার নামকরন নিয়ে কেউ বলেন, প্রাচীনকালে এখানে দেব-দেবীর হাট বসত, সেজন্য নাম হয়েছে দেবহাটা। আবার কেউ বলেন, প্রাচীনকালে এখানে ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে বিভিন্ন বনদস্যু বা অনেকে রাগারাগি করে যেয়ে পালিয়ে থাকত। তারা বলত ঐ জঙ্গলে দেবো–হাটা। আর কালের আবর্তে সেখান থেকে নাম হয়েছে দেবহাটা। তবে এই দেবহাটাকে ঘিরে একদিকে যেমন রয়েছে নানারকম কল্পকাহিনী ঠিক তেমনি রয়েছে অনেক প্রাচীন র্কীতি বা নিদর্শন। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, ১৮৬৭ সালে তৎকালীন বৃটিশ আমলে দেবহাটার টাউনশ্রীপুরে পৌরসভা গড়ে উঠেছিল। যার নাম ছিল দেবহাটা পৌরসভা। ঐ সময় বর্তমান বিভাগীয় শহর খুলনাতেও পৌরসভা গড়ে ওঠেনি। সেই পৌরসভার চেয়ারম্যান ছিলেন দেবহাটা সদরের বাসিন্দা স্বনামধন্য ও প্রজাহিতৈষী জমিদার ফনীভূষন মন্ডল। যিনি একটানা ত্রিশ বছর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিনি মানুষের কল্যানার্থে ও সেবার মনোভাব নিয়ে অনেক স্থাপনা তৈরী করে গেছেন। তার মধ্যে আছে দেবহাটা পাইলট হাইস্কুল (বর্তমানে সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশান হাইস্কুল), থানার পাশে ফনীভূষনের মা ভূবন মোহিনীর নামে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক (যেটি বর্তমানে সাব সেন্টার হিসেবে ব্যবহৃত হয়) সহ অসংখ্যা কল্যানকর স্থাপনা। টাউনশ্রীপুরে রয়েছে ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শংকর রায়ের পৈত্রিক ভিটাবাড়ি। তিনি সেনাপ্রধান থাকাকালে ১৯৯৭ সালে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে টাউনশ্রীপুর এসে পৌত্রিক ভিটাটি দেখে গেছেন। আর সাথে করে নিয়ে গেছেন সেখানের কিছু মাটি। সুশীলগাতী গ্রামে রয়েছে ডাঃ বিধান চন্দ্র রায়ের পৈত্রিক ভিটাবাড়ি। সেখানে একটি নামফলক করা আছে। দেবহাটা ও টাউনশ্রীপুরে এখন আর জমিদারদের বসবাস না থাকলেও রয়েছে তাদের বিশাল অট্রালিকা, ধর্মীয় উপসনালয়, থিয়েটার রুম সহ কিছু কারুকার্য। তবে সেখানে আর বাজেনা কোন বাজনা ও বা হয়না কোন নৃত্য। ব্রিটিশ শাসনামলেই সেই আঁকা বাঁকা রাস্তাগুলো এখন হয়েছে পিচ ঢালা রাস্তা। যেটা যেয়ে মিশেছে জেলা শহরের সাথে। তাই দেবহাটার ইতিহাস আর ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারী কিছু উদ্যোগ। পাকিস্তান সরকার আসার পরে সম্ভবত ১৯৫০-৫১ সালে দেবহাটা পৌরসভাকে বিলুপ্ত করে। পাকিস্তান সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তৎকালীর রাওয়ালপিন্ডি হাইকোর্টে দেবহাটার জমিদার অনীল স্বর্নকার মামলা করেছিলেন। কিন্তু দুভার্গ্যক্রমে আর পৌরসভা ফিরে আসেনি। তাই দেবহাটাবাসী ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী এই দেবহাটাতে আবারো পৌরসভা প্রতিষ্ঠা করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মানিক চন্দ্র সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুব ইউনিয়নের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
নির্ভীক সাংবাদিক, সিপিবি খুলনা জেলা কমিটির সম্পাদকম-লীর সাবেক সদস্য, কমিউনিস্ট বুদ্ধিজীবী, যুব ইউনিয়নের সুহৃদ, খুলনা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কমরেড মানিক চন্দ্র সাহার ১৭তম হত্যাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা ও মহানগরের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কমরেড মানিক চন্দ্র সাহার স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এড. নিত্যানন্দ ঢালী এবং পরিচালনা করেন মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু। সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেনÑবাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑমহানগর যুগ্ম আহ্বায়ক শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, যুব নেতা তুষার বর্মণ, উজ্জ্বল বিশ্বাস, জয়দেব বাছাড়, রামপ্রসাদ রায়, মোঃ সুকুর আলী, গোলাম মোস্তফা প্রমুখ।
ফকিরহাটে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকাল ৪টায় পাগলা দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান। স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক ও সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজী বেলাল সাঈদ। পরেশ কুমার দেবনাথ ও শেখ মঈন উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দেবনাথ ও ইউপি সদস্য সরদার মুস্তাকিন সহ বিভিন্ন ব্যাক্তবর্গ। অনুষ্ঠান শেষে সকলের সর্বসম্মতিক্রমে ইমরান শেখ মিঠুন-কে সভাপতি ও হিরামন দেবানাথ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়(পিকেএ)।
ডুমুরিয়ায় ইউপি নির্বাচনে প্রচার-প্রচারনায় এগিয়ে রঘুনাথপুর ইউনিয়নঃ মনোনয়ন প্রত্যাশী বিএনপি-আ’লীগ সমানে সমান
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা।চায়ের দোকান,হাট-বাজার,রাস্তার মোড়সহ সর্বত্র একটাই আলোচনা,সে হল ইউনিয়ন পরিষদ নির্বাচন।কে পাবে দলীয় প্রতীক,আবার কে হবে চেয়ারম্যান এ নিয়ে সাধারন ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষন।এ দিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা আত্ম প্রকাশ করেছেন তারা একদিকে ভোটারদের খুশি,অন্যদিকে দলীয় মনোনয়নের আশায় মরিয়া হয়ে ছুটছেন।গাছে,দেয়ালে প্যানা,পোষ্টার,ফেষ্টুনে আত্ম প্রকাশ করে ছুটে চলেছেন বিরামহীন ভাবে।কদর বেড়েছে সাধারন ভোটার ও তোষামোদি বেড়েছে নেতাদের।
১৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত বৃহত্তম ডুমুরিয়া উপজেলা।যার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ২নং রঘুনাথপুর ইউ্নিয়ন।এখানেও কমতি নেই ভোটের তোড়জোড়।সরেজমিনে গিয়ে সাধারন ভোটার,দলীয় নেতা-কর্মী ও আত্ম প্রকাশকারী প্রার্থীসহ সর্বস্তরে কথা বলে জানা যায়,আ’লীগ মনোনয়ন প্রত্যাশী ২জন ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী ২জনসহ ৪জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্ম প্রকাশ করে দৌঁড়ঝাঁপ অব্যাহত রেখেছে।এ নিয়ে কথা হয় আ’লীগ মনোনয়ন প্রত্যাশী ইউপি চেয়ারম্যান খান সাকুর আহমেদ’র সাথে।তিনি ইউনিয়ন আ’লীগের সভাপতি,সমাজসেবক ও ইউনিয়ন গড়ার রপকর দাবি করে বলেন,দলের একনিষ্ট কর্মী ও ব্যাপক জনপ্রিয়তা থাকায় এবারও দলীয় প্রতীক নৌকা পাবেন বলে শতভাগ আশাবাদি। তিনি আরও বলেন,ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান যথার্থ দায়িত্ব পালনের পাশা-পাশি বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে তার যথার্থ ভূমিকা থাকায় দল ও জনগন তার পাশে থাকবে বলে তার বিশ্বাস।অপর দিকে উপজেলা সৈনিকলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন আ’লীগের সদস্য গাজী আব্দুল হক নিজেকে সমাজসেবক ও দলীয় প্রতীক নৌকা পাওয়ার উপযোগী প্রার্থী দাবি করে বলেন,ইতোপূর্বে মসজিদ, মন্দির, রাস্তা-ঘাট ও করোনাকালিন সময় নিজ অর্থায়নে ব্যাপক অবদান রেখেছেন তিনি।যেকারনে জনপ্রিয়তায় তিনি শীর্ষে বলে আশাবাদ ব্যক্ত করেন।জনপ্রিয়তায় তিনি অনেকটা এগিয়ে দাবি করে তিনি আরও বলেন,দলীয় প্রতীক পেয়ে নির্বাচিত হয়ে দল ও সাধারন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কথা হয় উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক ইউনিয়ন বিএনপি সদস্য ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী মাষ্টার বিএম আইউব আহমেদ’র সাথে।তিনি নিজেকে শিক্ষিত,সৎ,যোগ্য ও সমাজসেবক দাবি করে বলেন,দলীয় ও সামাজিক কর্মকান্ডে ভূমিকা থাকায় দল ও সাধারন মানুষের মাঝে ব্যাপক আস্থ্া অর্জন করেছেন তিনি।ইউনিয়নে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কথা বললে এর প্রমান মিলবে এমনটি দাবি করে তিনি আরও বলেন,শিক্ষকতার পাশাপাশি সমাজসেবা আমার নেশা তাই নির্বাচিত হয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।কথা হয় অপর প্রার্থী আব্দুর রব আকুঞ্জির সাথে।তিনি ইউনিয়ন বিএনপির আহবায়ক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দাবি করে বলেন,মানব সেবার ব্রত নিয়ে অনেকদিন যাবত মাঠে কাজ করছি।যেকারনে জনপ্রিয়তার কমতি নেই তার।দলীয প্রতীক ধানেরশীষ পেলে ব্যাপক ভোটে নির্বাচিত হবেন বলে দাবি করেন তিনি।কথা হয় প্রবীন আ’লীগনেতা জিন্নাত আলী গাজী,মুন্সি জিল্লুর রহমান,উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন,সাদিকুল ইসলাম সহ ইউনিয়ন আ’লীগ-বিএনপির অনেক নেতা-কর্মী ও সাধারন মানুষের সাথে।তারা একই সুরে সুর মিলিয়ে বলেন দলীয় একক প্রার্থী হলে সেক্ষেত্রে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে বিজয়ী নিশ্চিত হবে। তবে বিদ্্েরাহী হলে সে দলের ভরাডুবি হবে বলে আমরা মনে করি।
ডুমুরিয়ার খর্ণিয়ায় কাঁচামালের আড়ত উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ব্যাপক আয়োজনে খর্ণিয়া বাজার সংলগ্ন ১৯টি ঘর বিশিষ্ট পাইকারী কাঁচামাল আড়তের উদ্বোধন করা হয়েছে।গতকাল শুক্রবার সকালে ফিতা কেটে আড়তের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।আড়ত মালিক সমিতি আয়োজিত উদ্বোধনী সভা পরিচালনা করেন আ’লীগনেতা শেখ আসাদুজ্জামান আসাদ।প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার।বক্তব্যদেন আ’লীগনেতা শেখ হেফজুর রহমান,শেখ রবিউল ইসলাম রবি,শেখ মেহেদী হাসান বিপ্লব,শেখ হায়দার আলী,কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,ইউপি সদস্য শেখ মহসিন হোসেন,কৃষক আবু হানিফ মোড়ল প্রমূখ।অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন খর্ণিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা বিলাল হোসাইন।
মহেশপুরে ৫ কেজি গাজা ও আলমসাধুসহ ব্যবসায়ী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল শুক্রবার ভোর রাতে ৫ কেজি গাজাসহ ব্যবসায়ী জাহিদুল ইসলামকে (৩৫) একটি আলমসাধুসহ আটক করেছে। আটক জাহিদুল ইসলাম খুলনার ডুমুরিয়ার কাশেম আলীর ছেলে।
থানা সুত্রে জানাগেছে, শুক্রবার ভোর রাতে মহেশপুর থানার এস আই আব্দুল জলিল ও ভৈরবা পুলিশ ক্যাম্পের টু’আইসি এএসআই হুমায়ুন কবির ভৈরবা মহেশপুর সড়কের সাকোরখান নামক স্থান থেকে আলমসাধু ও ৫কেজি গাজাসহ জাহিদুল ইসলামকে আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আলমসাধুতে করে গাজা নিয়ে যাওয়ার সময় সাকোরখান এলাকা থেকে ৫ কেজি গাজাসহ ব্যবসায়ী জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বেনাপোলে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপি সহ এক হুন্ডী ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল আান্তর্জাতিক চেকপোষ্ট এলাকা থেকে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপি সহ কবির উদ্দিন ভূইয়া (৪০) নামে এক বাংলাদেশী হুন্ডী ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে একজন পাসপোর্ট যাত্রী বিপুল পরিমান ডলার ও রুপী নিয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা চেকপোস্টে অভিযান চালিয়ে তার ব্যাগে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপি সহ তাকে আটক করা হয়।
আটককৃত পাসপোর্ট যাত্রী কবির উদ্দীন ভূইয়া গোপালগঞ জেলার কাশিয়ানি থানার ফুকরা গ্রামের কাঞ্চণ আলী খানের পুত্র।সে একজন হুন্ডি ব্যবসায়ী বলে বিজিবি জানায়।
জব্দকৃত ডলার বাংলাদেশী টাকায় ১০ লাখ ৫০ হাজার টাকা ও রুপীর মূল্য ১ লক্ষ ৩৯ হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে ডলার ও রুপি সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইশা ছাত্র আন্দোলন খুলনা নগর ও জেলার সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার (১৫ জানুয়ারী) বিকাল ৩ টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার বার্ষিক সম্মেলন নগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ ‘র সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম এবং জেলা সাধারণ সম্পাদক এনামুল হাসানের পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করীম, ছাত্র আন্দোলন জেলা সভাপতি নাজমুস সাকিব, ইসলামী আন্দোলনের মাওলানা ইমরান হোসাইন, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, এসকে নাজমুল হাসান, শ্রমিক আন্দোলনের হেলাল উদ্দিন শিকারী , যুব আন্দোলনের আমিরুল ইসলাম, নাজিম ফকীর, ছাত্র আন্দোলনের আব্দুস সালাম জায়েফ, মাহমুদুল হাসান, ইব্রাহিম ইসলাম আবীর, মাহদী হাসান, মেহেদী হাসান মুন্না, আব্দুল্লাহ আল মামুন, আহমদ আবুবকর, বনি আমিন প্রমুখ।
সম্মেলনে আগামী ২০২১ সেশনের জন্য ইশা ছাত্র আন্দোলন নগর কমিটির সভাপতি হিসেবে মইনুল ইসলাম, সহ সভাপতি মইনুদ্দীন, সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহিম ইসলাম আবীর। জেলার কমিটির সভাপতি হিসেবে নাজমুস সাকিব, সহ সভাপতি হিসেবে মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে এনামুল হাসান সাইদের নাম ঘোষণা করা হয়।
কয়রায় বানভাসী মানুষের জন্য সোনালী দিন: প্রতিবন্ধী সংস্থার টিউবওয়েল স্থাপন
খবর বিজ্ঞপ্তি
সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে গতকাল শুক্রবার কয়রা উপজেলার ৪নং উত্তর বেদকাশ গাজী পাড়ায় আম্ফানে বানভাসী মানুষের জন্য টিউবওয়েল স্থাপনের ফলে নিরাপদ পানির ব্যবস্থা করা হয়। এর ফলে প্রায় দুই শতাধিক পরিবার উপকৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ইসরাত আরা হীরা, সহ-সভাপতি মোঃ সাবির খান, কয়রা শাকবাড়িয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: আবু বকর সিদ্দীক, সহকারী শিক্ষক সৌমেন রায়, সংস্থার সদস্য মোঃ রাকিবুজ্জামান মানিক, মোঃ আরিফুল ইসলাম অপি, কয়রা ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমদাদুল হক টিটু, কয়রা শেখ পাড়া গ্রামের মোঃ ইসহাক আলী, সবুর আলী শেখ, শাহ নেওয়াজ সরদার, ইব্রাহীম হোসেন, নওশের শেখ, মফিজুল ইসলাম, তরিকুল ইসলাম, তাসলিমা খাতুন, আলেয়া, জোৎস্না বেগম, হনুফা বেগম প্রমুখ।
শ্রীশ্রীনারায়ণ মন্দির কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার শ্রীশ্রীনারায়ণ মন্দির কমিটির সাধারণ সভা মন্দির প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি ধ্রুব প্রসাদ রায় এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক দীপক কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। প্রধান অতিথি আগামীতে মন্দিরের অবকাঠামো উন্নয়নে মহানগর পূজা পরিষদ-এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। বিশেষ অতিথি ছিলেনÑবাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সোনাডাঙ্গা থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব। আরও উপস্থিত ছিলেনÑউজ্জ্বল ব্যানার্জী, বাবু শীল, ভবেশ সাহা, নিতাই ব্যানার্জী, মলয় মুখার্জী, দেবদাস রায়, কেশব চন্দ্র রায়, এ্যাড. হরিপদ ম-ল, এ্যাড. শক্তিপদ সরকার, এ্যাড. গৌরাঙ্গ সরকার, গোবিন্দ মল্লিক, ব্যাঙ্কার সুজয় হালদার, ব্যাঙ্কার অশোক কুমার রায়, অধ্যাপক আনন্দ ব্যানার্জী, ভার্গব রায়, সেবায়েত রানীবালা রায়, পারুল রায়, ঝর্ণা মুখার্জী, দিবাকর রায়, সাধন রায়, অসীম রায়, প্রদীপ রায়, প্রবীর রায় প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ধ্রুব প্রসাদ রায়কে সভাপতি, নিতাই ব্যানার্জীকে সাধারণ সম্পাদক এবং দেবদাস রায়কে কোষাধ্যক্ষ করে ২৭ সদস্য বিশিষ্ট শ্রীশ্রীনারায়ণ মন্দির কমিটি গঠন করা হয়।
সাংবাদিক মানিক সাহার ১৭তম মৃত্যুবার্ষিকীতে কেইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কেইউজে’র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় এসময় আরও বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, মো. হুমায়ুন কবির, মহেন্দ্র নাথ সেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, মল্লিক সুধাংশু, মোঃ শাহ আলম, দেবব্রত রায়, সুনীল দাস, আসাদুজ্জামান রিয়াজ, কৌশিক দে বাপী, রকিব উদ্দীন পান্নু, আলমগীর হান্নান, মানিক সাহার ছোট ভাই প্রদীপ সাহা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আব্দুস সাত্তার, উত্তম কুমার সরকার, দিলীপ বর্মন, রিতা রানী দাস, হাসানুর রহমান তানজির, শেখ জাহিদুল ইসলাম।
স্মরণসভার শুরতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বিএনপি নেতা ডালিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সদ্য প্রয়াত কাজী সেকেন্দার আলী ডালিম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় থানা বিএনপির দলীয় কার্যালয়ে খালিশপুর থানা বিএনপির উদ্দ্যোগে থানা বিএনপির সভাপতি ফজলে হালিম লিটনের সভাপতিত্বে সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য কাজী ডালিম জীবনের শেষদিন পর্যন্ত আন্দোলন সংগ্রামে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তিনি সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছে। নেত্রী মুক্তি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, আবুল কালাম জিয়া, নিজামুর রহমান লালু, শামসুর রহমান, কাজী শফিকুল ইসলাম শফি, কাজী আব্দুল লতিফ, আশরাফ হোসেন, কাজী মাহবুবুল হক, এড. মোহাম্মদ আলি বাবু, হাবিবুর রহমান বিশ্বাস, কাজী শাহনেওয়াজ নিরু, ইমতিয়াজ আলম বাবু, তসলিম উদ্দিন মিয়া, খোদা বক্স কোরাইশী কাল্লু, লিটন খান, মশিউর রহমান খোকন, জাহিদুল হোসেন, মেহেদী মাসুদ সেন্টু, জাহিদুর রহমান রিপন, সাইফুল ইসলাম সান্টু, রফিকুল ইসলাম, শামীম কাজী, বাবুল মুন্সি, ফজলে বারী শিপন, গোলাম মোস্তফা ভুট্রো, মাহবুব হোসেন বাবুল, সেলিম কাজী, সিরাজুল ইসলাম, জাহিদুর রহমান বাচ্চু প্রমুখ।











































