খবর বিজ্ঞপ্তি
খুলনা বিএনপির প্রাণ পুরুষ, প্রতিষ্ঠাকালীন সংগঠক, খুলনা মহানগর বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সদ্য প্রয়াত কাজী সেকেন্দার আলী ডালিম এর প্রথম মৃত্যুবার্ষিকী ১৪ জানুয়ারী বৃহস্পতিবার ।
মরহুমের স্মরনে বৃহস্পতিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলকে আমন্ত্রন জানিয়েছেন। মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।










































