Home আঞ্চলিক পুলিশী বাঁধা উপেক্ষা করে খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল

পুলিশী বাঁধা উপেক্ষা করে খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল

31

তারেক রহমানের বিরুদ্ধে সরকারের চক্রান্ত রাজপথে মোকাবেলা করা হবে : মোর্ত্তজা

খবর বিজ্ঞপ্তি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে খুলনা মহানগরীতে বুধবার (১৩ জানুয়ারী) বিকেলে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির খুলনা মহানগর ও জেলা শাখা যৌথভাবে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করে।

বিকেল ৩টার পর থেকে নগরীর গোলকমনি পার্কে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। সাড়ে ৪টার দিকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা, বেবী স্ট্যান্ড, হার্ডমেটাল গ্যালারী, চেম্বার ভবন ঘুরে থানার মোড় হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হওয়ার কথা থাকলেও বহু পূর্ব থেকে স্থানটি ছিল বিপুল সংখ্যক পুলিশের দখলে। পুলিশের বাঁধার কারণে সেখানে মঞ্চ স্থাপন করা সম্ভব হয়নি। পুলিশ মাইক টানাতে বাঁধা দেয় এবং চেয়ারগুলো আটকে রাখে।

হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে অনুষ্ঠিত মিছিলটি নগরী প্রদক্ষিণ করে থানার মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনের সড়কে ঢুকলে পুলিশের মুখোমুখি হয়। এ সময় সেখানে সাময়িক উত্তেজনা দেখা দিলেও এক সময় পুলিশ পিছু হঠে। সেখানে মঞ্চ ও মাইক ছাড়াই দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বত্তৃতায় নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা বলেন, সরকার পরিকল্পিকভাবে তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই মিথ্যা বানোয়াট সাজানো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছে। খুলনা বিএনপির নেতাকর্মীরা নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল করে সরকারকে জানিয়ে দিয়েছে, জিয়া পরিবারের বিরুদ্ধে নতুন করে যে কোন চক্রান্ত ষড়যন্ত্র তারা রাজপথে মোকাবেলা করবে। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই। সরকার সম্পূর্ণ একদলীয় ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, সাহস থাকলে পুলিশ ছাড়া রাজপথে নামেন। বিএনপির নেতাকর্মীরা আপনাদেরকে মোকাবেলা করতে প্রস্তত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, একরামুল হক হেলাল, ইলিয়াস মল্লিক, হাফিজুর রহমান, মতিয়ার রহমান বাচ্চু, শেখ শাকিল আহমেদ দিলু, মোল্লা সাইফুর রহমান, মিরাজুর রহমান মিরাজ, হীরাঙ্গীর মল্লিক হিরু, আব্দুল আজিজ সুমন, রফিকুল ইসলাম বাবু, আব্দুল মান্নান মিস্ত্রি, হেলাল আহমেদ সুমন, গোলাম মোস্তফা তুহিন, খান ইসমাইল হোসেন, কাজী নেহিবুল হাসান নেহিম, নাদিমুজ্জামান জনি, আল আমিন সানা, আইয়ুব মোল্লা, মেহেদী মাসুদ সেন্টু, জাকির ইকবাল বাপ্পী, মঞ্জুর আরফিন, আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন, শরিফুল ইসলাম টিপু, ওহেদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, সোহরাব মোল্লা, মহিদুল ইসলাম, মোল্লা সোহেল, তারেকুল ইসলাম তারেক, আবু মুসা, আব্দুল মালেক, সোলায়মান মোল্লা, হারুনর রশিদ মাসুম, মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান বিপ্লব, শরিফুল ইসলাম বকুল, এম এম জসীম, শাহাবুদ্দিন ইজারাদার, দিদারুল আলম, মিকাইল বিশ^াস, মঞ্জুর রশিদ, শফিকুল ইসলাম বাচ্চু, কামাল হোসেন, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, জসীমউদ্দিন ডেভিড, সোহেল রানা, সিরাজুল ইসলাম হিরা, সাকারুল সুমন, মিজানুর রহমান বাবু, ইশতি আহমেদ, সিরাজুল ইসলাম সানি, কে এম হেলাল, শিহাবুল আরেফিন লুপিন, শাকিল আহমেদ, আজমাইন হোসেন রাসেল, হৃদয় আহমেদ রিপন, জাকারিয়া আহমেদ, ইমতিয়াজ আলী সুজন, আবু সাঈদ, মাহমুদুল হাসান প্রমুখ।