Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

21

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাঙ্গালী জাতির বিজয় পূর্ণতা পেয়েছিল: বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করার পরেও বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালির বিজয় ছিলো অসম্পূর্ণ। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাঙ্গালী জাতির বিজয় পূর্ণতা পেয়েছিল। তাই এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দেশে ফিরে না আসলে যুদ্ধ বিধস্ত দেশে শৃংখলা ফিরে আসতো না। পরবর্তিতে তিনি দেশ গঠনে মনোনিবেশ করেন। যুদ্ধ বিধস্ত অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়া দেশকে যখন তিনি নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন স্বাধীনতা বিরোধী ঘাতকের বুলেট স্বপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে।

তিনি কৃষক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে, আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে কৃষকলীগকে আদর্শিক দল হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে একটি সহযোগী ভূমিকা পালনই হবে আজকের দিনের শপথ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সাম্প্রদায়িকতা এর প্রধান অন্তরায়। আর এর পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে বিএনপি। আর সাম্প্রদায়িকতার এই বিষ বৃক্ষের মূল উৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলাই আওয়ামী লীগে ও এর সহযোগী সংগঠনের মূল লক্ষ্য।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর কৃষকলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচির সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুুকুল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম আকিল উদ্দিন, মোল্লা মো. সেলিম, মো. শহীদুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আইয়ূব আলী খান, আলমগীর মল্লিক, মো. রাজু আহমেদ, কানাই রায়, এস এম সহিদুল ইসলাম টিটু, শেখ হারুন খান, এস এম জহিরুল হক, অনিক রায়, জয়নাল আবেদীন, সাদ্দাম মিনা, প্রশান্ত কুমার গাইন, শেখ আবু বক্কর সিদ্দিক বাবুল, রফিকুল ইসলাম ডাবলু, জিল্লুর রহমান ডালিম, মাহবুব ইসলাম, মো. আবু নাইম, মো. বিপ্লব হোসেন, রেজওয়ান হোসেন রাজা, এস এম আনোয়ার, মনির, মো. রোকুনুজ্জামন রিপন, মো. হেলালুর রহমান রিমন, মো. হারুনুর রশিদ, আব্দুল হালিম আকন, মো. আলম হোসেন, মো. মফিজুর রহমান, এস এম হেদায়োত উল্লাহ, মো. মুরাদ, এস এম সোলাইমান, এস এম ফয়সাল আলম, মো. দুলাল, মো. আবদুল্লাহ আল আমিন রাব্বি,  শেখ তানভির হোসেন সুজন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বটিয়াঘাটায় কচ্ছপ বিক্রির দায়ে কারাদন্ড

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটায় অবৈধ ভাবে কচ্ছপ বিক্রির দায়ে নিরাপদ বিশ্বাস নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম গতকাল বিকাল তিনটায় বটিয়াঘাটা বাজারে সাপ্তাহিক হাটবারের দিনে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এ কারাদন্ড প্রদান করেন। এর আগে জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম এক অভিযান চালিয়ে তাকে ৫৩ পিচ কচ্ছপ সহ আটক করে উক্ত আদালতে সোপর্দ করে। বিভাগের জেলহাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

খুমেক ল্যাবে একদিনে ৩০ জনের করোনা

স্টাফ রিপোর্টার

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৪ জন খুলনা জেলা ও মহানগরীর, বাগেরহাটের ৭ জন,  সাতক্ষীরার ৫ ও  যশোরের ৪ জন। মঙ্গলবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ। তিনি জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে আজ মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১২৯ টি খুলনার। এতে মোট ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

বাগেরহাট প্রতিনিধি.

বাগেরহাটে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত হয়েছেন। মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার বড় সন্নাসি গ্রামের সমাদ্দার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত মা ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন, বড় সন্নাসি গ্রামের অমল কৃষ্ণ সমাদ্দারের স্ত্রী মায়া সমাদ্দার (৬০) এবং তার ছেলে লিংকন সমাদ্দার টিপু (৩৫)। আহত মায়া সমাদ্দার বলেন, সোমবার সন্ধ্যায় বাড়ির অদূরের উত্তর পাড়া বড়সন্নাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি নিয়ে আসছিলাম।আসার প্রতিবেশী ননী সমাদ্দারের বাড়ির শিশুরা রাস্তার মাঝে দাড়িয়ে ছিল। আমি একা একাই বলছিলাম সন্ধ্যার সময় শিশুদের রাস্তার মাঝে দাড়াতে তাদের গায়ে ধাক্কা লাগতে পারে। পরবর্তীতে আমার ছেলে লিংকন সমাদ্দার টিপুও ননীদের বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। এর জেরে মঙ্গলবার সকালে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ননীর বাবা পিনাকী সমাদ্দার, ননীর মা আদুরী সামাদ্দার ও ননীর স্ত্রী রুপা সমাদ্দার আমার ছেলে টিপুকে ধরে রাখে এবং ননী আমার ছেলেকে কুড়াল দিয়ে পিটাতে এবং দাও দিয়ে বিভিন্ন স্থানে কোপায় শুরু করে। এক পর্যায়ে আমার ছেলে পাশের ডোবায় পড়ে গেলে ননী তাকে ডোবার পানিতে চুবাতে শুরু করে। আমি আমার ছেলেকে বাঁচাতে গেলে ওরা আমাকেও মারধর করে। পরে আমার ছেলেকে মৃত ভেবে তারা ফেলে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে ও আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করে। আহত টিপু বলেন, ননী আমার চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আমার পা ও হাতে দাও দিয়ে কোপ দেয়। পরে ডোবায় চুবায়। আমাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। আমি এর বিচার চাই। টিপু ও ননীদের প্রতিবেশী দুলাল সমাদ্দার, তুলসি সমাদ্দার বলেন, ননী ও তার পরিবার একটি অসামাজিক পরিবার। তারা বিভিন্ন সময় এলাকার বিভিন্ন লোককে মারধর করেছেন। তাদের মারধর ও অত্যাচারের কারণে দুটি পরিবার এলাকা ছেড়ে গেছেন। ওরা এখন অন্যায়ভাবে এই পরিবারটির উপর হামলা করল এটা মেনে নেওয়া যায় না। এর আগেও সাবেক ব্যাংকার অমল কৃষ্ণ সমাদ্দারকে মারধর করেছে। আমরা এই পরিবারটির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বাগেরহাটে খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে ক্যারাভ্যান রোডশো ও লিফলেট বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে ক্যারাভ্যান রোডশো অনুষ্ঠিত হয়েছে। খাদ্য মন্ত্রনালয়ের প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে মঙ্গলবার(১২ জানুয়ারি) দুপুরে মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এই রোডশোর উদ্বোধন করেন। এসময়, বাগেরহাট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, মনিটরিং কর্মকর্তা শরিফুল আলম মনি ও নিরাপদ খাদ্য পরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচএম মইনুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। রোডশোর ক্যারাভ্যানটি মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক পরিদক্ষিন শেষে স্থানীয়দের মাঝে নিরাপদ খাদ্য সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

বাগেরহাট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।এই চ্যালেঞ্জ মোকাবেলা ও সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার জন্য খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। এর অংশ হিসেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে মোরেলগঞ্জে ক্যারাভান রোডশো করা হয়েছে। পর্যায়ক্রমে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক সেমিনারের আয়োজন করা হবে।

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শহিদুল ইসলাম (৩৪) নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে দেড়টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন শিং বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় মটরসাইকেলের পিছনে থাকা স্কাভেটর ড্রাইভার মোঃ আব্দুল্লাহ শেখ (২২) গুরুত্বর আহত হয়েছেন। নিহত শহিদুল ইসলাম শরণখোলা উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে।তিনি শরণখোলায় নির্মানাধীন বেড়িবাঁধে নিয়োজিত স্কাভেটরের দেখাশুনা করতেন।আহত আব্দুল্লাহ মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার কাওরা গ্রামের খোকন শেখের ছেলে।সে শরণখোলায় স্কেভেটর চালাতেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, শরণখোলা থেকে মোরেলগঞ্জের দিকে যাওয়ার পথে শিংবাড়ি এলাকায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেগনি গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন শহিদুল ইসলাম। পরে স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।আহত আব্দুল্লাহ এখন সুস্থ্য রয়েছে।

মোল্লাহাটে বেসরকারি ক্লিনিকে সরকারি ঔষধ, মালিককে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটের মা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ পাওয়ায় ক্লিনিক মালিক মোঃ কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন।

তিনি বলেণ, মা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে গোন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ সরকারি হাসপাতালের ইনজেকশনসহ ১২ প্রকার ঔষধ পাওয়া যায়। আমরা ঔষধগুলোকে জব্দ করে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি। ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী ক্লিনিক মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছি।

ক্লিনিক মালিক মোঃ কামরুজ্জামান দীর্ঘদিন ধরে খুলনার বিভিন্ন হাসপাতাল থেকে সরকারি ঔষধ গোপনে কমদামে ক্রয় করে তার ক্লিনিকে এনে রোগীদের কাচে চড়া দামে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ সরদারের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতে নির্যাতিত স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় মাসুদের সহযোগী হিসেবে চিতলমারী উপজেলার বড়গুনী এলাকার আইউব সরদারের ছেলে ছবির সরদারকেও আসামী করেছেন বাদীর বাবা। শিক্ষার্থীর বাবার আবেদন আমলে নিয়ে বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগশণ (পিবিআই)কে ১৫ কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেষ দিয়েছেন আদালতের বিচারক এসএম সাইফুল ইসলাম। মামলার বাদী তার আরজিতে উল্লেখ করেন, শনিবার (৯ জানুয়ারি) রাতে প্রকৃতির ডাকে সারা দিয়ে ওই স্কুল শিক্ষার্থী ঘরের বাইরে বের হয়। পূর্ব থেকে ওৎ পেতে থাকা চেয়ারম্যান মাসুদ সরদার, একই এলাকার ছবির সরদারসহ আরও দুই তিনজন ওই শিক্ষার্থীকে ধরে সুপারি গাছের বাগানের মধ্যে নিয়ে যায়।সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার ডাক চিৎকারে পরিবারের লোকজনসহস্থানীয়রা ছুটে আসলে চেয়ারম্যান ও তার লোকজন পালিয়ে যায়। বাদী আরও জানান, দুই তিন মাস পূর্ব থেকে চেয়ারম্যান মাসুদ সরদার আমার মেয়েকে বিভিন্নভাবে উত্তক্ত করে আসছিল। আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিকে জানালেও কোন প্রতিকার পাইনি। আমি আমার মেয়েকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে চেয়ারম্যান মাসুদ সরদার বলেন, আমি এসব কোন ঘটনার সাথে জড়িত নয়। আমি নিজে অসুস্থ্য। সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ায় আমাকে সামাজিকভাবে হেয় প্র্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা এসব অপপ্রাচার চালাচ্ছেন।

৪৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকার বাদামতলা থেকে সাড়ে চার হাজার হরিণ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলম শেখ (৪৮)। তিনি একজন পেশাদার শিকারি। তার দেয়া তথ্যমতে, একটি ডিঙি নৌকা এবং নৌকায় রাখা সাড়ে চার হাজার ফুট লম্বা ১৬ বান্ডিল হরিণ ধরার ফাঁদ, ৮ ক্যান বরফ, একটি দা, একটি কুড়াল জব্দ করে বনরক্ষীরা। আটক আলম শেখ বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হাবিব শেখের ছেলে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বনরক্ষীরা চোরাশিকারি আলমকে আটক করেন। এ সময় বাদামতলা বনের ভেতর থেকে সাড়ে চার হাজার ফুট লম্বা ১৬ বান্ডিল হরিণ ধরার ফাঁদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, আটক আলম শেখ একজন পেশাদার হরিণ শিকারি। তার সঙ্গে আরও কয়েকজন হরিণ শিকারি রয়েছে বলে বন বিভাগের কাছে স্বীকার করেছেন। অন্য চোরা শিকারিদের ধরতে আটক আলম শেখকে সঙ্গে নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

বাগেরহাট কারাগারে পিঠা উৎসব

বাগেরহাট প্রতিনিধি

বাংলার চিরায়াত লোকজ খাদ্য সংস্কৃতিতে শীতে পিঠা-পায়েস একটি বিশেষ স্থান দখল করে আছে। ছোটবেলার সেই টোনাটুনির পিঠা বানানোর গল্প কমবেশী সকলের মনে রয়েছে। কিন্তু বন্দি জীবনের যাতাকলে পিষে সেই আনন্দ উপভোগ করার সুযোগ সহসা মেলেনা। তবুও বাঙ্গালীর আদি সংস্কৃতির বাহন ধরে রাখতে বাগেরহাট কারাগারে আয়োজন করা হয় “পিঠা উৎসব”-এর।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম.কামরুল হুদা এই পিঠা উৎসবের উদ্বোধন করে বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশে এবং বন্দি জীবনে কাঙ্খিত আনন্দ উপভোগ করতে এই আয়োজন। শীতে পিঠা উৎসব আমাদের জাতিয় সংস্কৃতির বর্ণাঢ্য অংশ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ কারাগারের সকল বন্দিদের অংশ গ্রহনে পিঠা উৎসব অনুষ্টিত হয়। সকল কারাবন্দি এবং স্টাফরা এ উৎসব উপভোগ করেন।’ এসময় জেলার এ কে এ এম মাসুম ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শীতে পিঠা উৎসবে অংশ গ্রহন করতে পারায় সকল বন্দিরা উচ্ছাস প্রকাশ করেন।

জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ সভা

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার সকাল ৭ টায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় রেলওয়ে মসজিদে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন প্রচলিত জেনারেল শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক না থাকার কারণে বর্তমান প্রজন্মের বোদ-বিশ্বাসে প্রগতিশীলতা ও পশ্চিমা সাংস্কৃতিক প্রভাব প্রকট আকারে ধারণ করেছে, যার কারণে জিনা-ব্যাবিচার,  ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যা ক্রমশ বেড়েই চলেছে।  নেতৃবৃন্দ আরও বলেন এধরনের গর্হিত অন্যায় বৃদ্ধির জন্য আমাদেরকে দূর্বল ও ভঙ্গুর বিচার ব্যবস্থা ও প্রশাসন দায়ী। সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুফতী আব্দুর রহিম, মুফতী মাহবুবুর রহমান, মুফতী আলী আহমাদ, মুফতী ইমরান হুসাইন, মুফতী আব্দুর শাকুর, মুফতী আব্দুর রহমান মিয়াজি, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী জাকির হুসাইন, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী আনোয়ারুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী আব্দুল্লাহ মুফতার, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা ইকবাল মাহমুদ।

কেইউজের গণস্বাক্ষর কর্মসুচি অব্যাহত

খবর বিজ্ঞপ্তি

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে ১৯২০ হতে ১৯৭৫ সাল পর্যন্ত সময় কালকে “মুজিব যুগ”  ঘোষণা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে চলমান গণস্বাক্ষর কর্মসুচির ১২তম দিনে মঙ্গলবার (১২ জানুয়ারি ২০২১ ) দুপুর ১২টায় সংহতি প্রকাশ করে স্বাক্ষর করেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হাসান হিটলু।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক ছাত্রলীগ নেতা ফয়েজুল হক রুবেল, কেইউজের কোষাধ্যক্ষ অভিজিত পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি, হাসানুর রহমান তানজির, ইলিয়াস হোসেন, হেলাল মোল্লা, কলিন হোসেন আরজু, সাবেক ছাত্র নেতা আবুল হাশেম শামীম, ছাত্রলীগ নেতা , সিকদার শাওন, শেখ সাইফ সাজিদ, শেখ জামান হোসেন তন্ময়, হাসিবুর হাসান শান্ত, নাজমুল, কিবরিয়া, ইমতিয়াজ, প্রান্ত প্রমুখ।

সৌন্দর্য্যবর্ধন ছাড়াও এটি বিশ্ববিদ্যালয়ের আকর্ষণীয় স্থাপনা: চলাচলের জন্য খুবিতে নবনির্মিত লেকসাইড ওয়াকওয়ে উন্মুক্তকরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যাালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পশ্চিমে নবনির্মিত লেকসাইড ওয়াকওয়ে মঙ্গলবার বেলা ১১টায় চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফিতা কেটে ওয়াকওয়েটি চলাচলের জন্য উন্মুক্ত করেন। পরে তিনি ওয়াকওয়ে পরিদর্শন করেন। উপাচার্য এই ওয়াকওয়েটি সৌন্দর্য্য বর্ধন ছাড়াও অন্যতম আকর্ষণীয় স্থান হবে বলেও আশা করেন এবং কয়েকটি বিষয়ে অবশিষ্ট কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সৌন্দার্যবর্ধন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, ওয়াকওয়েটির ডিজাইনার প্রফেসর ড. শেখ সেরাজুল হাকিম, প্রভাষক মোঃ আজহারুল ইসলাম রাসেলসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। লেকওয়েটির দৈর্ঘ্য ৫৭০ ফিট এবং প্রস্থ ৭ফিট। এ পর্যন্ত ভৌতঅবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৩৮ লাখ টাকা। এর পর আরও কিছু ফিনিশিং কাজ শেষ হলে পূর্ণাঙ্গতা পাবে। লেকসাইডের চারটি প্লাজা রয়েছে যেখানে ছোটখাট অনুষ্ঠানও আয়োজন সম্ভব হবে।

খুবিতে ডিজিটাল ডায়েরির উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

মঙ্গবার বেলা ১.৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটিসেল কর্তৃক তৈরিকৃত ডিজিটাল ডায়েরি অ্যাপসকে উদ্বোধন করা হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান মোবাইলে বাটন চেপে এই ডিজিটাল ডায়েরির অ্যাপসের উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই ডিজিটাল ডায়েরি অ্যাপস ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে সংরক্ষিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের তথ্য পাওয়া যাবে।

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে ২জনের কারাদন্ড

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মাদক সেবনের অপরাধে দুই মাদক সেবনকারী-কে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় বাগেরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামানের নের্তৃত্বে উপজেলার মূলঘর ইউনিয়নের ফলতিতা ও বানিয়াখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফলতিতা এলাকার নিরাপদ বিশ্বাসের পুত্র খোকন বিশ্বাস ঝন্টু (৩৮) ও বানিয়াখালী এলাকার মৃত নির্মল বাগচীর পুত্র বাবুল বাগচী (৩৮) কে গাজা সহ আটক করেন উক্ত কর্মকর্তারা। পরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা আটককৃত দুই মাদক সেবীকে ১মাস করে কারাদন্ড প্রদান ও দুইশত টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

দাকোপে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত

দাকোপ (খুলনা) সংবাদদাতা 

খুলনার দাকোপে পূর্ব শত্রুতার জের ধরে বনদস্যু জহির বাহিনীর হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এঘটনায় প্রতিপক্ষের ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালাবগী এলাকার রাজ্জাক শেখের সাথে প্রতিবেশি জহির শেখের দীর্ঘদিন যাবৎ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বেলা ১১টার দিকে তার ছেলে আসাদুল শেখ ও তার এক সঙ্গী প্রতিপক্ষের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিত ভাবে জহির লোকজন নিয়ে তাদের পথ রোধ করে মারপিট করে। পরবর্তীতে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আসাদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। এঘটনায় আহতের বাবা রাজ্জাক শেখ বাদি হয়ে প্রতিপক্ষের জহির শেখ (৫৫), তোফায়েল শেখ (২৫) সহ ৯জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন যার নম্বর ০৩। রাজ্জাক শেখ জানান বর্তমানে মামলা তুলে নিতে জহিরের লোকজন হুমকি ধামকি দিচ্ছেন।

থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন মামলা দায়েরের পর এঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে আসামীরা পলাতক রয়েছেন বলে তিনি জানান। উল্লেখ্য জহির শেখ এক সময়ে সুন্দরবনের ত্রাস ছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। 

জনকল্যানের নামে অকল্যাণ করলো ‘জনকল্যাণ ফাউন্ডেশন’

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

অফিসের ফাইলপত্র, টেবিল চেয়ার, অন্যান্য জিনিসপত্র ঠিক একটা নামি দামি অফিসের মত। এখানকার কর্মকর্তাদের কথা বার্তাও ছিল বেশ স্মাট। তারা সদ্য গজিয়ে ওঠা ”জনকল্যাণ ফাউন্ডেশনের” কর্মকর্তা। তাদের আস্তানা বেশি দিনের না হলেও ঋন দেয়ার কথা বলে অসংখ্য মানুষের কাছ থেকে সঞ্চয় জমা নিয়ে রাতের আঁধারে হঠাৎ হাওয়া হয়ে গেছে। ভুক্তভোগীরা বলছেন,জনকল্যান নাম দিয়ে তাদের বড্ড অকল্যাণ করে চম্পট দিয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা রোডস্থ ফজলুর রহমানের বাসায় ভাড়া নিয়ে হঠাৎ গজিয়ে ওঠা এক প্রতারক চক্রের এনজিও। যারা ঋন দেয়ার নাম করে অসংখ্য মানুষ ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সঞ্চয় জমা নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও।  এদিকে স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর বলছে তাদের কাছে এ এনজিওর কোন তথ্য নেই। থানায় অভিযোগ দায়ের।

ভুক্তভোগীরা জানান,কালীগঞ্জ শহরের নলডাঙ্গা রোডস্থ ফজলুর রহমানের বাসা ভাড়া নিয়ে জণকল্যান ফাউন্ডেশন নাম দিয়ে কিছুদিন আস্তানা গেড়েছিল। এরপর কয়েক জন কর্মকর্তা সেজে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে তারা অত্যন্ত মার্জিত ভাষায় নিজেদের ফাউন্ডেশনের পরিচয়ে ভিজিটিং কার্ড দিয়েছে। প্রতিষ্ঠানগুলোতে প্রথমে মালামাল কিনে কৌশলে সখ্যতা তৈরী করে। এরপর ২ বছর মেয়াদী ঋণ প্রজেক্ট আছে বলে প্রত্যেককে জানায়। কিন্ত শর্ত মোতাবেক প্রতি লাখ ঋনের জন্য ৭ থেকে ১০ হাজার পর্যন্ত সঞ্চয় জমা দেয়ার নিয়ম রয়েছে এবং পরবর্তীতে এটা ফেরতযোগ্য। এতে রাজি হয়ে ঋন নিতে আগ্রহীরা সঞ্চয় জমা দিতে থাকে। এরপর রাতের আধারে তারা হাওয়া হয়ে গেছে। পৌরসভার খয়েরতলা গ্রামের শরিফুল ইসলাম আরিফ জানান, কয়েক দিন আগে আমার দোকানে এসে ২ জন লোক এসে নিজেদেরকে এনজিও কর্মকর্তা বলে পরিচয় দেয়। দোকানে ১ লাখ টাকা ব্যবসায়ী ঋন দেয়ার কথা বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা সঞ্চয় জমা নেয়। শনিবার সকালে আমার ঋন দেয়ার কথা ছিল কিন্ত ঠিকানা ও সময় মত সেখানে গিয়ে দেখি জনৈক এক বাড়ির পুরা এক ফ্লাটে জনকল্যাণ ফাউন্ডেশনের অফিস। সাইনবোড ঝুলানো আছে কিন্ত এনজিওর কেউ নেই। অফিসটি তালাবদ্ধ রয়েছে। সময় গড়ানোর সাথে সাথে আমার মত শত শত মানুষ সঞ্চয়ের টাকা জমা দিয়ে প্রতারনার শিকার হয়েছেন।

শহরের কোটচাঁদপুর রোডের মদিনা থাই এ্যান্ড এসএস ফার্নিচারের সত্বাধিারী তরিকুল ইসলাম জানান, আমাকে ৫ লাখ টাকা ঋন দিতে চেয়েছিলো। এ জন্য ১৫ হাজার টাকা সঞ্চয় জমা নিয়েছে। এখন দেখছি তারা লাপাত্তা। জনকল্যানের নামে অকল্যাণ।

ভুক্তভোগী কালীগঞ্জ শহরের জুতা ব্যবসায়ী বার্মিজ ঘরের সত্বাধিকারী ছামছুল ইসলাম জানান, কয়েক দিন আগে দুই ভদ্র আমার দোকানে এসে জুতা কিনে নিজেদেরকে এনজিওর কর্মকর্তা পরিচয় দিয়ে রিয়াজুল ইসলাম নাম লেখা একটি ভিজিটিং কার্ড দেন। এরপর বলেন, তাদের ঋন প্রজেক্ট আছে। আমি ঋন নেয়ার কথা বললে তারা রাজি হয়ে সঞ্চয় জমা দিতে বলেন। ২ দিন পরে ৪ লাখ টাকা ঋন নেয়ার জন্য মোট ২৮ হাজার টাকা জমা দিই। বুধবারের দিন এনজিওর উপরি কর্মকর্তারা এসে ঋন দেয়ার কথা । শুধু আমি একা না আমার পাশের জুতা ব্যবসায়ী বার্মিজ সুয়ের মালিকের কাছ থেকে ৪০ হাজার, ড্যান্ডি সুয়ের দোকান মালিকের কাছ থেকে ৩৫ হাজার, জেরিন এন্টারপ্রাইজের কাছ থেকে ৩৫ হাজার, রিফাত গার্মেন্টস থেকে ৩৫ হাজার টাকা নিয়েছে। এছাড়াও শুভশ্রী ফার্ণিচারের সত্বাধিকারী প্রশান্ত বিশ্বাসের কাছ থেকেও একইভাবে ৫ হাজার, মাসুদ রেজার কাছ থেকে ২০ হাজার টাকা ও একটি চেক বইয়ের পাতা নিয়েছে। শিবনগর গ্রামের পারভিনা আক্তারের কাছ থেকে ৫৪ হাজার, কাশিপুর রেশমা লস্করের কাছ থেকে ৫৪ হাজার, চাঁদবা গ্রামের মোস্তফা নামের এক ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা। এখন শুনছি বিগত ৩ দিন এ এনজিওর অফিসে তালা ঝুলানো। কর্মকর্তাদেরও কোন হদিস নেই। তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ। এখন বোঝা যাচ্ছে জনকল্যাণ ফাউন্ডেশনের নামে একটি প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। ধরাশায়ী হয়েছেন এক মিডিয়াকর্মিসহ এক সাবেক মহিলা জনপ্রতিনিধিসহ শত শত মানুষ। লুটে নিয়ে গেছে লাখ লাখ টাকা।

স্থানীয় ভুক্তভোগীদেরসূত্রে আরও জানা গেছে, জানুয়ারীর প্রথম থেকে এই প্রতারকচক্র কালীগঞ্জ পৌরসভার গোরস্থান পাড়া নলডাঙ্গা রোডের ফজলুর রহমানের বাড়ির একটি ফ্লাট ৫ হাজার টাকা মাসিক চুক্তিতে ভাড়া নিয়ে জনকল্যাণ ফাউন্ডেশন নাম দেয়। যেখানে এনজিও (এম আর সনদ নং- ০৯০০১৯০০৭৪ ) নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে  কালীগঞ্জ শহরের ছোট বড় বিভিন্ন ব্যবসায়ীকে প্রথমে দু একশ টাকা নিয়ে সদস্য করে। পরে সঞ্চয়ের কথা বলে টাকা নেয়া শুরু করে। সঞ্চয় বাবদ ৫ থেকে ৫০ হাজার পর্যন্ত জমা নিয়েছে। তারা ০১৮১৭-৪৬৯৪৪৩ নাম্বার, ব্রাঞ্চ ম্যানেজার রিয়াজুল ইসলাম পরিচয়ে ০১৭৯৩-৩১২০৪৩ নম্বর থেকে কথা বলতেন। মিজানের ব্যবহৃত মোটরসাইকেল নং ঢাকা মেট্রো- হ-২৫-১৮৬৮।

কালীগঞ্জ থানার এস আই জাকারিয়া হোসেন জানান, এ সম্পর্কিত একটি লিখিত অভিযোগ পেয়ে তদন্তে ঘটনাস্থলে গিয়েছিলাম। দেখলাম অফিসে অনেক ফাইলপত্র। এলাকার লোকজন বললেন ৩-৪ দিন ধরে এনজিওর কক্ষে তালা দিয়ে হাওয়া হয়ে গেছে। কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৌশিক খান জানান, জনকল্যাণ ফাউন্ডেশন নামের কোন এনজিও প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনের তালিকায় নাই। ফলে এটা প্রতারকচক্র হতে পারে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, আমার কাছে এখনও কেউ কোনো অভিযোগ দেননি । অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

পাইকগাছায় আন্তঃ জেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে পুলিশ বিভিন্ন জেলা থেকে আটক করেছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে ওসির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আটক ডাকাতদের ব্যাপারে লিখিত বক্তব্য প্রদান করেন ওসি এজাজ শফী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৪ ডিসেম্বার রাত দেড়টায় উপজেলার গদাইপুর কার্তিকের মোড়ে কিং ফিশার পরিবহন থামিয়ে যাত্রীদের জিম্মি করে। এ অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার সহ সাত লক্ষ টাকার মালামাল লুন্ঠন করে। এ ব্যাপারে পরিবহনের সুপারভাইজার আছাফুর রহমান বাদী হয় পাইকগাছা থানায় ১৫ ডিসেম্বর  ৪জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সোমবার উপজেলা গোপালপুর গ্রামের মিজানুর গাজীর ছেলে সাইদুল গাজী (২১), রাড়ুলী গ্রামের মৃত হাকিম গাজীর ছেলে ইমরান গাজী (২১) কে মাদারীপুর সদর থানার একটি ইট ভাটা থেকে আটক করে। তাদের দেয়া তথ্যানুযায়ী থানা পুলিশের বিশেষ টিম একই দিন বিকেলে বিভিন্ন সময় রাড়ুলীর মকবুল গাজীর ছেলে বাপ্পি গাজী (২১) কে ষষ্ঠি তলা বাজার, গোপালপুর গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে মেহেদী হাসান (২১) কে পিচের মাথা ও গদাইপুর গ্রামের তাছের মোড়লের ছেলে আল-আমিন (৩৫) কে পাইকগাছা বাজার থেকে আটক করে এবং ফতেপুর গ্রামের খলিল গাজীর ছেলে তাকবির হোসেন (২৩) কে থানার পার্শে ওয়াপদার রাস্তা থেকে আটক করে। ধৃত আসামী আল-আমিনের দেয়া তথ্য অনুযায়ী গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন ও জবেদ আলী গাজীকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলেও তার আগেই অস্ত্রগুলো সরিয়ে ফেলা হয়েছে ওসি এজাজ শফী জানান। ওসি এজাজ শফি সাংবাদিক সম্মেলনে আরো বলেন, ধৃত ডাকাত দলের বিরুদ্ধে পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় বিস্ফোরক, অস্ত্র, চুরি ও দশ্যুুতার মামলা রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার মাসিক বৈঠক

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার বিকাল ৪টায় জেলা সভাপতি মাও: আব্দুল্লাহ ইমরান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাও: আব্দুল্লাহ আল-মামুন এর পরিচালনায় জেলা কার্যালয়ে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। মাসিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলাসহ সভাপতি মাও: রেজাউল করিম, শেখ জামিল আহমাদ, মাও: মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ হামিদি, মাও: আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাও: আসাদুল্লাহ আল-গালীব, এস.কে নাজমুল হাসান, হাফেজ নাজিম ফকির, মাও: আব্দুস সাত্তার হালদার, মাও: আশরাফুল ইসলাম, মো: হুমায়ুন কবির, হাফেজ মোস্তাফিজুর রহমান, মাও: মাহাবুবুল আলম, মো: আকিসুর রহমান, হাফেজ আবুল কালাম আজাদ, মাও: তাওহীদুল ইসলাম মামুন, আল: শহিদুল ইসলাম বিশ্বাস, আল: রফিকুল ইসলাম, আব্দুল জলিল হাওলাদার, প্রচার সম্পাদক মাও: হারুন-অর-রশিদ, জি.এম নওশের আলী, আল: আব্দুর রউফ শেখ, মো: জাহিদুর রহমান, মুফতি বেলাল হোসেন, মাও: আবু সাঈদ, প্রমুখ নেতৃবন্দ। মাসিক বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং জেলা সম্মেলন বাস্তবায়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

মোংলায় ৩৩ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় ৩৩ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার তিনশত সাতচল্লিশ টাকা। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে : এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ওই এলাকা থেকে ৩৩ পিচ ইয়াবাসহ সোহাগ শেখ (৩১) নাম এক মাদক ব্যবসায়ীকে আটক করে অভিযানকারীরা। আটক সোহাগ বুড়িরডাঙ্গার ইব্রাহিম শেখের ছেলে। সোহাগ নিজেই মাদক সেবনের পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। যার ফলে যুবসমাজ ধীরে ধীরে বড় ক্ষতির দিকে ধাবিত হচ্ছিল। মাদকসহ আটক সোহাগকে মঙ্গলবার মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর মঙ্গলবারই বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

কোস্ট গার্ড কর্মকর্তা মাজহারুল হক বলেন, কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে এবং ভবিষ্যৎতেও চলমান থাকবে।

মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতিহার ঘোষণা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনকে ঘিরে নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আ: রহমান। মঙ্গলবার দুপুরে পৌর শহরের শেখ আ: হাই সড়কের স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার নির্বাচনী ইশতিহার তুলে ধরেন। ইশতিহারে উল্লেখ করেন, তিনি মেয়র নির্বাচিত হলে পৌরসভার ঘরে ঘরে সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্য সেবা নিশ্চিত, পানি নিষ্কাশনের জন্য সরকারী খাল পুন:খনন ও পৌরসভার বড় পুকুর সংস্কার, মাদক ও নেশামুক্ত পৌরসভা গঠন, পৌর কবরখানার উন্নয়ন ও শ্মশানঘাটের ব্যবস্থা, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুন:বাসন, রাস্তাঘাট ও প্রয়োজনীয় ড্রেন, ব্রীজ ও কালর্ভাড নির্মাণসহ ২৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন। আসন্ন এ নির্বাচনে নির্বাচিত হয়ে তার ঘোষিত ইশতিহার বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকসহ পৌরসভার সকল বাসিন্দাদের কাছে সহযোগীতা কামনা করেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আ: রহমানের ইশতিহার ঘোষিত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন।

ফুলতলায় দুই সহোদরের হামলায় ব্যবসায়ী সোহেল মোড়ল গুরুতর জখম

ফুলতলা প্রতিনিধি

মঙ্গলবার দুপুরে দু’সহদরের সন্ত্রাসী হামলায় ফুলতলা বাজারের রফিক সড়কস্থ ইউএফএস মেডিকেয়ারের তত্বাবধায়ক সোহেল মোড়ল (৪০) গুরুতর জখম হলে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএফএস মেডিকেয়ারের অরক্ষিত ছাদের উপর গ্রিলের গেট লাগানোর সময় বাক বিতান্ডার এক পর্যায়ে চাঁদপুর বেকারীর মালিক খলিল খানের পুত্র মাহাবুবুর রহমান (৩২) ও তার সহযোগিরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে হামলা করলে সোহেল মোড়লসহ ৩ ব্যক্তি আহত হন। এ সময় সোহেলের কাছে থাকা নগদ অর্থ লুটে নেয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আ’লীগ নেতার ভায়ের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা শেখ মোশাররফ হোসেনের বড় ভাই শেখ আবু তালেব (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …………….. রাজেউন)। তিনি পড়ে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে সন্ধ্যা ৬টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ বুধবার বাদ জোহর ছোট বয়রা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে ছোট বয়রায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আবু তালেবের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহত পরিবারের পাশে ছুটে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ আনোয়ার হোসেন, শেখ ফারুক হাসান হিটলু, শেখ আবিদ হোসেন, নুর ইসলাম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে শেখ মোশাররফ হোসেনের বড় ভাই আবু তালেবের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাহী কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাহী কমিটির সভা গতকাল (মঙ্গলবার) দুপুরে ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ এ এইচ এম শামসুজ্জামান, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন ও এম এ হাসান। সভায় চলমান মামলা নিষ্পত্তির হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং যে সকল সদস্য ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় আদালতের নির্দেশনা মোতাবেক নির্বাচন আয়োজনের সকল প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাংবাদিক মামুনের নানির ইন্তেকালে শোক

খবর বিজ্ঞপ্তি

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চল’র স্টাফ রিপোর্টার মো. মামুন হোসেন এর নানি আলহাজ্ব নুরুন্নেচ্ছা নুরীর (৯৮) মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ এ এইচ এম শামসুজ্জামান, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন ও এম এ হাসান।

শ্রমিকদের দাবী আদায়ে নিবেদিত প্রান ছিলেন সরদার মোতাহার উদ্দিন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি, খুলনা-খালিশপুর আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি ও খুলনা প্লাটিনাম জুবলী জুট মিলস্ লিমিটেড সিবিএ’র সভাপতি প্রবীন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সরদার মোতাহার উদ্দিন এর আত্মার মাগফিরাত কামনা করে আজ বাদ মাগরীব দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। 

প্রধান অতিথি বলেন, সরদার মোতাহার উদ্দিন তার জীবনের প্রতিটি সময়ে শ্রমিকদের কল্যানে কাজ করে গেছেন। বাংলাদেশের শ্রমিক আন্দোলনে প্রথম সারির নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। শ্রমিকদের দাবী-দাওয়া আদায়ে নিজেকে বিলিয়ে দিতেন এবং শ্রমিকদের দাবী আদায়ে নিবেদিত প্রান ছিলেন তিনি। শ্রমিকদের স্বার্থপরিপন্থি কোন কাজ করতেন না। শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য অনেক বার জেলও খেটেছেন। জনপ্রিয়তার জন্য আবার মুক্ত হয়েছেন। ব্যাপক জনপ্রিয় শ্রমিক নেতা ছিলেন তিনি। তিনি আরও বলেন সরদার মোতাহর উদ্দিনের মত শ্রমিক নেতা এই অঞ্চলে আর একটা হবে কিনা সন্দেহ আছে। তিনি তার কর্মের জন্য স্মরনীয় হয়ে থাকবেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিদ্বয় শেখ শহিদুল ইসলাম, বাবু শ্যামল সিংহ রায়, মোঃ নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া  সম্পাদক শেখ মোঃ ফারুক হাসান হিটলু, সদস্য এস এম আকিল উদ্দিন, খুলনা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ খালিদ হোসেন, খুলনা মহানগর যুব লীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ সেলিম রাজু, সাইফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, মোঃ ফারুক হোসেন, মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, নাসরিন আখততার, কাজী আঃ ওহাব, মোঃ আঃ রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আমির হোসেন, মোঃ মোস্তফা কামাল, আব্দুর রশিদ সিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, মোঃ ইউনুস মুন্সী, মোঃ আলাউদ্দিন, মোঃ হাবিুবর রহমান হাবি, শেখ মোঃ রমজান, মোঃ তাইজুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মামুন,  মোঃ জামাল হোসেন, মোঃ খালেক শিকদার, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাহজাহান সিকদার, মোঃ আতাহার উদ্দিন মাস্টার, মোঃ বায়জিদ সরদার, মোঃ ইলিয়াস হোসেন সোহেল, মোঃ আফজাল হোসেন, মোঃ হাই ইসলাম কচি, মোঃ আসলাম হোসেন, সেলিম ফরাজী, মোঃ ফারুক খা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রাজু, মোঃ আব্দুল হাকীম, মোঃ আলী আক্কাস, মোঃ আলী আহম্মেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মহারাজ, মোঃ আয়নুল, বিপ্লব কুমার রায়, মোঃ শাহাবুদ্দিন মোল্লা, মোঃ সাদ্দাম, মোঃ হারুন, মোঃ সুজন, আকলিমা, মোঃ ফিরোজ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা সরদার মোতাহার উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে এবং জাতীয় শ্রমিক লীগের যে সকল নেতৃবৃন্দ মৃত্যু বরন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করে আব্দুর রহিম খান।

কিশোরীকে পতিতাবৃত্তিতে বাধ্য করা ও ধর্ষণের ঘটনায় মামলা দায়ের, ধর্ষকসহ আটক ৪

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলার সিগনাল টাওয়ার এলাকার এক কিশোরীকে দীর্ঘ প্রায় ৬ মাস ধরে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করাসহ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই কিশোরী মঙ্গলবার থানায় মামলা দায়েরের পর ধর্ষকসহ পতিতাবৃত্তিতে বাধ্য করার অপরাধে ৪ জনকে আটক করেছে পুলিশ। ধর্ষিতা কিশোরী মোংলার সিগনাল টাওয়ার এলাকা মোহাম্মদ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

মোংলা থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল জানান, মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার জনৈক ব্যক্তির কিশোরী কন্যাকে ৬ মাস পূর্বে তার আত্মীয় শিউলি বেগম ও শারমিন বেগম কাজের কথা বলে শরণখোলার ধানসাগর এলাকায় নিয়ে যায়। এরপর সেখানে ওই কিশোরীকে রেখে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে তারা। এরপর গত ১১ জানুয়ারী কিশোরীর মা-বাবা তাকে সেখান থেকে উদ্ধার করে মোংলায় নিয়ে আসে। সর্বশেষ তাকে দেলো পাটোয়ারী (৩০) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এর আগে বাড়ীতে রেখে এবং বিভিন্ন বাড়ীতে নিয়ে তাকে পতিতাবৃত্তি করায় তারা। কিশোরীকে তার পরিবার উদ্ধার করে আনার পর মঙ্গলবার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই কিশোরী। মামলা নং ৬/১২-০১-২১ইং। মামলায় শারমিন বেগম (৩০), শিউলি বেগম (৪৫), পারভিন বেগম (৩৫), শিল্পী বেগম (৩৬), আলী হোসেন (৩৮), দেলো পাটোয়ারী (৩০) ও তায়েবা বেগম (৩০)কে আসামী করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় কিশোরীকে ধর্ষণের দায়ে দেলো পাটায়ারী আর জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করায় তার আত্মীয় শারমিন, শিউলি ও শিল্পীকে আটক করেছে পুলিশ। মামলার অপর আসামী ধর্ষক আলী হোসেন ও তায়েবা বেগম পলাতক রয়েছে। আটককৃতদের বাড়ী মোংলার কাইনমারী ও সিগনাল টাওয়ার এলাকায়। আটককৃতদেরকে বুধবার সকালে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমানের মুত্যুতে শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমানের মুত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

মেয়ের আত্মহত্যার খবরে বাবার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে তুচ্ছ ঘটনায় অভিমান করে সান্ত¡না (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। এ খবর শুনে দুই ঘণ্টা পর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তার বাবা মোস্তফা মিয়াও (৪০) মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।  মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ করুণ ঘটনা ঘটে। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান্ত¡নার চাচাতো ভাই মতিন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে সান্ত¡নার সঙ্গে তার মায়ের বাক-বিত-া হয়। এতে মায়ের ওপর অভিমান করে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেয় সান্ত¡না। দ্রুত তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের এমন অপমৃত্যুর শোক সইতে না পেরে এর দুই ঘণ্টা পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একই হাসপাতালে তার বাবা মোস্তফারও মৃত্যু হয়। মতিন আরও জানান, সান্ত¡নার বিয়ে বিচ্ছেদ হয়েছিল। চার বছরের একমাত্র ছেলে নিয়ে সে বাবার বাড়িতে থাকতো। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, মেয়ের আত্মহত্যার খবর শুনে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা খোঁজখবর নিয়ে ঘটনা তদন্ত করে দেখছি। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

মৌসুমের আগেই পড়ে গেল আলুর দাম, লোকসানের আশঙ্কায় কৃষক

খুলনাঞ্চল রিপোর্ট

চারদিনের ব্যবধানে আলুর দাম অর্ধেকে নেমেছে। এখন ২০ টাকায় আগাম জাতের নতুন আলু কেনা যাচ্ছে রাজধানীর খুচরা বাজারেই। চাষি পর্যায়ে দাম নেমেছে ১০ টাকায়। যদিও পুরোপুরি আলু ওঠার মৌসুম শুরু হবে আরও এক-দুই সপ্তাহ পর। বাজারে দ্রুত এ দামের পড়তিতে খুবই চিন্তিত কৃষকরা। বিগত বছরগুলোর মতো এ বছরও আলু নিয়ে চরম লোকসানের আশঙ্কায় তারা।

গত দেড়-দুই মাস ভোক্তা পর্যায়ে আলুর দাম বেশি থাকলেও প্রকৃত কৃষকরা যখন বাজারে পণ্যটি আনছেন তখনই এ দরপতন হলো। এর দুটি প্রধান কারণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে একটি হচ্ছে, গত মৌসুমের শেষ দিক থেকে বেশি দাম থাকার কারণে লাভের আশায় চলতি মৌসুমে আলুর চাষ বাড়িয়েছেন চাষিরা। দ্বিতীয়টি হচ্ছে, দেশে সার্বিক আলুর উৎপাদন চাহিদার বেশি। একই সময় রফতানিও কমেছে। ফলে বাড়তি আলু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যও বলছে এমনটাই। চলতি মৌসুমে দেশে ১ কোটি ১৩ লাখ ৭১ হাজার টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের প্রকৃত উৎপাদনের থেকে প্রায় সাড়ে ৪ লাখ টন বেশি। গত অর্থবছর (২০১৯-২০) দেশে আলুর উৎপাদন হয়েছিল ১ কোটি ৯ লাখ ১৭ হাজার টন।

অধিদফতরের হিসাব মতে, দেশে বছরে আলুর চাহিদা মাত্র ৭৭ লাখ টন। অর্থাৎ বছরে ২৬ থেকে ৩৭ লাখ টন আলু উদ্বৃত্ত থেকে যাচ্ছে। এ আলু কাজে লাগানোর একমাত্র উপায় রফতানি। আলু রফতানির চিত্র মোটেও আশাব্যঞ্জক নয়। বছরে রফতানি হচ্ছে বড়জোর ৩৫ থেকে ৫০ হাজার টন। এমন পরিস্থিতিতে প্রতি বছর ভরা মৌসুম ও মৌসুমের শেষে আলু নিয়ে দারুণ পীড়াপীড়ি শুরু হয় কৃষকের। তাদের খেত, মাঠ, উঠান, হাট সর্বত্রই আলুময় হয়ে যায়। দাম না পাওয়ায় সেই আলু খেতেই রেখে চলে যান তারা। আবার অনেকে মৌসুমে কোল্ডস্টোরে আলু রাখলেও দাম পান না তেমন। সবমিলে আলুই তখন কৃষকদের গলার ফাঁস হয়েই দাঁড়ায়। এ বছরও এমন শঙ্কা দেখছেন আলু চাষিরা।

বগুড়া মোকামতলার কৃষক এনায়েত বলেন, কদিন আগে আলু বিক্রি করছি ২৬ টাকায়। এখন আলু ১০ টাকা। দুদিন পরে হবে ছয় টাকা, তারপর চার টাকায়ও আলু নেবে না ব্যাপারীরা। এখনও খেত থেকে ২০ শতাংশ আলু ওঠেনি এই অঞ্চলের। এর মধ্যেই পড়ে গেল দাম। তিনি আরও বলেন, এত আলু খাবে কে? হুজুগে সবাই এবার আলু চাষ করেছে। কিন্তু এ সবজির তো চাহিদা থাকে না। শেষে কোল্ডস্টোরে রেখে জমি বেচে ক্ষতিপূরণ দিতে হয়। বেশ কয়েকজন কৃষক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, এ মৌসুমে এক কেজি আলু উৎপাদনের খরচ পড়েছে ৮-৯ টাকা। কৃষক পর্যায়ে এর নিচে দাম নামলে লোকসান হবে চাষিদের। এছাড়া এবার আলু উৎপাদিত হচ্ছে এক কোটি ১৩ লাখ টনেরও বেশি।

দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত জয়পুরহাট। এখানে ভরা মৌসুম আসতে আরও প্রায় এক মাস বাকি থাকলেও এরইমধ্যে জমি থেকে আগাম জাতের আলু উত্তোলন করছিলেন চাষিরা। আবহাওয়া অনুকূল আর রোগ-বালাই কম হওয়ায় ক্ষেতের ফলনও বেশ ভালো হয়েছে।

এ জেলায় এবার আলু চাষ হয়েছে ৪০ হাজার ৩১৫ হেক্টর জমিতে। যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে। বিঘা প্রতি ২০ থেকে ২২ হাজার টাকা খরচ করে উৎপাদন হয়েছে ৪৫-৫০ মণ আলু। কিন্তু হঠাৎ দাম কমে এ এলাকায় পাইকারিতে প্রতি মণ ৪০০ টাকায় নেমেছে। অন্যদিকে, মুন্সীগঞ্জ জেলার প্রধান অর্থকরী ফসল আলু। জেলার দু-তৃতীয়াংশ কৃষিজমিতে আলু আবাদ করে থাকেন স্থানীয় কৃষকরা। জেলা সদরের চরমশুরা এলাকার কৃষক আজিজুল জানান, তার ৭০ শতাংশ জমিতে আগাম আলু চাষ করেন। বাজারে আলুর দাম পড়ে যাওয়ায় চিন্তিত তিনি। গেল বছরও দাম না থাকায় আলুতে লোকসান হয়েছে তার।

বিএনপি নেতা নান্নুর বোনের ইন্তেকালে মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির উদ্দিন নান্নুর ছোট বোন মনিরা সুলতানা (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরীর হেলথ ক্লিনিকে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল আছর বাদ মজিদ স্বরণী রোডে   মরহুমার নামাজে জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।   

মরহুমার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

বিএনপি নেতা অপুর স্ত্রীর সুস্থতা কামনা মহানগর বিএনপির

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও সদর থানা বিএনপির  সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপুর সহধর্মিনী জোসনা খাতুন ডায়বেটিকস ও কিডনিসহ রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন খুলনায় চিকিৎসাধিন ছিলেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ি উন্নত চিকিৎসার জন্য এখন ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছে।

তার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

আজ বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি

খবর বিজ্ঞপ্তি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় চার্জগঠন ও গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে আজ ১৩ জানুয়ারি বুধবার খুলনা মহানগর ও জেলা বিএনপি উদ্যোগে সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মিদের কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।

সোনাডাঙ্গা থানা বিএনপি নেতাদের সাথে তাঁতীদলের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানা তাঁতীদলের কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সোনাডাঙ্গা থানা বিএনপি কার্যালয় বিএনপি নেতৃবৃন্দের সাথে মহানগর তাঁতীদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা ইকবাল হোসেন খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আসাদুজ্জামান মুরাদ, হাজিজুর রহমান মনি, শেখ সওকত, আবু সাঈদ শেখ, হেদায়েত হোসেন হেদু, বাচ্চু মীর, জামিরুল ইসলাম জামিল, আকরাম খোকন, নজরুল ইসলাম, সরদার রবিউল ইসলাম, মহিউদ্দিন টারজান, লিটু পাটোয়ারী, মেহেদী হাসান সোহাগ, মোল্যা রাজু আহমেদ, জামাল হোসেন, সেলিম বড় মিয়া, মো. ইকবাল হোসেন, গোলাম নবী ডালু, আলমগীর হোসেন, ইমরান হোসেন, আবদুল হালিম, ইনামুল কবির, ওয়াহিদুল ইসলাম, ওহাব শরীফ, মো. আলমগীর হোসেন, শফি মাস্টার, সদর তাঁতী দলের সদস্য সচিব মাসুদ রেজা,  যুগ্ম-আহবায়ক ইছা শেখ,    

ফুলতলায় পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার গাড়াখোলা গ্রামে পুকুরে ডুবে তাসকিয়া নামে আড়াই বছর বয়সী এক কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে মঙ্গলবার বেলা ১১টায়। সে ঐ গ্রামের মোঃ টুলু খানের কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় তাসকিয়ার মা উঠানে বসে গবর দিয়ে বড়ে তৈরী করছিল। এ সময় শিশুটি পার্শ্ববর্তী একটি পুকুরে পরিবারের সদস্যদের অলক্ষে পড়ে যায়। কিছুক্ষণ পর খোজাখুজির এক পর্যায়ে তার ভাসমান লাশ দেখতে পায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বোসচেয়ার ড. প্রফেসর কাজী মুহাতাশাম হোসেনের মৃত্যুতে শোক

ফুলতলা প্রতিনিধি

বিশিষ্ট পদার্থ বিজ্ঞনি, ঢাকা বিশ্ববিদ্যালয় “বোস প্রফেসর” ড. প্রফেসর কাজী মুহাতাশাম হোসেন (৯২) গত রোববার ঢাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। দেশের এই উজ্জ্বল নক্ষত্র শিক্ষাবিদ জন্মেছেন ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের ঐতিহ্যবাহী কাজী পরিবারে। জীবিতকালে তিনি “মৃণালিনী সংস্কৃতি মঞ্চ”র অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। ড. প্রফেসর কাজী মুহাতাশাম হোসেনের মৃত্যুতে দেশ ও জাতি একজন সত্যিকার মহানুভব মানবিক গুণসম্পন্ন মেধাবী মানুষকে হারালো। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন “মৃণালিনী সংস্কৃতি মঞ্চ”র সভাপতি কাজী খেলাফাত হোসেন, কার্যনির্বাহী সভাপতি সাংবাদিক ও গবেষক বিধান দাশগুপ্ত, সহসভাপতি কথাসাহিত্যিক অচিন্ত্য কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক অলিপ কুমার বিশ্বাস, ডাঃ সরোজ কুমার সুর প্রমুখ। 

ফুলতলার পায়গ্রাম কসবায় ভ্যান শ্রমিক ইউনিয়ের কমিটি গঠন

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার পায়গ্রাম কবসায় কাচারীহাট ফেরিঘাট ভ্যান শ্রমিক ইউনিয়ের কমিটি গঠনের লক্ষে এক সভা মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় কাজী জহির উদ্দিন রাজীব, শেখ আসলাম হোসেন ও শেখ আবজাল হোসেনকে উপদেষ্টা এবং শেখ আঃ রাজ্জাককে সভাপতি ও মোঃ নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

করোনা রোধে তিরোশির পাতা’র উদ্যোগে মাস্ক বিতরণ

ফুলতলা প্রতিনিধি

করোন সংক্রমন রোধে তিরোশির পাতা’র উদ্যোগে মঙ্গলবার বিকালে ফুলতলার চৌরঙ্গী মোড়ে দুঃস্থদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, ইসমাইল হোসেন বাবলু, জামাল ভুইয়া, জাকির হোসেন মোহন, নূর হোসেন, আঃ সবুর, মাসুম ভুইয়া, মোঃ মহাসিন হোসেন, সুফিয়া খাতুন, আঃ সালাম, নাজমা ফেরদাউস, মোর্শেদা ডালিয়া, কিবরিয়া চৌধুরী, আনিছুজ্জামান চৌধুরী, রেজাউল ইসলাম, টনি চৌধুরী প্রমুখ।

কেশবপুরে  ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতে ২ মিষ্টান্ন দোকানকে ৮০০০ টাকা জরিমানা

আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধিঃ 

কেশবপুরে ওজন কম দেওয়াও ভোক্তা অধিকার আইনে এবং নোংরা পরিবেশের জন্য  শহরের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার এন্ড হোটেল কে ৮০০০ টাকা  জরিমানা করেছে ভ্যাম্ম্যমান আদালত। তথ্যসূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে , কেশবপুর পৌর শহরে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ও চিংড়া মিষ্টান্ন ভান্ডার এন্ড হোটেলকে  ওজন কম এবং নোংরা পরিবেশ হওয়ায়  নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা সরেজমিন ওজনে কম দেওয়াসহ পরিস্কার পরিছন্ন না থাকায় বিষয়টি নিশ্চিত হয়ে প্রতিষ্ঠানের মালিক নবকুমার সরকার(৫০০০) ভাগ্যকুল,উদায় দত্ত (৩০০০) চিংড়া মিষ্টান্ন ভান্ডার এন্ড হোটেলকে জরিমানা করেন।

  ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইন ২০১৮এর ২৪ধারায় ওজনে কারচুপি করা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২ প্রতিষ্ঠানকে ৮০০০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএস টি আইয়ের খুলনা অফিসের পরিদর্শক মাইনুদ্দিন, ভূমি অফিসের পেশকার মোঃ ফারুক হোসেন অফিস সহায়ক যুলফিকার হাসান ও এ এস আই তরিকুল ইসলাম সহ ফোর্স।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দীর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র  বিতরণ

রূপসা প্রতিনিধিঃ

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম তাদের নিজস্ব অর্থায়নে  গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ  অব্যাহত  রেখেছেন। তারই ধারাবাহিকতায় সালাম মূর্শেদী সেবা সংঘের আয়োজনে ও   রূপসা উপজেলা আওয়ামী যুবলীগের সৌজন্যে  রূপসা উপজেলার আওয়ামী লীগ অফিসে   ১২জানুয়ারী বিকালে  কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা  যুবলীগের আহবায়ক  এ.বি. এম কামরুজ্জামান। টিএসবি ইউনিয়ন যুবলীগের আহবায়ক আঃমজিদ শেখ, যুগ্ম আহবায়ক  খাঁন জাহিদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,   খুলনা জেলা যুবলীগের সদস্য হারুন মোল্লা, নাসির উদ্দীন সজল,  আশিষ রায়, বাদশা মিয়া, শাহনেওয়াজ কবীর টিংকু,  সরদার জসিম উদ্দিন,  কামরুজ্জামান সোহেল, মুসা লস্কর, ইন্দ্রজিৎ বিশ্বাস, হেলাল শেখ, রঞ্জু হালদার , ইমন গাজী,  রবিউল, আরাফাত, সোহেল শেখ, ফারুক হোসেন, হারূন অর রশিদ, জসিম মুনশি, জাহিদ খাঁন প্রমূখ।

কেশবপুরে সুবোধ মিত্র প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্বল বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের পক্ষ থেকে পাওয়া ওই কম্বল প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। প্রতিষ্ঠানের কক্ষে সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জে.বি মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মিলন মিত্রের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক মুখার্জী জিএমসি ট্রাস্টের সাধারণ স¤পাদক বাসুদেব মন্ডল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নাসির উদ্দিন, সাংবাদিক গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী অনুজ তরফদার ঝন্টু প্রমুখ।

তারেকজিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রামপালে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)

ছাত্রদলের সাংগঠনিক অভিবাবক   বিএনপির  সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালির আদালতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করার প্রতিবাদে রামপাল উপজেলায়  ছাত্রদলের এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে উপজেলার ফয়লাহাটের খুলনা মোংলা মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে ফয়লাবাজার  মল্লিক মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,   ছাত্রদল নেতা রবিউল ইসলাম রবি, মেহেদী হাসান, তালুকদার আজগর হোসেন নাইম, সাব্বির মাহমুদ পাপ্পু, মইনুল ইসলাম প্রিন্স, আশিকুজ্জামান সুমন, ইব্রাহিম শেখ, আহাদ শেখ আছাদুজ্জামান শুভ, শেখ হানিফ, হেলাল শান্ত, সিরাজুল ইসলাম, সোবহান শেখ, বাদশা শেখ, জুয়েল আকুন্জী, মুজাহিদ শেখ, শেখ,মিরাজুল শেখ, জোবায়ের পরশ, ইমরান নাজির, খায়রুল বাসার, হাসিব শেখ, রোহান শেখ প্রমুখ। বক্তারা গনতন্ত্র ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সংসদের সকল কর্মসূচিতে রামপাল উপজেলা ছাত্রদল সতঃস্ফুর্ত অংশগ্রহন  করবেন।

বিপুর মুক্তির দাবিতে অভয়নগর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুর মুক্তির দাবিতে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে। গতকাল মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যা- চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগ নেতা ও নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, আওয়ামী লীগ নেতা গাজী রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা লুৎফর রহমান বিশ্বাস, আজিম শেখ, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজান আকুঞ্জি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক রওশন কবীর টুটুল, ছাত্রলীগ নেতা শেখ তসলিম, সুজন পটোয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, ছাত্রনেতা বাবু সরদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুন্সী আব্দুল মাজেদ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক মাহমুদ হাসান বিপুর নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে নূরবাগ বাসস্ট্যা-ে প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করলে সব ধরণের যান চলাবন্ধ হয়ে যায়।

অভয়নগরে কেন্দ্রীয় জেলা সাংস্কৃতিক জোটের মতবিনিময় সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি-

সম্মিলিত কেন্দ্রীয় জেলা সাংস্কৃতিক জোটের অভয়নগরে নেতৃবিন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা নওয়াপাড়া ইনষ্টিটিউট অফিস রুমে ইনষ্টিটিউটের সভাপতি শিবুপদ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার দাস, সাবেক সদস্য হারুন আর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য মনোয়ারা আলম দুলু, দিপংকর দাস রতন, ফারুক হোসেন, জি এম মনিরুজাজামান মনি. ইকবাল হোসেন, গণেষ শীল, জি এম কাদের, নারায়ন চন্দ্র সাহা, দিপক অধিকারী, হারুন আল অজিজ, তিমির বরন সরকার, শ্রাবন্তী দে, আশিষ দে, বাচ্চু দাস, দেব কুমার, লিটন, ইদ্রজিৎ প্রমুখ।

নারী বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ সমাবেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে গত ৮ জানুয়ারি চেঙ্গুটিয়া বাজারে উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীনকে উদ্দেশ্যে করে নারী বিদ্বেষী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মিথ্যা-বানোয়াট বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এলাকাবাসীর আয়োজনে চেঙ্গুটিয়া বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া পৌর যুবমহিলা লীগের সভাপতি মিনারা পারভীন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, যুগ্ম আহবায়ক প্রসেনজীত দাস সনজিৎ, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা সাঈদ আলম বাচ্চু, শেখ অলিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহ, প্রেমবাগ ইউপি সদস্য হালিমা পারভীন, শওকত হোসেন, সুন্দলী ইউপি সদস্য দীপুরাণী বর্মন, মিনতী বিশ্বাস, ইকবাল হোসেন প্রমুখ। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী আহাদুর রহমান মামুন।

সমাবেশে বক্তারা বলেন, ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে যে ঘটনা ঘটেছে তা নিয়ে ভাইস চেয়ারম্যান মিনারা পারভীনের কোন সম্পৃক্ততা নেই। অথচ তাকে জড়িয়ে যে বক্তব্য দেয়া হয়েছে তা উদ্দেশ্যে ও ষড়যন্ত্রমূলক।

জামিনে বেরিয়ে ফের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

নওয়াপাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের খবরের অভয়নগর প্রতিনিধি শাহিন আহমেদকে পিটিয়ে জখম করে এস এম রিপন নামে এক সন্ত্রাসী ও তাঁর দুই সহযোগি। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হলে পুলিশ রিপনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। সোমবার (১১ জানুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে রিপন বাড়ি ফিরে সাংবাদিক শাহিন আহমেদ ও তাঁর পরিবারকে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকালে সাংবাদিক শাহিনের স্ত্রী ইসফাত আরা আইরিন অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার জিডি নং- ৫১৬।

জিডি সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের নতুন বাজার এলাকায় মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে এস এম রিপন, তাঁর স্ত্রী হীরা বেগম ও আমিনুরের স্ত্রী ফরিদা বেগমের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকা-ে বাধা প্রদান করায় সাংবাদিক শাহিন ও তাঁর স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিন রাতে উল্লেখিত তিনজনের নামে অভয়নগর থানায় মামলা করেন শাহিনের স্ত্রী আইরিন। যার মামলা নং-০৬। রাতেই গ্রেপ্তার হয় হামলাকারী রিপন।

সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদকের ভগ্নিপতির মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর মেজো ভগ্নিপতি শহিদুল ইসলাম খান চৌধুরী (৭৫) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মঙ্গলবার ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, নির্বাহী সম্পাদক শেখ আসাদুর রহমান, বার্তা সম্পাদক ডা: মো: মুনসুর রহমান, সাহিত্য সম্পাদক মো: আরিফ হোসেন, নিজস্ব প্রতিনিধি মারুফ আহমেদ খান শামীম, আশিকুজ্জামান খান, শেখ রিজাউল ইসলাম, মো: হাদিউজ্জামান, মো: ফরিদ হোসেন, শহর প্রতিনিধি ওমর ফারুক বিপ্লব, আশিক সরদার, পৌর প্রতিনিধি মিহিরুজ্জামান, ফটো সাংবাদিক আহাজ উদ্দিন সুমন প্রমূখ।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মাঝির ভাগ্নি শিউলী বেগম (ইন্না লিল্লাহি…. রাজেউন)। গতকাল মঙ্গলবার যোহরবাদ বাহাদুরপুর মরহুমার নিজ বাড়িতে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন। বেলা ১২ টায় ডুমুরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক গুরুতর অসুস্থ আবদুল কাদের খানের চিকিৎসার খোজঁ খবর নিতে তার বাস ভবনে যান। সন্ধ্যায় খলশী ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। সকাল সাড়ে ৭ টায় আরাজি ডুমুরিয়া কুন্ডু বাড়ি এক মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়া সকাল ৬ টা থেকে ১০টা পর্যন্ত আরাজি সাজিয়াড়া, সাজিয়াড়া ও ডুমুরিয়া কাউন্সিল সড়কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওশের সরদার, জাহাঙ্গীর মোড়ল, পলাশ দাস, প্রদীপ মন্ডল, আশিষ বৈরাগী,হারুনুর রশীদ বাবু, মোজাম্মেল হক মোহন, বাধন মন্ডল প্রমুখ।

ঝিনাইদহ সদর থানার সেবার মান বৃদ্ধিতে হেল্প ডেস্ক’র উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য সেবার মান বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে ঝিনাইদহ সদর থানায় হেল্প ডেস্ক’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ হেল্প ডেক্সের উদ্বোধন করেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর থানার ওসি অপারেশন আবুল খায়ের শেখ, সেকেন্ড অফিসার কামাল হোসেন, মানবধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিনিধি আমিনুর রহমান টুকু, ব্র্যাক প্রতিনিধি রোকেয়া খাতুন, সৃজনী ফাউন্ডেশনের প্রতিনিধি পারভীন নাহার, এইডের প্রতিনিধি আশরাফুন নাহার আশা, সিও সংস্থার প্রতিনিধি তোফাজ্জেল হোসেন, শিশু নিলয় প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন উই এর প্রতিনিধি শরীফা খাতুনসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এ সময় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন সদর থানা এলাকায় সরকারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য সেবার মান বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে হেল্প ডেস্ক অগ্রণী ভ’মিকা পালন করবে।

পাইকগাছায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি

 মঙ্গলবার পাইকগাছায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহায়ক হিসেবে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন। পাইকগাছা প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়। পাইকগাছা প্লাটফর্মের আহ্বায়ক ও পাইকগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান লিপিকা ঢালী সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বলেন, প্রশিক্ষণ নিয়ে বাড়ি ফিরে সব কিছু ভুলে গেলে কোন লাভ নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানো গেলেই প্রশিক্ষণ সার্থক হবে। আজ আমরা যা’ শিখলাম তা’ বাস্তব জীবনে ব্যবহার করে বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে সবাইকে উদ্যোগী হতে হবে। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন প্লাটফর্মের সদস্য সচিব এাডভোকেট শফিকুল ইসলাম কচি, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ প্রমূখ।

উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

খুবিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় কুয়েটকে হারিয়ে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘নৈয়ায়িক’ এর আয়োজন “যুক্তির দৃপ্ততায় আঁকি নিজস্ব অবস্থান” শীর্ষক তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার ফাইনালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে বিজয়ী হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। সম্প্রতি এক ওয়েবিনার লাইভে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিজয়ী দলের নাম ঘোষণা করেন। নৈয়ায়িকের সভাপতি অসিত কুমার দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, নৈয়ায়িকের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হাসানাত। ওয়েবিনারটি সঞ্চালনা করেন নৈয়ায়িকের সৌমিক রহমান তালুকদার। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ (বাংলাদেশ), করোনা ভ্যাক্সিন আমদানি এবং বিতরণ এর দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠান এর কাছে ন্যাস্ত করবে।’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এসইউডিএস ৫২) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট অদ্বৈত) এর মধ্যে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দল ৪-২ ব্যালটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হিসাবে নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা মেহেরাব সাহাদাত। প্রতিযোগিতার সেরা বিতার্কিক হন কুয়েট অদ্বৈত দলের বিতার্কিক মোঃ ফয়সাল। এছাড়াও শ্রেষ্ঠ ৩ বিচারক হিসাবে নির্বাচিত হয়েছেন অর্পিতা কু-ু, তাওহিদ আলিফ ও তানভীর আহমেদ।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে পাঠ পরিকল্পনা ও প্রশ্ন মডারেশন শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ২২০১ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সকল শিক্ষকের অংশগ্রহণে পাঠ পরিকল্পনা ও প্রশ্ন মডারেশন শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য সরকারের বিভিন্ন প্রায়োগিক পদক্ষেপ ও খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টার ধারাবাহিকতায় অনুষ্ঠিত উল্লিখিত ওয়ার্কশপে রিসোর্স স্পিকার হিসেবে বিস্তারিত আলোচনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। তিনি পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে ব্লুম’স ট্যাক্সোনমি, সংশোধিত ব্লুম’স ট্যাক্সোনমি, পাঠ পরিকল্পনা প্রণয়ন, উচ্চমাত্রার জ্ঞানের নিরিখে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও মূল্যায়নসহ উচ্চশিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথি জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, ওয়ার্কশপের মাধ্যমে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষকম-লী যে জ্ঞানের সান্নিধ্যে এলেন তা মানসম্পন্ন কৃষি শিক্ষা প্রদানে সহায়ক হবে।

এর আগে এগ্রোটেকনোলজি এ্যালামনাই এসোসিয়েশন জীব বিজ্ঞান স্কুলের নবনিযুক্ত ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের নবনিযুক্ত প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান ও বিদায়ী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করে। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এগ্রোটেকনোলজি এ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার অমরেন্দ্রনাথ বিশ্বাসসহ অন্যান্য এ্যালামনাই সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইন্দুরকানীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে বই বিতরণ করলেন ইউএনও

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ

ইন্দুরকানীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে বই বিতরণ করলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী । মঙ্গলবার সকালে উপজেলার ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে নতুন বই হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর আবুল খায়ের, ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুল ইসলাম,শিক্ষক জুয়েল, তুহিন,জসিম,মিঠুন প্রমুখ।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে নতুন বই হাতে তুলে দেয়ায় শিক্ষার্থীদের অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারের প্রতি।

এ বিষয়ের উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বোঝা নয়। আমরা সবসময় তাদেরকে সাথে নিয়ে সমাজকে আরো আলোকিত করতে চাই। করোনাকালে যাতে শিক্ষার্থীদের কোন কষ্ট না হয় তাই তাদের বাড়িতে গিয়ে বই হাতে তুলে দিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার সকল প্রতিবন্ধীদের বাড়িতে বাড়িতে গিয়ে বই পৌঁছে দেয়া হবে।

তালায় পানি কমিটির ত্রৈমাসিক সভা

ইলিয়াস হোসেন, তালা

মঙ্গলবার (১২ জানুয়ারী) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সভায় পানি কমিটি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, অধ্যাপক রেজাউল করিম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটি নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, অধ্যাপক নন্দী দীপংকর, মোঃ সফিকুল ইসলাম, সরদার রফিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, প্রভাষক কামরুজ্জামান সাংবাদিক গাজী জাহিদুর রহমান, শেখ শওকত হোসেন, সব্যসাচী মজুমদার বাপ্পী, সাবেক মহিলা ভাইস চেয়ানরম্যান জেবুন্নেছা খানম, মঞ্জুয়ারা খালেক, তপন কুমার, শেখ সাদিকুল ইসলাম, শিবপদ মল্লিক, জি এম শহিদুল্লাহ, উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা, তাছলিমা আক্তার শিখা, উত্তরণের ইকবাল হোসেন লাভলু, ফাওজুল কবীর, মোঃ আলামিন মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে একইদিন মঙ্গলবার তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে কপোতাক্ষ রিভার বেসিন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা রিভার বেসিন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম।

সভায় কপোতাক্ষের ২য় ফেজ টিআরএম সংযুক্ত করে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন এবং অতিদ্রত তা বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। সভায় বক্তারা বলেন, কপোতাক্ষ নদের সাথে প্রত্যক্ষভাবে প্রায় ২০ লক্ষ মানুষের জীবন-জীবিকা জড়িত। নদীতে দ্রুত ক্রসড্যাম নির্মাণ না করা হলে ফের পলি ভরাট হয়ে আবারও নদীর অকাল মৃত হবে এবং ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দূর্বিসহ জীবন-যাপন করতে হবে এলাকার মানুষের। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে পলির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কপোতাক্ষ নদে ক্রসড্যাম নির্মাণের দাবী জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এছাড়া সভায় শালতা নদী খননের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।