খবর বিঞ্জপ্তি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় চার্জগঠন ও গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি বুধবার দেশব্যাপি প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।
খুলনা মহানগর ও জেলা বিএনপি ঐদিন সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে। সকল পর্যায়ের নেতা-কর্মিদের কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।









































