স্টাফ রিপোর্টার
রূপসার নৈহাটীর কিসমত খুলনা খোড়ার বটতলাস্থ বর্ণমালা শিক্ষালয় ও বর্ণমালা ইসলামীয়া শিক্ষালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। ১০ জানুয়ারি রবিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃত একটি চক্র এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা জানিয়েছেন। ভুক্তভোগী সুত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে থাকা ১টি স্টিলের আলমারি, ৪টি কাঠের আলমারি, টেবিল ২টি, ফ্যান ৪ টি, সিসি ক্যামেরা ২ টি ও সিসি ক্যামেরার ডিবিয়ার, পবিত্র কোরআন শরিফ ৪টি, অগনিত হাদিস শরিফের পাঠ্য পুস্তক, ১ লক্ষ টাকার শিক্ষার্থীদের নতুন বইখাতা, শিক্ষার্থীদের তৈরি করা নতুন ১২ সেট পোশাক সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার আসবাবপত্র অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পরের দিন বেলা ১১ টার দিকে রূপসা থানা পুলিশ, কিসমত খুলনা ক্যাম্প পুলিশ, নৈহাটী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল ও প্যানেল চেয়ারম্যান আসাবুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন।

ওইদিন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল্লাহ আত তাছিন ঘটনার বিষয়ে অজ্ঞাত লোকজনের নামে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ ও মাওলানা আব্দুল্লাহ আত তাছিন বলেন, আমি রূপসা থানায় অজ্ঞাত লোকজনের নামে লিখিত অভিযোগ করেছি। তবে শত্রুতার জের এই কান্ডগুলো ঘটিয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি মেরিনা খাতুন বলেন, এই প্রতিষ্ঠান নিয়ে শত্রুতা ছিলো। তবে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে। রূপসা থানার এস আই মনোজ কুমার ঘোষ জানান, বৈদ্যুতিক শক সার্কিটের কোন নমুনা পাওয়া যায়নি। তবে এটি পরিকল্পিত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
৩নং নৈহাটী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল এ প্রতিবেদকে বলেন, এ ঘটনাটি শত্রুতা বসত পরিকল্পিত ভাবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তবে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি কামনা করছি। ওই দিন ভোর রাতে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার আগেই পুড়ে বষ্মিভূত হয়ে যায়।











































