দৈনিক খুলনাঞ্চল সম্পাদকের শোক
স্টাফ রিপোর্টার
দৈনিক নওয়াপাড়া সম্পাদক ও প্রকাশক আসলাম হোসেন’র ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক। দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন খুলনাঞ্চল পরিবারের পক্ষে এক শোক বিবৃতিতে বিশিষ্ট সাংবাদিক আসলাম হোসেন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, খুলনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, খুলনার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী লিয়াকত হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক এম এম জাফর ইকবালের সার্বিক পরিচালনায় ও যুগ্ম সম্পাদক এ্যাড. অসীম কুমার বৈদ্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলার যুগ্ম দায়রা জজ এম এ সাঈদ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে থাকার পর দেশ স্বাধীন হলে দেশের মাটিতে পা রেখে আনন্দে কেঁদে ফেলে বলেছিলেন, আমি আমার নিজের ঠিকানায় ফিরে এসেছি। বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুন করে সাজাতে সকলকে আহ্বান করেছিলেন। আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তাঁরই সুযোগ্যা কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑবীর মুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, বীর মুক্তিযোদ্ধা মুন্সী গাউসুল হক, এ্যাড. কাজী মিরাজ হোসেন, অমিয় কান্তি পাল, শারমিন ইকবাল চৌধুরী, আসমা আক্তার, নিতীশ চন্দ্র রায়, কাজল ম-ল, এস এম মাজেদ জাহাঙ্গীর, যাদব সরকার, মিনা কবিরাজ, মোঃ আতিয়ার রহমান, মোঃ রফিকুল ইসলাম, অঞ্জনা রানী দে, সুকুমার হালদার, মোঃ ইয়ালিপ চৌধুরী, কাজী মৌমিতা হোসেন, পল্লবী ম-ল, পবিত্র প্রামান্য, সিলমী, পিউ প্রমুখ। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গানে গানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হয়।
বটিয়াঘাটা উপজেলার কর্মী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে পুনর্গঠিত করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাংগঠনিক টিমের উপস্থিতিতে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ন্তগত বটিয়াঘাটা উপজেলার কর্মী সভা অনুষ্ঠিত হয়,সভার সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলার যুগ্ন আহবায়ক ব্রজেন ঢালী,সঞ্চলনা করেন যুগ্ন আহবায়ক হারুন সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আলহাজ্ব জামির হোসেন জামির,প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি (খুলনা বিভাগ) জেলার সভাপতি তৈয়েবুর রহমান বিশেষ অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক ডি জেড এম হাসান বিন সোহাগ, আকরাম হোসেন জিএম গালিব ইমতিয়াজ নাহিদ, খুলনা জেলার সাধারন সম্পাদক আতাউর রহমান রনু, আমন্ত্রিত অতিথি কেন্দ্রীয় সহ সভাপতি জামাল হোসেন তালুকদার সহ সাধারন সম্পাদক কাজী ইফতেখারুজ্জামান শিমুল এ এস এম কামরুজ্জামান জাপান ইফতেখার সেলিম অগ্নি সহ সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর সভাপতি একরামুল হক হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ সহ সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা জেলা সভাপতি সোহেল আহম্মেদ মানিক খুলনা জেলার সহ সভাপতি আনোয়ার হোসেন আনো স্কেন্দার মির্জা সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ
আড়ংঘাটায় বিএনপি নেতা বকুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনার আড়ংঘাটা ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপি নেতা বকুলের উদ্যোগে একাদশ তম দিনের মতো ধারাবাহিকভাবে ছিন্নমূল মানুষের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ। ‘শীতার্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসুন’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননেতা জনাব তারেক রহমানের এই আহবানে সাড়া দিয়ে খুলনার দুস্থ, অসহায়, বাস্তুহারা ও ছিন্নমূল মানুষের মাঝে একাদশ তম দিনের ন্যায় ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। রবিবার বিকাল ৪টায় খুলনা মহানগরীর অন্তর্গত দৌলতপুর থানার আড়ংঘাটা ইউনিয়নের আড়ংঘাটা বাজারে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় এবং আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ধারাবাহিকভাবে একাদশ তম দিনের মতো সমগ্র ইউনিয়নের দুস্থ, অসহায়, ছিন্নমূল ও বাস্তুহারা পরিবারের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির অন্যতম সহ সভাপতি ও দৌলতপুর থানা বিএনপির সভাপতি শেখ মোশাররফ হোসেন। আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতলেবুর রহমান মিতুলের সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতাঃ সিরাজুল হক নান্নু, সাজ্জাত হোসেন তোতন, শেখ সাদী, শেখ ইমাম হোসেন, আবুল কালাম শিকদার, কাজী নেহিবুল হাসান নেহিম, গাজী হারুনার রশিদ, শেখ ইউনুস আলী, সোহেল মোল্লা, বাবু শেখ, নুরুল ইসলাম বাচ্চু, আকসির হোসেন সাজু, নজরুল ইসলাম, রাজাউর রহমান প্রিন্স, গোলাম নবী, জিল্লুর রহমান, অমল কর্মকার, হান্নান মোড়ল, ফারুক শেখ, মইনুল ইসলাম, নারায়ণ মিশ্র, সেলিম, এম এম জসিম, খায়রুজ্জামান শামীম, একসানুল ইসলাম শিথীল, মানিক সরদার, দিপু, জামাল, কাজী এলিন, হাবিবুর রহমান, সাখাওয়াত, হৃদয় বিশ্বাস, সুজন, এখলাস মোড়ল, জিয়া প্রমুখ। নেতৃবৃন্দ এসময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, জননেতা জনাব তারেক রহমানের নির্দেশক্রমে এই প্রবল শীতে খুলনা-৩ আসনের প্রতিটি ওয়ার্ডের বাস্তুহারা, ছিন্নমূল, অসহায়, দুস্থ পরিবার গুলোর মাঝে পর্যায়ক্রমে বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন। ইতিমধ্যেই খুলনা মহানগরীর ৩, ৪, ৫, ৭, ৮, ১১, ১৪, ১৫নং ওয়ার্ডে, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নে এবং ২টি গির্জায় প্রায় ৩০০০শীতবস্ত্র কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বিতরণ করেছেন। ধারাবাহিকভাবে খুলনা-৩ আসনের অন্তর্গত অবশিষ্ট ওয়ার্ডের অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। নেতৃবৃন্দ খুলনা-৩ আসনের গণমানুষের সকল বিপদেআপদে পাশে থাকার জন্য কেন্দ্রীয় বিএনপি নেতা বকুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তার সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মোড়েলগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবার পথে
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দিতায় নিবাচিত হবার পথে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার মেয়র পদের অপর দুই প্রার্থী বিএনপির ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ জব্বার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বর্তমান মেয়র আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দিতায় নিবাচিত হবার পথে। উপজেলা নির্বচান কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ খবরের সত্যতা নিশ্চত করে বলেন, বিনা প্রতিদ্বন্দিতায় মনিরুল হক তালুকদার নির্বাচিত হবার পথে। যা আগামি দিন সোমবার ঘোষনা করা হবে। তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামি ৩০ শে জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। উল্লেখ্য, মোড়েলগঞ্জ পৌরসভার সফল মেয়র হিসেবে এ নিয়ে টানা ৪বারের মত মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন এ্যাড. মনিরুল হক তালুকদার।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে স্বাধীনতা পূর্ণতা পায়: যবিপ্রবি ভিসি
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। একটি স্বাধীন দেশের রাষ্ট্রনায়কের প্রত্যাবর্তনে এ দেশের লক্ষ-কোটি মানুষ আনন্দে উদ্বেলিত হয়। রোববার যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন-২০২১ উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।
অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগার থেকে যুক্তরাজ্যে যান, তখন সেখানে তাঁকে রাষ্ট্রনায়ক এবং বাঙালি জাতির পিতা হিসেবে অভ্যর্থনা জানানো হয়। ভারতে পৌঁছালেও একইভাবে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। বঙ্গবন্ধু বাংলাদেশে যখন প্রত্যাবর্তন করেন, তখন সারা বাংলাদেশের মানুষ ঢাকায় এসে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে অভ্যর্থনা জানান।
অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন আরও বলেন, মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে একটি জাতিকে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে যে ‘গ্রাউন্ড ওয়ার্ক’ করার দরকার, বঙ্গবন্ধু সেটাই করেছিলেন। তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক।
সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. হাসান মো. আল-ইমরান, কর্মকর্তা সমিতির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজ প্রমুখ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচির শুরুতে সকাল ৯টায় যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ^বিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। সেখান থেকে ফিরে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে একইভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কোভিড-১৯ অতিমারী মোকাবিলায় বেলা ১১টার সময় যবিপ্রবির শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারীর সমিতির প্রতিনিধিদের কাছে বিশ^বিদ্যালয় পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য মাস্ক তুলে দেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বিশ^বিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের নিজস্ব ল্যাবে এ মাস্ক তৈরি করেন। বিশ^বিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মসূচিতে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধান, জ্যেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোরে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার
যশোর অফিস
গাঁজা বিক্রির অভিযোগে মঈন উদ্দিন মোল্লা নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর হামড়াতলা গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এএসআই আজাদুল ইসলাম জানান, শনিবার ৯ জানুয়ারী রাতে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর হামড়াতলা গ্রামের মঈন উদ্দিন মোল্লার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে শনিবার রাতে মামলা দায়ের করেন। রোববার তাকে আদালতে সোপর্দ করে।
যশোরে ভারতীয় নাগরিক গ্রেফতার
যশোর অফিস
সদরের খয়েরতলা বাসস্ট্যান্ডস্থ জিয়াদ হোটেল এন্ড রেষ্টুরেন্ট খাবার হোটেলের সামনে থেকে সেনা বাহিনীর গোয়েন্দা বিভাগের সদস্যরা মিনারুল (৩২) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। সে বিনা পাসপোর্ট ও ভিসা ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। মিনারুল লালবাগ মুর্শিদাবাদ ইসলামপুর থানার মুক্তারপুর দামাদারপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
যশোর কোতয়ালি মডেল থানার এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানান,শনিবার ৯ জানুয়ারী তিনি জরুনী ডিউটি করাকালে বেতার মাধ্যমে খবর পান শনিবার রাত সাড়ে ১০ টায় খয়েরতলা বাসস্ট্যান্ড জিয়াদ হোটেল এন্ড রেষ্টুরেন্ট খাবার হোটেল এর সামনে থেকে সেনা বাহিনীর গোয়েন্দা সার্জেন্ট মনির ভারতীয় নাগরিক মিনারুল নামে এক যুবককে গ্রেফতার করেছে। তাকে বিনা পাসপোর্টে ও ভিসা বিহীন এদেশে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে হেফাজতে গ্রহন পূর্বক কোতয়ালি থানায় মামলা করে। রোববার ১০ জানুয়ারী দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।
যশোরে ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক
যশোর অফিস
যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশ হাসান মল্লিক (৩৭) নামে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া স্কুল পাড়ার মৃত মোয়াজ্জেম মল্লিক ওরফে মারজন মল্লিকের ছেলে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাস জানিয়েছেন, ৯ জানুয়ারী শনিবার রাত পৌনে ৯টায় যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া স্কুলপাড়ায় তার বাড়ির সামনে থেকে হাসান মল্লিককে আটক করে। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।
নাগরিক পরিষদের গেট সমাবেশ সফলের লক্ষ্যে খালিশপুর-আটরা-রাজঘাট শিল্পাঞ্চলে গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ব পাটকল- চিনিকল অবিলম্বে চালু ও আধুনিকায়ন, আলীম জুট মিলের সকল শ্রমিকের ৬৪ সপ্তাহের বিলসহ বকেয়া সকল পাওনা ও অন্যান্য মিলের দৈনিকভিত্তিক, বদলী শ্রমিকদের বকেয়া পাওনা সঠিক হিসাব অনুযায়ী অবিলম্বে এককালীন পরিশোধ, বকেয়া ৬ সপ্তাহের মজুরি-উৎসব বোনাস-ইনক্রিমেন্টসহ জুলাই মাসের ২ দিনের মজুরি অবিলম্বে পরিশোধ এবং পাটকল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ১৪ দফা দাবীতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে আগামীকাল ১১ জানুয়ারী সোমবার বিকেল ৪টায় খালিশপুর জুট মিলস্ প্রধান গেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফলের লক্ষ্যে প্লাটিনাম গেট, ক্রিসেন্ট গেট, পিপলস গেট, চিত্রালী, লিবার্টি, অস্থায়ী শ্রমিক নিবাস এলাকায় প্রচারপত্র বিলি, গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑপরিষদের সদস্য সচিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, যুগ্ম আহবায়ক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আবদুল করিম, বদলী শ্রমিকনেতা আবদুর রাজ্জাক হাওলাদার, হারুন অর রশীদ, কাজী মাহামুদ মিন্টু, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।
অপরদিকে একই দাবীতে ফুলতলা উপজেলায় আটরা শিল্প এলাকায় প্রচারপত্র বিলি, গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি শ্রমিকনেতা মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা আব্দুস সাত্তার গাজী, সুলতান মাহমুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফুলতলা উপজেলা নেতা গাজী আফজাল হোসেন। অন্যদিকে রাজঘাট শিল্প এলাকায় প্রচারপত্র বিলি, গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑশ্রমিকনেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসেদ আলম শমসের, নজরুল ইসলাম মল্লিক, শামস শারফিন শ্যামন, রবিউল ইসলাম সরদার, মোঃ নওশের আলী, রানা মল্লিক প্রমুখ।
খুলনায় প্রথম মাস্টার কাপ ক্রিকেট টুর্নামেন্টের বেক এন বাইটস চ্যাম্পিয়ন
খবর বিজ্ঞপ্তি
সাবেক ক্রিকেটারদের সংগঠন এক্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ১ম মাস্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট, ৬ দলের অংশগ্রহণে টুর্ণামেন্টে ৭ই জানু তারিখের শুরু হয়। ১০ই জানু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নিউ মোটর সাইকেল মার্ট টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে বাদশা ৫৪ বলে ৪৩ রান, তুর্কি ৮ বলে ২০ করে। ইমনের ৩৪ বলে ৫৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে ১৫৯ রানের টার্গেট দেয়। তুষার ২৪ রানে ২ উইকেট শিমুল ও নাদিম ১ টি করে উইকেট পান। জবাবে ব্যাক এন বাইটস ব্যাট করতে নামে মাত্র ১ উইকেট বিনিময় আলমগীরের ৬৭ বলে ১১১ রানের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ২ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ব্যাক এন বাইটস এর আলমগীর। রুপম ১৭ বলে ২১ রান করে। আরমান ৩১ রানে ১ উইকেট পান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা ক্লাবের সভাপতি সাবেক ক্রিকেটার ডাক্তার কাজী হামিদ আজগর , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার আমীর এ আজম বাচ্চু, আয়োজক কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন বাপ্পি, এক্স ক্রিকেট এসোসিয়েশন যুগ্ন-আহ্বায়ক শংকর কর্মকার এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুলনার সাবেক শতাধিক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের আয়োজন করা হয়।
জাতির পিতার প্রতিকৃতিতে নগর ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
খবর বিজ্ঞপ্তি
১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল রবিবার সকাল ৯ ঘটিকায় খুলনা প্রেসক্লাবে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে এ মাল্যদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, জহির আব্বাস, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, দিদারুল আলম, প্রণব চক্রবর্তী, লাবিব হোসেন মিথুন, এসএম ইমাজ উদ্দীন, মাহামুদুল হাসান সুজন, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, নাঈম সরদার, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেস, মোঃ আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, চিন্ময় মন্ডল, আহানাফ অর্পন, জিহাদী জিসান, ইমরান হোসেন বাবু, প্রিতম সাহা, রায়হান শেখ মুন্না, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সোহান সাদী, অরিন্দম চক্রবর্তী, সফিকুল ইসলাম মুন্না, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, চয়ন চৌধুরি, রাজিউল ইসলাম রাজু, শুভ রায়, মাহামুদুল হাসান, রাকিব আহমেদ রাব্বি, রায়হান শিকদার, হাসান শেখ, ইমতিয়াজ মুন্না, তানভীর ইসলাম সাব্বির, আলামিন হোসেন, সাইফুল ইসলাম, জুনায়েদ সাকি, রকিব হোসেন, লোকমান হোসেন প্রমুখ।
খুলনা জেলা (সুনাম) কমিটির ত্রৈমাসিক সভা
খবর বিজ্ঞপ্তি :
খুলনা জেলা সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির ত্রৈমাসিক সভা রবিবার (১০ জানুয়ারি) বিকেলে ৪ টায় উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরীতে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সুনাম কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মুকুলের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সাধারন সভাটি পরিচালনা করেন জেলা সুনাম কমিটির সাধারন সম্পাদক প্রভাষক এস এম সোহেল ইসহাক, তিনি গত সভার রেজুলেশন পাঠ করেন। জেলা সুনাম কমিটির সকলে নিজ নিজ পরিচয় দিয়ে পর্যায়ক্রমে সভার সভাপতির সম্মতিক্রমে সকলে কথা বলেন। জেলা সুনাম কমিটির সদস্য বাহলুল আলম বলেন, আমাদের জেলা সুনাম কমিটির সকলের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করলে ভালো হয়। ট্রেনিং এর মাধ্যমে আমাদের সোস্যাল লিংকেস বাড়ানো যাবে। তিনি আরো বলেন জেলা (সুনাম) কমিটি থেকে যদি প্রতি উপজেলা থেকে ভিজিট করা হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। সুনাম কমিটির সাধারন সম্পাদক পলাম কুমার দাশ প্রজেক্ট ডিজাইন সম্পর্কে আলোচনা করেন। উপজেলা সুনাম কমিটির সম্পর্ক, ফ্যাক্ট ফাইডিং সম্পর্কে আলোচনা করেন। শারি’র প্রকল্প সম্বনয়কারী বিষ্ণুপদ দাশ, বছরের পরিকল্পনা সম্পর্কে বলেন বার্ষিক পরিকল্পনা গ্রহন করা হয় মার্চ থেকে ফেব্রুয়ারি মাসে। তিনি আরো বলেন জেলা সুনাম কমিটির কার্যক্রমের সাথে আপনারা অত্যপ্রত ভাবে জড়িত। কোন উপজেলাতে যদি কোন সহিংসতার ঘটনা ঘটে তাহলে আপনারা সেখানে যাবেন। উপজেলার বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলবেন এবং একটা মানববন্ধন করবেন। জেলা পর্যায়ে যে মানববন্ধনগুলো আপনারা করেন সেখানে আরো লোক সমাগম বাড়াতে হবে। সর্বদা কথা বলেন জেলা সুনাম কমিটির প্রচার সম্পাদক রিংটন মন্ডল, অর্থ বিষয়ক সম্পাদক মো: তরিকুল ইসলাম বাপ্পী, সহ-সভাপতি পঞ্চানন মন্ডল, মানবাধিকার সংস্থা হিউম্যানিটি ওয়াস এর সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, শারি’র এ্যাডভোকেসির কর্মকর্তা শান্তনু কুমার দাশ। সভায় উপস্থিত ছিলেন বেনজির আহমেদ মুকুল, সাগর সেন, এ্যাড: মনিবুর রহমান, নয়ন পাল, প্রদূত রায়, বাপ্পী কুমার দে, সুজন কুমার রাহা, চিরঞ্জিৎ ঢালী, জগন্নাথ কর্মকার, ইয়াফেস ইস্তেহাক দীপ, অপু রায়হান আকাশ, অমল কৃষ্ণ মজুমদার, জেলা সুনাম কমিটির সদস্য মিঠুন দাশ প্রমুখ। সকল আলোচনা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন।
সরকারের পাশাপাশি প্রতিটি বিত্তবানদের এগিয়ে আসতে হবে :হুইপ
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, সরকারের পাশাপাশি প্রতিটি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে সমাজের অসহায় ভাসমান মানুষের দুঃখ কষ্ট লাঘব হবে। দুঃখী মানুষের দুঃখ কষ্ট লাঘবে বঙ্গবন্ধু কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়েছে যাচ্ছেন। তিনি গতকাল রবিবার বেলা ১১টায় বটিয়াঘাটা বাজার চত্বরে নিজস্ব বাসভবনের সামনে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরনকালে এ কথা বলেন। বিতরনকালে আ’লীগনেতা সত্যেন্দ্র নাথ সরকার, আ’লীগনেতা সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, হুইপ তনয় সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ্বাস রিটু, হুইপ এর সহকারী দেবাশীষ মন্ডল, মিলন মল্লিক প্রমূখ। এ সময় হুইপ পঞ্চানন বিশ্বাস দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন।
পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যের নদীতে বিষ দিয়ে মাছ শিকার : ধংস হচ্ছে মৎস্য সম্পদ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকারের সুযোগ দিয়ে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আবুল কালামের বিরুদ্ধে। ফরেষ্টার কালামের বিরুদ্ধে এর আগেও জেলেদের মারধর, ঘুষ গ্রহণ সহ অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় সাধারণ জেলে ও মৎস্যজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ মৎস্যজীবি ও জেলেদের অভিযোগে জানা যায়, মাছ শিকারের জন্য বরগুনার পাথরঘাটা ও বাগেরহাটের শরণখোলায় রয়েছে একটি চক্র। অতিলোভী জেলে চক্রটি কটকা অভয়ারণ্য কেন্দ্রের কর্মকর্তাদের ম্যানেজ করে রাতের আধারে অভয়ারণ্যের খাল ও নদী থেকে অবাধে মাছ ধরে নিচ্ছে। এ মাছ ধরা চক্রের মুল হোতা পাথরঘাটার পদ্মস্লুইস এলাকার হালিম খা, পিরোজপুরের ভান্ডারিয়ার ইকরির জাকির তালুকদার, শরণখোলার কদমতলার এমাদুল শরীফ, বকুলতলার চান্দু ও লিটন মাতুব্বর সহ আরো কয়েকজন। এদের নিয়ন্ত্রণে থাকা শতাধিক জেলে নৌকা অভয়ারণ্যের কাদেরের খাল, বেতমোর, বন্দে আলীখাল, হুমরাখাল, কস্তুরা, ডিমেরচর, পক্ষিদিয়ারচর, দুধমূখী, ঝাপা, কচিখালী ও কটকা নদী সহ আশে পাশের নদী খালে দিবা রাত্রি জাল পেতে কীটনাশক প্রয়োগে বিভিন্ন প্রজাতির মাছ ধরে লাখ লাখ টাকায় বিক্রি করছে। এদের মধ্যে জাকির তালুকদার ও এমাদুল শরীফ বেতমোর, দুধমূখী নদী ও কটকা অফিসের সামনে, চান্দু কটকা জেটির সামনে ও টাওয়ারের খাল, হালিম খা কটকা অফিসের পাশে কাদেরের খাল, জামতলা সীবীচ ও দুধমুখীর বালির খাল, এবং লিটন মাতুব্বর সিডাকটকা, কচিখালী সাপেরখাল, অফিসখাল সহ আশেপাশের খালে মাছ ধরে। এসব খালে সাধারণ ছোট জেলে ও বড়শির জেলেদের মাছ ধরতে দেয়া হয় না। উল্লেখিত লিটন মাতুব্বর সুন্দরবনে জেলেদের মাঝে কীটনাশক দিয়ে মাছধরার জন্য পরিচিত নাম এ কারণে কয়েক মাস লিটনকে সুন্দরবনে মাছ ধরার জন্য পাশ দেয়া বন্ধ ছিলো একটি মহলের মদদে আবার লিটনকে মাছ ধরার সুযোগ দেয়া হয়েছে। মাছ ধরার জন্য জেলেরা সংশ্লিষ্ট এলাকার বিশেষ করে, কটকা, কচিখালী, চান্দেশ্বর টহল ফাঁড়ি ও সুপতি ফরেষ্ট ষ্টেশন অফিসের কর্মকর্তাদের সাথে গোন হিসেবে চুক্তি করে। জেলেদের হিসেবে এক গোনে ৯ দিন। গোনে জেলে গ্রুপ প্রতি ৩০/৪০ হাজার টাকা করে কটকার বনরক্ষীদেরকে অগ্রিম দিতে হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক জেলেরা জানিয়েছে। প্রতি মাসে ২টি গোনে জেলেরা অভয়ারণ্যে মাছ ধরে। প্রতি গোনে কটকা অফিসে ৬/৭ লাখ টাকা আদায় করা হয়। এসব জেলেরা দিনের বেলায় বনের ছোট ছোট খালে নৌকা সহ নিজেদের লুকিয়ে রাখে এবং রাতের আধার নামলেই তারা নদীতে জাল ফেলে অতি ভোরে মাছ ধরে আড়তে নিয়ে যায়। এসব মাছ প্রতিদিন ভোরে পাথরঘাটার পদ্মস্লুইস বাজার ও বনসংলগ্ন শরণখোলা বাজারের মৎস্য আড়তে বিক্রি এবং পিকাপে খুলনা ঢাকায় পাঠানো হয়। গোপন ও নিরপেক্ষ তদন্ত হলে উপরোক্ত ঘটনার সত্যতা পাওয়া যাবে। জেলেরা জানান, চিংড়ির জালে প্রতি গোনে একেকটি নৌকায় ৪০/৫০ মণ ছোট মাছ মারা পড়ে যা জেলেরা নদী সাগরে ফেলে দেয় এতে ধংস হচ্ছে মৎস্য সম্পদ। ব্যাপকভাবে কীটনাশক দিয়ে মাছ ধরার কারণে গত দুই গোনে চিংড়ি মাছ তেমন তারা পায়নি বলে সাধারণ জেলেরা জানিয়েছেন।
সরকারের বন মন্ত্রনালয় সুন্দরবনের নদী খালে মৎস্য, বন্যপ্রাণী, বনজ সম্পদ তথা জীব বৈচিত্র সুরক্ষায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি, কচিখালী ও কটকা বনাঞ্চলসহ সুন্দরবনের ৩ এলাকাকে অভয়ারণ্য ঘোষনা করে। ১৯৯৭ সালে ঘোষিত ইউনেস্কোর ওয়ার্ল্ডস হেরিটেজ সাইডভূক্ত তিন পূর্ব মধ্য ও পশ্চিম। পূর্ব অভয়ারণ্যের সদর দপ্তর কটকা, মধ্য অভয়ারণ্যে সদর দপ্তর নীলকমল ও পশ্চিমের সদর দপ্তর নটাবেকেী। ১৯৯৯ সালের ২২ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলকমলে বিশ্ব ঐতিহ্যের উদ্বোধন করেন। ২১ বছর ধরে এ অভয়ারণ্যে সকল ধরনের বনজ সম্পদ আহরন নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা বলবৎ রাখতে জেলেদের মাঝে প্রচার চালায়। ওই এলাকার নদী ও খাল মৎস্য প্রজননের অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। ডিমওয়ালা মা মাছ এখানে ডিম ছেড়ে পোনা উৎপাদন করে। এ ব্যাপারে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আবুল কালাম কটকায় অভয়ারণ্যে মাছ ধরার কথা অস্বীকার করেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন বলেন, কটকা অভয়ারণ্যে মাছ ধরার খবর সঠিক না তবে কিছু অসাধু লোক সুবিধা আদায় করতে না পেরে অনেক সময় কল্পিত কাহিনী প্রচার করে বেড়ায়। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন মুঠোফোনে বলেন, কটকা অভয়ারণ্যে মাছ ধরার খবর তার জানা নেই তিনি এ প্রতিনিধির কাছে প্রথম শুনেছেন বিষয়টি দেখবেন বলে জানান।
কমরেড আঃ সাত্তার মোল্লার নিঃশর্ত মুক্তির দাবী করেছে খুলনা জেলা ওয়ার্কার্স পার্টি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির সম্পাদকম-লীর সদস্য ও খানজাহান আলী থানা কমিটির সম্পাদক কমরেড আঃ সাত্তার মোল্লাকে নিঃশর্ত মুক্তি দাবী করেছেন পার্টির খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, একটি সাজানো, হয়রাণি ও ষড়যন্ত্রমূলক মামলায় গত ৭ জানুয়ারী বৃহস্পতিবার আদালত আঃ সাত্তার মোল্লাকে সাজা প্রদান করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, কমরেড আঃ সাত্তার মোল্লা যখন রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলস শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবীতে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছেন, ঠিক তখনই তাঁকে সাজা প্রদান করা হলোÑযা উদ্বেগের কারণ। নেতৃবৃন্দ অবিলম্বে কমরেড আঃ সাত্তার মোল্লাকে নিঃশর্ত মুক্তির দাবী করেছেন। বিবৃতিদাতারা হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।
পাইকগাছায় আ’লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা ও দোয়া
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান পালিত হয়েছে। রবিবার বিকেলে আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা সংগঠনের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সহ-সভাপতি সমীরন সাধু,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,উপজেলা কমিটির সাবেক নেতা ও ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, বিভুতী সানা, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পঞ্চানন সানা, আরশাদ আলী বিশ্বাস শংকর দেবনাথ, নির্মল মন্ডল, পুলিশিং কমিটির সভাপতি দাউদ শরীফ,কৃষকলীগ নেতা নিরাঞ্জন রায়, শিক্ষক আঃ করিম মোড়ল, প্রভাষক আঃ ওহাব বাবলু, প্রভাষক বজলুর রহমান,শেখ জুলি,নাজমা কামাল,যুবলীগ নেতা শেখ জিৃযাদুল ইসলাম,জগদীশ রায়,এমএম আজিজুল হাকিম,দ্বীজেন মন্ডল,আবু হানিফ সোয়েল,আজিজুর রহমান,শেখ জামাল হোসেন, বিশ্বনাথ মন্ডল, দীপঙ্কর মন্ডল, ছাত্রলীগ নেতা মিঠুন দেবনাথ, পার্থ প্রতিম চক্রবর্তী,মুক্ত অধিকারী,সায়েব আলী,রায়হান পারভেজ রনি,সালাউদ্দীন কাদের, শাহরিয়ার, রাসেল,কবির পরশ, সহ অনেকে।
বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশনে ট্রান্সশিপমেন্ট গুডস ইয়ার্ড সম্প্রসারণের কাজ উদ্বোধন
বেনাপোল প্রতিনিধি
বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশনে ট্রান্সশিপমেন্ট গুডস ইয়ার্ডে সম্প্রসারণের কাজ উদ্বোধন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মুহাম্মাদ শামছুজ্জামান। রবিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাবক মিহির কান্তি গুহ’র সভাপতিত্বে বেনাপোল রেলষ্টেশন ইয়ার্ডে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মুহাম্মদ শামছুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রেলওয়ের মহাপরিচালক মুহাম্মাদ শামছুজ্জামান জানান, বর্তমানে বেনাপোল বন্দরের রেলওয়ে ইয়ার্ড না থাকায় আমদানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। এজন্য রেলপথে আমদানি বাণিজ্য আরো গতিশীল করতে বেনাপোল রেলস্টেশনে দুটি গুডস ইয়ার্ড তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। পৌনে ১ কিলোমিটার ইয়ার্ড নির্মানে খরচ হবে ৩ কোটি ৭০ লক্ষ টাকা। পরবর্তীকালে এই ট্রান্সশিপমেন্ট গুডস ইয়ার্ড আর ও তৈরি করা হবে। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি-বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে আর ও ইয়ার্ড নির্মান করা হবে। বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ’র সভাপতিত্বে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় মহাব্যবস্থাপক (পাকশি) শাইদুল ইসলাম,প্রধান প্রকৌশলী (রাজশাহী) আবু ফাত্তাহ মাছুদুর বহমান, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। আমদানি-রফতানি বাণিজ্য গতিশীল করতে বেনাপোল বন্দরের রেলপথে আমদানিতে ব্যাপক সাড়া ফেলে। তবে বন্দরের ইয়ার্ড না থাকায় রেলপথে আমদানিতে অনেক সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল রেলপথে আমদানি-বাণিজ্য সম্প্রসারণে বেনাপোলে দুটি গুডস ইয়ার্ড তৈরির অনুমতি দেন।
কয়রায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
কয়রা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে কয়রা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ ও সকল সহযোগী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও মহানায়ক বঙ্গবন্ধুর জীবন বিষয়ে আলোচনা সভা আয়োজন করে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে এক মিনিটি নিরবতা পালন করেন। রবিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার এবং ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক এ্যাডঃ আলহাজ্ব কেরামত আলী, উপজেলা আ,লীগের সহ-সভাপতি মাষ্টার কফিল উদ্দিন, বাবু খগেন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় উপ কমিটির সম্পাদক সাইফুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশিদ, সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, আ,লীগ নেতা মাষ্টার খায়রুল আলম, আঃ সামাদ গাজী, দেবদাস রায়, নির্মল কুমার দাস, আঃ সাত্তার, চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানী, সমরেস মন্ডল, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, আল আমিন খোকন, জাকারিয়া হোসেন, কৃষকলীগ নেতা শাহিনুর রহমান, ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দীন হিরো, তরিকুল ইসলাম সাগর, উপজেলা ছাত্ররীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, পাকিস্তানি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সারের ১০ জানুয়ারি বেলা ১ টা ৪১ মিনিটে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। পাকিস্তানি কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্ত স্বদেশ ভূমিতে ফিরে আসার ঘটনা ছিল বাংলাদেশ জন্মের ইতিহাসের আরেক আর্শিবাদ এবং বিজয়ের পূর্ণতা পাকিস্তানের শাসকরা যেখানে তাঁকে হত্যার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল, সেখানে বঙ্গবন্ধুকে স্বসম্মানে ফিরে আসার প্রস্তুতি সম্পন্ন করতে হয় তাদেরকেই।
খুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব এ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের পক্ষে উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধানসহ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৭ টায় ওয়েবিনারে এক আলোচনার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফেসপেজে উক্ত আলোচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।
ড. মুনতাসীর মামুনের মাতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
প্রখ্যাত ঐতিহাসিক, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ড. মুনতাসীর মামুনের মাতা জাহানারা খানের ইন্তেকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
কুয়েটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্্যাপন উপলক্ষ্যে সেমিনার (অনলইন) অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং প্রধান আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে. এম আজহারুল হাসান এবং সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। সেমিনারটি সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য শাখা) মনোজ কুমার মজুমদার। সেমিনারে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ সংযুক্ত ছিলেন।
খুলনা’র উন্নয়নে গুরুত্বপূর্ণ দাবী বাস্তবায়নে উন্নয়ন কমিটির প্রথম সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিমান বন্দর সরকারি অর্থায়নে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ, পাইপ লাইনে গ্যাস সরবরাহের মাধ্যমে খুলনার হারানোর শিল্প কলকারখানা চালু, মংলা বন্দরের স্থায়ী ড্রেজিং ও সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন, ভাংগা-মংলা-খুলনা মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীতকরণ, পদ্মা বহুমুখী সেতু সুফল পেতে পরিকল্পিত খুলনা গড়ে তুলতে নগরীর মূল অন্তরায় চিহ্নিত করে সেগুলো দ্রুত বাস্তবায়ন, খুলনা-সাতক্ষীরা ও খুলনা-যশোর সড়কে রেল ক্রসিংয়ে ওভার ব্রিজ নির্মাণ, খুলনা-মংলা নৌ-যোগাযোগ অব্যাহত রাখতে রূপসা-ভৈরব ড্রেজিংসহ খুলনা থেকে ফুলতলা পর্যন্ত নদীর দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খুলনার আঞ্চলিক উন্নয়নে কেডিএ-এর স্থবিরতা ও উন্নয়ন প্রকল্পসমূহের গতিহীনতা প্রকল্প বাস্তবায়নে জনভোগান্তি অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এ সকল চলমান সংকট দ্রুত নিরসনে কেডিএ-তে চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগÑএ সকল দাবী বাস্তবায়নে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে করণীয় নির্ধারণে আজ সন্ধ্যা ৬:৩০টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কার্যানির্বাহী পরিষদের প্রথম সভা সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান-এর সভাপতিত্বে এবং মহাসচিব শেখ মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেনÑসহ-সভাপতি শাহীন জামাল পন, মোঃ নিজামউর রহমান লালু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মো: আবুল বাশার, আরজুল ইসলাম আরজু, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাষ্টার, দপ্তর সম্পাদক নুরুজ্জামান খান বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, তথ্য ও গবেষণা সম্পাদক ইলিয়াস মোল্যা, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, যুব বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, শ্রম সম্পাদক মো: খলিলুর রহমান, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আজম খান, সাংস্কৃতিক সম্পাদক মোল্যা মারুফ রশিদ, নির্বাহী সদস্য আলহাজ¦ শেখ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সফিকুর রহমান, ফেরদৌস হোসেন লাবু, মোঃ হায়দার আলী, রফিকুল ইসলাম বাবু প্রমুখ। সভায় অপর এক সিদ্ধান্তে কাউন্সিলর শেখ হাফিজুর রহমান ও চৌধুরী মোঃ রায়হান ফরিদকে শূন্য দুটি পদে সহ-সভাপতি পদে নিয়োগ প্রদান করা হয়। শেষে দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনিকে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতার পূর্ণতা পায় বাংলাদেশ
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। দিবসের শুরুতে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।
সভায় নেতৃবৃন্দ বলেন, ‘৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। অথচ এরপরও স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখা হয়। চূড়ান্ত বিজয়ের ২২ দিন পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে ’৭২ এর ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেন। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পায়।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, কেইউজে’র সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংবাদিক নেতা মহেন্দ্রনাথ সেন, এস এম ফরিদ রানা, নেয়ামুল হোসেন কচি, জয়নাল ফরাজী, নূর হাসান জনি, রকিব উদ্দিন পান্নু, আসাদুজ্জামান রিয়াজ ও আমিরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, দেবব্রত রায়, ওয়াহেদ উজ্জামান বুলু, আলমগীর হান্নান, সুনীল দাস, মিলন হোসেন, শেখ কামরুল আহসান, হাসান আল মামুন, দিলীপ পাল, আবু নুরাইন খন্দকার, সাগর সরকার, শরিফুল ইসলাম বনি, রীতা রানী দাস, দিলীপ বর্মণ, প্রবীর বিশ^াস, আঃ সাত্তার, শেখ আব্দুল হামিদ, হাসানুর রহমান তানজির, শেখ রাসেল, সোহেল রানা, এস এম বাহাউদ্দিন, তুফান গাইন, হেলাল মোল্লা, সাংবাদিক শশাঙ্ক স্বর্ণকার, শেখ মো. সেলিম, কলিন হোসেন আরজু, আলি আবরার, হাবিবুর রহমান, রফিক আলী, আমিরুল ইসলাম বাবু, সম্মিলিত রাইটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শের আলী শেরবাগ, সাধারণ সম্পাদক নুরুন নাহার হীরা প্রমুখ।
সভায় দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক আসলাম হোসেন মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল’র আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং সভা থেকে সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে আচরণবিধি
তথ্য বিবরণী
আগামী ২২ জানুয়ারি (শুক্রবার) খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-৬২২) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক স্বাক্ষরিত নির্বাচন আচরণবিধি ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন পূর্বক সীমিত পরিসরে নির্বাচনি প্রচারণা করতে হবে। নির্বাচনি প্রচারণায় কোন প্রকার মাইক বা উচ্চ শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কতিপয় প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচন প্রচারণায় উচ্চ শব্দযন্ত্র ব্যবহার করে জনভোগান্তির সৃষ্টি করছেন। যা নির্বাচনি আচরণবিধির লংঘন এবং শাস্তিযোগ্য অপরাধের শামিল। বর্তমান করোনার প্রাদুর্ভাবকালীন জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করে এবং নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ পূর্বক উচ্চ শব্দযন্ত্র ব্যবহার না করে সীমিত পরিসরে নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
মাগুরায় দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা
মাগুরা প্রতিনিধি
আগামী ১৬ জানুয়ারি মাগুরা পৌরসভা নির্বাচন। এদিন নগরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের নগরপিতা নির্বাচিত করবেন। আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে মেয়র পদপ্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলররা প্রচার-প্রচারণা শুরু করেছেন। পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণায় জমে উঠেছে আসন্ন মাগুরা পৌর নির্বাচন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন ঘনিয়ে আসায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিরামহীন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লায় এখন মিছিল, স্লোগানমুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধুই নির্বাচন। তবে সৎ, যোগ্য, শিক্ষিত ও পরিশ্রমী প্রার্থীকেই নির্বাচিত করতে চান বলে জানান ভোটাররা। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জাগো নিউজকে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরাও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন বলে জানান তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম জাগো নিউজকে জানান, নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ৭৬ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩৭ হাজার ৬১২ এবং নারী ভোটার ৩৯ হাজার ২৮১। মোট ৩৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দৌলতপুরে মিঠু হত্যা মামলার আসামি সুমনের এর আদালতে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টর
নগরীর দৌলতপুর পশ্চিম সেনপাড়ার মো. আলি হোসেন মিঠু (২৪) কে অপহরণপুর্বক হত্যা করে লাশ গুম করার মামলার এক আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি এসআই মো. রফিকুল ইসলাম ৪দিনের রিমা- শেষে আসামিকে আদালতে হাজির করেন। এসময় তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাইজস্ট্রেট সারওয়ার আহমেদ রেকর্ড করেছেন। আসামি হলেন রূপসা থানার বাধাঁল গ্রামের মল্লিক বাড়ির সাইফুর রহমান ওরফে টুলু মল্লিকের ছেলে মো. সুমন মল্লিক (৩২)।
মামলার বিবরণে জানা যায়, নগরীর দৌলতপুর পশ্চিম সেনপাড়ার মো. এনামুল শিকদারের ছেলে মো. আলি হোসেন মিঠুকে ২০১৬ সালের ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি তার। এঘটনায় মিঠুর পিতা বাদী হয়ে রাশেদুল ইসলাম, রিয়াজুল ইসলাম আহাদ ও আহাদের স্ত্রী আখি আক্তারের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং- ১৯।
নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৫০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ও ১০ লিটার দেশীয় চোলাই মদসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর নর্থ জোন এ/৩০, রোড নং-২৬৫, শরিফ সালাউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া করিম বাবু ওরফে পয়েন্ট বাবু’র স্ত্রী লাবনী বেগম (২৫), উত্তর কাশিপুরের মৃত. আব্দুল হান্নান শেখ এর ছেলে মো. আসলাম শেখ ওরফে বাট্টু (২৯), ৭, টুটপাড়া দিলখোলা রোডের আশিকুর রহমান ওরফে সেলিম এর স্ত্রী ঝুনু বেগম ওরফে এ্যানি (৩৫), ৪নং রেলওয়ে ঘাট কলোনীর জগদীশ মিস্ত্রির ছেলে গৌতম মিস্ত্রি (৩৫), ৪নং ঘাট কলোনীর সেলিম শিকদারের বাড়ীর ভাড়াটিয়া মোহম্মদ তালুকদারের ছেলে দেলোয়ার তালুকদার (৪৬), সাতক্ষীরা জেলা সদরের তলুইগাছা এলাকার মৃত. সাত্তার শিকদারের ছেলে আমিনুর রহমান (২৫) ও বেল¬াল গাজীর ছেলে আফজাল হোসেন (২৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৫৫০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ও ১০ লিটার দেশীয় চোলাই মদসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন মাধবাকাঠী বাজারে অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৯ জানুয়ারি গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের নেপাল মন্ডল এর ছেলে বিশ্বজিৎ কুমার মন্ডল (৩২)।
র্যাব-৬ জানায়, ৯ জানুয়ারি সাতক্ষীরা জেলার সদর থানাধীন মাধবাকাঠী বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ঝাউডাঙ্গা কলেজ যাত্রী ছাউনির সামনে থেকে ৮৫০ গ্রাম গাঁজাসহ বিশ্বজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
বাগেরহাটে র্যাবের অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন কালীগঞ্জ বাজারের অভিযান চালিয়ে৫৫০ পিস ইয়াবা এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৯ জানুয়ারি রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন পিরোজপুর জেলার নাজিরপুর থানার পশ্চিম বানিয়ারী মোল্যা বাড়ীর মো. ইউনুস মোল্য¬ার ছেলে মো. সোহেল মোল্য¬া (২২)।
র্যাব-৬ জানায়, ৯ জানুয়ারি রাতে বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন কালীগঞ্জ বাজারের অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বাজারের গোল চত্বর এলাকার বনি আমিন শেখ এর চায়ের দোকানের সামনে থেকে ৫৫০ পিস ইয়াবা সোহেল মোল্য¬াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
বাগেরহাটে র্যাবের অভিযানে আজম হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের কাটাখালি এলাকায় অভিযান পরিচালনা করে শেখ আলী আজম হত্যা মামলার এজাহারভূক্ত ২নং আসামি মোঃ শেখ ইয়াসিন (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-৬। ৯ জানুয়ারি বিকেল ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ইয়াসিন বাগেরহাট জেলার মোংলা থানার দিগরাজ এলাকার শেখ ফরিদ এর ছেলে।
র্যাব-৬ জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন দিগরাজ এলাকায় বড় ভাই শেখ আলী আজম (৫২) তার মুদী দোকানের পাওনা টাকার জের ধরে তারই আপন ছোট ভাই মামলার আসামী শেখ ফরিদ(৪৮) এর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মামলার ১নং আসামি শেখ ফরিদ এবং তার ছেলে মামলার ২নং আসামী শেখ ইয়াসিন ভিকটিম শেখ আলী আজমকে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত এবং রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন শেখ আলী আজমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অতঃপর গত ২৬/১২/২০২০ তারিখে ভিকটিমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নেয়া হলে পথিমধ্যে ভিকটিমের মৃত্যু হয়।
কয়রায় আম্পানে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর পূর্ণবাসনে ইউএনডিপির কার্যক্রম পরিদশ
কয়রা প্রতিনিধি
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর পূর্ণবাসনে কয়রা উপজেলার ৪ টি ইউনিয়নে বেসরকারি সংস্থা সুশীলনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও দাতা সংস্থা ইউএনডিপির প্রতিনিধি। জানা গেছে ,উপজেলার দক্ষিণ বেদকাশি উত্তর বেদকাশি, কয়রা সদর ও মহারাজপুর ইউনিয়নে ১২ টি প্রকল্পের মাধ্যমে পূর্ণবাসন কার্যক্রম এগিয়ে চলেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপির) অর্থায়নে বেসরকারি সংস্থা সুশীলন এসব প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের মধ্যে আম্পানে ক্ষতিগ্রস্থ গ্রামীন রাস্তাঘাট সংস্কার, ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ ভরাট ও মসজিদ, মন্দির এবং ঈদগাহ মাঠ সংস্কার। সূত্র জানায়, প্রতিদিন ১ হাজার উপকারভোগীর ১২টি দল উল্লেখিত সংস্কার কাজ বাস্তবায়ন করছে। এদিকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপির) চলমান কার্যক্রম সরেজমিনে দেখতে বৃহস্পতিবার কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালী গ্রামের রাস্তা সংস্কার এবং কয়রা সদর ইউনিয়নের শেখ বাড়ী ঈদগাহ ও আল আকসা মসজিদের মাঠ ভরাট কাজের পরিদর্শন করেন। এসময় ইউএনডিপির স্থানীয় প্রতিনিধি এনাম মোঃ শরিফ, সূশীলনের প্রতিনিধি মহসিন আলম, তরিকুল ইসলাম, মারুফা সুলতানা ও ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম। পরিদর্শনকারী দলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্পানে ভেসে যাওয়া গ্রামীন রাস্তাঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানে মাঠ ভরাটের চলমান কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
উন্নয়ন পরিকল্পনা ও সুশাসন বাস্তবায়নে যোগিপোল ১নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
টেকসই অভিস্ট অর্জন উন্নয়ন পরিকল্পনা ও সুশাসন বাস্তবায়নে যোগিপোল ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের(ইএএলজি) সহযোগিতায় গতকাল রবিবার বিকাল ৪টায় তেলিগাতী পাকার মাথায় উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভায় প্রধান অতিথি ছিলেন যোগিপোল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস। ওয়ার্ড মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটোর সভাপতিত্বে ওয়ার্ড সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, ওয়ার্ড উপদেষ্ঠা সংরক্ষিত মহলিা মেম্বর মাহফুজা বেগম, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোড়ল আনিছুর রহমান, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এস এম দাউদ, খানজাহান আলী টিবিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ^াস, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির, বিশিষ্ট ব্যংকার শেখ জাহিদ ইকবাল। বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, সাবেক মেম্বর মোস্তাফিজুর রহমান, এ্যাডঃ ফকির হুমাউন কবির, মাসুম খন্দকার, কামরুল ইসলাম, কাজি সাদেক আলী বয়াতি, নুর মোহাম্মাদ। ওয়ার্ড সভায় এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিকসহ সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৩৩নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রবিবার মাগরিব বাদ তেলিগাতী পাকার মাথায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোড়ল আনিছুর রহমান, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এস এম দাউদ, মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির, বিশিষ্ট ব্যংকার শেখ জাহিদ ইকবাল। অনুষ্ঠানে বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, সাবেক মেম্বর মোস্তাফিজুর রহমান, এ্যাডঃ ফকির হুমাউন কবির, মাসুম খন্দকার, কামরুল ইসলাম, কাজি সাদেক আলী বয়াতি, নুর মোহাম্মাদ।
ফুলতলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ফুলতলা প্রতিনিধি
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার ফুলতলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে ফুলতলা এম এম কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক ফুটলাল দত্তের পরিচালনায় বক্তৃতা করেন সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন সরদার, ফিরোজা আক্তার বানু, ড. জাকির হোসেন, প্রদ্যুৎ রুদ্র ৈ চতী, গাজী মামুনার রশিদ, ইউনুছ আলী, প্রভাষক শারমিন আক্তার, দুরাফসান ফারহানা, নির্মল মন্ডল, রেজাউল ইসলাম, সবুজ বণিক, সুব্রত কুমার প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রভাষক মোঃ শহিদুল ইসলাম। জামিরাবাজার আ সমোতিয়া স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম , মোঃ নেছার উদ্দিন, প্রভাষক সমীর বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী প্রমুখ। গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন শিক্ষক মাসুমা সুলতানা, নীলরতন মন্ডল, কেয়া রানী বিশ্বাস, হিমাংশু বসুু, গোবিন্দ চন্দ্র গুহ প্রমুখ। দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রফুল্ল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক এস এম এ হালিম। আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বিজয় কৃষ্ণ হালদার, শ্যামপদ মন্ডল, বাসুদেব কুমার শীল, জোবায়দা খানম, জয়দেব বিশ্বাস, ইয়াছিন মোল্যা প্রমুখ। এ ছাড়াও ফুলতলা উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অনুরুপ কর্মসূচি পালিত হয়।
ফুলতলায় দুই ট্রাকের সংঘর্ঘে প্রাণ গেল এক ট্রাক চালকের
ফুলতলা প্রতিনিধি
খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার দামোদর প্রাইমারী স্কুল এলাকায় দুই ট্রাকের সংঘর্ঘে প্রাণ হারালেন সুকুমার সাহা (৬০) নামে ট্রাক ড্রাইভার। তিনি যশোর অভয়নগরের চাপাতলা গ্রামের মৃতঃ দুলাল সাহার পুত্র। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত পৌনে ১১টায় খুননা-যশোর মহাসড়কে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে খুলনামুখী ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৩৮৯০) যান্ত্রিক ত্রুটির জন্য থেমে থাকে। রাত পৌনে ১১টার দিকে খুলনামাগী সার বোঝাই অপর ট্রাক (যশোর ট-১১-১৮৬০) থেমে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় সামনের ট্রাকটি বৈদ্যুতিক পোষ্টে ধাক্কা খায়। অপরদিকে পিছনের ট্রাক এর সামনের অংশ দুমড়ে মুচকে যায় এবং ট্রাক চালক সুকুমার সাহা এর শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দুই ট্রাকের মাঝখানে আটকে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্থানীয় ইউনিট ও পুলিশের প্রচেষ্টায় লাশ উদ্ধার করা হয়। পরে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পূজা কমিটির উপদেষ্টার আরগ্য কামনা
খবর বিজ্ঞপ্তি
আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের উপদেষ্টা ও এনজিও কর্মকর্তা সুপর্ন দাস আপুর রোগ মুক্তি কামনা করা হয়েছে। রোববার দুপুরে দুর্গা মন্দিরে এক প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন পুরোহিত আকাশ ব্যানার্জী। এ সময় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে আশির্বাদ কামনা করা হয়েছে।
পাইকগাছা পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ও ১নং ওয়ার্ডের একক প্রার্থী আলাউদ্দীন গাজী
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাড়ালেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনি। রোববার বিকেলে শারীরিক অসুস্থতা দেখিয়ে উপজেলা নির্বাচন কমিশনারের কাছে প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন পত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী। প্রার্থীতা প্রত্যাহারের কথা স্বীকার করে বলেন, তিনি শারিরীক ভাবে খুব অসুস্থ। উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন আহম্মেদ বলেন, বিএনপি মনোনীত প্রার্থী লিখিত ভাবে বিকেল ৪ টায় মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এদিকে ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে মোঃ বজলুর রহমানের মনোনয়নপত্র বাতিল হওয়ায় আপিল না করায় একক প্রার্থী হিসাবে রয়েছেন মোঃ আলাউদ্দীন গাজী। তিনি বেসরকারি ভাবে নির্বাচিত হচ্ছেন বলে জানা গেছে।
রামপালে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
স্টাফরিপোর্টার
বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আ. ওহাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন, অধ্যক্ষ মোতাহার রহমান, অধ্যাপক মিজানুর রহমান, মো. হামীম নূরী, বাশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নূরুল আমীন, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ নূরুল হক লিপন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, আলহাজ্ব শেখ আ. মান্নান, যুবলীগ নেতা শেখ মো.আবু হানিফ, কুদরতী এনামুল বাশার বাচ্চু, শরিফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের নানাদিক তুলে ধরেন।
ইন্দুরকানীতে ৯৯৯ ফোন পেয়ে শিকল বাধা অবস্থায় ৫জন ইট বাটার শ্রমিক উদ্ধার গ্রেফতার ২জন
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে ৯৯৯ ফোন পেয়ে শিকল বাধা অবস্থায় ৫জন ইট বাটার শ্রমিককে উদ্ধার । অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করে থানা পুলিশ । রোববার ৯৯৯ ফোন পেয়ে ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চন্ডিপুর এলাকার নিয়াজ ব্রিক্স ইন্ডাষ্টি ইট বাটা অফিস ঘর থেকে শিকল বাধা অবস্থায় ৫জন শ্রমিককে উদ্ধার করেন । এরা হলেন সাতক্ষীরা জেলার বংশীপুর গ্রামের ১। মোঃ রাশেদুল ইসলাম (১৮) ২। মোঃ শুকুর আলী (২৮) ৩। মফিজুর রহমান কাজল(৩৮) ৪। সাগর হোসাইন শামিম (৩৯) ৫। আলী রাজ হোসেন সর্ব থানা শ্যামনগর জেলা সাতক্ষীরা । পরে তাদের অভিভাবকদের কাছে ফেরৎ দেওয়া হয় ।
এ ব্যাপারে শ্রমিক মোঃ রাশিদুল ইসলাম ইন্দুরকানী থানায় ৫জনকে অভিযুক্ত করেএকটি মামলা করেন । মামলা সূত্র জানা যায়, নিয়াজ ব্রিকস ইন্ডাষ্টি ইট বাটার কর্তৃপক্ষ ও লেবার সরদার মিলিয়া দীর্ঘদিন ধরে গভির রাতে ঘুম থেকে তুলিয়া কাজে বাধ্য করায় । আমরা রাত জেগে কাজ না করায় আমাদের শারিরীক নির্যাতন চালায়। রাতে শিকল দিয়ে বেধে রাখে এবং দিনে কাজ করায় ।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, আমরা ৯৯৯ ফোন পেয়ে চন্ডিপুর এলাকায় নিয়াজ ব্রিকস ইন্ডাষ্টি ইট বাটার শ্রমিক ৫জনকে শিকল বাধা অবস্থায় উদ্ধার করি ও অভিযুক্ত ২জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি । অভিযুক্ত বাকীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে ।
মহেশপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার ঝিনাইদহের মহেশপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিস্কৃতিতে পুস্পমাল্য অর্পন এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কু-ু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,যুগ্ন আহবায়ক আব্বাস উদ্দীন,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,শেখ হাসেম আলী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদ মেহেবুব রঞ্জু,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।
মহেশপুরে কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ দিলেন এস আই মাসুদ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
গতকাল রোববার সকালে হাটতে গিয়ে রাস্তায় ৭ হাজার ২৮০ টাকা কুড়িয়ে পান ঝিনাইদহের মহেশপুর থানার এস আই মাসুদ। কুড়িয়ে পাওয়া টাকা গুলো মহেশপুর উপজেলার দত্তনগর গ্রামের কৃষক রুবেল হোসেনের। পরে দুপুরে টাকার মালিক কৃষক রুবেল হোসেন থানায় গিয়ে তার হারিয়ে যাওয়া টাকা এস আই মাসুদের নিকট থেকে বুঝে নেন। কুড়িয়ে পাওয়া টাকা গুলো অসহাই কৃষককে ফেরৎ দিয়ে মহৎ ব্যাক্তিত্তের পরিচয় দিলেন এস আই মাসুদ মিয়া। কৃষক রুবেল হোসেন জানান,জমিতে ইঞ্জিন চালিত ম্যাশিন ঠিক করার জন্য তিনি মহেশপুর ঠিক করার জন্য এসেছিলেন। আসার পথে রাস্তায় টাকাটি হারিয়ে যায়। উল্ল্যেখঃ ইতি পুর্বে মহেশপুর থানার কনেস্টবল আবু মুসা ১লাখ ৯৭ হাজার টাকা মহেশপুর ব্র্যাক অফিসের সামনের রাস্তায় কুড়িয়ে পেয়ে ছিলেন।
পাইকগাছায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৩ তম জন্ম মহোৎসব উপলক্ষে সাধারণ ধর্মসভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৩ তম জন্ম মহোৎসব উপলক্ষে সাধারণ ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মঠবাটী নাথপাড়া বড়বাড়ি প্রঙ্গনে সৎসঙ্গ উদযাপন কমিটির সভাপতি শিবপদ নাথের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ কুমার সাধু, পূজা উদযাপন পরিষদের সম্পাদক ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, কল্লোল মল্লিক, সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়, সুভাষ দেবনাথ, তপন দেবনাথ সহ অত্র উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা।
পাইকগাছায় জেলে সম্প্রদায়ের বিরুদ্ধে ঋষি সম্প্রদায়ের সাংবাদিক সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ঋষি সম্প্রদায়ের মেয়ে নিয়ে হত্যা,গুম করার আশংকায় জেলে সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে পাইকগাছা প্রেসক্লাবে। রবিবার দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামের মৃত বিষ্ণু দাশের পুত্র রমেশ দাশ পাইকগাছা প্রেসক্লাবে এক লিখিত বক্তব্য বলেন আমরা ঋষি সম্প্রদায়ের লোক। তার বোন পম্পা দাশ(১৮) কে তালা উপজেলার খানপুর গ্রামের সঞ্জয় দাশের সহিত বিবাহ হয়। কিন্তু তারই ভবানীপুর গ্রামের জেলে সম্প্রদায়ের প্রহল্লাদ বিশ্বাসের পুত্র আকাশ বিশ্বাস ফুঁসলিয়ে এনে বিয়ে করে । কিন্তু আকাশের পরিবারের পিতা মাতা মেনে নেয়নি। কয়েক দিন আগে আমার বোন জামাইয়ের বাড়িতে গেলে ভগ্নিপতি ও বোন বাড়ীতে নেই বলে জানাই । কয়েক দিন পর জানতে পারি তারা বাড়িতে আসেনি । তার পর আকাশের পিতা প্রহল্লাদ বিশ্বাসের কাছে জানতে চাইলে আমাকে হুমকি স্বরুপ বিভিন্ন কথা বলে। বিষয়টি আমার সন্দেহ হলে পাইকগাছা থানায় ৮/১১/২০ তারিখে ৩৭২ জিডি করেন। এর পর আকাশের পিতা বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে । তাই তাদেরকে সন্ধেহ তার বোন পম্পা ও বোন জামাই আকাশ কে তারা গুম বা হত্যা করতে পারে বলে আশঙ্কা করছে । তাই তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ফকিরহাটে গাছ থেকে পড়ে দিন মুজুর কাঠুরের করুন মূত্যু
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে গাছ থেকে পড়ে সুজন শেখ (২৬) নামের এক দিনমুজুর কাঠুরের করুন মূত্যু হয়েছে। শনিবার সকাল ১১টায় বেতাগা ইউনিয়নের ৬নং ওর্য়াডের কচুয়া গ্রামে এই র্দুঘটনা ঘটে। নিহত সুজন উক্ত গ্রামের মোঃ রেজাউল শেখ এর পুত্র। জানা গেছে, উক্ত সুজন শেখ দিন মুজুরীর কাজ করে জীবিকা নির্বাহ করত। ঘটনার দিন শনিবার সকাল ১১টায় তিনি প্রতিদিনের ন্যায় অন্যের ক্রয়কৃত গাছ কাটার জন্য দিন মুজুর হিসাবে গাছে উঠে গাছের ডাল কাটতে থাকেন। এসময় অসাবধানতার কারনে গাছ থেকে পড়ে গিয়ে তিনি গুরুত্বর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন মুমুর্য অবস্থার উর্দ্ধার করে দুপুর ১টায় দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মূতঃ ঘোষনা করেন। স্থানীয়রা বলেছেন সুজন গত ১৫দিন পূর্বে ভারতে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন। চিকিৎসা করাতে গিয়ে তিনি সহায় সম্বল সব হারিয়েছেন। ১মাত্র শিশুপুত্র সন্তান নিয়ে নিহতের স্ত্রী শিউলী বেগম এখন দিশেহারা হয়ে পড়েছেন। তার মাথা গোজার ঘরও নাই। তিনি সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন।











































