স্টাফ রিপোর্টর
খালিশপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি রবি মোল্যা (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসি গণধোলাই দেওয়ায় সে বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
আপর দিকে গতকাল রবিবার মামলার ভিকটিম ৫ম শ্রেণির ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। তার দেয়া জবানবন্দি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমি আহমেদ রেকর্ড করেছেন। আসামি রবি মোল্যা খালিশপুর নেভী চেকপোস্ট রেল কোয়াটারের মৃত. আনসার মোল্যার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার ওই ছাত্রীর দু’ভাই পিতার চায়ের দোকানে কাজ করে। মা ছাতা কোম্পানীতে চাকরি করে। তারা সকালে বাসা থেকে বের হয়ে যায়। ৩ জানুয়ারি বিকেল ৩টার দিকে ছাত্রীকে রবি মোল্যা তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেয়। ৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে ছাত্রীকে একা পেয়ে তার ঘরে ডুকে জোরপুর্বক তাকে ধর্ষণ করাকালে তার ভাই এসে ডাকচিৎকার দেয়। এসময় এলাকাবাসি এসে গণধোলাই দিয়ে রবি মোল্যাকে পুলিশে সোপর্দ করে। এঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রবি মোল্যার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন যার নং-৫।











































