Home আঞ্চলিক দৈনিক নওয়াপাড়ার সম্পাদকের ইন্তেকাল : খুলনাঞ্চল পরিবারের শোক

দৈনিক নওয়াপাড়ার সম্পাদকের ইন্তেকাল : খুলনাঞ্চল পরিবারের শোক

8

স্টাফ রিপোর্টার:

যশোরের অভয়নগর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়ার সম্পাদক ও প্রকাশক আসলাম হোসেন আর নেই। রোববার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

বিষয়টি নিশ্চিত করে নওয়াপাড়ার বার্তা সম্পাদক মো. মফিজুর রহমান বলেন, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১৬ দিন ভর্তি ছিলেন। করোনা থেকে তিনি সেরে উঠেছিলেন। কিন্তু করোনা-পরবর্তী ফুসফুস জটিলতা থাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

।। দৈনিক খুলনাঞ্চল সম্পাদকের শোক।।

দৈনিক নওয়াপাড়া সম্পাদক ও প্রকাশক আসলাম হোসেন’র ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক। দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন খুলনাঞ্চল পরিবারের পক্ষে এক শোক বিবৃতিতে বিশিষ্ট সাংবাদিক আসলাম হোসেন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।