শরণখোলায় গৃহবধুর উপর ইউপি সদস্যের হামলা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় মহিলা ইউপি সদস্যের হামলায় আকলিমা বেগম (৪৫) নামের এক গৃহবধু আহত হয়েছেন। ৯ জানুয়ারী (শনিবার) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে এ ঘটনা ঘটে। আহত গৃহবধুকে তার নিকট আত্মীয়রা উদ্ধার করে একই দিন সন্ধ্যায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
চিকিৎসাধীন আকলিমা বেগম জানান, ২নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রোকেয়া বেগম (৫০) ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে গত কয়েক মাস পূর্বে আমার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা নেয়। সম্প্রতি ভিজিডি কার্ডের তালিকা তৈরী হলে তার নাম আছে কিনা তা জানতে শনিবার বিকালে ইউনিয়ন পরিষদে যায়। এ সময় তার নামের ভিজিডি কার্ডের বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তোমার নামে কোন ভিজিডি কার্ড হয়নি। পরবর্তীতে, রোকেয়া বেগমের কাছে গিয়ে তার টাকা ফেরত চাইতেই তিনি তেলে-বেগুনে জ¦লে ওঠে এবং তার পাশে থাকা পানি ভর্তি একটি কাঁচের বোতল দিয়ে আমার মাথায় আঘাত করেন। খবর পেয়ে আমার স্বজনেরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সে উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের বাসিন্দা দিনমজুর পান্না ব্যপারীর স্ত্রী।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য রোকেয়া বেগম দাবী করেন, আদৌ মারপিটের কোন ঘটনা ঘটেনি এবং তার কাছ থেকে কোন টাকা পয়সা গ্রহন করা হয়নি। আকলিমার বোন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বিপক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থী হতে চায়। তাই আমাকে ছোট করতে কাল্পনিক অভিযোগ সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খাঁন মহিউদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন উভয় পক্ষকে ডেকে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে।
ফুলতলায় দেশি মদ ও গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী আটক
ফুলতলা প্রতিনিধি
থানা পুলিশ শুক্রবার রাতে ফুলতলা বাজার ও ছাতিয়ানী এলাকা থেকে দেশি মদ ও গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী আটক করে। পুলিশ জানায়, খানজাহান আলী মাত্তমডাঙ্গা এলাকার আলী হোসেনের পুত্র আমিনুল ইসলাম (২০) কে ফুলতলা বাজার থেকে ২ লিটার দেশি মদ ও ছাতিয়ানী দিঘিরবাজারের গনি বিশ্বাসের পুত্র গফুর বিশ্বাসকেকে ১২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় পৃথক দুটি মামলা হয়েছে ।
রামপাল উপজেলা এখন বর্জ্যের ভাগাড়
মেহেদী হাসান, রামপাল
রামপাল উপজেলা সদরসহ এলাকার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য রাখার ব্যবস্থা না থাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলানোর কারণে বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। এতে স্বাস্থ্যগত ঝুঁকিসহ রোগ বালাই ছড়িয়ে পড়েছে। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ-প্রতিবেশ।
জানাগেছে, এ উপজেলায় বেশ কয়েকটি হাট-বাজার রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এর কোনটিতেই ময়লা আবর্জনা ফেলার কোন ডাম্পিং নেই। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় পরিবেশ দুষণসহ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রামপাল সদর, পেড়িখালী বাজার, ভাগা বাজার, গিলাতলা বাজার, চাকশ্রী বাজার, ফয়লা বাজারসহ বেশ কিছু বাজার ঘুরে যত্রতত্র ময়লা আবর্জনার স্তুুপ দেখা গেছে। সকাল বাজারের একই অবস্থা। সদরের পুরাতন ডাকবাংলো, নতুন ডাকবাংলো, স্বাস্থ্য উপকেন্দ্র, বাসস্ট্যান্ডের আশপাশের এলাকা, প্রাণী সম্পদ দপ্তর সংলগ্ন বাজার এলাকায় বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। অনেক স্থানের বর্জ্য সরাসরি নদী ও খালে ফেলা হচ্ছে। এতে নদী দুষণ ও নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে, নদীর জীববৈচিত্র পড়েছে হুমকিতে। রামপাল সদরের ঔষধ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জানান, ময়লা- আবর্জনা ফেলার নির্দৃষ্ট জায়গা না থাকায় মানুষ যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলছেন। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। একই কথা বলেন, হামিদুর রহমান জামি। এ বিষয়ে রামপাল সদর বণিক সমিতির সভাপতি শেখ আবু দাউদ বলেন, আমরা যাতে নির্দৃষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে পারি সে জন্য বিশেষ বিশেষ স্থানে ডাস্টবিন স্থাপন ও ডাম্পিং স্থাপনের জন্য প্রশাসনের কাছে দাবি করছি। রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ বলেন, বর্জ্য ফেলার নির্দৃষ্ট জায়গা না থাকায় পরিবেশ হুমকিতে পড়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, বিশেষ করে প্লাস্টিকের বর্জ্য মারাত্মক ক্ষতি করছে। সকলকে সচেতন হতে হবে এবং দ্রুত বর্জ্য ফেলার স্থান তৈরি করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। রামপাল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল জানান, বর্জ্য আমাদের নানাভাবে ক্ষতি করে। এতে পানি, মাটি ও বায়ু দুষিত করে, এতে মশা, মাছি ও অন্যান্য ক্ষতিকর জীবাণু বংশ বিস্তার করে এবং স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করে।। সকলের উচিত সচেতন হওয়া ও নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এ ব্যাপারে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এর সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, আমরা এ উপজেলাকে দুষণমুক্ত ও ময়লা আবর্জনামুক্ত করতে পাইলট প্রকল্প হাতে নিয়েছি। প্রথমে আমরা উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন ও ডাম্পিং ব্যবস্থার মাধ্যমে কাজ শুরু করছি। সদরের সকল স্থানের ময়লা-আবর্জনা ও বর্জ্য অপসারণ করবো। এ প্রকল্প ফলপ্রসূ হলে উপজেলার সকল স্থান এটি সম্প্রসারণ করা হবে। এ জন্য তিনি জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেল ৪টায় খুলনা মহানগরীতে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা শাখা। সংগঠন কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা শাখার আহ্বায়ক নারীনেত্রী কোহিনুর আক্তার কণার সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেনÑসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা শাখার সভাপতি সনজিত ম-ল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম-এর সদস্য পারভীন আক্তার, বাসিরা সরদার পলি, লাকী বেগম সবিতা রানী, পল্লিকা ম-ল, লাইলী বেগম, রেশমা, ময়না বেগম, জেসমিন আক্তার জারা, মাহমুদা সুলতানা রিক্তা, মাহিলা আক্তার আনিকা, শ্রাবণী আক্তার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শোষণমূলক পুঁজিবাদী সমাজে নারীরা পুঁজির শোষণের পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে বৈষম্যের শিকার হয়। দেশের নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যাও দিন দিন বাড়ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- ঘোষণা করার পরের মাসেই এ অপরাধ বৃদ্ধি পেয়েছে ৫৮ শতাংশ। অপরাধ করার পরেও বিচার না হওয়ায় অপরাধীরা কোনো কিছুর তোয়াক্কা করছে না। ২০০১Ñ২০২০ সালের মধ্যে ৯৬ শতাংশের উপর নারী নির্যাতন মামলার বিচার হয়নি। অপরাধীরা বেশির ভাগ ক্ষমতাসীন দলের নেতা কর্মী, যারা ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে লালিত হয়। ফলে বর্তমান অগণতান্ত্রিক সরকারের দুর্বৃত্তায়িত রাজনীতির ফলেও নারী-শিশু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। তাই আজ নারী সমাজের পাশাপাশি সকল সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দক্ষিণাঞ্চলের উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিতে বাংলাদেশ রেলওয়ের প্রশংসনীয় উদ্যোগ
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জসহ দেশের দক্ষিণাঞ্চালের উৎপাদিত সবজি ও মাছ সারাদেশে চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখে। যা দীর্ঘদিন ধরে পাইকাররা কিনে সড়ক পথে বড় বড় গাড়ি ভরে দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করেন। সড়ক পথে মালামাল বহন করাটা অনেকটা ব্যয়বহুল কাজ। যে কারনে কৃষকেরা তাদের উৎপাদিত সবজি বাজারে নিয়ে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। কিন্ত কৃষকদের বিক্রয়কৃত কম দামের সবজি চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। মাঝখানে সুযোগ ভোগ করছে অদৃশ্য মধ্যসত্বভোগীরা। শুধু গলাকাটা পড়ছে অসহায় কৃষক আর ভোক্তাদের। এ অবস্থা বয়ে আসছে দীর্ঘদিন। এ সিন্ডিকেট থেকে কৃষক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসছেন বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় সাংসদ। এ অবস্থা থেকে পরিত্রানের জন্য করনীয় বিষয়ে শনিবার দুপুরে উপজেলার বারোবাজার রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মহির কান্তি গুহের সভাপতিত্বে স্থানীয় কৃষক, পাইকার,জনপ্রতিনিধি, মিডিয়াকর্মি সাথে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামছুজ্জামান, রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম,কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ জাহাঙ্গীর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ রেলওয়ের বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তা, কৃষক জাহিদুল ইসলাম পাইকারী সবজি ব্যবসায়ী ফজলুর রহমান, মিডিয়াকর্মি জামির হোসেন, টিপু সুলতান, সাবজাল হোসেন প্রমূখ। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি,ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আনোয়রুল আজিম আনার তার বক্তৃতায় বলেন, এ অঞ্চলে প্রচুর পরিমানে সবজি মৌসুমী ফল, ফুল ও মাছ, মাংস ও দুধ উৎপাদন হয়ে থাকে। দেশের মোট চাহিদার বড় একটি অংশ যশোর ও ঝিনাইদহ বিশেষ করে বারোবাজার এলাকা থেকে উৎপাদন হয়ে থাকে। কিন্ত শুধু পরিবহন খরচ ছাড়াও অন্যন্য কিছু কারনে খেটে খাওয়া এ সকল মানুষের কষ্টে অর্জিত সবজির ন্যায্যমূল্য থেকে তারা বঞ্চিত হন। কৃষকদের উৎপাদিত মালামাল সহজ কম খরচে বহনের জন্য রেলওয়ের কর্মকর্তাদের বিশেষ পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তার জন্য দৃষ্টি আকর্ষন করেন।
সভায় বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামছুজ্জামান বলেন, উৎপাদন আর উন্নয়ন কৃষকদের রক্তে মিশে আছে। ফলে তাদের উৎপাদিত ফসলের ন্যয্য মূল্য নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গিকারাবদ্ধ। সরকার বাংলাদেশ রেলওয়েকে অনেক অত্যাধুনিক করেছে।
তিনি বলেন, অতি শীঘ্রই খুলনা থেকে দর্শনা পর্যন্ত ডবল লাইনের রেল পথের কাজ শুরু হবে। এ অঞ্চলের ডাবল লাইন চালু হলে কৃষি ও ব্যবসার ব্যাপক প্রসার ঘটবে। তখন রেল যোগাযোগ হবে এ এলাকার অন্যতম মাধ্যম। কিন্ত কৃষকদের কথা চিন্তা করে খুলনা থেকে ঢাকার পথে কয়েকটি স্টেশনে এই কাঁচাপণ্যবাহি ল্যাগেজ ভ্যানের স্টপিজ করা অচিরেই করা হবে। যেখানে টেন্ডারের মাধ্যমে এজেন্ট নিয়োগ করে কাঁচামাল বহনের সুযোগ করা হবে। যা কৃষকদের মালামাল, যাবতীয় সবজি সংরক্ষনযোগ্য হবে এবং বহন খরচও কম হবে। এতে করে এ অঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের চাহিদা পূরন হতে যাচ্ছে।
সড়ক দূর্ঘটনায় খানজাহান আলী থানা যুবদল নেতা লাভলু’র ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলু (৪৫)সড়ক দূর্ঘটনায় গতকাল শনিবার ভোর সাড়ে ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে(ইন্নালিল্লাহি ,,, রাজিউন)। সড়ক দূর্ঘটনায় দিদারুল ইসলাম লাভলুর অকালমূত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শুক্রবার বিকাল সোয়া ৫টায় তেলিগাতী বাইপাস সড়কের বরইতলাঘাট সংলগ্ন চানাচুর ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়। পারিবার সূত্রে জানা যায় দিদারুল ইসলাম লাভলু শুক্রবার বিকালে তার বড় ভাই বাবলু শেষের মোটরসাইকেল নিয়ে বাইপাস সড়কে ঘুরতে যায়। বিকাল সোয়া ৫টার দিকে মোরসাইকেল এবং রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহত লাভলুর স্ত্রী, দুই কন্যা সন্তান রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে সড়ক দূর্ঘটনার পরপরই বেপরোয়া একটি পিকআপ এবং জিকজাক মোটরসাইকেল চালানো একটি মোটরসাইকেল দ্রুতগতীতে স্থান ত্যাগ করে। গাড়ী দুটির চালক ছিলো কিশোর বয়সি বলেও স্থানীয়রা জানিয়েছেন। নিহত দিদারুল ইসলাম লাভলুর জানাযা শনিবার আছরবাদ তেলিগাতী মধ্যপাড়া আসলাম স্মৃতি সংসদ প্রাঙ্গনে সড়কের উপর অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু , খুলনা জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি শেখ মোশারফ হোসেন, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি শেখ আসাদুজ্জামান মুরাদ, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, মহানগর যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন, মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, সহ-সভাপতি কাজী নেহিবুল হাসান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শের আলম সান্টু, হাসানুর রশিদ, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, যোগীপোল ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রফিকুল ইসলাম শুকুর, কাজী মিজানুর রহমান, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, ইউপি সদস্য জিএম এনামুল কবির, আজিজুর রহমান স্বপন, শেখ আলাউদ্দীন, আতাউর রহমান, রিজাউল কবির, শেখ আনিসুর রহমান, ইউসুফ আলী খলিফা, ব্যাংকার জাহিদ ইকবাল, নাজমুল হুদা সাগর, আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদুর রহমান তোতন, মুরশিদ কামাল, ইমাম হোসেন, খালিদ বিন ওয়ালিদ, মোল্যা আইউব হোসেন, মিনা সাহাদাত হোসেন, এমদাদ হোসেন, মিনা মুরাদ হোসেন, মোল্লা সোহরাব হোসেন, মোল্যা সোহাগ হোসেন, মোল্লা সোলায়মান হোসেন, মীর মনিরুল ইসলাম সংগ্রাম, মিজানুর রহমান, জামাল হোসেন, আমজাদ হোসেন, শাহ আলম, গোলাম মোস্তফা, জামাল হোসেন, গোলজার হোসেন, আজম, রফিকুল ইসলাম, আশরাফ ঢালী, আনোয়ার হোসেন, আব্দুল হাই রুমী, আতাউর রহমান, নূরুল হক , আব্দুল জলিল, কালাম সিকদার,আলহাজ্ব আল আমিন, ফরহাদ হোসেন, নাসির উদ্দীন, সাহাদাত হোসেন সাজু, হেলাল শরিফ, শেখ বিল্লাল হোসেন, পলাশ, সহিদুল ইসলাম, মামুন হোসেন, লিমন মোল্যা, সিরাজ শিকদার, মাসুম বিল্লাহ, রানা ,তুষার প্রমুখ। এ ছাড়া বিএনপি ও তার অঙ্গসংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ।
শিরোমনি থেকে অভিনব কায়দায় যাত্রিবেশে ইজিবাইক নিয়ে চম্পট
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরির খানজাহান আলী থানার শিরোমনি থেকে অভিনব কায়দায় ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক চক্র । শনিবার সকাল সাড়ে ৮টায় গিলাতলা দক্ষিণ পাড়ার সোনা শেখ এর পুত্র ইজিবাইক চালক মোঃ রিজাউল শেখ কে এক যুবক বৈশাখি মার্কেটের ইসতিয়াক ষ্টোর থেকে মিনারেল ওয়াটার নিয়ে শিরোমনি বাইপাস সড়কের বিকেএসপির সামনে নিয়ে যেতে বলে। বিকেমসপির সামনে গেলে প্রতারক চক্রের পুর্বে থেকে ঠিক করে রাখা সাদা রং এর মাইক্রোবাসে মিনারেল ওয়াটারের বোতল উঠাতে বলে ইজিবাইক চালক রিজাউল শেখ পানি উঠাতে গেলে মাইক্রোর ভিতরে থাকা চার যুবক গাড়ীর দরজা বন্ধ করে ইজিবাইক চালক রিজাউলকে নিয়ে চলে যায়। প্রতারকরা রিজাউল শেখকে খুলনা জিরো পয়েন্ট এলাকার সাতক্ষিরা রোডে নির্জন স্থানে নামিয়ে দিয়ে চম্পট দেয় । ভুক্তভোগি রেজাউল শেখ পরবর্তিতে সেখান থেকে এসে দেখে তার ইজিবাইকটি যথাস্থানে নেই । এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে । উল্লেখ্য অতিতের সময়ের চেয়ে খানজাহান আলী থানা এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা,যাত্রীবেশে অভিনব কায়দায় ইজিবাইক, মোটরচালিত ভ্যান, রিক্সা চুরির ঘটনা ঘটেই চলেছে। আইনশৃংখলা বাহিনীর সদস্য, রোগীসহ বিভিন্ন বেশে প্রতারক চক্রটি একের পর এক এসকল কর্মকান্ড করছে বলে জানা যায় । ভুক্তভোগীরা ও এলাকাবাসী ঊর্দ্ধতন প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট’র প্রতিনিধি সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
খুলনা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট-এর প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়ে শেষ হয় দুপুর দুইটায়। নিউজ পোর্টালটি ২০২০ সালের ১৩ জুলাই ‘সবার আগে সঠিক খবর’-এ স্লোগান নিয়ে পথচলা শুরু করে। এতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
খুলনার হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল সম্মেলনকক্ষে আয়োজিত খুলনা গেজেট-এর প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম।
প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন, খুলনা গেজেট-এর সম্পাদক মো. মাহমুদ আহসান। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে চলছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে, শিল্প, সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান, দর্শন-সবকিছুতে এগোচ্ছে। অচিরেই আমাদের দেশ মধ্য আয়ের দেশের কাতার থেকে উচ্চ আয়ের দেশে পরিণত হবে। দেশের এই উন্নয়ন-অগ্রগতির সঙ্গে খুলনা গেজেট ওতপ্রোতভাবে জড়িত।’ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে পাঠকের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন যাতে প্রতিদিনের পত্রিকায় থাকে, আমরা সেই চেষ্টা করি এবং ভবিষ্যতেও সেভাবেই পাঠকের সামনে হাজির হতে চাই।’
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান (সাময়িক দায়িত্ব) মামুন অর রশিদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যা। সম্মেলনে প্রতিনিধিরা খুলনা গেজেট’র অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান মামুন অর রশিদ বলেন, ‘অনলাইনের এই যুগে একটি সংবাদ কতটা বস্তুনিষ্ঠ, তা যাচাইয়ের একটি মাধ্যম হলো সংবাদ পরিবেশনের ধরণ। পরিপূর্ণ একটি প্রতিবেদন পাঠকের কাছে তুলে ধরতে হলে নির্ভুল তথ্য উদঘাটন করতে হয়। যা নিউজ পোর্টাল খুলনা গেজেট করতে পারবে। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশা ও নানা মতের মানুষের মতামত প্রদানের ক্ষেত্রে এই পত্রিকাটি অনুসরণযোগ্য। তাই এই পত্রিকার কাছে মানুষের প্রত্যাশাও বেশি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়া, তরুণদের স্বপ্ন দেখিয়ে তাদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এর অবস্থান আরও জোরালো করার তাগিদ দেন তিনি।’
প্রতিনিধি সম্মেলনে মতামত পেশ করেন খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ। এছাড়া আলোচনা করেন, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বার্তা সম্পাদক আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, গোপালগঞ্জ প্রতিনিধি সলিল বিশ^াস মিঠু, যশোর প্রতিনিধি জাহিদ আহম্মেদ লিটন, মণিরামপুর প্রতিনিধি এসএম সিদ্দিক, চিতলমারী প্রতিনিধি মো. সেলিম সুলতান, দিঘলিয়া প্রতিনিধি একরামুল হোসেন, ফকিরহাট প্রতিনিধি সৈয়দ আলী, দাকোপ প্রতিনিধি শচীন্দ্রনাথ ম-ল, মোংলা প্রতিনিধি বিএম ওয়াসিম আরমান, ডুমুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
সর্বশেষে সম্পাদক মো. মাহমুদ আহসান বলেন, ‘সবার আন্তরিক প্রচেষ্টায় খুলনা গেজেট আজ খুলনার প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল। এ সাফল্য যেন আমরা ধরে রাখতে পারি। এজন্য প্রতিনিধিদের সহযোগিতা চান তিনি। এ সময় প্রতিনিধি সম্মেলনে যোগ দেয়ার জন্য বিভিন্ন স্থান থেকে আগত প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানান তিনি।’
পন্ডিত অরুন কুমার দত্তের সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ কেশব চন্দ্র সংস্কৃতি কলেজ শিক্ষক পন্ডিত অরুন কুমার দত্তের সুস্থতা কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। এ সময় পরিবারের সদস্যসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি কেডিঘোষ রোডের বাস ভবনে অসুস্থ অবস্থায় রয়েছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে প্রবীন এই শিক্ষকের জন্য আশির্বাদ কামনা করা হয়েছে।
চেম্বার সভাপতিকে কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক খুলনা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির উপদেষ্টা, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শেখ আসাদুর রহমান, আড়ৎদার সমিতির সভাপতি মোঃ আব্দুর রব, সিনিয়র সহ সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হায়দার পাটোয়ারী মানিক, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, অফিস সেক্রেটারী সত্যানন্দ মন্ডল প্রমুখ।
নৌ বাহিনী স্কুল এন্ড কলেজে ছাত্রদের মধ্যে বই বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা গোয়ালখালি এলাকায় অবস্থিত বাংলাদেশ নৌ বাহিনীর তত্বাবধানে পরিচালিত বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজে নতুন ভর্তি ছাত্রদের হাতে নতুন বই তুলে দেন সম্মানিত অধ্যক্ষ ক্যাপ্টেন এম কামাল নাসের এনডি, পিএসসি, বিএন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, আরো উপস্থিত ছিলেন, কলেজের অধ্যাপক মো: মাসুদ আলম গোলদার, সহ: শিক্ষিকা মোছা: নাসিমা পারভীন, সহ: শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সুধীন কুমার দেওয়ান, জি, এম, আব্দুল্লাহ এবং এই স্কুলের ছাত্রী বাংলার গায়েন প্রতিযোগীতায় ১২ তম স্থান অধিকারী জেসি মোশাররফ।
প্রধান অতিথি ক্যাপ্টেন নাসের তার বক্তব্যে বিশেষ ভাবে উল্লেখ করেন, তিনি যোগদানের পর থেকে সকলের সহযোগীতা নিয়ে, স্কুলের পরিবেশ উন্নয়ন, একাডেমীক মান উন্নয়ন, ক্রীড়া সহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে একদিকে যেমন স্কুলের রেজাল্ট অনেক ভালো হয়েছে, তেমনিভাবে ছাত্র ছাত্রীগণ নৈতিক শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রেও অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। এ কারণেই বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায় থেকে স্কুলকে পুরষ্কৃত করা হয়েছে।
তিনি আরও বলেছেন, তিনি ক্লাসেই সকলের পাঠদানের ব্যবস্থা এবং প্রয়োজনে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় অতিরিক্ত কোচিং এর ব্যবস্থা করা হয় এবং কোনভাবেই যেন কোন শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িয়ে না পড়েন অর্থাৎ কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তন তিনি এনেছেন বলে তার বক্তব্যে উল্লেখ করেন।
এসময়ে বিশেষ অতিথি গ্লোবাল খুলনার আহবায়ক বলেন, এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই খুলনায় ব্যপক সাড়া ফেলেছে, নিয়মিত ক্লাস, খেলাধুলা, কম্পিউটার শিক্ষা সহ অত্যন্ত আধুনিক পরিচ্ছন্ন পরিবেশের কারণে বাচ্চারা একদিকে যেমন স্কুলমূখী হয়েছে এবং শারীরিক, মানষিক এবং লেখাপড়ায় ও অনেক আগ্রহী হয়ে উঠছে। তিনি মনে করেন, এ জন্যে নিয়মানুবর্তিতা যেমন আছে, অধ্যক্ষ সহ সকল শিক্ষকদের স্নেহসুলভ ও আন্তরিক ব্যবহার ও সমানভাবে ভূমিকা রেখেছে। তিনি স্কুলের আরো উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
বটিয়াঘাটায় ১‘শ ৫০ ঘর নির্মাণের কাজ অতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে: ডিসি খুলনা
বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪৯১ টি উপজেলায় সারা দেশে জায়গা নেই ও ঘর নেই সেই সকল অসহায় ভাসমান মানুষের মাঝে উপহার হিসেবে জায়গা সহ ঘর নির্মাণ করে মাথা গোঁজার ঠাঁই তৈরি করে দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছেন। আগামী ২০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাসমান গৃহহীনদের মাঝে একযোগে ঘরগুলি হস্তান্তর করবেন। তারই ধারাবাহিকতায় খুলনা জেলার ১ হাজার ৩ শত টি ঘরের মধ্যে বটিয়াঘাটা উপজেলার সাতটি ইউনিয়নে ১শত ৫০ টি জায়গা সহ ঘর নির্মাণের কাজ অতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রীর মহতী এ গৃহীত পদক্ষেপে সহায় সম্বলহীন মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। তিনি শনিবার বেলা ৩ টায় বটিয়াঘাটার হাটবাটী গুচ্ছগ্রাম এলাকায় প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর নাই এমন ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝে জায়গা ও ঘর নির্মাণ কাজ পরিদর্শন কালে এ কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, হাদীউজ্জামান হাদী, গোলাম হাসান, এ্যাড. অনাদি মন্ডল, ইউপি সদস্য যথাক্রমে নজরুল ইসলাম খান, বিপুল ইজ্জাদার, বিউটি মন্ডল, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক এ্যাড. প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক বিপ্রদাস রায়, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক আহসান কবির সহ জেলা ও উপজেলার ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে জেলা প্রশাসক বিকাল ৫ টার দিকে উপজেলার ফুলতলা নরনারায়ণ মঠ মন্দির প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও শহীদ বীরেন্দ্র স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও শহীদ বীরেন্দ্র স্মৃতি ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রধান অতিথী হিসাবে উদ্বোধন করেন দেলুটি ইউ পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) রিপন কুমার মন্ডল। শুক্রবার রাতে ডি,এইচ,কে যুব সংঘের সভাপতি শেখর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা নলীনাক্ষ নাথ বৈদ্য, তরুন কান্তি সরকার, সুশান্ত রায়, বনমালী রায়, ডাঃ সুকান্তি সরকার, সুব্রত রায়, ইউ পি সদস্য সুকুমার কবিরাজ, রনধীর মন্ডল, আশিষ কুমার হালদার, নিরাপদ দফাদর, চঞ্চলা রানী মন্ডল প্রীতিলতা ঢালী, যুবলীগ সাধারন সম্পাদক রাম চন্দ্র টিকাদার, যুবলীগ নেতা পার্থ প্রতীম রায়, গৌতম রায়, অতনু মন্ডল, বিশ্বজিত মহালদার, শ্রীকৃষ্ণ রপ্তান, বিশ্বজিত মন্ডল হারু, নিতীশ সরদার, সত্যেন রায়, সমীর মন্ডল, সত্যেন রায়, বাসুদেব কবিরাজ, রবীন্দ্রনাথ টিকাদার লিটু, বিভূতি সরকার, প্রশান্ত বিশ্বাস, দিলীপ টিকাদার, আশিষ টিকাদার, বিশ্বজিত ঢালী প্রমুখ। টুর্নামেন্টে খুলনা শিরোমণির আনিস, সৌরভ জুটি পাইকগাছার মিলু,মিরাজকে ২৫/২৪ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয়।
পাইকগাছায় মাদক সহ ১১ মামলার আসামি আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ মামলার আসামি গফ্ফার সরদার (৪৭) কে মাদক সহ আটক করেছে। সে চাঁদখালী ইউপির চাঁদখালী গ্রামের মৃত মিরাজ সরদারের ছেলে। এ ঘটনায় পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার চাঁদখালী বাজারের গরু হাটের পাশে রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে থানার এস আই অভিজিৎ বিশ্বাস শনিবার ভোর সাড়ে ৫টায় সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে তাকে আটক করা হয় এবং তার শরীরে তল্লাশি করে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করে পুলিশ। এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফি জানান, আসামির পিসিপিআরে দেখা যায় সে সাতক্ষীরা, খুলনা সহ বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে ১১টি মাদক সহ বিভিন্ন মামলার রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রোগীর বাড়িতে ডাক্তার নিয়ে গভীর রাতে চেয়ারম্যান এনামুল হক
বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছার ৫নং সোলাদানা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের বয়ারঝাপা গ্রামের হাজের আলী সানা ও তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে শুক্রবার রাতে জরুরী কাজ ফেলে ছুটে যান অসহায় পীড়িত অসুস্থ রোগীর বাড়ীতে। সাথে ডেকে নিয়ে গেলেন ডাক্তার। যিনি এমনটি করলেন সে আর কেউ নন তিনি হলেন মানুষের বন্ধু মানবেতার ফেরীওয়ালা সোলাদনা ইউপি’র বার বার নির্বাচিত তরুন চেয়ারম্যান এস,এম, এনামুল হক। ডাক্তারের ফি ঔষধেরর সমস্ত বিল পরিশোধ করে দিলেন নিজ পকেট থেকে। অসুস্থ রোগীরা চেয়ারম্যানের এ মহানুভাবতায় শুধু মুগ্ধ হননি বরং মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়াও করে দিলেন। বললেন, তুমি কেমন মানুষগো বাবা? আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। আর তুমি আমাদের পাশে এমনি ভাবে থেকো।
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে কপিলমুনি প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
কপিলমুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দদের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কপিলমুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ আজ শনিবার সকালে খুলনা প্রেসক্লাবে এসে ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, ক্লাব সদস্য দেবনাথ রনজিৎ কুমার, আনোয়ারুল ইসলাম কাজল, ইউজার সদস্য তিতাস চক্রবর্তী, মোঃ হেলাল মোল্লাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
কপিলমুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ শামসুল আলম পিন্টু, সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, কোষাধ্যক্ষ এ. কে আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম আসলাম হোসেন, নির্বাহী সদস্য এস এম আব্দুর রহমান প্রমুখ।
শহীদ মনিরুজ্জামান বাদল এর ২৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার বাদ আসর আজমীরি জামে মসজিদ (শঙ্খ মার্কেট) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদল এর ২৯তম শাহাদাৎ বার্ষিকীতে খুলনা জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক শেখ মোঃ ফারুখ হাসান হিটলু, সদস্য এস,এম আকিল উদ্দিন, মহানগর ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস,এম আসাদুজ্জামান রাসেল, খুুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা ও মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মারুফ হোসাইন, জব্বার আলী হীরা, মাসুদ হাসান সোহান, দিদারুল আলম, ইয়াছিন আরাফাত, নাসির হোসেন, জহির আব্বাস, প্রতাপ ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান হোসেন শাওন, মৃনাল কান্তি বাছাড়, ইবনুল হাসান, তাইজুল ইসলাম তাজ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাজেশ, কাজী নাজিব, তরিকুল ইসলাম তুফান, দপ্তর সম্পাদক বাধন হালদার, আরও উপস্থিত ছিলেন, শিমুল দেব নাথ, মফিজুর রহমান মুন্না, রুদ্রনীল হালদার শুভ, শিকদার শাওন, মুন্না, আলভি, সজিব তালুকদার, শফিকুল ইসলাম মুন্না, অরিন্দম চক্রবর্তী, নিশাত ফেরদৌস অনি, রুম্মান আহমেদ, শেখ সানজু, মাহমুদুল হাসান, মোঃ আব্দুল্লাহ আল মামুন পিয়াল, তানভীর ইসলাম সাব্বির, সাইফুল ইসলাম মিরাজ, হাসানুল সাকী প্রমুখ। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাঃ রফিকুল ইসলাম।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ-এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লা হেল কাফিকে সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফিকে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ-এর বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট মনোনীত করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ খুলনা জেলা ও মহানগরের পক্ষ থেকে শনিবার বেলা ১১টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন-অর-রশীদ-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑবিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস (অতিরিক্ত সচিবÑঅবঃ), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম সমাদ্দার, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. চৌধুরী মাহবুবুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এম শহীদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কে এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) কৃষ্ণপদ রায়, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী হাসমত আলী, এম এম অহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (আর্মি), বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাকা মিয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, মোঃ আব্দুল মান্নান খান, এস এম মাসুম বিল্লাহ, মোঃ হাফিজুর রহমান মুকুল, খুলনা মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, নাজনীন আক্তার, দিলরুবা সুলতানা মুক্তা, লাবণী আক্তার, আনিকা আনজুম প্রমী, বীর মুক্তিযোদ্ধা কাজী বজলুল রহমান, সালাহ উদ্দিন হাবিব, বীর মুক্তিযোদ্ধা শেখ আতিয়ার রহমান শিকদার, এ টি এম লাইসুজ্জামান, হাফেজ মোঃ অলিয়ার রহমান প্রমুখ। অপরদিকে সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে সাংগঠনিক কর্মসূচি ও ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
ডিআইজি হিসেবে পদোন্নতি এবং বদলিজনিত বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান সিআইডি’র ডিআইজি হিসেবে পদোন্নতি এবং বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা শনিবার দুপুরে নগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা নজরুল একাডেমি, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মোঃ আমিন উদ্দিন স্মৃতি পরিষদ এবং খুলনা আর্ট স্কুল যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করে।
এসময় বিদায় সংবর্ধিত অতিথি ডিআইজি মোঃ হাবিবুর রহমান বলেন, শিশুর প্রথম শিক্ষা হলো পিতামাতা থেকে। প্রাথমিক বিদ্যালয় থেকেই সকল শিশুর ভিত শক্ত করতে হবে। সন্তান কোথায় যার, কি করে, কার সাথে মেলামেশা করে তা অভিভাবকদের খোঁজ নিতে হবে। একজন মা পারে তাঁর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। শিশুদের অধিকার বাস্তবায়নে পিতামাতা, পরিবার ও সমাজের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এমএম মাসুদ মাহমুদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে ডিআইজি’র সহধর্মিণী শামসুর নাহার বিউটি, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন বক্তৃতা করেন। স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসী। এসময় সংস্কৃতি ব্যক্তিত্ব অধ্যাপক সঞ্জিত ঘোষ, এসএম হোসাইন বিল্লাহ, মোঃ কামরুল ইসলাম বাবলু, বিধান চন্দ্র রায়, কাজি জাহান বাবু, মোঃ এনামুল হক বাচ্চু, অধ্যক্ষ বাবুলাল মুখার্জি, মাওলানা মোঃ শফিকুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদে সভাপতি এমএম মাসুদ মাহমুদ ডিআইজি মোঃ হাবিবুর রহমানকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যসহ অন্যান্য শিক্ষকরা ডিআইজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
অভয়নগরে ট্রাকচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ট্রাকচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইলের শেখহাটি ইউনিয়নের পঁচিশা গ্রামের মো আছিয়ার মোল্যার ছেলে রানা মোল্যা (২৬) ও একই এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (২৫)। নিহত নাসিরের মামা মুজিবর রহমান জানান, আমার ভাগ্নে নাসির ও তার খালু রানা মোল্যা বে¬জার ও কাপড় কেনার জন্য মোটরসাইকেলে করে নওয়াপাড়ার বাজারে আসার পথে খুলনাগামী একটি আলুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা সেচ্ছাসেবক দলের কর্মীসভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে পুনর্গঠিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের “খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম” এর উপস্থিতিতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হিলটনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন। তিনি তার বক্তব্যে বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার শপথ নেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন। শনিবার সকাল ১১.০০ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত খুলনা সদর থানা ও সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাকর্মীদের উদ্দ্যেশে এ কথা বলেন তিনি। ক্ষমতাসীনরা বিরোধী দলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে ভেঙ্গে দিয়েছে। দেশকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য অথর্ব, অযোগ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। সরকার অবিলম্বে এ ধরনের নির্বাচনের ব্যবস্থা বাতিল না করলে দাবি আদায়ের লক্ষে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পদত্যাগে একদফা আন্দোলনে নামতে হবে উল্লেখ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। আজকে উগ্রবাদ, জঙ্গিবাদ সা¤প্রদায়িকতা বলেন সবকিছুর মুলে হচ্ছে গনতন্ত্রকে সংকচিত করা এবং বিরোধী মতকে সহ্য করতে না পারা। গনতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা কর্মীদের একযোগে কাজ করার উদাত্ত আহবান জানান।
কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি মোঃ তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ডি জেড এম হাসান-বিন শফিক সোহাগ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন নিটল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) গালিব ইমতিয়াজ নাহিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন তালুকদার। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ এ এস এম কামরুজ্জামান জাপান। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিক। খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু। বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক তানু ভুইয়া।
মাগুরা জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মোঃ ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, শরিফুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম, এডভোকেট ওমর ফারুক বনী প্রমুখ।
শরণখোলায় দু’ ছাত্রলীগ নেতার স্মরনে সভা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ২৯তম শাহাদাৎ বার্ষিকী ও শরণখোলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবুল হাসান মীরের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারী (শনিবার) সকাল ১০ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি শোক র্যালী রায়েন্দা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারস্থ মনিরুজ্জামান বাদলের ও হাসান মীরের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ মিনার চত্বরে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম জীবনের সভাপতিত্বে ও শরীফ খাইরুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের এম.পি এ্যাড আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। এ সময় শহীদ মনিরুজ্জামান বাদল ও মো. হাসান মীরের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আজমল হোসেন মুক্তা, সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামীলীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা এম.এ রশিদ আকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ খালেক খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সর্দার। পরে মনিরুজ্জামান বাদল ও হাসান মীরের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।
শরণখোলায় দু’শ পরিবার পাচ্ছেন জমি সহ বসত ঘর
শরনখোলা (বাগেরহাট)প্রতিনিধি
‘আশ্রয়নে অধিকার, শেখ হাসিনার উপহার’ এ প্রতিপাদ্য বিষয়ে মুজিব শত বর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২’র আওতায় বাগেরহাটের শরণখোলার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকার ভূমিহীন ও গৃহহীন পরিবার সরকারী খাস জমিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দু’ কক্ষ বিশিষ্ট রঙ্গিন ঢেউ টিনের ছাউনিযুক্ত সেমি পাকা দু’শ ঘর পেতে যাচ্ছেন। তবে, দরিদ্র জনগোষ্ঠির ঘর নির্মান নিয়ে যাতে কোন অনিয়মের অভিযোগ না ওঠে, সে জন্য অধিক গুরুত্বের সাথে ঘরগুলোর নির্মাণ কাজ তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। পাশাপাশি কয়েক পর্বে যাচাই বাচাই শেষে তৈরী করা হচ্ছে প্রকৃত ভুমিহীন ও গৃহহীন ব্যক্তিদের নামের তালিকা। প্রাথমিকভাবে আগামী ১৫ জানুয়ারীর মধ্যে শরণখোলা উপজেলার কয়েকটি এলাকার ১০০টি পরিবারকে উপহার দেয়া হবে তাদের নুতন ঘরের চাবি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে দেশ ব্যাপী ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দু’ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ৫০ হাজার ঘর চলতি মাসের ১৫ জানুয়ারী দেশ ব্যাপী একযোগে শুভ উদ্ভোধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে প্রতিটি ঘরের নির্মান ব্যয় ধরা হয়েছে মাত্র ১ লাখ ৭৫ হাজার টাকা। তবে, ঘর প্রাপ্ত ব্যক্তিদের অভিমত জানতে চাইলে, উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ৩ সন্তানের জননী বিধবা মোসা. মিনারা বেগম (৫৫) বলেন, আমার স্বামী সিড়র পরবর্তী সময়ে জীবিকার তাগিদে সুন্দরবনে মাছ আহরন করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। গত ১৪ বছরেও তিনি আর ফিরে আসেননি । এমনকি তার লাশটি পাওয়া যায়নি। স্বামী নিঁেখাজ হওয়ার পর আমি ছেলে-মেয়েদের নিয়ে পলিথিন মোড়ানো কুড়ে ঘরে থাকতাম। সরকার গৃহহীনদের জন্য ঘর বরাদ্ধ দিলে উপজেলার ইউএনও স্যারের কাছে একটি আবেদন করি। তিনি তালিকায় আমার নামটি অর্šÍভুক্ত করে সুন্দর একটি ঘর নির্মাণ করেন যাহা আগামী ১৫ তারিখ হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর এমন উপহার পেয়ে আমি ও আমার পরিবারের সবাই খুশি। সরকার আমার মতো অসহায় নারীকে যে উপকার করলেন, সে জন্য আমি তার কাছে চির ঋনী হয়ে থাকলাম। একই গ্রামের বিধবা রীতা রানী (৩২) বলেন, ৩বছর পুর্বে আমার স্বামী এক সড়ক দুঘটনায় মারা যান। তার পর থেকে একমাত্র শিশু পুত্র রাতুল চন্দ্রকে নিয়ে বাবার ঘরে আছি। সরকারের দেয়া এ উপহারের ফলে অন্তত আমার মাথা গোঁজার ঠাঁই হয়েছে। তাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নাই। ওই গ্রামের শারিরিক প্রতিবন্ধী মো. আবুল কালাম হাওলাদার (৫৫) বলেন, আমাদের মতো অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী বিনা পয়সায় পাকা ঘর দিয়ে যে মমতা দেখিয়েছেন তা বর্তমান সমাজে অনেক জন্মদাতা পিতাও তার সন্তানের জন্য করেন না। এ জন্য আমি সরকার প্রধানকে কৃতজ্ঞতা জানাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রায় দু’শটি ঘর উপজেলার প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সরবারহ করা হবে। যাচাই-বাচাই সহ তালিকা প্রণয়নের কাজ সমাপ্তের পথে এবং ঘর গুলোর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী চলতি মাসের ১৫ জানুয়ারী দেশব্যাপী ৫০ হাজার ঘরের উদ্ভোধন করবেন। ওই দিন শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকার এক’শটি পরিবারের নিকট তাদের নুতন ঘরের চাবি হস্তান্তর করা হবে। তবে, এত কম বরাদ্ধে শরণখোলার মতো উপকূলীয় অঞ্চলে আধুনিক মানের ঘর নির্মান করা কঠিন। কারণ এখানে নির্মাণ সামগ্রী সহ মালামাল পরিবহন ব্যয় খুবই বেশি। যার ফলে অতিরিক্ত বরাদ্ধ চেয়ে জেলা প্রসাশক মহোদয়ের মাধ্যমে গত ৩১ডিসেম্বর উর্ধতন কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পাঠানো হয়েছে।
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ২২ দিন ভাসমান থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ২২ দিন ভাসমান থাকার পর ফিশিং বোট “এফ বি আল হাসান’ থেকে ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত শুক্রবার সকালে নৌবাহিনীর জাহাজ নির্মূল ও অতন্দ্র গভীর সমুদ্রে টহলরত অবস্থায় সেন্টমার্টিনের ৮৩ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেরা হলেন কাশেম কেরানী (৬০), বাবুল (৩২), আল আমিন (২০), হোসেন (২৭), তোফাজ্জল (৫০), খলিল (৩৬), শাকিল, আজিজ (৬৭), নজরুল (৫৯), শামীম সিকদার (২৬), আবুল কাশেম (৪৫), কবির উদ্দিন (৪২), জগন্নাথ (৪৫), ইউসুফ (৩৬), রমজান (৫০), হাফিজ (৩৫), শাহ আলম (৪০) ও বাবলু (৩৪)। জেলেরা জানায়, গত ০৯ ডিসে¤¦র ২০২০ তারিখ ফিশিং বোটটি ১৮ জন মাঝি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। ১৭ ডিসে¤¦র ২০২০ তারিখ পায়রা বন্দর বয় এর কাছে ফিশিং বোটটির ই”িন বিকল হয়ে পড়ায় ২২ দিন যাবত ধরে তারা সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে। এসময় জেলেরা শুকনো চাল ও শুটকি খেয়ে বেঁচে ছিল। পরে নৌবাহিনী জাহাজ নির্মূল ও অতন্দ্র গভীর সমুদ্রে টহলরত অবস্থায় ফিশিং বোটটিকে উদ্ধার করে। তীব্র পানি ও খাদ্য সংকটে শারীরিক ও মানসিকভাবে দুর্বল অবস্থায় নৌবাহিনী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র প্রদান করে। পরবর্তীতে তাদের নৌকাটির ক্রটিযুক্ত ই”িন মেরামত করে নৌকা ও মাঝিদেরকে নিরাপদে পটুয়াখালীতে পাঠানোর লক্ষ্যে নৌবাহিনীর সেন্টমার্টিন ঘাঁটিতে হস্তান্তর করা হয়।
কয়রায় বিষমুক্ত বেগুন চাষে গোপালের বাজিমাত
শাহজাহান সিরাজ, কয়রা
অধিক ফলন ও কীটনাশক ব্যবহারের প্রয়োজন না হওয়ায় বিটি বেগুন চাষে ঝুকে পড়েছেন কয়রার কৃষকরা। আবার এই জাতের বেগুনের উৎপাদন যেমন খরচ অনেক কম তেমনি বাজারে এর দামও ভালো। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি বিটি জাতের এই বেগুন কৃষি সরেজমিন গবেষণা বিভাগের নির্দেশনা অনুযায়ী চাষ করে অনেকেই এরই মধ্যে লাভবান হয়েছেন। কৃষক ও কৃষি সরেজমিন গবেষণা বিভাগ সূত্রে জানা গেছে, বেগুন চাষের সময় ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমনে ৭০-৮০ ভাগ বেগুন মাঠেই নষ্ট যায়। এজন্য প্রতি বছর ১৭-২০ লাখ মেট্রিক টন কীটনাশক ব্যবহার করতে হয়। ফলে বেগুন চাষের খরচ বেড়ে যায় এবং কৃষকরা এ থেকে লাভবান হতে পারেন না। তাছাড়া প্রচুর পরিমানে কীটনাশকের ব্যবহার মানবদেহের জন্যও ক্ষতিকর। পোকার আক্রমণে সহনীয় হিসেবেই বিটি-১,২,৩, ও ৪ নামে চারটি নতুন উদ্ভাবন করে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এসব জাতের বেগুনে ডগা ও পোকা আক্রমণ করতে পারে না। ফলে বিষমুক্ত বেগুন উৎপাদন সম্ভব হয়। কয়রা উপজেলার ৪ নং কয়রা গ্রামের চাষী গোপাল সরদার প্রতিবেদককে বলেন, বিটি বেগুন পরিবেশবান্ধব। এতে কোনও ধরনের বালাইনাশক স্প্রে করার প্রয়োজন পড়ে না। সরেজমিন গবেষণা বিভাগের কর্মকর্তার অনুরোধে বিটি বেগুনের চাষ শুরু করি। আগষ্ট মাসে বীজতলা ফেলে সেপ্টেম্বরে চাষ শুরু করি নভেম্বর মাসের ১স সপ্তাহ থেকে বেগুন তোলা শুরু হয়। এখন প্রতি সপ্তাহে ২ বার বেগুন তুলতে পারছি প্রতিবার ১৫০ থেকে ১৮০ কেজি বেগুন তুলতে পারছি। প্রথম দিকে বাজারে বেগুন ৬২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বিটি বেগুন বাজারে ২০ টাকা বিক্রি হচ্ছে। তাই আগামী বছর আরও বেশি জমিতে এই বেগুনের চাষ করতে চাই। আমার বেগুনের খেত দেখে এলাকার অনেকেই বিটি বেগুন চাষ করবেন বলে আমার কাছে বেগুনের বীজ চেয়েছেন। কৃষক গোপাল সরদার আরও বলেন, বেগুন চাষ করে এত লাভ হবে, কখনো ভাবিনি। এবার ২০ শতক জমিতে বেগুন চাষ করেছি। চাষ করতে আমার ৪ থেকে ৫ হাজার টাকার মত খরচ হয়েছে। আর সার বীজ সরেজমিন কৃষিগবেষণা বিভাগ থেকে সহযোগিতা পেয়েছি এবং প্রতিনিয়ত পরামর্শ পাচ্ছি ক্ষেতে বসে। আগামীতে ২ থেকে ৩ বিঘা বিটি বেগুন চাষ করব। সবচেয়ে বড়কথা, এই বেগুন বিষমুক্ত। তিনি বলেন, এ পর্যন্ত ২ মাসে ৫০ হাজার টাকার বিটি বেগুন বিক্রি করেছি। আরও ২০ থেকে ৩০ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে আশা করছেন কৃষক। একই উপজেলার কৃষক আজিজুল ১৩ শতক জমিতে বিটি বেগুন চাষ করেছেন। তিনি বলেন, বেগুন চাষে মাত্র ১৫০০ টাকা খরচ হয়েছে। কৃষক আহসান বলেন, আগে বেগুন চাষ করলে কীটনাশক কিনতে গিয়েই অনেক টাকা খরচ হয়ে যেত। তবে আমার পাশের জমিতে কীটনাশক ছাড়াই বিটি বেগুন চাষ করতে দেখেছি । আমিও আগামীতে এই বেগুন চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। সরেজমিনে বেগুন ক্ষেতে এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসানের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, প্রথম অবস্থায় কৃষকদের বেগুন চাষে আগ্রহী করতে বেগ পেতে হয়েছে। কিন্তু উৎপাদনে সাফল্য দেখে উপজেলার অন্য কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন। স্থানীয় কৃষকদের বিটি বেগুনের উপর প্রশিক্ষণ দেয়া দেওয়া হয়েছে। বিগত বছর ৩ জনকে কৃষককে প্রদর্শণী দেওয়া হয় । এ বছর ৬ জন কৃষককে বিটি বেগুন বারি-৪ প্রদর্শনী দেওয়া হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (খুলনা অঞ্চল) বিএআরআই সরেজমিন গবেষণা বিবাগ) ড. হারুনর রশিদ বলেন, গোপালগঞ্জ জেলার (বিএআরআই) কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্প এর আওতায় আমরা খুলনা জেলার সর্ব দক্ষিণে উপজেলা কয়রাতে বারি বিটি বেগুনের প্রদর্শণী দিয়েছি। দক্ষিণ অঞ্চলে আমাদের যে জাত গুলো ছিল সে জাত গুলোতে প্রচুর পরিমানে পোকা লাগত এবং কৃষক অনেক কীটনাশক স্প্রে করত। কিন্তু এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) গবেষণা করে (ব্যাসিলাস ট্যুরিনজিনসিস) জাতের বেগুন বীজ উদ্ভাবন করছে। ফলে কোন প্রকার কীটনাশক ছাড়াই বেগুন উৎপাদিত হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা বারি বিটি বেগুন ১, ২, ৩ ও ৪ উদ্ভাবন করা হয়েছে এর ভিতরে বারি বিটি বেগুন ৪ দক্ষিণাঞ্চলের মানুষ অনেক পছন্দ করছে যেহেতু। এই বেগুন টি সবুজ এবং ডিম্বাআকৃতি এই বেগুনে বিশেষ গুন হলো পোকা লাগেনা এবং কৃষককে কীপনাশক ব্যবহার করতে হচ্ছে না এবং মানুষ নিরাপদ একটি সবজি খেতে পারছে । নিরাপদ সবজি খাওয়ার পেছনে মানুষের রোগ বালাই কম হচ্ছে, স্বস্থ্য ঝুকি কমছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে। ফল ও পোকা প্রতিরোধী জাত হওয়ায় এই বেগুনের চাষ দিন দিন বাড়ছে। এসব কিছু মিলে আরও অনেক কৃষক যদি আরও চাষাবাদ করে তাহলে কৃষক লাভবান হবে। আর আমরা কৃষি গবেষণা বিভাগ আগামী ২ বছর এখন কৃষকদের মাঝে বিটি বেগুন প্রদর্শণী দিতে পারব ইনশাল্লাহ।
হরিঢালী ইউনিয়নে মুক্তিযোদ্ধা সন্তান গোলাম মোস্তফা’র ব্যাপক গনসংযোগ
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং হরিঢালী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর উপজেলা সদস্য সচিব আওয়ামীলীগ নেতা- সরদার গোলাম মোস্তফা এলাকায় গনসংযোগ করেছেন। শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত অবধি তিনি স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ইউনিয়নের রহিমপুর, সোনাতনকাটি, মামুদকাটি, রামনাথপুর ও হাবিবনগর এলাকায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । এসময় সোনাতনকাটির আকাম বাজার ও মামুদকাটি বাজারে লিফলেট বিতরণ করেন ও পৃথক পৃথক পথসভায় বক্তব্য দেন। তিনি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত এ ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনা, বাল্য বিবাহ প্রতিরোধ এবং মাদকদ্রব্য নির্মূলসহ গরীব ও অসহায় মানুষের ভাগ্যন্নোয়নে নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তার সাথে ছিলেন আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য আবুল বাশার, সাবেক ইউপি সদস্য প্রেমানন্দ মন্ডল, মোঃ মইনুদ্দিন হাজরা, শেখ আশরাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, হরিঢালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সরদার সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সরদার মনিরুল ইসলাম, সদস্য সচিব শেখ রাজু আহম্মেদ, খন্দকার রাজু আহম্মেদ, শেখ শামিম আহম্মেদ, তাঁতী লীগের হরিঢালী ইউনিয়ন আহবায়ক মোঃ ইমদাদ গাজীসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগীদেরকে মুল্যায়ন করা হবে:সুজিত অধিকারী
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ আইনজীবী এ্যাড. সুজিত অধিকারী বলেছেন অনুপ্রবেশকারী ও হাইব্রিডদের ভীড়ে ত্যাগী নেতারা এখন কোনঠাসা হয়ে পড়েছেন। দলের দুঃসময়ে যেসকল নেতাকর্মী নিজের জীবন বাজি রেখে মিছিল মিটিং করেছে,জেল-জুলুম থেকে রেহাই পাই নাই তাদের মুল্যায়ন করতে হবে। যাহা মানবতার মা, দলীয় সভাপতি তিন বারের সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনা ইতমধ্যে বাস্তবায়ন শুরু করেছেন। দলে আজকে ত্যাগী নেতাদের মুল্যায়ন কমে গেছে। তাদের ত্যাগের ফসল আজকে দল রাষ্ট্রিয়ক্ষমতায়। তিনি আরও বলেন,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগীদেরকে মুল্যায়ন করা হবে। কোন হাইব্রিড ও অনুপ্রবেশকারী কাউকেই দলীয় মনোনয়ন দেয়া হবে না। দলীয় সভাপতি তিন বারের সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনার নির্দেশমত দলের দুঃসময়ের ত্যাগী নেততা কর্মীদেরকে মুল্যায়নের মাধ্যমেসম্মান জানানো হবে। তিনি বলেন,তৃনমুলের নেতাকর্মীদেরকে যথাযথ মুল্যায়ন হলে দল আগামীতে আরও বেশী শক্তিশালী হবে। গতকাল রাতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত রূপসা উপজেলা আইচগাতী ইউনিয়নের দুর্জ্জনী মহল একতা যুব সংঘের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম লাবু,শ্রম সম্পাদক মোজাফপর মোল্যা, উপ-দফতর সম্পাদক সাঈয়েদুজ্জামান স¤্রাট, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম,নির্বাহীসদস্য অমিয় অধিকারী,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ রাসেল ভ’লু,যুবলীগ নেতা মঈনুল হাসান মঈন। আইচগাতী ইউনিয়নের দুর্জ্জনী মহল একতা যুব সংঘের পক্ষে বক্তৃতা করেন, মোহাম্মদ মোল্যা,আলী আকবর শেখ,লাবলু মোল্যা,মুছা সরদার,কুদ্দুস মোল্যা,তৌহিদ মোল্যা,মাসুদ মোল্যা,সাদ্দাম মোল্যা,মোস্তাক মোল্যা,হালিম মোল্যা,তকিলমোল্যা,মোঃ হোসেন,সোহাগ,হামিম,মোসাঃ হেনা পারভীন,করিম মোল্যা,মোসলেম মোল্যা,রুপক মোল্যা,নজু মোল্যা,রাজু মোল্যা,কালাম মোল্যা,হিদু মোল্যা,সাহেদ মোল্যা,মোসাঃ রাশিদা,রাব্বি,সোনাপ মোল্যা,বাচ্চু শেখ,মোকাদ্দেস মোল্যা, আসাদ মল্লিক, রমেশ, হরিচাঁদ,দিলীপ,কুমারেশ,নারায়ন,সুমন মোল্যা,সজল মোল্যা,রাজুমোল্যা,রবিউল,শিহাব,রাকিব মোল্যা, মোঃ মিজান মল্লিক,ডাঃ মেহেদী বিল্লাল,মোঃ জিল্লু মল্লিক,খান সোহেল,খালেকুল প্রমুখ।
নজরুল ইসলাম দুলু ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ ও একনিষ্ট কর্মী: বক্তারা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অকুতভয় সৈনিক সদ্যপ্রয়াত নজরুল ইসলাম দুলু’র রুহের মাগফিরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর যুবলীগ। গতকাল বাদ মাগরিব দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেন “নজরুল ইসলাম দুলু ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ ও একনিষ্ট কর্মী, সে ক্ষমতার কাছাকাছি থেকেও কখনো ক্ষমতাকে অপব্যবহার করেনি। সে সর্বদা নিলোর্ভ ও নিরাহংকারী থাকতে পছন্দ করতেন। সব বয়সের মানুষের সাথে সে মিলে মিশে হাসিখুশি থাকতো। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ও তার পরিবারের ভূমিকা ছিলো অগ্রগণ্য। তৎকালীন সময়ের বিডিআর তার উপরে শারীরিক নির্যাতন করেন এবং মারাত্বক ভাবে সে আহত হন। নেতৃবৃন্দ আর বলেন, তার মত ত্যাগী কর্মী দলের জন্য প্রয়োজন ছিলো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে অকালে আমাদের হারাতে হলো। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুক সেই কামনা করি আমরা।”
খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দীন বাচ্চু, শেখ মোঃ ফারুক হোসেন, মুন্সি মাহাবুব আলম সোহাগ, শামসুজ্জামান মিয়া স্বপন, শেখ মোঃ ফারুখ হোসেন হিটলু, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, হাফেজ মোঃ শামীম, চ.ম মুজিবুর রহমান, মহানগর ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও ইমরান হোসেন, মহানগর যুবলীগ নেতা এসএম হাফিজুর রহমান হাফিজ, আমির হোসেন, মোর্শেদ আহমেদ রিপন, ইলিয়াস উদ্দীন ইলু, ইমতিয়াজ উদ্দীন বুলু, রোজী ইসলাম নদী, মোঃ কামরুল ইসলাম, মোঃ আব্দুল কাদের শেখ, শেখ মোঃ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, ইব্রাহীম মার্শাল, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, কেএম শাহীন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, রাশেদুজ্জামান রিপন, অলিউর রহমান রাজু, আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক, আরিফুর রহমান আরিফ, রবিউল ইসলাম লিটন, শওকাত হাসান, কাঞ্চন শিকদার, জামাল হোসেন, মাসুম আহমেদ ডলার, হাসান শেখ, মুক্তা সরদার, বাদল সিপাহী, নূরে হেলাল, তাজদীক উর রহমান সিদ্দ্কিী জয়, মোস্তাফিজুর রহমান, ইকবাল হোসেন, জামিল আহমেদ সোহাগ, মহিদুল ইসলাম শান্ত, জিহাদুর রহমান জিহাদ, ইমতিয়াজ রিপন, লাবু আহমেদ, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, মশিউর রহমান, বিপুল মজুমদার, বিপ্লব ধর তত্বী, মহানগর ছাত্রনেতা আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, জব্বার আলী হীরা, জহির আব্বাস, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেস, তরিকুল ইসলাম তুফান, হিরন হাওলাদার, এমএ হোসেন সবুজ, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ প্রমুখ।
শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ করলেন সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খূলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। গতকাল তিনি মহানগরীর ২৮ নং, ২৯ নং, ১০ নং, ৫ ও ৬ নং ওয়ার্ডে এ শীতবস্ত বিতরণ করেন। এসময় তিনি বলেন আওয়ামী লীগ সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ সালের এর মধ্যে অন্যতম লক্ষ্য দেশে কোন গৃহহীন ও অসহায় মানুষ থাকবে না। অসহায় কর্মহীন মানুষদের সমাজের মূল ধারায় আনার লক্ষে বিভিন্ন সামাজিক নিরাপত্তমূলক কর্মসূচী গ্রহণ করেছে। বিভিন্ন ধরণের ভাতা প্রদান করছে। তারপরও প্রচন্ড শীতে যে সব মানুষ শীতে কষ্ট ভোগ করছে তাদের কথা ভেবে দেশের বিভিন্ন স্থানের ন্যায় আমাদরও মাননীয় প্রধানমন্ত্রী শীতবস্ত্র প্রেরণ করেছে, সেগুলো আমরা শীতার্ত মানুষের মাঝে সুষ্টভাবে বন্ঠন করে দিচ্ছি। মানুষের যেন কষ্ট না হয় সেদিকে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে অগ্রধিকার ভিত্তিতে কাজ করছে এবং তিনি সমাজের বিত্তবান মানুষদের অসহ্য়া শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ নেতা জামাল উদ্দীন বাচ্চু, হাফেজ মোঃ শামীম, আবুল কালাম আজাদ, সফিকুর রহমান পলাশ, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, মোঃ শাফায়েত হোসেন প্যারেট, মফিজুর রহমান হিরু, মনিরুল ইসলাম তরফদার, এ্যাড. শামিম মোশাররফ, মোঃ আজম খান, হারুনুর রশিদ, জাফর ইকবাল মিলন, মোঃ ইমরুল হোসেন, হাসিনা চৌধুরি, রেখা খানম, হাবিবুর রহমান সেন্টু, ডা. জামিরুল, মাহাবুবর রহমান, মোল্লা আলী আহমেদ, তাজদীকুর রহমান জয়, জোয়েব সিদ্দিকী, মোঃ মাজাহারুল, শেখ রাজিউন ইসলাম রাজু প্রমুখ।
যুবদল নেতা লাভলুর ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলু (৪৫) সড়ক দূর্ঘটনায় গতকাল শনিবার ভোর সাড়ে ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শুক্রবার বিকাল সোয়া ৫টায় তেলিগাতী বাইপাস সড়কের বরইতলাঘাট সংলগ্ন চানাচুর ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন। মৃত্যুকালে তিনি বাব-মা, ৪ ভাই, স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। লাভলু গণতান্ত্রিক আন্দোলনসহ অসংখ্য আন্দোলনে তার গুরুত্বপুর্ণ ভুমিকা ছিল। মামলা-হামলার মধ্যে দিয়েও সকল কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করতেন। তার অবদানের কথা সকলে স্বরণ করবে। গতকাল শনিবার বাদ আছর তেলিগাতি ক্লাব মোড়ে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে তেলিগাতি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
লাভলুর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
বিএনপির মানববন্ধন রবিবারের পরিবর্তে সোমবার
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্র ঘোষিত ৩ দিনের কর্মসূচির শেষ দিনে আজ ১০ জানুয়ারি ছিলো বর্তমান সরকারের আজ্ঞাবহ ও মেরুদন্ডহীন দূর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবীতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি। কর্মসূচি ১০জানুয়ারির পরিবর্তে আগামীকাল ১১জানুয়ারির সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করবে। সভায় মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।
খুলনা টাইমস’র সম্পাদকের ফুফুর ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি:
খুলনা টাইমস পত্রিকার সম্পাদক সুমন আহমেদ এর ফুফু মেহেরুন্নেছা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকার করেছেন (ইন্না লিল্লøাহি…রাজিউন)। সে বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামে মৃত মনির উদ্দীন ফারাজীর স্ত্রী। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাত ৮টার সময় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকাল ১০ টায় তাকে পাবিরারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার মৃত্যুতে এলাকার বিশিষ্ট ব্যত্তিগণ শোক প্রকাশ করেছেন। একই সাথে খুলনা টাইমস্ পত্রিকার কর্মকর্তা ও কর্মরত সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর সাপ্তাহিক সাহিত্য আসর
খবর বিজ্ঞপ্তি
শনিবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ৯০, কেসিসি সুপার মার্কেট (২য় তলা) খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর ৯৪৯ তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি কবি শেখ মনিরুজ্জামান লাভলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাওছারী জাহান মঞ্জু। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে কবিতা পাঠ, গান ও আলোচনা করেন সংস্থার সাধারণ সম্পাদক কবি এ্যাডঃ মোঃ জিনারুল ইসলাম, মনজু খন্দকার, শেখ মোঃ ইকবাল হোসেন, শেখ মোঃ আজগর হোসেন, এ জি রানা, শেখ মোঃ শহিদুল্লাহ, মেহেবুব মল্লিক, গোলাম রসুল খোকন, মফিদুল ইসলাম, ইব্রাহীম মনির, সেলিনা ইসলাম, রীনা জাহান মিতু, শাহানা বেগম, মোঃ নজরুল ইসলাম, মুঃ শাহআলম, ইসরাত জাহান কেয়া, মোঃ সবুজ প্রমুখ।
যশোরে ছাত্রী অপহনের অভিযোগে মামলা অপহৃতা উদ্ধার
যশোর অফিস
সদর উপজেলার বাহাদুরপুর হাইস্কুলের সামনে থেকে প্রকাশ্য দিবালোকে কলেজ পড়–য়া শিক্ষার্থী বাবলি ইসলাম রিয়া (১৬) অপহরণের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে যশোর সদর উপজেলার হাসিমপুর মধ্যপাড়ার ভোলার ছেলে রহিমসহ অজ্ঞাতনামা ২জন। অপহরণের পর পুলিশ অপহৃতাকে উদ্ধার করে শনিবার আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে।
সদর উপজেলার বাহাদুরপুর কর্মকারপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে রিয়াজুল ইসলাম শুক্রবার বিকেলে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন,তার মেয়ে মোছাঃ বাবলি ইসলাম রিয়া যশোর সরকারি মহিলা কলেজে এইচএসসি ১ম বর্ষে লেখাপড়া করে। রহিম কিছুদিন পূর্বে হতে রিয়াকে কলেজে যাওয়া আসার পথে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিতো। রিয়া আসামীর প্রস্তাবে রাজী না হওয়ায় রহিম বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। গত বুধবার ৬ জানুয়ারী বেলা ১০ টায় রিয়া বাড়ি হতে বাহাদুরপুর হাইস্কুল মোড়ে রার্ফ কোচিং সেন্টারে কম্পিউটার ক্লাস করার জন্য বের হয়। দুপুর সাড়ে ১২ টায় রিয়া কম্পিউটার ক্লাস শেষে বাড়ির উদ্দেশ্য রওনা করে একা পায়ে হেটে বাহাদুরপুর হাইস্কুলের সামনে পৌছালে উক্ত আসামীসহ তার সহযোগী অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় পূর্ব হতে ওৎ পেতে থেকে আসামী রহিম রিয়াকে দেখামাত্র সামনে এসে পথের গতিরোধ করে। রিয়াকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে রহিমের কাছে থাকা ইজিবাইকে উঠিয়ে নিউ মার্কেটের দিকে চলে যায়। স্থানীয় লোকজন দেখে ইজিবাইক থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে কোতয়ালি মডেল থানায় মামলা করলে পুলিশ শুক্রবার ৮ জানুয়ারী রাতে অপহৃতা রিয়াকে উদ্ধার করে। তবে অপহরণকারী রহিম ও তার অজ্ঞাতনামা সহযোগীদের গ্রেফতার করতে পারেনি। শনিবার ৯ জানুয়ারী দুপুরে অপহৃতা রিয়াকে মামলার তদন্তকারী কর্মকর্তা ২২ ধারার জবানবন্দি প্রদানের জন্য আদালতে সোপর্দ করে।
যশোরে গাঁজা বিক্রেতা আটক
যশোর অফিস
গাঁজা বেচাকেনার সময় পুলিশ বিক্রেতা জাহাঙ্গীর আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার মথুরাপুর (কলোনীপাড়া) এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই সৈয়দ শাহীন ফরহাদ জানান, শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর পান যশোর সদর উপজেলার ১ নং হৈবতপুর ইউনিয়নের হৈবতপুর গ্রামের মাঠপাড়ায় জনৈক ফারুক খাঁ বাড়ির সামনে এক গাঁজা বিক্রেতা গাঁজা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সোয়া ৫ টায় উক্ত মাঠপাড়ার ফারুক খাঁর বাড়ির সামনে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা জাহাঙ্গীর আলম দ্রুত পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখল হতে ২শ’ ১০ ওজন পরিমান গাঁজা উদ্ধার করে। পরে তাকে রাতে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করে। শনিবার ৯ জানুয়ারী গাঁজা বিক্রেতা জাহাঙ্গীর আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফারাজী আশরাফ হোসেনের দাফন সম্পন্ন : শোক
যশোর অফিস
দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেনের ভাই এবং যশোর অফিসের স্টাফ রিপোর্টার ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের চাচা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফারাজী আশরাফ হোসেনের দাফন গতকাল (শনিবার) জেলার অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের পারিবারিক গোরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল ও সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরসহ বিশিষ্টজনেরা অংশ নেন।
উল্লেখ্য, যশোর জুট ইন্ডাস্ট্রির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারাজী আশরাফ হোসেন পারিবারিক একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খুলনার বেজেরডাঙ্গা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেনের ভাই ও যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের চাচা ফারাজী আশরাফ হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সহসভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ এবং নির্বাহী সদস্য ডিএইচ ডিলশান ও রিপন হোসেন এই শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরও শোক প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, সদস্য নুর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।
যবিপ্রবির অভ্যন্তরীণ বৃত্তি পেল ৩৫৯ জন শিক্ষার্থী
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অভ্যন্তরীণ বৃত্তি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ৩৫৯ জন শিক্ষার্থী। অভ্যন্তরীণ বৃত্তি বণ্টন কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে তাদের এ বৃত্তি প্রদান করা হচ্ছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বাৎষরিক এককালীন তিন হাজার টাকা করে পাবেন। গত বছর বিভিন্ন বিভাগের ১১৩ জন শিক্ষার্থী এ বৃত্তি পান। মূলত আর্থিকভাবে স্বচ্ছল নয় এমন দরিদ্র, মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খাত থেকে এ বৃত্তি দেওয়া হয়। কোভিড-১৯ মহামারীর কারণে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ায় সার্বিক বিবেচনা করে এ বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া করোনা মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য শিক্ষার্থীরা তাদের আবেদনপত্র এবং সকল কাগজপত্র বিভাগীয় চেয়ারম্যানের ইমেইলে পাঠান এবং শিক্ষার্থীদের প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই করে তারা মনোনীত তালিকা রেজিস্ট্রার দপ্তরে প্রেরণ করেন। পরবর্তীতে বিশ^বিদ্যালয়ের অভ্যন্তরীণ বৃত্তি বণ্টন কমিটির সভায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভ্যন্তরীণ বৃত্তি বণ্টন কমিটির সভায় ২০২০-২১ অর্থ বছরে প্রতি বিভাগের প্রতি বর্ষ হতে সর্বোচ্চ চার জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৩-১৪ অর্থ বছর থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খাত থেকে এ বৃত্তি প্রদান করা হচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তর থেকে বৃত্তির টাকা প্রদান করা হয়ে থাকে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচন সম্পন্ন সভাপতি আইউব, সম্পাদক পদে টাই
যশোর অফিস
সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে ভোটগ্রহণ করা হয়। ৬৪ জন ভোটারের সবাই ভোট দেন। ভোটগ্রহণ শেষে একই স্থানে গণনা করা হয়। বিকেল তিনটার কিছু সময় পর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে এম আইউব ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শহিদ জয় পেয়েছেন ৩১ ভোট।
সহ সভাপতি পদে কাজী রকিবুল ইসলাম ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন ৩০ ভোট।
সাধারণ সম্পাদক পদে টাই হয়েছে। দুই প্রার্থী আকরামুজ্জামান ও গোলাম মোস্তফা মুন্না ৩২টি করে ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এ আর মশিউর। তার প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু পেয়েছেন ২৫ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজী রফিকুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী মো. আব্দুস সামাদ ২১ এবং মাহবুবুর রহমান মোহন ১৪ ভোট পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের একটি পদে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হানিফ ডাকুয়া। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আইয়ুব হোসেন ২১ ভোট পেয়েছেন।
এর আগে যুগ্ম সম্পাদক পদে এস এম ফরহাদ এবং দপ্তর সম্পাদক পদে মীর কামরুজ্জামান মনি বিনাপ্রতিদ্বন্দ্বিায় নির্বাচিত হন।
নির্বাচনী আচরণবিধির ১৭ ধারা অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে সাধারণ সম্পাদক পদে পুননির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে নতুন করে কেউ প্রার্থী হতে পারবেন না। প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থী স্বেচ্ছায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে চাইলে পুননির্বাচনের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচন কমিশন বরাবর লিখিত দরখাস্ত পাঠাতে হবে।
ভোট গণনাকালে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সাধারণ সম্পাদক নূর ইমাম বাবুল উপস্থিত ছিলেন। তারা নির্বাচনের সামগ্রীক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
ভোট গণনার আগে প্রধান দুই পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী শহিদ জয়, এম আইউব এবং আকরামুজ্জামান ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতার প্রশংসা করেন। তারা বলেন, যারাই বিজয়ী হোন না কেন, সবাই মিলে সাংবাদিক ইউনিয়ন যশোরকে শক্তিশালী সংগঠন হিসেবে বিকশিত করবেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহসভাপতি ও লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ওহাব মুকুল, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির প্রমুখ ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন। তারা ভোট প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে পর্যবেক্ষণ খাতায় মতামত ব্যক্ত করেন।
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত
যশোর অফিস
যশোরের অভয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে অভয়নগরের যশোর-খুলনা মহাসড়কের বেতার ঘাট সরদার জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের আকছিয়ার মোল্লার ছেলে রানা (২৪) ও হালিম মোল্লার ছেলে নাসিম (২২)। যশোরের অভয়নগর হাইওয়ে থানার শাহাবুদ্দিন চৌধুরী জানান, বেলা ১২টার দিকে যশোর থেকে খুলনাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। মোটরসাইকেলটি পড়ে গেলে ট্রাকটি দুই আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর সদরের নরেন্দ্রপুরে কম্বল বিতরণ
যশোর অফিস
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে নরেন্দ্রপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৩শ জন দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু। শনিবার বিকালে রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে ইউনিয়নের দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মশিয়ার রহমান, ডাক্তার কবিরুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান ফসিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম হিমু, আব্দুল আলিম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফসিয়ার রহমান ভুট্টো, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সুজিত বিশ্বাস, ২ নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ডাক্তার মনিরুজ্জামান শাকিল, ৩নং ওয়ার্ডের সভাপতি ডাক্তার পিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৪নং ওয়ার্ডের সভাপতি সাধন দাস, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মুন্সী রবিউল ইসলাম, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক আসাদ পারভেজ, ৬নং ওয়ার্ডের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক হোসেন আলী, ৭নং ওয়ার্ডের সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আজিম বিশ্বাস, ৮নং ওয়ার্ডের সভাপতি মাস্টার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরণ, সহ-সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সোহাগ সাহা, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, শাহরিয়ার, বিএম কাদের প্রমুখ।
মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মৃতঃ আবুল আলম হাওলাদারের পুত্র মোঃ আনিসুল ইসলাম সুজনকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের পুত্র মোঃ গোলাম আহাদকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে জেলার সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি অনুমোদনের জন্য প্রেরণ করার জন্য বলা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম ৪ জানুয়ারী এ কমিটির অনুমোদন দেন।
দাকোপে শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আশীষ সম্পাদক পীযুষ নির্বাচিত
দাকোপ (খুলনা) সংবাদদাতা
খুলনার দাকোপে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি বার্ষিক সম্মেলন ও নির্বাচনে আশীষ মন্ডল সভাপতি এবং পীযুষ কান্তি মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য ৫ পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সমিতির কার্যালয় শান্তিপূর্ণ ভাবে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৬৫৮ ভোটারের মধ্যে ৬৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দি ৪ প্রার্থীর মধ্যে আশীষ কুমার মন্ডল ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী তপন কুমার সরদার পেয়েছেন ১৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থীর মধ্যে পীযুষ কান্তি মজুমদার ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী দেবাশীষ রায় পেয়েছেন ১৯৫ ভোট। সহ-সভাপতি পদে ৭ জন প্রার্থীর মধ্যে নির্বাচিত ৫ জন হলেন অজয় কুমার রায় ৪৩৪, নিহার রঞ্জন রায় ৪১০, মহিবুর রহমান শেখ ৪১০, চিন্ময় বিশ্বাস ৪০০ এবং অচিন্ত্য কুমার হালদার ৩৯৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বিদ্যুৎ কবিরাজ ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রার্থী অশোক কুমার মন্ডল পেয়েছন ২৪৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নীহার রায় ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রার্থী রমজান আলী সানা পেয়েছেন ২২৭ ভোট। মহিলা বিষয়ক সম্পাদক পদে কনিকা মন্ডল ৪০৮ ভোট পেয়ে বিজয়ী। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচীতরা হলেন সমাজ কল্যাণ সম্পাদক জি এম কাইয়ুম হাসেন ডালিম, অর্থ সম্পাদক হিমাংকর বর্মন, ক্রীড়া সম্পাদক দেবাশীষ রায়, সাহিত্য সম্পাদক ভবতোষ মন্ডল এবং প্রচার সম্পাদক বিপ্রদাস মন্ডল। নির্বাচনে কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন প্রশান্ত কুমার মন্ডল, মানিক চন্দ্র গাইন, অশোক গাইন, মহাদেব রায় এবং প্রকাশ বিশ্বাস। এছাড়া প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রদীপ কুমার সাহা।
নওয়াপাড়ায় রোটারী ক্লাবের কম্বল বিতরণ
আভয়নগর (যশোর) প্রতিনিধি-
অভয়নগরের নওয়াপাড়ায় রোটারী ক্লাবের উদ্দ্যেগে অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে নওয়াপাড়া রোটারী খোরশেদ আলী মোগল কমপে¬ক্স ভবনে দু’শত দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। ক্লাব প্রেসিডেন্ট শাহ্ মুকিত জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল হুসাইন খান, রোটারী ক্লাবের সাবেক সভাপতি শাহ্ জালাল হোসেন, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রোটারী আ:আজিজ সরদার, আব্দুল্লাহ হেল বাকী, দিপক কুুুুমার সাহা, রবিউল ইসলাম, আ:সালাম প্রমুখ।
শেখ হাসিনাই পারে শিক্ষকদের মুখে হাসি ফোটাতে: এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বলেছেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনায় শিক্ষকদের মুখে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দিতে পারে। তাছাড়া আর কেউই পারেনা। জাতির জনকের কন্যাই এক মাত্র ব্যক্তি যে শিক্ষকদের দুঃকষ্টের কথা ভাবেন। আর ভাবেন বলেই ২০১৩ সালের ৯ জানুয়ারী এক ঘোষনায় ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করেছিলেন। শুধু তাইনা শিক্ষা প্রতিষ্ঠানের ১লাখ ৪ হাজার শিক্ষককেও জাতীয় করণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এটা বিরল। দেশে তো আরো সরকার এসেছে তারা কোন দিনই এই অসহায় শিক্ষকদের বা তাদের পরিবারের কথা ভাবেনি। আর ভাবেনি বলেই তারা শিক্ষকদেরকে দু’বেলা দু’মুঠো খাবারের চিনতাও করেনি। তাই এদেশে এক মাত্র শেখ হাসিনার সরকারই শিক্ষকদের মুখে সব সময় হাসি দেখতে চাই। তিনি আরো বলেন আজ আমাদের সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ভবন গুলোকে নতুন ভবন করে সাজিয়ে তুলছেন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে পুরাতন ভবন থাকবেনা। সব প্রতিষ্ঠানেই হবে নতুন ভবন।
গতকাল শনিবার দুপুরে মহেশপুর প্রথমিক শিক্ষক সমিতি ভবনে অনুষ্ঠিত ৯ জানুয়ারী জাতীয়করণ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাবুব আজম ইকবাল ঝড়–র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান,উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাহিন,শিক্ষক আব্দুর রাজ্জাক,রামদুলাল ম-ল,আব্দুর রশিদ,ফারুক হোসেন প্রমুখ।
এর পুর্বে সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনের সামনে থেকে এক বনাঢ্য আনান্দ র্যালী বের করা হয়।
মহেশপুরে জমির সীমানা নিয়ে বিরোধে যুবককে ঘরের ভিতর থেকে এনে পেটানো হয়েছে
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরের পোড়াদাহ বাদামতলা পাড়ায় জমির সীমানা নিয়ে বিরোধে হামিদুর রহমান টুটুল (২৫) নামের এক যুবককে ঘরের ভিতর থেকে টেনে হেচড়ে বাইরে এনে পেটানোর ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকাল ১১টার দিকে এঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী জানান। পরে সকালে এঘটনাকে কেন্দ্র করে হামিদুর রহমান টুটুলের বাড়ীর বেশ কিছু গাছপালা কেটে সাবার করে দিয়েছে তারা। এঘটনায় আহত হামিদুর রহমান টুটুল বাদি হয়ে একই গ্রামের কুদ্দুস তার ছেলে শাহা আলম ও মোঃ আলমকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হামিদুর রহমান টুটুল জানান,একই গ্রামের কুদ্দুসদের সাথে আমার জমির সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। আমি তাদেরকে বারবার বলেছিলাম জমির সীমানা মেপে আমি পুকুর করবো। আমরা সবাই মিলে জমিটা মেপে রাখি। কিন্তু তারা আমার কোন কথায় না শুনে আমাকে আমার ঘরথেকে বেড় করে নিয়ে আমাকে পিটিয়ে আহত করা হয়েছে। আমি গ্রামে ফিরলেই তারা আমাকে মেরে ফেলবে বলেও হুমকি দিয়েছে।
মহানগর ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড আঃ সাত্তার মোল্লার নিঃশর্ত মুক্তির দাবী
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির সম্পাদকম-লীর সদস্য ও খানজাহান আলী থানা কমিটির সম্পাদক কমরেড আঃ সাত্তার মোল্লাকে নিঃশর্ত মুক্তি দাবী করেছেন পার্টির খুলনা মহানগর কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, একটি সাজানো, হয়রাণি ও ষড়যন্ত্রমূলক মামলায় গত ৭ জানুয়ারী বৃহস্পতিবার আদালত আঃ সাত্তার মোল্লাকে সাজা প্রদান করেছে। নেতৃবন্দ আরও বলেন, কমরেড আঃ সাত্তার মোল্লা যখন রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলস শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবীতে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছেন, ঠিক তখনই তাঁকে সাজা প্রদান করা হলোÑযা উদ্বেগের কারণ। নেতৃবৃন্দ অবিলম্বে কমরেড আঃ মোল্লাকে নিঃশর্ত মুক্তির দাবী করেছেন। বিবৃতিদাতার হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
“গ্রুপিং এ ক্ষতবিক্ষত শৈলকূপা উপজেলা বিএনপি, তবে খোজ নেই পৌরসভা ভোটের মাঠে ”
সম্রাট হোসেন ,শৈলকুপা (ঝিনাইদহ)প্রতিনিধি:
পৌরসভা নির্বাচন সামনে রেখে সরগরম ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচন হবে এ উপজেলায়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল মেয়র পদে প্রার্থী দিয়েছে। তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানামুখী প্রচার-প্রচারণা। তবে মাঠে নেই বিএনপি।
খোঁজ নিয়ে জানা গেছে, কমিটি গঠন ও নেতৃত্ব নিয়ে দলটির স্থানীয় নেতাকর্মী, সমর্থকদের মধ্যে ব্যাপক কোন্দল, গ্রুপিং এমনকি কেউ কারো সঙ্গে মুখ দেখাদেখি পর্যন্ত করছেন না। এসবের কারণে একা হয়ে পড়েছেন বিএনপি প্রার্থী খলিলুর রহমান। তিনি দলটির একক প্রার্থী হলেও তার পক্ষে কোনো নেতাকর্মীই প্রচারে নামছেন না।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, শৈলকুপায় বিএনপির নেতাকর্মীরা ৬টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন। এসব গ্রুপের নেতৃত্বে আছেন বিএনপির সাবেক এমপি আব্দুল ওহাব, কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড ও ওসমান আলী। এছাড়া থানা, পৌরসহ অঙ্গ-সংগঠনের কমিটি গঠন নিয়েও নেতাকর্মীরা কোন্দলে জড়িয়ে পড়েছেন। এমন দ্বন্দ্ব-কোন্দলে পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা উধাও।
তবে এসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব। তিনি জানান, এসব নিয়ে তিনি আর কথা বলতে চান না। দলের বর্তমান অবস্থা নিয়ে তার কোন মন্তব্য নেই।
শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খাঁন দিপু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, দলে অনুপ্রবেশকারী বা অন্য দল থেকে আসাদের প্রাধান্য দিয়ে একের পর এক কমিটি হয়ে যাচ্ছে, এতে করে দলের পোড় খাওয়া নেতাদের ঠায় হচ্ছে না। বিশেষ করে পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কমিটিতে ত্যাগী নির্যাতিত ও প্রকৃত কর্মীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি করায় ভোটের মাঠে কোন কর্মী খুজে পাওয়া যাচ্ছে না ।
ঝিনাইদহ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শৈলকুপা বিএনপির নেতা ওসমান আলী জানান, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ কেন্দ্রে প্রভাব বিস্তার করে একের পর এক শৈলকুপা বিএনপি ও অঙ্গ-সংগঠনের যে কমিটি অনুমোদন করিয়ে দিচ্ছেন তাতে দলের সবাই হতাশ। তিনি আরো বলেন,প্রকৃত নির্যাতিত মাঠের কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করায় হতাশ হয়ে কেউ মাঠে নামতে চাইছে না।
দলের এমন অবস্থায়, অবশ্য বিএনপি প্রার্থী খলিলুর রহমান দাবি করছেন কোন্দল এখনো বড় বাধা হয়ে দাঁড়ায়নি। সাংগঠনিক প্রক্রিয়ায় দলের কার্যক্রম চালাতে হয়। সেসব প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারলে দল সুসংগঠিত হবে।
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের ২৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাকিব হোসেন এর দাদা মোঃ আফসার উদ্দীন (১১০) এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। উল্লেখ্য যে মোঃ আফসার উদ্দীন বার্ধক্যজনিত কারনে গতকাল শনিবার বিকাল ৩ ঘটিকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। গতকাল এক শোক বিবৃতিতে মহানগর ছাত্রলীগ ২৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাকিব হোসেন এর দাদা মোঃ আফসার উদ্দীন এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং তার বিহেদী আত্মার মাগফিরাত কামনা করেছে। শোকবিবৃতি দাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। অনুরুপ বিবৃতি দিয়েছেন ২৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল কাদির সৈকত ও সাধারণ সম্পাদক আবিদ আল হাসান।











































