অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোরের অভয়নগরে ট্রাকচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইলের শেখহাটি ইউনিয়নের পঁচিশা গ্রামের মো আছিয়ার মোল্যার ছেলে রানা মোল্যা (২৬) ও একই এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (২৫)।
নিহত নাসিরের মামা মুজিবর রহমান জানান, আমার ভাগ্নে নাসির ও তার খালু রানা মোল্যা ব্লেজার ও কাপড় কেনার জন্য মোটরসাইকেলে করে নওয়াপাড়ার বাজারে আসার পথে খুলনাগামী একটি আলুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।











































