বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছার ৫নং সোলাদানা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের বয়ারঝাপা গ্রামের হাজের আলী সানা ও তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে শুক্রবার রাতে জরুরী কাজ ফেলে ছুটে যান অসহায় পীড়িত অসুস্থ রোগীর বাড়ীতে। সাথে ডেকে নিয়ে গেলেন ডাক্তার। যিনি এমনটি করলেন সে আর কেউ নন তিনি হলেন মানুষের বন্ধু মানবেতার ফেরীওয়ালা সোলাদনা ইউপি’র বার বার নির্বাচিত তরুন চেয়ারম্যান এস,এম, এনামুল হক। ডাক্তারের ফি ঔষধেরর সমস্ত বিল পরিশোধ করে দিলেন নিজ পকেট থেকে।
অসুস্থ রোগীরা চেয়ারম্যানের এ মহানুভাবতায় শুধু মুগ্ধ হননি বরং মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়াও করে দিলেন। বললেন, তুমি কেমন মানুষগো বাবা? আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। আর তুমি আমাদের পাশে এমনি ভাবে থেকো।











































