ঢাকা অফিস
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মনজুরুল আহসান খানকে ছয় মাসের জন্য অব্যাহতি দিয়েছে দলটি। ৮ জানুয়ারি, শুক্রবার সোয়া ৭টার দিকে সিপিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, সিপিবি’র উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান কর্তৃক একটি সংবাদমাধ্যম লিখিত প্রবন্ধের একটি অংশ ও অন্য একটি গণমাধ্যমে প্রদত্ত সাক্ষাৎকারের বক্তব্য বর্তমান সরকার সম্পর্কে পার্টির দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
আরো বলা হয়, দলটির অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভা থেকে কমরেড মঞ্জুরুল আহসান খানকে ছয় মাসের জন্য উপদেষ্টাসহ পার্টির অন্যান্য দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।











































