Home আঞ্চলিক খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

77

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে পুনর্গঠিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক  দলের “খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম” এর উপস্থিতিতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক  দলের অন্তর্গত খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হিলটনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি মোঃ তৈয়েবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ডি জেড এম হাসান-বিন শফিক সোহাগ

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন নিটল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) গালিব ইমতিয়াজ নাহিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন তালুকদার। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কোষাধক্ষ্য এ এস এম কামরুজ্জামান জাপান। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মোঃ ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন প্রমুখ।