Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

28

সিপিবি নেতা কমরেড জি এম শাজাহানের মৃত্যুতে শোকসভা

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সম্পাদকম-লীর সাবেক সদস্য, বেকারী শ্রমিক ইউনিয়ন খুলনা জেলার সাবেক সাধারণ সম্পাদক টিইউসি নেতা জি এম শাজাহান-এর মৃত্যুতে এক শোকসভা পার্টির মহানগর কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের মহানগর সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, রুস্তম আলী হাওলাদার, তোফাজ্জেল হোসেন, কিংশুক রায়, জাহানারা আক্তারী, ফজলুল হক, হুমায়ুন কবীর, মাহফুজুর রহমান মুকুল, টিইউসি মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, সিপিবি নেতা অশোক বিশ্বাস, সুজিত সাহা, এড. সুব্রত কু-ু, এড. প্রীতিষ ম-ল, টিইউসি নেতা কামরুল ইসলাম খোকন, হাবিব মাতুব্বর, মহানগর যুব ইউনিয়নের আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম, সাবেক ছাত্র নেতা উত্তম রায়, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভ, ছাত্র ইউনিয়ন নেতা নাহিদ হাসান, এল এম আরমান, প্রশান্ত ম-ল, অপু আবীর বিশ্বাস, তনিম মল্লিক প্রমুখ। বক্তারা বলেন, কমরেড জি এম শাজাহান ছিলেন পার্টির আদর্শ এবং সিদ্ধান্তের প্রতি সর্বদা আনুগত্যশীল। নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিদ্যমান সংকটের ঊর্ধ্বে উঠে পার্টি এবং পার্টির আদর্শকেই সর্বাধিক গুরুত্ব দিতেন। তাঁর উপর অর্পিত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালনের ক্ষেত্রে তিনি ছিলেন সর্বোচ্চ আন্তরিক ও সচেষ্ট। শারীরিকভাবে অসুস্থ হয়েও আমৃত্যু পার্টির সভ্যপদ ধারণ করেছেন গর্ব সহকারে। আজকের দিনে ভোগবাদী, লুটপাট, ধান্দাবাজীর তথাকথিত প্রচলিত রাজনীতির মাঠে কমরেড শাজাহানের মত কমিউনিস্ট খুবই প্রয়োজন।

শৈলকুপায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শৈলকুপা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিতামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান। পরে খেলায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রেখে আসছে: হুইপ

বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, বইমুখী থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে আগামী দিনে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। সে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে করে সংগঠনটি গড়ে তোলেন। সেই থেকে বাংলাদেশ ছাত্রলীগ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রেখে আসছে। কিন্তু পরিতাপের বিষয় হলো ইদানীং কতিপয় ছাত্র নামধারী অনুপ্রবেশকারী সংগঠনের নাম ভাঙ্গিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলছে। সে জন্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় স্থানীয় বটিয়াঘাটা বাজার চত্ত্বরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন। কলেজ ছাত্রলীগ সভাপতি পাপ্পু মহলদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিরাজ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন (ইমু)। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, আ’লীগনেতা ইউপি চেয়ারম্যান হাদীউজ্জামান হাদী, উপজেলা আ’লীগ নেতা বিবেক বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস, সাবেক ছাত্রনেতা ও জেলা সৈনিকলীগের সভাপতি এস,এম ফরিদ রানা ও যুবলীগ নেতা বিকাশ হালদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা নারায়ণ চন্দ্র রায়, যুবলীগ নেতা মোঃ মাছুম শেখ বাপ্পি, রাজীব মিস্ত্রী, তপন মল্লিক, প্লাবন বোস, প্রসেনজিৎ রায় প্রমুখ। এ সময় প্রধান অতিথি কেঁক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

যশোরে দুই কেজি গাঁজাসহ মাদক বহনকারী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
দুই কেজি গাঁজাসহ নুর হোসেন নামে এক মাদকবহনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামের আজগর আলীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ি পুলিশের এএসআই মোস্তাফিজুর রহমান জানান,বৃহস্পতিবার ৭ জানুয়ারী দুপুর সাড়ে ১২ টায় গোপন সূত্রে খবর পেয়ে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে পাকা রাস্তার উপর থেকে নুর হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ২ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে ম াদক আইনে মামলা করে। বিকেলে নুর হোসেনকে আদালতে সোপর্দ করে।#

যশোর পল্লীতে স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

বেনাপোল প্রতিনিধি
স্কুল পড়–য়া ছাত্রী সাবিয়া সুলতানা কেয়া (১৩) অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। অপহৃতার বাবা যশোর সদর উপজোর লেবুতলা গ্রামের মৃত সানোয়ার উদ্দীন শেখ এর ছেলে আনোয়ার জাহিদ (বন্ধি) বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করেছে। আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার লেবুতলার পান্না মোল্যার ছেলে বাদল মোল্যা, একই এলাকার নিজাম উদ্দীন মোল্যার ছেলে সোহান মোল্যা ও নওয়াব আলী মোল্যার ছেলে নান্নু মোল্যাসহ অজ্ঞাতনামা ২/৩জন।
আনোয়ার জাহিদ শেখ বন্ধি জানান,তার মেয়ে সাবিয়া সুলতানা কেয়া লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে বাদল মোল্যা তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় অপহরনের হুমকী দেয়। বিষয়টি কেয়া তার মা বাবাকে জানালে উক্ত যুবককে বাঁধা নিষেধ করে। এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। কেয়া তার মামা শাহজাহানের বাড়ি খাজুরা গ্রামে বেড়াতে যায়। মামা বাড়িত উঠানে ১ জানুয়ারী রাত ৮ টায় অবস্থান কালে উক্ত অপহরণকারীরা দুই মোটর সাইকেল যোগে বাড়ির উঠানে যায়। সেখানে কেয়াকে ফুসলিয়ে মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বাদল মোল্যার বাড়িতে গিয়ে কেয়াকে ফেরত চাইলে তারা ফেরত দিতে অস্বীকার করে। পরে মামলা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেয়াকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

যশোরে পৈত্রিক জমির বাঁশ ও গাছ কাটার প্রতিবাদ করায় কুপিয়ে জখম করে টাকা লুটের ঘটনায় মামলা

বেনাপোল প্রতিনিধি
পৈত্রিক জমির বাঁশ ও গাছ কাটার প্রতিবাদ করায় আপন ভাই ও চাচাতো ভাই এবং ভাবীদের হামলায় আাজিজুল মোল্যা নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ সময় তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় তিনজনকে আসামী করেছে। আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার জগন্নাথপুর খানপাড়ার মৃত নওশের আলীর মোল্যার ছেলে সাইদুল ইসলাম,মৃত বাবর আলীর ছেলে আকবার আলী ও তার স্ত্রী মোছাঃ নুরজাহান।
ওই এলাকার আজিজুল মোল্যার স্ত্রী মোছাঃ রেখা বেগম বাদি হয়ে বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন,স্বামী আজিজুল মোল্যা তার পৈত্রিক সম্পত্তির বাঁশ ও গাছ পালা উক্ত আসামীরা কেটে নিয়ে যায়। এ ব্যাপারে গত ৩ জানুয়ারী বেলা সোয়া ২ টায় প্রতিবাদ করায় উক্ত আসামীরা প্রতিবাদ স্বরুপ হামলা চালিয়ে মারপিট পূর্বক গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের ছিনিয়ে নেয়। বাঁশ কাটার ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় আজিজুল মোল্যাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রখ্যাত শ্রমিক নেতা মোতাহার উদ্দিনের ইন্তেকালে সিটি মেয়র-এর শোক

খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা-যশোর আঞ্চলিক কমিটির সভাপতি এবং পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সরদার মোতাহার উদ্দিন এর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাটকল শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির প্রশ্নে মোতাহার উদ্দিন ছিলেন আপোষহীন এবং আমৃত্যু তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন বলে সিটি মেয়র উল্লেখ করেন।

নগরীর বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এর পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। তিনি সকাল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে নগরীর ২৮, ২৯, ৭, ২১ ও ২৩ নং ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র কাউন্সিলর মো: সুলতান মাহমুদ পিন্টু, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, সংরক্ষিত আসনের কাউন্সিলর রহিমা আক্তার হেনা, কনিকা সাহা, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ হারুন রুমি, ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফায়েজুল ইসলাম টিটোসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নগরীর নিরালা পার্কে বনজীবী পণ্যের প্রদর্শনী (ব্লুস্কাই মার্কেট)

খবর বিজ্ঞপ্তি
গতকাল ৭ই জানুয়ারি ২০২১ নগরীর নিরালা পার্কে বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ) এর উদ্যোগে সুন্দরবন পেশাজীবীকর্তৃক প্রস্তুকৃত ও মোড়কজাত বনজীবী পণ্যের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীতে ছিল কৃষি, মাৎস্য ও বনজ ক্ষেত্র হতে প্রস্তুতকৃত প্রায় ২৫ ধরণের পণ্য। এগুলোর মধ্যে বিশেষ বিশেষ পণ্য ছিল কেওড়ার আচার, চালতার আচার, কুমড়ার বড়ি, ঢেঁকিছাটা চাল ও চালের গুড়া, নোনা ইলিশ, কুলা, হাতপাখা। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই মেলায় অংশগ্রহণ করেন।
সুন্দরবন উপকূলীয় এলাকার জনগণ মূলত সুন্দরবনের বনজ সম্পদ আহরণ ও কৃষি কাজের উপর নির্ভর করে বেঁচে থাকেন। দ্রব্যমূল্যের ক্রম ঊর্দ্ধগতি, অধিক জনসংখ্যা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ কম থাকায় দিন দিন সুন্দরবনের সম্পদের উপর চাপ বেড়েই চলেছে। অন্যদিকে বাজার ব্যবস্থাপনা মধ্যসত্ত্বভোগী ও বিভিন্ন কোম্পানির নিয়ন্ত্রণে থাকায় স্থানীয় জনগোষ্ঠী তাদের আহরিত ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। এই সকল অবস্থা বিবেচনা করে জাপান ও বাংলাদেশের দুইটি পরিবেশবাদী সংগঠন বেডস্ ও জীফ যৌথ উদ্যোগে জাপান সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক তৃণমূল প্রকল্পের আর্থিক সহযোগিতায় ‘সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় সম্পদ আহরণকারী ও উৎপাদনকারী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে বিভিন্ন পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বিপননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন পেশজীবী সমবায় সমিতি লিমিটেড এর দু’জন নারী সদস্য এবং বেডস্ এর প্রধান নির্বাহী জনাব মো. মাকছুদুর রহমান, সহযোগী কর্মসূচী সমন্বয়কারী সৌমিত্র চক্রবর্তী, পাবলিক রিলেশান অফিসার কপিল বিশ্বাস, মার্কেটিং অফিসার নুরুল আমিন অপু, রিসার্স অফিসার মো. নাহিদ হাসান ও অফিস সহকারী মো. সগীর হোসেন।

কেশবপুরে মধুসূদন স্মৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কলারোয়ার কাজীর হাট বিজয়ী

আলমগীর হোসেন, কেশবপুর
কেশবপুরে সাগরদাঁড়িতে অনুষ্ঠিত মহাকবি মাইকেল মধুসূদন স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করা হয়েছে। বৃহপতিবার বিকালে ওই খেলা উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। ফাইনালে কলারোয়ার কাজীর হাট ২-০ ব্যবধানে মণিরামপুরের রাজগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম এবং যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মাহামুদ হাসান বিপু প্রমুখ।

এর আগে দুপুরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ৩শ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতার বই বিতরণ যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

কেশবপুরে একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা

কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে বৃহস্পতিবার কাগজপত্র ছাড়াই পরিচালিত একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানাসহ ভাটাটি বন্ধ করে দিয়েছেন। ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশার (ভূমি) ইরুফা সুলতানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গৌরিঘানা ইউনিয়নের আগরহাটি গ্রামের মেসার্স হামজা ব্রিক্সসটি দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। বৃহস্পতিবার সহকারি কমিশার (ভূমি) ইরুফা সুলতানা ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (৪) ধারা মোতাবেক ভাটার ম্যানেজার তপন চক্রবর্ত্তীকে ১ লাখ টাকা জরিমানা প্রদানসহ মুচলেকা নেওয়া হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর সাথে বিলকিস আক্তার ধারার সৌজন্য স্বাক্ষাত

ফুলতলা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন নব গঠিত জেলা কমিটির সদস্য বিলকিস আক্তার ধারা। গতকাল বিকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনকে শক্তিশালী করতে এ্যাড. সুজিত অধিকারী বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন। সৌজন্য স্বাক্ষাতকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড. সোহরাব হোসেন সানা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। পরে বিলকিস আক্তার ধারা ফুলতলা উপজেলার দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাল্যদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আবু তাহের রিপন, মোশারফ হোসেন মোড়ল, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি প্রমুখ।

তেরখাদায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কম্পানী লিমিটেড এর বীমা দাবী চেক হস্থান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কম্পানী লিমিটেড এর আয়োজনে গতকাল ৭ জানুয়ারী সকাল ১১ টায় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পপুলার লাইফ ইনস্যুরেন্স কম্পানী লিমিটেড আল আমিন বীমার সার্ভিস সেল ইনচার্জ মোল্যা সেলিম আহম্দে এর সভাপতিত্বে মেয়াদ পূর্তি গ্রহকদের মাঝে ৫ লক্ষ টাকা বীমা দাবী চেক বিতরন ও ২০২০ এর ক্লোজিং এ নতুন গ্রাহকদের মাঝে লটারী কুপন মেলার ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ড্রতে ১১০ জন নতুন গ্রাহককে ড্র এর মাধ্যমে ফ্রিজ, টিভি, মোবাইল সেট সহ ১১০ টি পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাৎ হোসেন মুক্তি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগরে সভাপতি এফ, এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক কে, এম আলমগীর হোসেন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ৫ জেলার সম্বনয় কর্মকর্তা ও সিনিয়র জেনারেল ম্যানেজার সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, বিভাগীয় ইনচার্জ এইচ, এম পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স। শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সদ্য অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বাবু প্রদীপ কুমার সাহা, ভারপ্রাপ্ত প্রাপ্ত প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা এফ, এম মনিরুজ্জামান, তেরখাদা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সংগঠনের এডিশনাল পিডি আব্দুল আজিজ, হাফেজ আনোয়ারুল ইসলাম, আব্দুল হান্নান, বিভাগীয় হিসাব ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ সহ তেরখাদা পপুলার লাইফ ইনস্যুরেন্সের সকল ডিসি, বিসি, বিএম, এফএ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এবং উপস্থিত সকল গ্রাহক অতিথিবৃন্দের মাঝে বিরিয়ানী ভোজের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন এডিশনাল পিডি মোঃ কামরুজ্জামান।

গিলাতলায় ইজিবাইক চালক ও দোকানদারদের সাথে খানজাহান আলী থানা ওসি’র মতবিনিময় সভা

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
নগরীর গিলাতলায় মাদক, চুরি , ডাকাতি, ছিনতাইসহ অপরাধ প্রবণতা প্রতিরোধের লক্ষে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাকার মাথায় বুধবার রাত ৯ টায় ইজিবাইক চালক, ভ্যানচালক ও দোকানদারদের সাথে মতবিনিময় করেন । এ সময় উপস্থিত ছিলেন গিলাতলার ‘শিরোমনি পুলিশ ফাড়ি ইনচার্জ ’এস আই হারুনুর রশিদ, এএস আই পিয়ারুল, এ এসআই আশরাফুল আলম , সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, ইজিবাইক চালক ও পাকার মাথা এবং মক্তব মোড়ের ব্যবসায়ীবৃন্দ । মতবিনিময় সভায় ব্যবসায়ী ও ইজিবাইক চালকরা পাকার মাথা এবং মক্তব মোড়ে ২ জন নাইটগার্ড দেয়ার সিদ্ধান্ত এবং মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ প্রবণতা কমানোর লক্ষে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন ।

বাগেরহাটে মানষিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষন

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে শিক্ষক ও কমিউনিটি লিডারদের মানষিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।বৃস্পতিবার সদর উপজেলার রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমাযুন কবির। বিদ্যালয়ের শিক্ষক,ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও এলাকার বিভিন্ন পর্যায়ের কমিউনিটি লিডারগন এ কর্মশালায় অংশ গ্রহন করেন। প্রশিক্ষন প্রদান করেন ক্লিনিকাল সাইকোলজিষ্ট দিপং চন্দ্র সরকার। তিনি বলেন, দেশের প্রায় কোটি লোক মানষিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এ থেকে উত্তরনের জন্য কাউন্সিলিংয়ের কোন বিকল্প নেই। শিশু ও তরুনদের মানষিক স্বাস্থ’্য সহায়তা প্রকল্পের ব্যাবস্থাপনয় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

বাগেরহাটে অবসর সমিতির কম্বল বিতরন

বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি বাগেরহাট জেলা শাখা কতৃক শনিবার কম্বল বিতরন করা হয়েছে।সমিতির কার্যালয় মিলনায়তনে এ কম্বল বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান গাজী মতিয়ার রহমান।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট ডায়াবেটিক সমিতির নব নির্বাচিত সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক সালে আহম্মদ খান,অধ্যাপক আব্দুর রব চৌধুরী।সমিতির সিনিয়ার ভাইস চেয়ারম্যান মোঃ হুমাযুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরনে সহযোগীতা করেন সাধারন সম্পাদক মোঃ শহিদুল্লাহ,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল বাসারসহ অন্ন্যান্য সদস্যবৃন্দ।কেন্দ্রিয় সমিতির থেকে প্রাপ্ত ২২ হাজার ৫শত টাকা এবং সমিতির নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫ শত টাকায় এ কম্বল ক্রয় করা হয়। সমিতির ৪৫ জন দুস্থ ও অসহায় সদস্যদের এ কম্বল প্রদান করা হয়।

বাগেরহাটে সংসদ সদস্যের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের সাথে প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। শনিবার সকালে এম পির বাস ভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি নিহার রঞ্জন সাহা,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার,সহ সম্পাদক শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, ক্রীড়া সম্পাদক এস এম রাজ,নির্বাহী সদস্য আহাসানুল করিম,ইয়ামিন আলী,এস এম শামসুর রহমান, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ। শেখ তন্ময় সাংবাদিকদের নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।

শরণখোলা সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নির্মিত বেড়িবাঁধ হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নির্মিত দেড় মিলোমিটার রিং বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ জানুয়ারি)দুপুরে সেনাবাহিনীর পক্ষে থেকে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৮ পদাতিক বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজী আনিসুজ্জামান পিএসসি পানি উন্নয়ন বোর্ড, যশোর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান ইমামের কাছে বাঁধ বুঝিয়ে দেন।
এসময় বাঁধ নির্মান প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার, বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, পানি উন্নয়ন বোর্ড খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল হোসেন, বাগেরহাটের অতিরিক্ত জেরা প্রশাসক রাজস্ব মোঃ শহিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাফিন মাহমুদ, বোগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, রাকিব হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।বাঁধ পরিদর্শণ করেন বাঁধ এলাকার হত দরিদ্রদের মাঝে সেনাবহিনীর পক্ষ থেকে ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
২০০৭ সালের ১৫ নবেম্বর ঘুর্ণিঝড় সিডরে বিধ্বস্ত শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের সম্পূর্ন বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে ২০১৬ সালের ২৬ জানুয়ারী বিশ্ব ব্যাংকের অর্থায়নে সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে ৬৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মানের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড।নির্মানাধীন থাকা অবস্থায় সাউথখালী ইউনিয়নের বগী থেকে গাবতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বেড়ি বাধ ভেঙ্গে বারবার লোকালয় প্লাবিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এক পর্যায়ে সেনাবাহিনীকে ভাঙ্গনকবলিত এলাকায় বাঁধ নির্মানের দায়িত্ব প্রদান করা হয়। ২০২০ সালের ১৬ জুন সাউথখালী ইউনিয়নের ভাঙ্গন কবলিত অধিক ঝুকিপূর্ণ বগী থেকে গাবতলা পর্যন্ত ১হাজার ৭‘শ মিটার রিং বাঁধ নির্মানের কাজ শুরু করে সেনাবহিনী।আট কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে দ্রুত গতিতে কাজ শেষ করে প্রায় সাত মাস পরে এই বাঁধ হস্তান্তর করা হল।

বাড়ি বাড়ি গিয়ে জমি অধিগ্রহনের চেক পৌছে দিলেন নবাগত জেলা প্রশাসক

বাগেরহাট প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি রক্ষা, দালালদের দৌরাত্ব রোধ ও হয়রানির হাত থেকে মুক্তি দিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে চেক পৌছে দিলেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আনম ফয়জুল হক। কোন প্রকার তদবির, সুপারিশ ও উৎকোচ ছাড়া বাড়িতে বসে নিজের পাওনা টাকার চেক পেয়ে খুশি ক্ষতিগ্রস্থ জমির মালিকরা।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের আশার আলো মসজিদের সামনে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের জন্য অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের এই চেক প্রদান করেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ জেলা প্রশাসণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শরণখোলায় ২৩জন ক্ষতিগ্রস্থ জমির মালিককে ৫৪ লক্ষ টাকার চেক প্রদান করেন।
এর আগে সকালে শহরতলীর পচাদিঘির পাশে দশানীস্থ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ের জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ দুই জমির মালিকের বাড়িতে ৮ কোটি ১ লাখ ৭৪ হাজার ১২২ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক।
বাড়ি বসে ভূমি অধিগ্রহণের চেক পেয়ে খুশি জমির মালিক ও স্থানীয়রা। ক্ষতিগ্রস্থ জমির মালিক খাদেম মনিরুল আলম ও রওসনারা বেগম বলেন, অধিগ্রহনকৃত জমির টাকার জন্য আমাদের অনেক ঘুরতে হত। ডিসি অফিসে গনশুশানীতে অংশ নিতে হত। অনেক কাজ নিজেরা বুঝতে পারতাম না। বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হতে হত। আজ জেলা প্রশাসণের কর্মকর্তারা বাড়িতে এসে অধিগ্রহণের চেক দিল। বাড়িতে বসে এই চেক পেয়ে আমরা খুব খুশি হয়েছি। জেলা প্রশাসনের ব্যতিক্রম এই উদ্যোগ চালু থাকলে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা হয়রানির হাত থেকে বাঁচবে বলে মন্তব্য করেন তারা।
নবাগত জেলা প্রশাসক আনম ফয়জুল হক বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা ক্ষতিগ্রস্থ জমির মালিকদের সময় ও অর্থ বাঁচাতে তাদের বাড়ি বাড়ি যেয়ে ক্ষতিপূরণের চেক প্রদান করছি। উন্নয়ন প্রকল্পে অধিগ্রহনকৃত জমির মালিকদের বাড়ি বাড়িতে গিয়েই ক্ষতিপূরণের চেক দেওয়া অব্যাহত থাকবে।জমি অধিগ্রহনের টাকা প্রদানে হয়রানি ও দালালি মুক্ত থাকবে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কোন ব্যক্তি এই ধরণের অনিয়মের সাথে জড়িত থাকলে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি।

বাগেরহাটে চুরি যাওয়া শিবমুর্তি উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি
রাতের আধারে পারিবারিক মন্দির থেকে চুরি যাওয়া শিব মুর্তি উদ্ধার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলার চিতলমারি উপজেলার সন্তোষপুর গ্রামের মৃতঃ বীরেন্দ্র নাথ মধুর মেয়ে রীনা মধু ও তার বোন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে রীনা মধু অভিযোগ করে বলেন পৈত্রিক জমিতে মন্দির বানিয়ে আমরা পারিবারিকভাবে শিব ঠাকুরের পুজা করি। মন্দিরটির অবস্থান উপজেলার সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে। গত ৩১ ডিসেম্বর ২০২০ রাতে ওই মন্দির থেকে শিব ঠাকুরের মুর্তিটি চুরি হয়ে যায়। প্রতিবেশী সুশান্ত মজুমদার, শংকর মজুমদার, কল্যান মন্ডল নিত্যানন্দ মজুমদারসহ বেশ কয়েকজনে মুর্তিটি নিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে বাধা দিলে প্রতিপক্ষরা আমাকে ও আমার বড় বোন কে প্রান নাশের হুমকী দিয়ে মুর্তি নিয়ে চলে যায়। বিষয়টি ওই রাতেই ৯৯৯ নম্বরে ফোন করে জানাই। পরে চিতলমারি থানা পুলিশ ঘটনাস্থলে আসে। অথচ থানা পুলিশ আমাদের কোন সহযোগিতা করেনি। এ অবস্থায় গত ৩ জানুয়ারি-২০২১ সকালে আমরা দুই বোন বাগেরহাট পুলিশ সুপারের সাথে সরাসরি দেখা করি এবং মুর্তি চুরি ও আমাদের প্রান নাশের হুমকী বিষয়ে জানাই। পুলিশ সুপার আমাদের অভিযোগ মৌখিকভাবে শোনার পর চিতলমারি থানার ওসিকে ফোনে বলেন আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য। এদিন দুপুরের পর আমরা দুই বোন বাগেরহাট থেকে আবার চিতলমারি থানায় যাই এবং ওসি সাহেব কে পুনরায় বলি। ওসি সাহেবের নিদের্শনায় অভিযোগ লিখে থানায় দাখিল করলে অভিযোগটি সাধারন ডায়েরি হিসাবে রেকর্ড করে আমাদের একটি কপি সরবারহ করে। এরপর আর কোন পদক্ষেপ নেয় নাই। বরং প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে আমাদের জমি দখল করে নিচ্ছে। আর আমরা মেয়ে বলে আমাদের সহযোগিতায় কেহ এগিয়ে আসছে না। তাই এই সংবাদ সম্মেলন করে সরকারের উপর মহলের সহযোগিতা কামনা করছি।

চিতলমারীতে বন্যপ্রাণী রক্ষায় অভিযান, দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে বন্যপ্রাণী রক্ষা করতে ভ্রাম্যমান আদলত অভিযান চালিয়েছেন। এ সময় ভ্রাম্যমান আদালত দুই কচ্ছপ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এ অর্থদন্ডাদেশ দেন। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম জানান, বুধবার বিকালে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে ৩৯ টি জীবিত কচ্ছপ ও কচ্ছপ কাটার যন্ত্রপাতিসহ বকুল হীরা (৫০) ও সুভাষ হালদার (৬০) কে আটক করা হয়। এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ধারা মতে দুই জনকে মোট ১০ হাজার টাকা অর্থদ- করে জব্দকৃত কচ্ছপ মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী প্রায় বিলুপ্ত প্রাণী হিসেবে কচ্ছপ ধরা ও বিক্রি করা দন্ডনীয় অপরাধ। যারা এ ধরণের কাজের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

বাগেরহাট সমবায় ব্যাংকের বাৎসরিক সাধারন সভা

বাগেরহাট প্রতিনিধি
সমবায়ের মাধ্যমে দেশকে আত্বনির্ভরশীল করে একটি মর্যদাপুর্ন রাষ্টে পরিনত করতে হবে।একমাত্র সমবায় এর মাধ্যমেই দেশকে উন্নয়নশীল গড়ে তোলা সম্বব সেকারনে সমবায় এর মাধ্যমে গ্র্রামীন জনপথ এর ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্পকে লোন দিয়ে এসব প্রতিষ্ঠানকে বাচিয়ে রাখতে হবে।এরাই বাংলাদেশকে উন্নত রাষ্টে পরিনত করতে এগিয়ে আসবে।বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন এই প্রতিবাদ্যকে সামনে এগিয়ে নিতে গতকাল সকালে বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক লি: এর সরুই নিজস্ব কার্যালয়ে ২০১৯-২০ এর বাৎসরিক সাধারন সভায় বক্তারা একথা বলেন।বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক এর পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম হাওলাদার এর সভাপতিত্বে সভার শুরুতে ২০১৯ -২০ এর বাৎসরিক অডিট রিপোট পেশ করেন,বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক এর ম্যানেজার মো: সাহানুর রহমান শাহীন । সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন,সদর উপজেলা সমবায় অফিসার দেব্রত মিত্র।বিশেষ অতিথি হিসাবে উপস্থিস ছিলেন,জেলা সমবায় ব্যাংকের কর্মকর্তা মিসেস কামরুন্নাহার,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,ষাটগুম্বজ মসজিদ এর খতিব মাও: মো: হেলালুজ্জামান,এন জিও মেগলার পরিচালক মিসেস নাজনিন আক্তার জামিলা,বেগ মুজিবর রহমান। এছাড়াও অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,চন্দনা রানী সাহা,মো: সাইফুল ইসলাম (সালাম),বাবু অখিল মজুমদার(সুমন),মো: কামরুল ইসলাম,চুমকী বাগচী,অদিতি বাগচী প্রমুখ। সভায় বক্তারা বাংলাদেশ ব্যাংক এর ৪২তম সাধারন সভার সিন্ধান্ত অনুযায়ী তফশীলি ব্যাংক ঘোষনা বিষয় ,২০২০Ñ২১ এর প্রকল্পিত বাজেট,চাকুরীজীবীদের লোন বিতরন বিষয়ক,প্রকল্প রিন ও দীর্ঘ মেয়াদী লোন বিষয়,খুলনার কাছে লভ্যাংশ শেয়ার সম্পদ এর টাকার হিসাব,সেল কেস নিস্পত্তি,২০১৮-১৯ এর অর্থ বছরের নিরিক্ষা প্রতিবেদন অনুমোদনসহ বিগত বার্ষিক সাধারন সভার কার্য বিবরনী নিয়ে আলোচনা ও অনুমোদন সর্বসম্মত্তিক্রমে গৃহিত হয়। সভাশেষে অতিথিবৃন্দ নিয়মিত গ্রাহকদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন।

রাজাপুরে যুবলীগ নেতার পিতার মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল ফকিরের পিতা মো. সোহরাব ফকির ইন্তেকাল করেছেন। রাজাপুর নিজ বাড়িতে বুধবার রাত পৌনে ১২টায় তিনি মারা যান। বৃহস্পতিবার সকাল ১০টায় ইউসুফিয়া সালেহিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে রাজাপুর কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, যুবলীগ নগর শাখার আহবায়ক শফিকুর রহমান পলাশ, আওয়ামী লীগ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বুলু মল্লিক,আওয়ামী লীগ আইচগাতী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন, ইউপি সদস্য শেখ ওহিদুজ্জামান মিন্টু, শেখ অলিয়ার রহমান ও মাহবুবুর রহমান তালুকদার মিন্টুসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। যুবলীগ নেতা মো. জামাল ফকিরের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভ্রাতৃমঞ্চ যুব সংঘ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হচ্ছেন সভাপতি লিটন বিশ্বাস খোকন, সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান, মোশারেফ হোসেন কুটু, শেখ তারিকুল ইসলাম বেল্লাল, ডা. গৌরপদ মন্ডল, আসাদুর রহমান আসাদ, মো. মানিক শিকদার, উৎপল দাস, মজিবর রহমান বাবুল, শেখ বাবুল, জগো সাহা, সুভাষ হালদার, প্রদীপ ব্রহ্ম, মাহফুজুর রহমান, জন দাস, নির্মল দাস, মুন্না ও সাব্বির।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গত বুধবার রাতে ডুমুরিয়া বাজারের পুরাতন পোষ্ট অফিসের পাশের অবঃপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি অসিত বরণ দাস কনকের স্ত্রী চম্পা দাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তার বাড়িতে যান সাংবাদিক জাহাঙ্গীর । তিনি শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেন। সর্প দংশনে আহত ডুমুরিয়ার আইতলার সন্তোষ বিশ্বাসকে দেখতে যান সন্ধ্যায় তার বাড়িতে। সকালে সাজিয়াড়া গ্রামের দীর্ঘদিনের সমস্যা গাজীপাড়া ও ফকির পাড়ার পাল্টা-পাল্টি মামলা আদালতের মাধ্যমে খারিজ করতে খুলনা আদালতে যান। উভয়পক্ষের বিরোধ মিমাংসা হয়। এছাড়া সকালে গোলনা গ্রামের মীরপাড়া, মালোপাড়া ও খানপাড়ার সকল শ্রেণীপেশার মানুষেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন খলশী গ্রামের মহব্বতের মাকে দেখতে যান। তার চিকিৎসার খোজ খবর নেন। এ সময়ে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মোহন, হারুনুর রশদি বাবু, জাহাঙ্গীর মোড়ল, বাধণ রায় প্রমুখ।

শৈলকুপায় সহকারী শিক্ষকের উপর হামলা করলেন প্রধান শিক্ষক ও তার গুন্ডা বাহিনী, লিখিত অভিযোগ

সম্রাট হোসেন, শৈলকুপা (ঝিনাইদহ)

ঝিনাইদহের শৈলকুপায় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার দুপরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুল হাসান ও তার সহযোগিরা এ হামলা করে বলে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে সহকারী শিক্ষক সুজনুজ্জামান। বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজনুজ্জামান বলেন, প্রধান শিক্ষক রাজিবুল হাসান স্লীপফান্ড, প্রাক-প্রাথমিকসহ বিদ্যালয়ের সরকারি বরাদ্দের টাকা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে দীর্ঘদিন ধরে আত্মসাৎ করে আসছিল। এ বিষয়ে তিনি প্রতিবাদ করায় তার উপর ক্ষীপ্ত হয়ে ছিলেন। দুপুরে হঠাৎ প্রধান শিক্ষক স্কুল সংলগ্ন এলাকার আফান নামের এক ভাড়াটিয়া সন্ত্রাসী ডেকে লাঠিসোটা দিয়ে তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। এ সময় আফরোজা নামের এক অভিভাবক ঠেকাতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্চিত করে। তিনি আরো জানান, নানা অনিয়মের মধ্যে চলতে থাকা বিদ্যায়টির অর্থনৈতিক তহবিলসহ প্রয়োজনীয় কাগজপত্র তদন্ত করলে প্রধান শিক্ষকের অর্থলোপাটের মুখোস উন্মোচন হবে। উমেদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর সম্মুখে অবস্থিত গোবিন্দপুর স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্ত রাজিবুল হাসানের বিরুদ্ধে এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তিনি যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানের বেহালদশা, বিদ্যালয়টির লেখাপড়ার মানগুন নিয়েও নানা প্রশ্ন উঠেছে। স্থানীয় একাধিক অভিভাবক জানান, প্রধান শিক্ষক বিদ্যালয় এলাকার স্থানীয় প্রভাবশালী হওয়ায় বেপরোয়া আচরণ করে থাকেন। কোন অনিয়মের প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে হুমকি-ধামকি ভয়ভীতি প্রদান করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল সংলগ্ন এক ব্যক্তি জানান, রাজিবুল হাসান পূর্ব থেকেই অর্থলোভী ও ফাঁকিবাজ শিক্ষক, গ্রামের ছেলে বলে তেমন কেউ কিছু বলেনা। এলাকাবাসীর দাবি সত্বর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে দূরে কোথাও বদলী হওয়া প্রয়োজন। সহকারি শিক্ষকের উপর হামলার সত্যতা শিকার করে একাধিক ব্যক্তি জানান, আহত সহকারী শিক্ষক সুজনুজ্জামানের লিখিত অভিযোগের সূষ্ঠু তদন্ত ছাড়াও রাজিবুল হাসানকে অন্যত্র বদলীসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন এখন সময়ের দাবি। আহত শিক্ষক সুজনুজ্জামান আরো বলেন, সরকারি কর্মকর্তা হলেও পুনরায় হামলার আতঙ্কে স্কুলে যেতে পারছেন না এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, অভিযোগের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শিক্ষকের উপর হামলার ঘটনা নেক্করজনক বলে তিনি মন্তব্য করেন।

কেশবপুরে সাগরদাঁড়িতে ৩শ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতার বই বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
কেশবপুরের সাগরদাঁড়িতে ৩শ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্তরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত’র সভাপতিত্বে ও যুবলীগ নেতা মামুন হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম এবং যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু। পরে এমপি শাহীন চাকলাদার সাগরদাঁড়িতে অনুষ্ঠিত মহাকবি মাইকেল মধুসূদন স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন।

ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদে রক্তের গ্রুপ নির্ণয়

ফকিরহাট প্রতিনিধি
স্বাধীনতার ৫০বছর পূর্তি উপলক্ষে ফকিরহাট উপজেলা র্ভাচুয়াল ব্লাড ডোনেশন ক্লাবের সদস্যদের রক্তের গ্রুপ নির্ণয় বৃহস্পতিবার সকাল ১০টায় পিলজংগ ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং আহম্মদ ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক এর সার্বিক তত্তাবধায়নে এ কার্যাক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, ইউপি সচিব রাজিব কুমার মজুমদার, ইউপি সদস্য মোস্তফা কামাল হারুন, আহম্মদ ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক এর মেডিকেল টেকনোলষ্টি অর্পিতা দাশ ও মোঃ নজরুল ইসলাম।

শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) আর্থিক সহযোগীতায় নির্মিত প্রশাসনিক ভবনের ৩য় তলার উদ্বোধন ও মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১টায় শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এস এম আমজাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবুল হোসেন, শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম ও বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ। সহকারি অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সিরাজুল ইসলাম, আলহাজ্ব মো: সিদ্দিক আলী, সহকারি অধ্যাপক হুসাইন সায়েদীন, প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ওমর, প্রধান শিক্ষক খান জাহান আলী, কলেজ পরিচালনা পরিষদের সদস্য স. ম আব্দুর রব, ডা: গোলাম রব্বানী প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫জনকে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানের ৩জন বাস চালক ও ২জন মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল ১১টায় ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তে স্বাস্থ্য সুরক্ষা বিধি না মেনে মাছ ক্রয়-বিক্রয় করার জন্য ভজন সমাদ্দার-কে ৫হাজার ও বৈষব বাগচীকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। অপরদিকে ফকিরহাট বিশ্বরোড মোড় নামক স্থানে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে বৈধ্য কাজগপত্র না থাকায় বাস চালক মো: আ: কাদেরকে ২হাজার, মোহম্মদ আলীকে ১হাজার ও মো: রেজাউলকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দ্রব্যমৃল্য বৃদ্ধির প্রতিবাদে অভয়নগে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোর জেলার অভয়নগর থানার শিল্প বানিয়্য ও বন্দর নগরী নওয়াপাড়া বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমৃল্য নিয়ন্ত্রনে রাখতে সম্পুর্ন ব্যার্থ হওয়ায় বাণিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃহষ্পতিবার সকালে অভয়নগর থানা ও পৌর বিএনপির উদ্বোগে সংগঠনের কেন্দ্রিয় কর্মসৃচি মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে প্রধান অথিতি হিসাবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমান বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু নইম মোড়ল, কাজী গোলাম হায়দার ডাবলু ,মোঃ রেজাউল করিম মোল্যা, বিএনপি নেতা হাবিবুর রহমান খোকন, ফিরোজ আলম, আঃ গফফার, অবেদন আলি, মোঃ মুজিবর রহমান, কাজী মশিয়ার রহমান, কৃষক দল নেতা হাবিব বেগ, মোঃ নৃরৃজ্জামান, বিল্লাল মোল্যা, যুদলনেতা কামাল হোসেন,মোঃআফজাল ,জোবায়ের হোসেন, ,অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্যা হাবিবুর রহমান (হাবিব), নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেকসভাপতি আসাদুজ্জামান জনি, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুবুর রহমান,মাসুম হোসেন, ডাঃ জাকির হোসেন,আলতাফ হোসেন,একরামুল ইসলাম, সুজন ফারাজী,হাসান শেখ, শুকুর আলি, হাসান শেখ ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, মোঃ মাসুদ রানা তুহিন, তাউহীদ আল ওসামা, ঝন্টু পাটয়ারী, নয়ন হোসেন, আল আমিন হোসেন প্রমুখ নেতৃবৃন্দ

মোংলা পোর্ট পৌরসভার প্রধান দুই প্রতিদ্বন্ধী মেয়র প্রার্থী একই ওয়ার্ডের বাসিন্দা ও ভোটার


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্ধী প্রার্থী একই ওয়ার্ডের বাসিন্দা ও ভোটার। বর্তমান পৌর মেয়র ও বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব মো: জুলফিকার আলী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোডের বাসিন্দা। অপরদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আ: রহমান তিন নম্বর ওয়ার্ডের পূর্ব কবরস্থান এলাকার বাসিন্দা। প্রধান দুই প্রতিদ্বন্ধী প্রার্থীর বাড়ী একই ওয়ার্ডে হওয়াতে এই ওয়ার্ডটি পৌরসভার ভিআইপি এলাকা হিসেবে ভোটারদের কাছে পরিচিত পেয়েছে। আর এই ওয়ার্ডটি ওই দুই প্রার্থীর স্থায়ী বাসস্থান হওয়ায় প্রচার-প্রচারণায় সরগরম থাকছে সারাক্ষণ। ওয়ার্ডটিতে দুই মেয়র প্রার্থীর ব্যাপক প্রচারণার পাশাপাশি পৌরসভার ভিআইপি ওয়ার্ড হওয়াতে এখানে কাউন্সিলর প্রার্থীদের প্রচারণাও চোখে পড়ার মত। এই দুই মেয়র প্রার্থী নিজ এলাকা তিন নম্বর ওয়ার্ডসহ সকল ওয়ার্ড চষে বেড়াচ্ছে দিনরাত সমানে। অন্যান্য ওয়ার্ডের পাশাপাশি নিজের ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট পেতে ভোটাদের দ্বারে দ্বারে ছুটছেন মেয়র প্রার্থীদ্বয়। পৌরসভার মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্ধী প্রার্থী ১৬ জানুয়ারীর নির্বাচনে নিজেরাও ভোট দিবেন মাদ্রাসা রোডে আলীয় মাদ্রাসার একই কেন্দ্রে।

শীতের আমেজের সঙ্গে সঙ্গে যশোরের গ্রামে গ্রামে শুরু হয়েছে ‘কুমড়ো বড়ি’ তৈরি

বেনাপোল প্রতিনিধি
প্রতিবছর এ সময় গ্রামাঞ্চলের বেশিরভাগ বাড়িতে এ বড়ি তৈরির রেওয়াজ রয়েছে। মাছ ঝোলে বা সবজির সাথে কুমড়ো বড়ি বাঙালির ঐতিহ্যবাহী খাবার। বাজারে বিভিন্ন ধরনের কুমড়ো বড়ি পাওয়া গেলেও চালকুমড়া অথবা মূলার সঙ্গে মাষকলাই ডাল মিশিয়ে তৈরি বড়ি স্থানীয়দের খুবই প্রিয়।
বড়ি তৈরির পদ্ধতি জানাতে গিয়ে উত্তর বারোপোতা গ্রামের গৃহবধূ শামীমা আক্তার বিউটি বলেন, বড়ি দেওয়ার আগের দিন মাষকলাই ডাল (স্থানীয়দের ভাষায় বলে ঠিকরী কলাই) খোসা ছাড়িয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখতে হয়। সন্ধ্যায় চালকুমড়ার খোসা ছাড়িয়ে ভেতরের নরম অংশ ফেলে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরপর কুমড়ার পানি ঝরিয়ে নিতে কুমড়া মিহি করে কুরিয়ে পরিষ্কার কাপড়ে বেঁধে সারারাত ঝুলিয়ে রাখতে হবে।
পরদিন ভোরে ডালের পানি ছেঁকে মিহি করে বেটে পেস্ট তৈরি করতে হবে। পানি ঝরানো কুমড়ার সঙ্গে প্রায় সমপরিমাণ ডাল ও পরিমান মতো লবণ মেশাতে হয়। পরে কড়া রোদে পরিষ্কার কাপড়, চাটাই বা নেটের ওপর ছোট ছোট করে বড়ি দিতে হবে। এই বড়ি ভালো করে রোদে শুকিয়ে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত খাওয়া যায় বলেন শামীমা। শীত না পড়লি বড়ি ভালো হয় না।যত বেশি শীত পড়বে তত বড়ির স্বাদ হবে।খাতি ভালো লাগবে।
শীত এলেই চালকুমড়া ও মাষকলাইয়ের ডাল দিয়ে বড়ি তৈরি করেন শার্শা উপজেলার সামটা গ্রামের স্কুল শিক্ষিকা রেবেকা সুলতানা। তিনি বলেন, বড়ি রোদে শুকিয়ে কৌটায় ভরে অনেক দিন রাখা যায়। তরকারিতে এ বড়ি দিলে খুব সুস্বাদু হয়। নতুন প্রজন্মের মেয়েরা এসব শিখতে কিম্বা বড়ি তৈরি করতে আগ্রহী না। তারা এই রেওয়াজ থেকে যেভাবে পিছিয়ে পড়ছে, তাতে আগামীতে এটা হারিয়ে যাবে।

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে “র‌্যাব সেবা সপ্তাহ” উপলক্ষ্যে হত-দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরন

সাতক্ষীরা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে “র‌্যাব সেবা সপ্তাহে” সাতক্ষীরায় হত-দরিদ্র ৩০০ জন শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। র‌্যাব-৬ এর আ- ওতাধীন সাতক্ষীরা ক্যাম্পের আয়োজনে
বৃহস্পতিবার বেলা ১১ টায় সুন্দরবন ট্রেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত শীত বস্ত্র বিতরন করেন, র‌্যাব সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র ডিএডি এসএম ফরহাদ হাসান, নজরুল ইসলাম, জিয়াউল হক, মিজানুর রহমান, আব্দুর রহিম, এস.আই আলমাছ মিয়া, এস.আই রেজাউল করিম, সি.এস. আই সাইদুর রহমান, অফিস সহকারী ঝন্টু মিয়া প্রমুখ।
র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনি- য়র এ.এস.পি বজলুর রশীদ জানান, জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র‌্যাব সেবা সপ্তাহে সাতক্ষীরায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন, গাছের চারা রোপন, শীতবস্ত্র বিতরনসহ নানা কর্মসুচি হাতে নেয়া হয়েছে। যা চলমান রয়েছে।

মহেশপুরে সরকারী খাস জমি পেল ৬৪ ভূমিহীন পরিবার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে ভূমিহীনমুক্ত করার লক্ষ্যে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ৬৪ ভূমিহীন পরিবারকে সরকারি খাস জমি রেজিষ্ট্রী করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ৬৪ ভূমিহীন পরিবারকে ২ শতক করে সরকারি খাস জমি সাব-কবলা দলিলে রেজিষ্ট্রী করে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলা পান্তাপাড়া ইউনিয়নে ৭ টি, শ্যামকুড় ৮টি, মান্দারবাড়ীয়ায় ৪টি, ফতেপুরে ২০টি ও আজমপুর ইউনিয়নে ২৫টি ভূমিহীন পরিবারেকে ২শতক জমিসহ ২রুম বিশিষ্ট্য একটি বাড়ী করে দেওয়া হয়েছে।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মুজিববর্ষ উপলক্ষে সরকারী নির্দেশনা অনুযায়ী ৫টি ইউনিয়নের ৬৪টি ভূমিহীন পরিবারকে ভূমিহীন মুক্ত করার লক্ষে জমি প্রদান করা হয়েছে যা সাব-কবলা দলিলে হস্তান্তর করা হয়েছে।

পাইকগাছায় এক কাঠ ব্যবসায়ীকে বেধে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগে আটক ১ : মালামাল উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় এক কাঠ ব্যবসায়ীকে বেধে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি দস্যু দল। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ একজনকে আটক করে মোবাইল উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
জানা যায়, গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের লিয়াকত মোড়লের ছেলে রকিবুল ইসলামের ছেলে রনি একজন কাঠ ব্যবসায়ী। তিনি বরিশাল থেকে ট্রলারযোগে বিভিন্ন প্রজাতির ১শ মণ লগ কাঠ ক্রয় করে ৭০ মণ কাঠ বিক্রি করে। বাকী ৩০ মণ কাঠ বিক্রির জন্য কুমখালী অচিন্ত কুমার মন্ডলের বাড়ীর সামনে নদীর কিনারায় ট্রলারটি বেধে রাখে। বুধবার রাত সাড়ে ৪টার দিকে সংঘবদ্ধ দস্যু দলটি রকিবুল ইসলাম রনিকে বেধে রেখে এবং মৃত্যুর ভয় দেখি কাঠ বিক্রির ১ লাখ ১০ হাজার ৭১০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রকিবুল ইসলাম বাদী হয়ে পাইকগাছা থানায় এজাহার দাখিল করলে পাইকগাছা থানাপুলিশ আল-মদিনা মার্কেট থেকে আব্দুল্লাহ গাইনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করে পুলিশ। ওসি এজাজ শফী জানান, এ ঘটনায় একজন আটক রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।