Home আঞ্চলিক দিঘলিয়ায় তরুণীর ধর্ষক চট্টগ্রামে গ্রেফতার

দিঘলিয়ায় তরুণীর ধর্ষক চট্টগ্রামে গ্রেফতার

6

আসাদ, দিঘলিয়া

দিঘলিয়ায় তরুণী ধর্ষকের মুল আসামি ডালিম সরদার (২৫) কে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দিঘলিয়া থানা পুলিশ গ্রেফতার করে।

এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসাস ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী বলেন প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমরা জানতে পারি আসামি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থান করছে। তৎক্ষনাৎ দিঘলিয়া থানার অফিসার (ওসি তদন্ত) রিপন কুমার সরকার এর নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম এর উদ্দেশ্যে রওয়ানা হয় এবং আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার করে গতকাল সকালে থানায় পৌছায় এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হলে, আাসামী ১৬৪ ধারায় শিকার উক্তি মূলক জবান বন্দী দেয়। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য ভিকটিম গত ২৯ ডিসেম্বর তার স্বামীর বাড়ি গাজীরহাট থেকে মঙ্গলবার তার বাবার বাড়িতে আসবার সময় সেনহাটি ইউনিয়ন এর ০২ নং ওয়ার্ড এর সদস্য মির্জা মেম্বার এর পুত্র ডালিম সরদার (২৫) ও তার ২/৩ জন সহযোগী ভিকটিম কে বাড়িতে পৌছিয়ে দেওয়ার কথা বলে হাজিগ্রামের খালপার নামক স্থানে জোরপূর্বক ধর্ষন করে।

দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩০ডিসেম্বর মামলা নম্বর ০৯।