বুলু বিশ্বাসের মায়ের আত্মার মাগফেরাত কামনায় সোনাডাঙ্গা থানার দোয়া মাহফিল
খবকর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের মা হাজেরা বেগমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ খান আশার পরিচালনায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, মল্লিক আবিদ হোসেন কবির, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীরেন্দ্র নাথ ঘোঘ, হাফেজ মো. শামীম, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, কাউন্সিলর গাউসুল আজম, শেখ মোশাররফ হোসেন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, মো. সফিকুর রহমান পলাশ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, মো. আমির হোসেন, আব্দুল কাউয়ুম গোরা, শরীফ এনামুল কবির, এজাজ পারভেজ বাপ্পি, মো. রুহুল আমিন খান, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আলী আকবর, এ্যাড. সোহেল পারভেজ, মঈন খান সেলিম, মেহজাবিন খান, নাছরিন ইসলাম, মোস্তাক আহমেদ টুটুল, চ. ম. মুজিবর রহমান, শেখ আবিদ উল্লাহ, জাহিদুল ইসলাম, শেখ হাসান ইফতেখার চালু, জাকির হোসেন, হাজি মোতালেব মিয়া, আজম খান, মো. নুর ইসলাম, ইউসুফ আলী খান, নুর জাহান রুমি, মুন্সি নাহিদুজ্জামান, রোজি ইসলাম নদি, জাহানারা সিরাজ, শাহানা বেগম, নুরুন নাহার ব্উিটি, লুৎফুন্নাহার লিলি, কবিতা, ওসিরন, কবিতা রাজ্জাক, মনোয়ারা বেগম, সৈয়দা হেনা বেগম, রেশমা আক্তার, আছমা, লাকি আক্তার, কবিতা আহমেদ, সাবেহা ইসলাম আঙ্গুর, তামান্না ইসলাম, মো. আশরাফ আলী হাওলাদার শিপন, মাহমুদুর রহমান রাজেস, রুম্মান আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে হরিণটানা থানার অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে মঙ্গলবার বিকেল ৪টায় কৈয়া বাজার মাতৃমিলন মন্দির প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণটানা থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মনোজ কান্তি রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ। হরিণটানা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার, কৈয়া বাজার মাতৃ মন্দির কমিটির সভাপতি অধ্যক্ষ নিহার রঞ্জন ফৌজদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকম-লীর সদস্য, সমাজসেবক ও ধর্মানুরাগী গৌরাঙ্গ সাহা, অলোক কু-ু, প্রসীত সাহা, পঙ্কজ দত্ত, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑঅলোক দে, রবীন দাস, প্রমীলা রায়, সুকৃতি রায়, সমীর মল্লিক, মুকুল রায়, শুকদেব ম-ল প্রমুখ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নে বইছে ভোটের হাওয়া: মনোনয়ন প্রত্যাশী আ‘লীগ ৭ বিএনপির ২
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা।চায়ের দোকান,হাট-বাজার,রাস্তার মোড়সহ সর্বত্র একটাই আলোচনা,সে হল ইউনিয়ন পরিষদ নির্বাচন।কে পাবে দলীয় প্রতীক,আবার কে হবে চেয়ারম্যান এ নিয়ে সাধারন ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষন।এ দিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা আত্ম প্রকাশ করেছেন তারা একদিকে ভোটারদের খুশি,অন্যদিকে দলীয় মনোনয়নের আশায় মরিয়া হয়ে ছুটছেন।গাছে,দেয়ালে প্যানা,পোষ্টার,ফেষ্টুনে আত্ম প্রকাশ করে ছুটে চলেছেন বিরামহীন ভাবে।কদর বেড়েছে সাধারন ভোটার ও তোষামোদি বেড়েছে নেতাদের।
১৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত বৃহত্তম ডুমুরিয়া উপজেলা।যার প্রথমে রয়েছে ১৭ হাজার ৮‘শ ৬০ জন ভোটার বিশিষ্ট ১নং ধামালিয়া ইউনিয়ন।সরেজমিনে গিয়ে সাধারন ভোটার,দলীয় নেতা-কর্মী ও আত্ম প্রকাশকারী প্রার্থীসহ সর্বস্তরে কথা বলে জানা যায়,আ’লীগ মনোনীত ৭জন ও বিএনপি মনোনীত ২জনসহ ৯জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্ম প্রকাশ করে দৌঁড়ঝাঁপ অব্যাহত রেখেছে।এ নিয়ে কথা হয় আ’লীগ মনোনয়ন প্রত্যাশী ইউপি চেয়ারম্যান মোল্যা রেজোয়ান হোসেন’র সাথে।তিনি ইউনিয়ন পরিষদে যথার্থ দায়িত্ব পালনের পাশা-পাশি স্থানীয় জলাবদ্ধ ৬টি বিলের পানি নিস্কাশনে ব্যক্তিগত ভাবে বিশেষ ভূমিকা নিয়েছেন,ফলে হাজার হাজার একর জমিতে ফসল উৎপাদন সম্ভব হচ্ছে এমনটি দাবি করে আরও বলেন,উন্নয়ন মুলক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা থাকায় এবারও নৌকা প্রতীক পেয়ে ব্যাপক ভোটে বিজয়ী হবেন তিনি।ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক গাজী আব্দুস সালাম নিজেকে দলের একনিষ্ট ত্যাগি,সৎ ও জনপ্রিয় দাবি করে বলেন,এবছর দল তাকেই নৌকা প্রতীক দিবে এমন আশা-আকাংখায় মাঠে কাজ করছেন তিনি।আ’লীগনেতা প্রভাষক মেহেদী মাসুদ নিজেকে শিক্ষিত ও উন্নয়নের কান্ডারী দাবি করে বলেন,দল তাকেই মনোনয়ন দিবেন।অধ্যক্ষ মতলেব হোসেন,তৌহিদুল ইসলাম রাতুল ও আলী আজম নিজেদের সৎ ও দক্ষ দাবি করে নৌকা প্রতীক পাবেন এমন আশায় মাঠে কাজ করছেন বলে জানান।কথা হয় আ’লীগ নেত্রী হাসনা হেনার সাথে,তিনি ব্যাপক জনপ্রিয় ও একমাত্র নারী প্রার্থী দাবি করে বলেন,দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি।কথা হয় বিএনপির ধানের শীষ প্রতিক প্রত্যাশী অধ্যাপক হুমায়ুন কবির স্বপন‘র সাথে।তিনি বলেন গত নির্বাচনে ধানের শীষ প্রতিক পেয়েছিলাম,এ বারও পাবো এমনটি দাবি করে আরও বলেন দলের নীতিমালা উপেক্ষা করে গতবার বিএম জহুরুল হক বিদ্রোহী প্রার্থী হওয়ার কারনে তার ভরা ডুবি হয়।এ বার স্থানীয় নেতা-কর্মি ও সাধারন জনগনের মাঝে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এমনটি উল্লেখ করে তিনি বলেন দলের একক প্রার্থী হলে ব্যাপক ভোটে তিনি বিজয়ী হবেন।কথা হয় অপর বিএনপি নেতা বিএম জহুরুল হকের সাথে। তিনি নিজেকে সৎ ও দক্ষ দাবি করে মাঠে কাজ করছেন বলে জানান।কথা হয় প্রবীন আ’লীগনেতা সিরাজুল গাজী,আতিয়ার বিশ্বাসসহ ইউনিয়ন আ’লীগের অনেক নেতা-কর্মীর সাথে,তারা একই সুরে সুর মিলিয়ে বলেন নৌকার একক প্রার্থী হলে বিজয়ী নিশ্চিত।অনুরুপ ভাবে বিএনপি নেতা মাষ্টার হাফিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীও একই সুরে সুর মিলিয়ে বলেন বিএনপির একক প্রার্থী হলে বিজয় নিশ্চিত।
সংসদ সদস্য হিসেবে দুই বছর পূর্ণ করায় মানুষের ভালোবাসায় সিক্ত এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
সংসদ সদস্য হিসেবে দুই বছর পূর্ণ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ উপলক্ষে গত সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, শিব্সা সাহিত্য অঙ্গন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ও হাটার সাথী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্থানীয় এ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পৌর সদরস্থ নিজ বাসভবনে নতুন বছরের নতুন দিনে মানুষের ভালবাসায় সিক্ত হন আওয়ামী লীগের তরুণ এ সংসদ সদস্য। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহ-সভাপতি অনিতা রানী মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি জিএম শুকুরুজ্জামান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, কেডি বাবু, মানবেন্দ্র মন্ডল, নাজমা কামাল, ফাতেমা তুজ জোহুরা রূপা, আল-ইদ্রিস, জুলি শেখ, হাটার সাথী সংগঠনের বিএম কোরবান আলী, শেখ জামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, সালাউদ্দীন কাদের, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, আশরাফুল ইসলাম সবুজ, রাশেদুল ইসলাম রাসেল, শাহীন শাহ বাদশা, মাহবুবুর রহমান নয়ন, রথীন্দ্রনাথ, জনি প্রমুখ।
নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতির মা স্মরণে প্রার্থনা ও পূজা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা এবং স্যারইকবাল রোডের বিশিষ্ট ব্যবসায়ী তোতন হালদারের মা অমিয়াবালা হালদার স্মরণে প্রার্থনা ও পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাজার কালিবাড়ি মন্দিরে পরিবারের পক্ষ থেকে এর আয়োজন করা হয়। অমিয়াবালা হালদারের স্বামী প্রয়াত শৈলেন্দ্রনাথ হালদার ছিলেন বিশিষ্ট সমাজসেবী,শিক্ষানুরাগী ও পন্ডিত ব্যক্তিব্য। শৈলেন্দ্রনাথ হালদারের পিতা প্রয়াত বসন্ত হালদার ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ডুমুরিয়ার রুদোঘরা গ্রামের জমিদার পরিবারের সন্তান। প্রয়াতদের আত্মার শান্তি কামনা করা হয়।
এ সময় বাজার কালিবাড়ি মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, ভোলানাথ ভট্টচার্য, সুশান্ত ব্যানার্জী, উজ্জল ব্যাার্জী, আকাশ ব্যানার্জীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় যুব সংহতির বাগেরহাট জেলা কমিটি গঠন
বাগেরহাট প্রতিনিধি
জাতীয় যুব সংহতির বাগেরহাট জেলা শাখায় আলহাজ¦ শেখ মাহবুবুর রহমান লিটনকে সভাপতি ও রাহুল দেব মন্ডলকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার লোটন ও সাধারন সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা সাক্ষরিত নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হল-সহ-সভাপতি মোল্লা মোঃ সেলিম উদ্দিন,কাজী রেয়াজ উদ্দিন আসলাম,মোঃ আনিসুর রহমান,মোঃ ইসমাইল হোসেন,হেলাল উদ্দিন পাটোয়ারী,সাইফুল ফরাজী,এস এম জাহিদ হাসান,মোঃ এরশাদুজ্জামান সেলিম,মোঃ বুল বুল চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক পদে চাকলাদার আহসানুজ্জামান রিপর,সরদার আরিফুজ্জামান, বেলায়েত হোসেন,নাজমুল হুদা তাপস,মোল্লা আবুল কালাম আজাদ,কাজী বাবলু,মোঃ জামান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক এস এম মাসুদ,অর্থ সম্পাদক মোঃ আল আমিন সিকদারসহ মোট ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনমোদন দেয়।
বাগেরহাটের সেই স্বাস্থ্য পরিদর্শিকাকে বদলি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সেই পরিবার কল্যান পরিদর্শিকা শাহনাজ পারভিনকে নড়াইলে বদলি করা হয়েছে। মঙ্গলবার বেলা তিনটায় তিনি ছাড়পত্র নিয়েছেন। মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়ন পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে কর্মরত থাকা অবস্থায় গর্ভকালীন সেবা কার্ডের বিনিময়ে টাকা নেন শাহনাজ বেগম। গত ৩ নভেম্বর বিভিন্œ প্রত্রিকায় ‘গর্ভকালীন সেবা কার্ডে টাকা গ্রহণের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে কর্তৃপক্ষ তা নজরে নিয়ে তদন্ত শুরু করেন
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন বলেন, বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশসহ অধিদপ্তরে একাধিক অভিযোগ রয়েছে। সেগুলোর তদন্ত চলছে। ওই সকল অভিযোগের প্রেক্ষিতে শাহনাজ পারভিনকে প্রশাসনিক বদলি করা হয়েছে।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ইমরান হাওলাদার (২৮) নামে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (৪ জানুয়ারি) রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হাওলাদার খুলনা শহরের বানিয়াখামার এলাকার শহীদ আবুল সড়কের বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি হোসেন বলেন, বাগেরহাট থেকে খুলনাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে বাগেরহাট ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ ভ্যানটি কেটে চালক ইমরানকে বের করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শলুয়াবাজার জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল
আড়ংঘাটা প্রতিনিধি
নগরীর আড়ংঘাটা শলুয়া বাজার জামে মসজিদের ১৭তম বার্ষিক ওয়াজ মাহফিল ৮ই জানুয়ারি শুক্রবার শলুয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ আনোয়ার হোসেন সভাপতি শলুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাওঃ জিল্লুর রহমান কাসেমী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওঃ মুফতী আওসাফুর রহমান, বিশেষ বক্তা থাকবেন মাওঃ মুফতী মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোঃ মুনসুর রহমান, মোঃ রুহুল আমীন (কালু ভাই), মোঃ সেলিম হোসেন, মোঃ ইমদাদুল হক মিলন সাঃ সম্পাদক আড়ংঘাটা প্রেস ক্লাব, মোঃ তুহিন শেখ, মাওঃ আসলাম হোসেন, মাওঃ আব্দুল রউফ, মতলুবুর রহমান মিতুল, আশরাফুজ্ঞামান বেনু, রেজাউল গোলদার, গোলাম রসুল বাদশা সভাপতি আড়ংঘাটা প্রেস ক্লাব, মোঃ ফেরদাউসুর রহমান, মাওঃ তাফসির হোসেন, মৌলভি তোফাজ্ঞেল হোসেন, মোঃ মোজাম্মেল হক প্রমূখ। সকল মুসলিম নর নারীদের মাহফিলে মাস্ক পরে উপস্থিত থেকে দৌ-জাহানের অশেষ নেকী হাসিল করার জন্য আহবান মাহফিল এন্তেজাম কমিটির।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর-এর জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর-এর এক জরুরী সভা সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন-অর-রশীদ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফি। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. চৌধুরী মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম সমাদ্দার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) কৃষ্ণপদ রায়, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (আর্মি), বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাকা মিয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, মোঃ আব্দুল মান্নান খান, এস এম মাসুম বিল্লাহ, মোঃ হাফিজুর রহমান মুকুল, খুলনা মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, নাজনীন আক্তার, দিলরুবা সুলতানা মুক্তা, বীর মুক্তিযোদ্ধা কাজী বজলুল রহমান, এম এম অহিদুজ্জামান, সালাহ উদ্দিন হাবিব, বীর মুক্তিযোদ্ধা শেখ আতিয়ার রহমান প্রমুখ। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যাগাজিন প্রকাশের বিষয়ে বিশদ আলোচনা হয় এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের সহধর্মিনী সালেহা রহমানে মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে তাঁর রুহের মাগফিরাত ও দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সমাদ্দার।
শ্রমিকের পুষ্টিসেবা নিশ্চিতকরণে মালিকদের এগিয়ে আসতে হবে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
তথ্য বিবরণী
শ্রমিকের পুষ্টিসেবা নিশ্চিতকরণে মালিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি মঙ্গলবার দুপুরে খুলনা মহানগরীর একটি হোটেলে শ্রমিকদের পুষ্টিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণে আঞ্চলিক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা পুষ্টিকর খাবার গ্রহণ করে সুস্থ থেকে কর্মে নিয়েজিত থাকলে কারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। শ্রমজীবী মানুষের হাতেই উন্নয়নের চাবিকাঠি। সুষম খাদ্য উৎপাদনও তাদের হাতেই। প্রতিমন্ত্রী ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে ১৮(১) অনুচ্ছেদে পুষ্টি বিষয়টি সংযুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্বরণ করেন।
শ্রম প্রতিমন্ত্রী শ্রমিকের পুষ্টিসেবা নিশ্চিতকরণে কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাগণকে মালিক ও শ্রমিকদের নিয়ে আন্তরিকতার সাথে ভূমিকা রাখার নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, কারখানায় উৎপাদন বৃদ্ধির স্বার্থে মালিকগণকে কারখানার সুন্দর পরিবেশ, শ্রমিকের পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসম্মত ক্যান্টিনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুষ্টিমান বজায় রেখে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে যে কোন কর্মসূচিতে সিটি কর্পোরেশন সহযোগিতা করবে বলে তিনি আশ^াস দেন।
অনুষ্ঠানে জানানো হয়, শ্রমিকের পুষ্টিসেবা নিশ্চিতে সরকারের সাথে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রেশন গেইন ২০১৮ সাল থেকে সমঝোতা চুক্তির মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে কাজ করছে। বিশ^ স্বাস্থ্য সংস্থার মতে শ্রমিকের পর্যাপ্ত পুষ্টিপ্রাপ্তি জাতীয় উৎপাদন ২০ শতাংশ বাড়িতে দিতে পারে। শ্রমিকের স্বাস্থ্যসেবা, পুষ্টিমান বজায় রাখতে এক ডলার বিনিয়োগে ১৬ ডলার মূল্যের উৎপাদন বৃদ্ধি পায় বলে উল্লেখ করা হয়।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, গেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. হুদাবা খন্দকার, স্বাস্থ্য অধিদপ্তরর সহাকারী পরিচালক ডা. মঞ্জুরুল মোর্শেদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক ডা. মোস্তাফিজুর রহমান এবং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গেইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার মনিরুজ্জামান বিপুল। সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান দপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন সেক্টরের মালিক প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শ্রম মন্ত্রণালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গেইন বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।
কেসিসি’র ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের নির্বাচনী এলাকায় প্রচার সামগ্রী অপসারণের বিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ড এলাকায় সম্ভাব্য সকল প্রার্থীর পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সকল প্রচার সামগ্রী এবং নির্বাচনী ক্যাম্প থাকলে তা আগামী ১০ জানুয়ারি ২০২১ তারিখ রাত ১২টার পূর্বে সম্ভাব্য প্রার্থী অথবা সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে অপসারণ করতে অনুরোধ করা হয়েছে।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুবির ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর সামিউল হকের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর মোঃ সামিউল হকের মাতা সফুরা খাতুন মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তিনি বেশকিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ৫পুত্র এবং ৩কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সকাল সাতটায় নগরীর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।
খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর মোঃ সামিউল হকের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং সংশ্লিষ্ট ইংরেজি ডিসিপ্লিনের প্রধানসহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী শোক প্রকাশ করেছেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস অপর এক পৃথক বিবৃতিতে ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর মোঃ সামিউল হকের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।
ভিক্ষুক হয়েও মসজিদে ১৩ হাজার টাকা অনুদান জবেদার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
বিধবা মেয়ে ও এক নাতনীকে নিয়ে কষ্টের সংসার বৃদ্ধা জবেদা বেগমের। ভিক্ষা করে পেট চলে তার। ভিক্ষাবৃত্তি সমাজের চোখে সম্মানহীন হলেও জবেদার বেলায় সেটি ভিন্ন হয়ে উঠেছে। মর্যাদাহীন এই বৃদ্ধা সমাজের চোখে হয়ে উঠেছেন অনুপ্রেরণার উৎস।
ভিক্ষার টাকা জমিয়ে পাড়ার মসজিদে তিনি অনুদান দিয়েছেন ১৩ হাজার টাকা। সেই থেকে গ্রামে আলোচিত তিনি। প্রমাণ করেছেন, দান করতে বিত্তশালী হওয়া লাগে না, লাগে সুন্দর একটি মন।
জবেদা বেগম যশোরের মণিরামপুর উপজেলার বাগডাঙা গ্রামের মৃত চিনেতুল্লা বিশ্বাসের স্ত্রী। ২৫ বছর আগে অসুস্থ হয়ে মারা যান চিনেতুল্লা। বেঁচে থাকতে তিনিও ভিক্ষা করতেন। স্বামীর মৃত্যুর পর ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েন জবেদা।
বৃদ্ধার পাঁচ মেয়ে। সবাইকে বিয়ে দিয়েছেন। কিন্তু কপালের ফেরে তার চতুর্থ নম্বর মেয়ে শাহানারা খাতুন স্বামী পরিত্যাক্তা হন। নবম শ্রেণি পড়–য়া মেয়ে আফরোজা খাতুনকে নিয়ে আছেন বাপের ভিটেয়। মায়ের সংসারে থেকে জুটমিলে কাজ করেন শাহানারা।
বয়সেরভারে নুইয়ে পড়েছেন জবেদা বেগম (৮০)। এখন আর পাড়া ঘুরতে পারেন না। সপ্তাহে আশপাশের হাটগুলোতে ভিক্ষা করেন। যা পান তা থেকে কোনরকম পেট চালিয়ে বাকিটা জমিয়ে রাখেন। জমানো টাকা দান করেন মসজিদ, মাদরাসা ও ইসলামি জলসায়।
জবেদা বেগম বলেন, পাড়ার বাগডাঙা মসজিদে ১০ হাজার, বাগডাঙা বাজার মসজিদে এক হাজার, দহকুলা মসজিদে এক হাজার, মাছনা মাদরাসায় এক হাজার ও পাড়ার ঈদগাহ মাঠের সভায় ৫০০ টাকা দিছি। কোন কিছু পাওয়ার আশায় না, মন চাইছে তাই দান করিছি। আমারে আল্লাহ দেবে।
জবেদা বেগমের দানের বিষয়টি আনেকদিন গোপন ছিল। সম্প্রতি ‘প্রিয় বাগডাঙা’ নামে একটি ফেসবুক আইডি থেকে বৃদ্ধার ছবিসহ তার দানের বিষয়ে একটি পোষ্ট দেওয়া হয়। তখন জানাজানি হলে আলোচনায় আসেন বৃদ্ধা।
স্বামীর রেখে যাওয়া পাঁচ শতক ভিটেয় মাটির ঘরে বসবাস জবেদার। বিধবা ভাতাছাড়া সরকারি কোন সুবিধা পান না তিনি। জবেদার স্বামী পরিত্যাক্তা মেয়ে শাহানারার নামে দশ টাকার একটি চালের কার্ড ছিল। একবার চাল তোলার পর স্থানীয় মহিলা মেম্বর লতিফা বেগম নামটি কেটে দিয়েছেন।
স্থানীয় আব্দুর জব্বার জানান, মসজিদ পাকা করার জন্য আমরা গ্রামভিত্তিক টাকা তুলছিলাম। তখন ভিক্ষুক জবেদা নিজে এসে বাগডাঙা মসজিদে ১০ হাজার ও দহকুলা মসজিদে এক হাজার টাকা দিয়ে যান। তা দেখে আমরা উৎসাহিত হই।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, জবেদা সরকারি ঘর পাওয়ার যোগ্য। আমরা চাই সে যেন সরকারি ঘর পায়। তাকে যেন শেষ বয়সে আর ভিক্ষা করতে না হয়।
খুলনার ৭ সাংবাদিককে অভিনন্দন জানিয়েছে স্বাধীনতা সাংবাদিক ফোরাম
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পাওয়া ৭ জন সাংবাদিককে অভিনন্দন জানিয়েছেন ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’, খুলনার নেতৃবৃন্দ।
খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান স¤্রাট খুলনা জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার খুলনা মহানগর আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য, খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট ফরিদ আহম্মেদ খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার অধ্যক্ষ ফ ম ছালাম খুলনা জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য এবং ভারত বিচিত্রা পত্রিকার সম্পাদক নান্টু রায় খুলনা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, সহ-সভাপতি এ কে হিরু, শেখ আবু হাসান, ফারুক আহমদ, মোঃ সাহেব আলীসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগর ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পাওয়া সাংবাদিকরা ‘মুজিববর্ষ’ ও ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উদযাপনে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
সামর্থ অনুযায়ী সকলকে শীতার্ত মানুষের পাশে দাড়ানো উচিৎ : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সামর্থ অনুযায়ী সকলকে শীতার্ত মানুষের পাশে দাড়ানো উচিৎ। করোনা সংকটে সরকার যেমন খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কর্মহীন মানুষের পাশে থেকেছে তেমনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও দানশীল ব্যক্তিবর্গও পাশে দাঁড়িয়েছে। ফলে এ সংকট সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে। বর্তমান সরকারকে জনবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে সিটি মেয়র বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনকল্যাণে নিবেদিত হয়ে নিরলসভাবে কাজ করছেন।
সিটি মেয়র মঙ্গলবার বিকেলে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটরিয়ামে ১১ ও ১২ নং ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো: সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, কেসিসি’র কাউন্সিলর মো: মনিরুজ্জামান, মুন্সী আব্দুল ওয়াদুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তারসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিণালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। খুলনা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী নুরুল ইসলাম বেবী, সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লবসহ শ্রমিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
যশোরের শার্শায় ফেন্সিডিল সহ এক আইনজীবিকে আটক করেছে পুলিশ
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় টেংরা মোড় এলাকা থেকে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ মিজানুর রহমান বিপ্পব (৪৬) নামে এক আইনজীবিকে আটক করেছে পুলিশ।
সে যশোর কোতয়ালী থানার আব্দুল হালিম রোডে ষ্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে ও যশোর জর্জ কোর্টের অ্যাডভোকেট বলে পুলিশ নিশ্চিত করেছেন।
শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি উত্তম কুমার বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন অ্যাডভোকেট ফেন্সিডিল নিয়ে মটরসাইকেল যোগে যশোরের দিকে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক ফেনিসিডিল ও মোটর সাইকেলের মূল্য দেড় লাখ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে পাঠানো হয়েছে।
এ্যাড. ফরিদ আহমেদ’র সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাপ্তাহিক সত্যের সন্ধানে’র সম্পাদক মোঃ ফরিদ আহমেদ গুরুতর অসুস্থ হয়ে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। অপর দিকে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য এ্যাড. ফরিদ আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। জন্ডিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি খুলনা সদর হাসপাতালে ৪নং কেবিনে ভর্তি আছেন। তার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।
এদিকে খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট ফরিদ আহমেদ কিডনি, ডায়াবেটিস ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে খুলনা সদর হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।
গৃহবধূকে খুন করে লাশ মাটিচাপা: স্বামী ও সতিনের মৃতুদন্ড
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী ও সতিনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে এ রায় দেন।
ফাঁসির দ-প্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার ইচাখালী গ্রামের নবীছদ্দীনের ছেলে সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুন। ভিকটিম জরিনা খাতুন সাইদুলের দ্বিতীয় স্ত্রী। সাজাপ্রাপ্ত দুই আসামিই পলাতক। মৃতুদ-ের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি বিকালে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের সুরনিশা ভিটার মাঠে আলামিনের মসুরির ক্ষেতে মাটিতে পুঁতে রাখা অবস্থায় জরিনার লাশ উদ্ধার করা হয়। এর আগে একই সালের ৩১ জানুয়ারি জরিনা খাতুন নিখোঁজ হন। লাশ উদ্ধারের পর নিহত জরিনার বোন ফেরদৌসী খাতুন জরিনার লাশ শনাক্ত করেন। নিখোঁজের আগে সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুনের সঙ্গে জরিনার ঝগড়া হয়েছিল বলে জানান ফেরদৌসী।
এ ঘটনায় ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি জরিনা খাতুনের বোন ফেরদৌসি খাতুন বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে মেহেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনায় জড়িত সন্দেহে সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুনকে আটকের পর আদালতে নেওয়া হলে তারা ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন মেহেরপুর সদর থানার এসআই হাসান ইমাম মামলার প্রাথমিক তদন্ত কাজ শেষ করেন এবং নিহত জরিনার স্বামী সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলাকে আসামি করে মামলার চার্জশিট দাখিল করেন।
ঘটনার সঙ্গে জড়িত না থাকায় তিন জনকে চার্জশিট থেকে অব্যহতি দেওয়া হয়। মামলায় ১৪ জন সাক্ষী আদালতের তাদের সাক্ষ্য প্রদান করেন। আসামিদের জবানবন্দি, সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ পর্যালোচনা শেষে আদালত এ আদেশ দেন।
মামলায় সরকার পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে নারগিস আরা আইনজীবীর দায়িত্ব পালন করেন।
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরের চাচা নিহত
খুলনাঞ্চল রিপোর্ট
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদী এলাকায় বৌভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বরের চাচা আজাহার মীর (৬৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে ওই সংঘর্ষে ৭ জন আহত হয়। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করেছে পুলিশ। আজাহার মীর একই এলাকার মৌজে আলী মীরের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাহিদ-বিন আলম জানান, দক্ষিণ রফিয়াদী গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীর ২ দিন আগে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমকে বিয়ে করেন। ওইদিন বরযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি রাফিয়াদী নেওয়া হয়।
মঙ্গলবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের ৪৮ জন অতিথি অংশে নেন। খাবারের এক পর্যায়ে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে অতিথিদের সঙ্গে বরপক্ষের লোকজনের বাদানুবাদ এবং হাতাহাতি হয়। পরবর্তীতে দুই পক্ষের হামলা সংঘর্ষের মধ্যে পড়ে বরের চাচা আজহার মীর আঘাতপ্রাপ্ত হয়ে মারা হন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কনে পক্ষের ১২জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাগুরায় জোড়া মাথার যমজ শিশুর জন্ম
মাগুরা প্রতিনিধি
মাগুরায় মাথা জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের দরিদ্র কৃষক পলাশ মোল্যার স্ত্রী সোনালী বেগম শিশুটির জন্ম দেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের সদর হাসপাতাল এলাকার জাহান প্রাইভেট হাসপাতালে শিশুটির জন্ম হয়। জাহান প্রাইভেট হাসপাতালের চিকিৎসক মাসুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নবজাতক সুস্থ আছে। তবে তাদের মা অসুস্থ। জন্মের পর শিশু দুটি মায়ের বুকের দুধ পান করেছে। তবে উন্নত চিকিৎসা ছাড়া এদের বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। দ্রুত বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য শিশু দুটির অভিভাবককে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে নবজাতকের চিকিৎসা ও জীবন রক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষক বাবা পলাশ মোল্যা।
তিনি বলেন, নবজাতক দুটি আমাদের দ্বিতীয় সন্তান। সামান্য কৃষক আমি। আল্লাহ আমাকে এমন পরীক্ষায় ফেলবে ভাবিনি। ডাক্তার বলেছেন এদের বাঁচিয়ে রাখতে উন্নত চিকিৎসার দরকার। সেজন্য যে ব্যয়, তা বহন করার সামর্থ্য আমার নেই। আমার সন্তানদের বাঁচাতে হৃদয়বান ব্যক্তিসহ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
পলাশের পরিবার ও নার্সিং হোম সূত্রে জানা যায়, গর্ভের সন্তানের জটিলতা রয়েছে জেনে স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই সপ্তাহ আগে সোনালীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান পলাশ। তখন হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগ থেকে ছয় সপ্তাহ পর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সে অনুযায়ী পলাশ তার স্ত্রীকে নিয়ে মাগুরায় ফিরে যান। মঙ্গলবার আকস্মিকভাবে সোনালীর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাকে সদর হাসপাতাল রোডের জাহান প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ কন্যাশিশু দুটির জন্ম হয়। এদিকে শিশু দুটিকে এক নজর দেখার জন্য অসংখ্য মানুষ ওই ক্লিনিকে ভিড় জমাচ্ছিল। সে কারণে ক্লিনিক কর্তৃপক্ষের নির্দেশে নবজাতকদের নিজ বাড়িতে নিয়ে গেছেন পলাশ। তবে স্ত্রী সোনালী বেগম ওই ক্লিনিকেই চিকিৎসাধীন আছেন।
যুবলীগ নেতা দুলু’র সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগ এর আহবাযক কমিটির সদস্য নজরুল ইসলাম দুলু হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন সহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ নজরুল ইসলাম দুলু এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
ডুমুরিয়ায় শহীদ শেখ কবিরের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শহীদ শেখ কবিরুল ইসলামের ২০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মাগরিববাদ মরহুমের বাড়ির মসজিদে দোয়া ও আরাজি ডুমুরিয়া মাঠে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যেগে স্মরণ সভায় সভাপত্বি করেন অরুন রাহা। বাক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, শেখ নাজিবুর রহমান, সরদার আবু সাঈদ, শেখ রবিউল ইসলাম, মোল্লা সোহেল রানা, এস এম জাহাঙ্গীর আলম, আছফার হোসেন জোয়াদ্দার, আব্দুস সালাম মাঝি, মাসুদ রানা নান্টু, জামিল আক্তার লেলিন, লুৎফর রহমান মোড়ল, তহমিনা বেগম, গফ্ফার জোয়াদ্দার, মনিষা মন্ডল, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, আব্দুল করিম হালদার, রবিউল ইসলাম আন্টু, খান আবুল বাসার, শেখ মাসুদ রানা, হারুনুর রশদি বাবু, শওকত হালদার, মোজাম্মেল হক মোহন, জাহাঙ্গীর মোড়ল, বাধন মন্ডল প্রমুখ। এর আগে দিন ব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খানী, দোয়া, কবর জিয়ারত ও পুস্পমাল্য অর্পন কর্মসূচী পালন করা হয়। এছাড়া বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নব-গঠিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন নব-গঠিত জেলা কমিটির সহসভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এ্যাড. আশরাফুল আলম রাজু এবং ইউপি সদস্য শেখ ইকবাল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্যদেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান নাজু, আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র দে, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আবু হানিফ, মোল্ল্যা জাহিদুল ইসলাম, মোল্যা সোহেল রানা, আবু বক্কার খান, এস এম জাহাঙ্গীর আলম, আলহাজ্ব খান নজরুল ইসলাম, আছফার হোসেন জোয়ার্দ্দার, শেখ জামিল আক্তার লেলিন, আলহাজ্ব খান রবিউল ইসলাম আন্টু, তহমিনা বেগম, এমএম ইমরান হোসেন, রাজিউল বারী সৈকত, আব্দুল হামিদ সরদার, তৌহিদুল ইসলাম রাতুল, বিকাশ মন্ডল, কাজী মেহেদী হাসান রাজা, সুমন সরদার, খান আবুল বাশার, শেখ মাসুদ প্রমুখ।
যশোরে জুয়ার টাকা তাসসহ আট জুয়াড়ী গ্রেফতার
যশোর অফিস
সোমবার রাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল শহরের আরএনরোডের পিকআপ ষ্ট্যান্ডের মধ্যে খোলা জায়গায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে নগদ টাকা ও ১২ সেট তাসসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে যশোর সদর উপজেলার গাইদগাছী গ্রামের মৃত মতলেব মোল্লার ছেলে জাহাঙ্গীর,সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের মৃত মোকাম মোল্লার ছেলে ফরিদ,শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের মৃত মকবুল হোসেনের ছেলে বাদশা,আশ্রম মোড়ের মৃত একাব্বর গাজীর ছেলে আজিজ,ষষ্টিতলার মৃত শান্তিরাম সরকারের ছেলে বিকাশ সরকার, বেজপাড়ার আব্দুল আজিজের ছেলে সহিদ খাঁন,বারান্দীপাড়ার মৃত শেখ রুস্তমের ছেলে ছোটন ও কেশবপুর উপজেলার শাহজাহান মোল্লার ছেলে আব্দুল লতিফ।
র্যার-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,সোমবার ৪ জানুয়ারী রাত ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের উক্ত স্থানে র্যাবের একটি চৌকসদল অভিযান চালায়। এ সময় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে উক্ত ৮ জনকে গ্রেফতার করে। জুয়ার আসর থেকে ১২ সেট তাস জুয়া খেলার নগদ ৩২ হাজার ৩শ’ ২০ টাকা উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে জুয়া আইনে মামলা রুজু করে।
যশোরে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
যশোর অফিস
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সোমবার ৪ জানুয়ারী রাতে শহরের শংকরপুরস্থ ইসহাক সড়কের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে থেকে ৮০পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ইয়াবা বহনের অভিযোগে আব্দুল গফুর ওরফে খোকন নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে শহরের শংকরপুর ইসহাক সড়কের নুর ইসলাম গাজীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাস জানান,সোমবার ৪ জানুয়ারী গোপন সূত্রে খবর পান শহেরর শংকরপুর ইসহাক সড়কের জনৈক ইনতাজের সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিক্রেতা ইয়াবা বেচাকেনা করছে। সোমেন দাসের নেতৃত্বে এসআই চন্দ্র কান্ত গাইনসহ এসআই আব্দুল মালেকসহ একদল ফোস সন্ধ্যারাত সোয়া ৭ টায় সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বহনকারী যুবক আব্দুল গফুর ওরফে খোকন দ্রুত পালানোর চেষ্টা করে। ডিবি পুলিশ তার চেষ্টা ব্যর্থ করে তাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
যৌতুক মামলায় কারাদন্ড প্রাপ্ত আসামী লিটন গ্রেফতার
যশোর অফিস
যৌতুক মামলায় এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী আলমগীর হোসেন লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ৫ জানুয়ারী দুপুরে যশোর শহরের সিভিল কোর্ট মোড় থেকে কোতয়ালি মডেল থানার এএসআই নাজমুল আলমগীর হোসেন লিটনকে গ্রেফতার করে। সে মাগুরা জেলার শালিখা উপজেলার দেয়াডাঙ্গা গ্রামের বর্তমানে যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া মোল্যাপাড়ার এমদাদের বাড়ির ভাড়াটিয়া মৃত হাশেম আলীর ছেলে।
পুলিশ জানায়,স্ত্রীর দায়ের করা সিআর ৮৮৭/১৭ যৌতুক নিরোধ আইনে স্বামী আলমগীর হোসেন লিটনের বিরুদ্ধে ১ বছর সশ্রম কারাদন্ড ৫শত টাকা জরিমানা অনাদায়ে কারাদন্ড ওয়ারেন্টের বুনিয়াদে শহরের সিভিল কোর্ট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করে।
রুপদিয়ার তরুনী অপহরনের অভিযোগে মামলা গ্রেফতার-১
যশোর অফিস
ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দিয়ে ঋতু বসু (১৭) নামে এক তরুনীকে প্রকাশ্যে অপহরনের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার জিরাট ঘোষপাড়ার । মামলায় আসামী করা হয়েছে, সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধুলোন্ডা গ্রামের জয়দেব চক্রবর্তীর ছেলে বিশ^জিৎ চক্রবর্তী, কেষ্ট চক্রবর্তীর ছেলে নেপাল চক্রবর্তী ও অভয় চক্রবর্তীর ছেলে তপন চক্রবর্তীসহ অজ্ঞাতনামা ৩/৪জন। পুলিশ নেপাল চক্রবর্তীকে গ্রেফতার করেছে।
সদর উপজেলার জিরাট ঘোষপাড়ার পরিতোষ বসুর ছেলে দুলাল বসু সোমবার কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন,তার মেয়ে ঋতু বসু রুপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে লেখাপড়া করে। আসামী বিশ^জিৎ চক্রবর্তীর সাথে তার ফেসবুকের মাধ্যমে পরিচয়। পরিচয়ের সূত্র ধরে বিশ^জিৎ চক্রবর্তী ঋতু বসুকে বিয়ের প্রলোভন দেখায়। গত ৩১ ডিসেম্বর সকালে ঋতু বসু কেনাকেটার জন্য যশোরের উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়। বেলা ১১ টায় তিনি রুপদিয়া বাজার বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের্^ ইজিবাইকের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ বিশ^জিৎ চক্রবর্তীসহ তার সহযোগীরা নাম্বার বিহীন সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে ঋতু বসুকে বিয়ের প্রলোভন দিয়ে মাইক্রোবাসে তুলে যশোরের দিকে চলে আসে। বিষয়টি জানার পর আসামীদের বাড়িতে গিয়ে মেয়েকে ফেরত চাইলে তারা মেয়ে ফেরত দেবেনা বলে জানালে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীদের নাম উল্লেখসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা জ্জ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার সাতক্ষীরা তালা উপজেলার ধুলোন্ডা গ্রাম থেকে নেপাল চক্রবর্তীকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করে।
যশোরের বাঘারপাড়ায় নারীর গলিত লাশ উদ্ধার
যশোর অফিস
যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার দশপাখিয়া গ্রামের মধ্যডাঙ্গা বিলের একটি কূয়ার মধ্য থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তবে পুলিশ তাঁর নাম ও পরিচয় জানতে পারেনি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে উপজেলার দশপাখিয়া গ্রামের মধ্যডাঙ্গা বিলের একটি কূয়ার মধ্যে লাশটি পড়ে ছিল। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বাঘারপাড়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যেয়ে সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ উদ্দীন বলেন, এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। লাশের নাম ও পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
বাগেরহাটে টমেটোর বাম্পার ফলনে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন ১৫ হাজার চাষি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীর চাষিরা নানা চড়াই-উৎরাই পেরিয়ে আগাম টমেটো চাষে সাফল্য অর্জন করেছেন। তারা প্রতিকুল আবহাওয়াকে মোকাবেলা করে টমেটোর বাম্পার ফলন ফলিয়েছেন। আর এই বাম্পার ফলনকে ঘিরে এ উপজেলার ১৫ হাজার চাষি ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। তাদের উৎপাদিত টমেটো দেশের বিভিন্ন জেলায় ট্রাক ভরে যেতে শুরু করেছে। নায্যমূল্য পেলে এবং বেশী করে বাইরের পাইকারী ব্যবসায়ী এলে অবশ্যই ভাগ্য বদল হবে বলে চাষিরা জানিয়েছেন।
চিতলমারী উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর এ উপজেলায় মোট এক হাজার ৫২৫ একর জমিতে আগাম টমেটোর চাষ হয়েছে। এরমধ্যে হাইটম জাত ৫৭৩ একর, বিউটিফুল-১ জাত ৯৯ একর, লাভলী ১৩১ একর, চক্র ৯৪ একর, পানপাতা ২২১ একর, বিজলী ১২ একর, বিউটিফুল-২ জাত ২৪৭ একর, বিপুল প্লাস ৭০ একর, মেজর ৯৭ একর, বাহুবলী-২ জাত ৭০ একর ও অন্যান্য ২০ একর জাতের টমেটো। আগাম জাত তাই প্রথম দিকে বৃষ্টির কারণে অনেক টমেটো চাষির ২-৩ বারও চারা রোপণ করতে হয়েছে। এছাড়াও তারা এবছর নানা চড়াই-উৎরাই পেরিয়ে আগাম টমেটো চাষে সাফল্য অর্জন করেছেন। প্রতিকুল আবহাওয়াকে মোকাবেলা করে টমেটোর বাম্পার ফলন ফলিয়েছেন। আর এই বাম্পার ফলনকে ঘিরে এ উপজেলার ১৫ হাজার চাষি ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। ইতিমধ্যে শরীয়তপুর, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারী ব্যাবসায়ীরা চিতলমারী উপজেলার বিভিন্ন টমেটোর আড়তে আসতে শুরু করেছেন। বর্তমান এখান থেকে প্রতিদিন ২০-৩০ ট্রাক টমেটো দেশের বিভিন্ন শহরে যাচ্ছে। আগামীতে প্রতিদিন শতাধিক ট্রাক টমেটো উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিকে প্রতিমন টমেটো দুই হাজার ৮০০ টাকা থেকে তিন হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এখন প্রতিমন টমেটো এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার দড়িউমাজুড়ি গ্রামের টমেটো চাষি অনিমা বাড়ৈ, নকুল বিশ্বাস, বিউটি মন্ডল, বিধান রায়, নির্মল রায়, মিলন হীরা ও মুকন্দ মন্ডলসহ অনেকে জানান, এ বছর অনেক কষ্ট করতে হয়েছে। কষ্ট হলেও তারা সার্থক। তাদের ক্ষেতে টমেটোর বাম্পার ফলন হয়েছে। টমেটোর বাম্পার ফলনকে ঘিরে তারা ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। উৎপাদিত টমেটোর নায্যমূল্য এবং বেশী করে বাইরের পাইকারী ব্যাপারীরা এলে অবশ্যই তাদের ভাগ্য বদল হবে। সেই সাথে মিটবে সকল ধারদেনা।
শরীয়তপুর থেকে আসা পাইকারী ব্যবসায়ী মোঃ আবুল কালাম ও মোঃ মোতালেব হোসেন জানান, গত ১৫ দিন আগে তারা চিতলমারীতে টমেটো ক্রয়ের জন্য এসেছেন। আরও দুই মাস থাকবেন। বর্তমানে প্রতিমন টমেটো এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা দরে ক্রয় করছেন। এ বাজার দর বজায় থাকলে চাষিরা লাভবান হবেন।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানান, আগাম টমেটো চাষে এ উপজেলার চাষিরা সাফল্য অর্জন করেছেন। এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। আশা করা যাচ্ছে চাষিরা লাভবান হবেন। এছাড়া কৃষি বিভাগ প্রথম থেকেই চাষিদের খোঁজ-খবর নিচ্ছে ও সার্বিক সহযোগিতা করছে।
কেশবপুরে বৈধ কাগজপত্র নাথাকয় ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীর ১৫ হাজার টাকার অর্থদন্ড
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরের কেশবপুরে মৎস্য ও পশু খাদ্য বিক্রির বৈধ কাগজপত্র না থাকার অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত । রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন রবিবার বিকালে উপজেলার আওয়ালগাঁতী বাজারে মৎস্য ও পশু খাদ্য বিক্রির বৈধ কাগজপত্র না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য ও পশু খাদ্য ব্যবসায়ী মিজানুর রহমানকে দশ হাজার এবং আবুল কালামকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
রূপসায় লিগ্যাল এইড কমিটির আইন বিষয়ক অর্ধ-বার্ষিক সভা
রূপসা প্রতিনিধিঃ
রূপসায় জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা ৫ জানুয়ারি সকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটি এবং রূপান্তরের যৌথ আয়োজনে ও ইউএসএআইডি’র প্রোমোটিং পিস এন্ড জাস্টিস(পিপিজে) এ্যাকটিভের অর্থায়নে উক্ত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিনিয়র সহকারী জজ,জেলা লিগ্যাল এইড অফিসার প্রবীর কুমার দাস।রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ,ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের,মহিলা ফারহানা আফরোজ মনা।রূপান্তরের পিপিজে প্রকল্পের সমন্বয়কারী অনুপ কুমার রায় এবং উপজেলা লিগ্যাল এইডের ফিল্ড অফিসার পাপিয়া আক্তারের পরিচালনায় বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধূরী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলী মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,যুব উন্নয়ন কর্মকর্তা মোল্যা আবু বকর,তথ্য কর্মকর্তা দিলশানারা, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, সেকেন্দার আলী মোল্যা, ইউপি সদস্য রিনা পারভিন,তানজিলা বেগম, সরদার আব্দুর জব্বার, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী প্রমূখ।
ডুমুরিয়ায় প্লাটফরম সদস্যদের প্রশিক্ষণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র আয়োজনে উপজেলা প্লাটফরম সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাবে আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন অবসর প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ রফি।প্রশিক্ষক ছিলেন সংস্থার জেলা সমন্বয়কারী আব্দুল হালিম।অনুষ্টান পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী দিপঙ্কর মন্ডল। প্রশিক্ষনে ১১জন নারী ও ৬জন পুরুষ সদস্য অংশ গ্রহন করেন।
ডুমুরিয়ার খর্ণিয়ায় সেচ্ছাসেবক দলের প্রস্তÍতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খর্ণিয়া গরুহাট চত্বরে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আয়োজনে এক প্রস্তÍতি সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ১২ জানুয়ারী কর্মী সম্মেলন সফলের লক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির তথ্য ও প্রকাশনা সম্পাদক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ হাফিজুর রহমান।বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদল নেতা শেখ শাহিনুর রহমান শাহিন।প্রধান বক্তা ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এফএম রফিকুল ইসলাম।আঃ সামাদের পরিচালনায় বক্তব্যদেন শেখ হুমায়ুন কবির,ইসমাইল হোসেন,শাম্মী মোল্যা,আঃ কুদ্দুস খান,ফরিদুর রহমান,মিল্টন হোসেন রানা,মহিবুর রহমান,শফিকুল ইসলাম,পবিত্র াহা,জিয়াউর গাজী,রেজাউল শেখ,রহমান সরদার,আঃ হালিম,মিজান শেখ,সাইফুল ইসলাম,সাদ্দাম শেখ,আনোয়ার বিশ্বাস,মাওলা খান,রাজু হাসান,আজিজুর মোড়ল,আসলাম সরদার,সবুজ ফকির প্রমূখ।
অসুস্থ নেতৃবৃন্দের শয্যাপাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ ও রূপসা উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি অসুস্থ অবস্থায় খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদেও অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মহসিন রেজা, খুলনা জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সদস্য মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা হেলাল খান, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, মোঃ রেজাউল ইসলাম রেজা, তাপস জোয়ার্দা র প্রমুখ। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোজখবর নেন।
কেশবপুরে সরিষা ক্ষেতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরের বরণডালীতে মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বরণডালী মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাশেদ সরদারের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার বিকাশ কুমার মন্ডলের সঞ্চালনায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বরণডালী ব্লকের উপ সহকারী কৃষি অফিসার আলিমুর রহমান। কৃষকদের মধ্যে বক্তব্য দেন, আব্দুল লতিফ গাজী ও জামাল উদ্দীন। মাঠ দিবসের পূর্বে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা স্থানীয় সরিষা ক্ষেত পরিদর্শন করে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।
বটিয়াঘাটায় কম্বল বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বিশিষ্ট সমাজ সেবক ইকো ব্রিকস্ এর স্বত্বাধিকারী শিল্পপতি আলহাজ্ব মামুন আল হাসান নাজুর ব্যক্তিগত উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় বটিয়াঘাটা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উন্নত মানের শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি থেকে উক্ত কম্বল বিতরন করেন। বিতরনকালে উপস্হিত ছিলেন শিল্পপতি আলহাজ্ব মামুন আল হাসান নাজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যথাক্রমে বিনয় কৃষ্ণ সরকার ও শেখ আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক এ্যাড. প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক আহসান কবীর, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে আব্দুল মান্নান, নিরঞ্জন কুমার রায়, নির্মল অধিকারী, প্রশান্ত গোলদার, গৌরপদ টিকাদার, বিকাশ কুসুম মন্ডল, প্রান কৃষ্ণ মল্লিক, জিয়াউর রহমান জিকু, আকরাম হোসেন সেখ প্রমূখ।প্রধান অতিথি এ সময় ১৭০ জন বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের মাঝে উন্নত মানের শীতবস্ত্র কম্বল উপহার তুলে দেন।
অভয়নগরে নিরাপদ মৎস্য উৎপাদনে ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
অভয়নগরে নিরাপদ মৎস্য উৎপাদনে গুড অ্যাকুয়াকালচার প্রাকটিস ও ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হুসাইন সাগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মৎস্য অফিসের এক্সটেনশন অফিসার ফারিয়া সুলতানা সহ ৪০ জন প্রশিক্ষণার্থী। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (২০১৯-২০২০ অর্থ বছর) আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের সহযোগিতায় মৎস্য ও প্রাণী সম্পদ কমিটির কারিগরি সহযোগিতা এবং উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
ফকিরহাট ব্লাড ব্যাংকের রক্ত দাতাদের গ্রুপিং কার্যক্রম
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট ব্লাড ব্যাংকের রক্ত দাতাদের গ্রুপিং কার্যক্রম মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় লখপুর ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। লাইফ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এর উদ্যোগে এ গ্রুপিং কার্যক্রম পরিচালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লখপুর ইউনয়িন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ, ইউপি সচিব প্রসুন কুমার দাশ, চুলকাঠি প্রেসক্লাবের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক, লাইফ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এর প্রতিনিধি লিটন কুমার কুন্ডু, সাংবাদিক মোঃ মুজাহিদুর রহমান, ইউপি সদস্য মোঃ রেজাউল হক, লখপুর ব্লাড ম্যানেজমেন্ট টিম এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ শরিফুল ইসলাম ও শেখ জিসান সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে ৪২৮জনের রক্তের গ্রুপিং পরিক্ষা করে খসড়া একটি তালিকা করা হয়।
ফকিরহাটের বাহিরদিয়া-মানসায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নে ৪শত দরিদ্র ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম। ইউপি সচিব মো: সোহেল রানার পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: লিয়াকত আলী, মো: হাফিজুর রহমান, মো: রফিকুল ইসলাম, ঢালী আ: খালেক প্রমূখ।
ইন্দুরকানীতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন শেষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইস্্রাফিল খান নেওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড এম মতিউর রহমান । এসময় বক্তাব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ,উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম,ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির,আ”লীগ নেতা মাহামুদুল হক দুলাল,মুনিরুজ্জামান শিকদার,সাবেক ছাত্রলীগের সভাপতি বদিরুজ্জামান বাদল, সাবেক ছাত্রলীগ নেতা আবু বকর ছিদ্দিক লাভলু,সাইফুর রহমান সোহাগ,শাহীন,লিটন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
ডুমুরিয়ায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার ডুমুরিয়ায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে প্লাটফর্ম-এর সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা প্রবীণ শিক্ষক গাজী মোহম্মদ রফি সহায়ক হিসেবে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন। ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া প্লাটফর্মের আহ্বায়ক ও ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদারের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনীতে বক্তারা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের মাধ্যমে নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা পালন এবং এই ইস্যুতে এ্যাডভোকেসি পরিচালনায় সফলতা অর্জন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
১৮নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
১৮নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা এবং অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সোনাডাঙ্গা এম এ বারি সড়কস্থ সবুরুন্নেছা কিন্ডার গার্টেন ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানমালার আলোচনা অনুষ্ঠান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল আহমেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব এস এম রাজুল হাসান রাজু। প্রধান বক্তা ছিলেন ১৮নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। সম্মানিত অতিথি ছিলেন উন্নয়ন সংগঠক মোসাঃ হাসিনা গফফর, মোঃ রবিউল ইসলাম লিটন ও আলহাজ্ব শেখ মোঃ মনিরুজ্জামান মুকুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑসংগঠনের যুগ্ম সম্পাদক শেখ মুরাদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ রানা, দারুল আমান যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি খান মোঃ ওবায়দুর রহমান অপু, মোঃ ফিরোজ আলী, মোঃ সেলিম হোসেন, মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, মোঃ শাহ আলম, শেখ মোঃ মিরাজ, মোঃ আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ পাউন্ড ওজনের কেক কাটা হয়, যা দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা সুষ্ঠু ও সুন্দর সমাজ বিনির্মাণে দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে সংগঠনটির ধারাবাহিক সমাজ উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরেন এবং বলেন, এ ব্যাপারে এ সংগঠনটি নজির তৈরি করেছে। এ সময় নেতৃবৃন্দ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং অসহায় দরিদ্রদের সহযোগিতার লক্ষ্যে বিত্তবানদের হাত প্রসারিত করার আহ্বান জানান।











































