Home আঞ্চলিক যশোরের শার্শায় ফেন্সিডিল সহ এক আইনজীবিকে আটক করেছে পুলিশ

যশোরের শার্শায় ফেন্সিডিল সহ এক আইনজীবিকে আটক করেছে পুলিশ

61

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় টেংরা মোড় এলাকা থেকে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ মিজানুর রহমান বিপ্পব (৪৬) নামে এক আইনজীবিকে আটক করেছে পুলিশ।

সে যশোর কোতয়ালী থানার আব্দুল হালিম রোডে ষ্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে ও যশোর জর্জ কোর্টের অ্যাডভোকেট বলে পুলিশ নিশ্চিত করেছেন।

শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি উত্তম কুমার বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন অ্যাডভোকেট ফেন্সিডিল নিয়ে মটরসাইকেল যোগে যশোরের দিকে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক ফেনিসিডিল ও মোটর সাইকেলের মূল্য দেড় লাখ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে পাঠানো হয়েছে।