Home আঞ্চলিক সংসদ সদস্য হিসেবে দুই বছর পূর্ণ করায় মানুষের ভালোবাসায় সিক্ত এমপি বাবু

সংসদ সদস্য হিসেবে দুই বছর পূর্ণ করায় মানুষের ভালোবাসায় সিক্ত এমপি বাবু

17

খবর বিজ্ঞপ্তি

সংসদ সদস্য হিসেবে দুই বছর পূর্ণ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ উপলক্ষে সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, শিব্সা সাহিত্য অঙ্গন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ও হাটার সাথী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্থানীয় এ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পৌর সদরস্থ নিজ বাসভবনে নতুন বছরের নতুন দিনে মানুষের ভালবাসায় সিক্ত হন আওয়ামী লীগের তরুণ এ সংসদ সদস্য। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহ-সভাপতি অনিতা রানী মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি জিএম শুকুরুজ্জামান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, কেডি বাবু, মানবেন্দ্র মন্ডল, নাজমা কামাল, ফাতেমা তুজ জোহুরা রূপা, আল-ইদ্রিস, জুলি শেখ, হাটার সাথী সংগঠনের বিএম কোরবান আলী, শেখ জামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, সালাউদ্দীন কাদের, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, আশরাফুল ইসলাম সবুজ, রাশেদুল ইসলাম রাসেল, শাহীন শাহ বাদশা, মাহবুবুর রহমান নয়ন, রথীন্দ্রনাথ, জনি প্রমুখ।