পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড রাতের আঁধারে অসহায় ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চেয়ারম্যান এস এম এনামুল হক। এ মানবদরদী চেয়ারম্যান তার ইউনিয়নবাসীকে ভালো রাখতে বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে চলেছে। ছুটে চলেছে পথে প্রান্তরে। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন সুবিধা-অসুবিধায় পাশে দাঁড়িয়েছে তাদের। রোববার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সোলাদানা ইউনিয়নে অসহায় দুঃস্থ বয়স্কদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন। আবেগে তারা তাদের ভালবাসা ভাল লাগার চেয়ারম্যানকে কাছে পেয়ে জড়িয়ে ধরে মাথায় হাত রেখে দোয়া ও আশির্বাদ করেন প্রাণ খুলে।
পাইকগাছায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্য দিয়ে পাইকগাছায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে দলীয় কার্যালয়ে ছাত্রলীগের জেলা সদস্য পার্থ প্রতীম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আনিছুর রহমান মুক্ত, মাসুদুর রহমান মানিক, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, নির্মল চন্দ্র অধিকারী ও আজিজুল হাকিম।
সাবেক এমপি সোহরাব আলী সানা জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
পাইকগাছা প্রতিনিধি ॥
সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেছেন। সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুস্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বক্তব্য রাখেন, খায়রুল আলম, মোঃ রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কওসার আলী জোয়াদ্দার, চিত্তরঞ্জন মন্ডল, এস,এম আইয়ুব আলী, জি,এম, ইকরামুল ইসলাম, গাজী শফিকুল ইসলাম, আক্তার হোসেন গাইন, গাজী মিজান, কামরুল ইসলাম গাইন, বাবু গাইন, শেখ রব্বানী, বাবু লাল বিশ্বাস। এ সময় সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা বলেন, সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।











































