খবর বিজ্ঞপ্তি
রবিবার দুপুর ১২টায় খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে ১৯২০ হতে ১৯৭৫ সাল পর্যন্ত সময় কালকে “মুজিব যুগ” ঘোষণা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে অনুষ্ঠিত গণস্বাক্ষরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক এবং খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশ। সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক একে হিরু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফুজ্জামান, সময় খবরের প্রকাশক ও সম্পাদক তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম কাজল, খুলনার টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ শামিমুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন কচি, ইউনিয়ন এর সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান জনি, ইউনিয়নের সাবেক সহ সভাপতি কৌশিক দে বাপী, সাবেক কোষাধ্যক্ষ দেবব্রত রায়, সাবেক দপ্তর সম্পাদক রাশেদুল আহসান বাবলু, হাসানুর রহমান তানজির, সাগর সরকার সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











































