Home আঞ্চলিক আবুল খায়ের খান ছিলেন সততার প্রতীক, নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা

আবুল খায়ের খান ছিলেন সততার প্রতীক, নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা

48

স্মরণ সভায় বিএনপি নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি:

বিএনপির প্রতিষ্ঠার ৪২ বছরে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও এ অঞ্চলে বিএনপি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে গেছেন আবুল খায়ের খান। সততা, নিষ্ঠা, দেশ প্রেম ও জনগণের সেবায় জীবনকে বিলিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একজন সাচ্চা জাতীয়তাবাদী নেতা আবুল খায়ের খান। বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে শহীদ জিয়ার আদর্শের প্রতি অবিচল আস্থা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে তিনিই গণতান্ত্রিক আন্দোলনে সব সময় নেতৃত্ব দিয়েছেন। বিএনপির সকল দুঃসময়ে কর্মীবান্ধব আবুল খায়ের খান কখনও ক্ষমতার অপব্যবহার কিংবা বিত্তবৈভবের পিছনে ছোটেনি। অত্যন্ত সাদামাটা সাদা মনের মানুষ হয়ে সাধারণ জীবন যাপন করেছেন।

খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি, দাকোপ থানা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহবায়ক ও চালনা পৌরসভার সাবেক প্রশাসক, সদস্য সমাপ্ত চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী প্রয়াত আবুল খায়ের খানের স্বরণ সভা বৃহস্পতিবার (৩১ ডিসেম্বার) সকাল ১১টায় বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ত্যাগী নেতা আবুল খায়ের খানের হাত ধরে আমাদের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে জনগনের প্রয়োজনে বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার করতে হবে। দুর্ণীতি মুক্ত সমাজ ও দুর্বৃত্যায়ন মুক্ত দল ও রাজনীতি তৈরী করতে হবে। স্বরণ সভা শেষে মরহুম আবুল খায়ের খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বরণ সভা বক্তব্য রাখেন আমীর এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, আবু হোসেন বাবু, শাকিল আহমেদ দিলু, অসিত বরণ সাহা, আব্দুল মান্নান খান, মোজাফ্ফর হোসেন প্রমুখ। ওহেদুজ্জামান রানার পরিচালনায় দোয়া করেন মাওলানা ফারুক হুসাইন।

স্বরণ সভা উপস্থিত ছিলেন শেখ মোশারফ হোসেন, শেখ আব্দুর রশিদ, এড. শফিকুল জোয়াদ্দার খোকন, এড. তসলিমা খাতুন ছন্দা, কামরুজ্জামান টুকু, এড. একএম শহিদুল আলম, ইকবাল হোসেন খোকন, জালু মিয়া, মুর্শিদুর রহমান লিটন, সাজ্জাদ আহসান পরাগ, নাজমুস সাকিব পিন্টু, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, জাফরী নেওয়াজ চন্দন, ওয়েজউদ্দিন সান্টু, গোলাম কিবরিয়া, জসিম উদ্দিন লাবু, আবু সাঈদ শেখ, ম শ আলম, নাজির উদ্দিন নান্নু, ইশহাক তালুকদার, সামসুল বারী পান্না, মোহাম্মদ আলি, শাহাবুদ্দিন মন্টু, রবিউল হোসেন, জাহাঙ্গীর হোসেন, জহুরুল হক, মাওলানা আব্দুল গফ্ফার, এনামুল হক সজল, মোল্যা কবির হোসেন, হেমায়েত হোসেন, আবু সাঈদ, সাইফুল মোড়ল, রেহেনা ঈসা, আসাফুর রহমান পাইলট, আবুল কালাম লস্কর, লিটন তালুকদার, সেলিম বড় মিয়া, রফিকুল ইসলাম , শহিদুল ইসলাম, সাহাবুদ্দীন গাজী, জাবেদ শেখ, দীপক, মাসুম বিল্লাহ, হেলাল হোসেন প্রমুখ।