খবর বিজ্ঞপ্তি
ঢাকার উদ্দেশে সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে যাওয়ার পথে কলারোয়া বাজারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন খুলনা মহানর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন, বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে কলারোয়া-যশোর মহাসড়কের কলারোয়া বাজারে রিজভীকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
এ সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্তজা,বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, জুলফিকার আলী জুলু, আজিজুল হাসান দুলু, আল জামাল ভুইয়া, মাহরুর হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, আজিজা খানম এলিজা,
এবাদুল হক রুবায়েত, আব্দুল আজিজ সুমন, তারেকুল আলম তারেক, আতাউর রহমান রুনু, আব্দুল মান্নান মিস্ত্রি, হেলাল আহমেদ সুমন, সজীব তালুকদার, গোলাম মোস্তফা তুহিন, সেতারা সুলতানা, আজিজুল ইসলাম, মেহেদী মাসুদ সেন্টু, খান ইসমাইল হোসেন, শরিফুল আনাম শরিফ, জাকির ইকবাল বাপ্পি প্রমূখ। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে নবনির্বাচিত খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।










































