মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার তাহেরপুর হাজীবাড়ি মাঠ ও বালিয়াডাঙ্গা খানপুর কলেজ মাঠে ৪০০ দুস্থ লোকের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাইম, নেসার উদ্দিন খান আজম, আশরাফ ইয়াছিন, নাসিম খান, ফয়সাল হোসেন, জসিম খান, তাহমিদ খান, কামরুজ্জামান মানিক, আবু হুরায়রা প্রমুখ।
সংগঠনটির দায়িত্বশীল আশরাফ ইয়াসিন বলেন, পিসবের পক্ষ থেকে দেশের ২৬ জেলায় অসহায় শীতার্তদের মাঝে ১৩ হাজার কম্বল বিতারণ করা হয়েছে।











































