Home আঞ্চলিক পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩টি সহ ৪৯প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩টি সহ ৪৯প্রার্থীর মনোনয়নপত্র জমা

15

বাবুল আক্তার, পাইকগাছা

পাইকগাছা পৌরসভার ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনটি মেয়র পদসহ ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। মোট ৫০ টি মনোনয়ন পত্র বিক্রি হয়। বৃহস্পতিবার শেষ পর্যন্ত ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়ে বলে উপজেলা নির্বাচন অফিসার কামাল আহম্মেদ জানান।

আওয়ামীলীগ থেকে মনোনয়ন বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপি থেকে মোঃ মনিরুজ্জামান মনি, সিপিবি থেকে এ্যাড প্রশান্ত কুমার মন্ডল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ টি ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ টি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আ’লীগ প্রার্থীর মনোনয়ন জমাদানের সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আ,লীগ সাধারন সম্পাদক এ্যাড. সুজিত কমার অধিকারী ও দলীয় নেতৃবৃন্দ। পরে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পমাল্য অর্পন করেন।

পাইকগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় খুলনা ব্লাড ব্যাংকের সৌজন্যে এবং লস্কর যুব মুক্তি সংঘের উদ্যোগে লস্করে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইউপি চত্বরে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। এসময় উপস্থিত ছিলেন লস্কর মুক্তি সংঘের সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।