Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

24

খুলনা  প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন: এস এম জাহিদ সভাপতি, হাসান মোল্লা সাধারণ সম্পাদক ও বিমল কোষাধ্যক্ষ

স্টাফ রিপোর্টার

খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন-২০২১ অুনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খুলনা ব্যুরো প্রধান এস এম জাহিদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।  দৈনিক তথ্যের চিফ রিপোর্টার হাসান আহমেদ মোল্লা সাধারণ সম্পাদক ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার বিমল সাহা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৯টা খেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি (সম্পাদক) মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি (ঢাকা)  মোস্তফা জামাল পপলু, সহকারী সম্পাদক(স্থানীয়) এস এম নুর হাসান জনি ও মোঃ মাকসুদুর রহমান, সহকারী সম্পাদক (ঢাকা) মাহবুবুর রহমান মুন্না, সদস্য (ঢাকা) মোঃ আমিরুল ইসলাম, মোঃ শাহ আলম ও সোহেল মাহমুদ। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি (স্থানীয়) মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম সম্পাদক (স্থানীয়) সোহরাব হোসেন, সদস্য (সম্পাদক) এস এম নজরুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান ও মোঃ মোস্তফা সরোয়ার, সদস্য (স্থানীয়) মোঃ আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল ও মোঃ মোজাম্মেল হক হাওলাদার। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন ও আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মোঃ মঈনউদ্দীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে নব নির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।

গণতন্ত্র হত্যা দিবসে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে সরকার ভোট ডাকাতি করেছে

খবর বিজ্ঞপ্তি

ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের মাধ্যমে এই অবৈধ সরকারকে সরিয়ে সত্যিকারের একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন ৩০ ডিসেম্বর দিনটি হচ্ছে দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় ও কলুষিত দিন। বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। সেই চেতনাকে ধ্বংস করে দিয়ে এই দিনে আওয়ামী লীগ তাদের এক দলীয় শাসন ব্যবস্থা চালু করার জন্য প্রহসনের নির্বাচন করে জোর করে ক্ষমতা দখল করেছে। বক্তারা নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, এই নির্বাচন কমিশন নির্বাচন করে আর মিথ্যা কথা বলে। তার কথা শুনে মানুষ হাসে। যেখানে মানুষ যেতেই পারে না, ইভিএমে নির্বাচন করেন, যেখানে এক স্থানে ভোট দিলে আরেক স্থানে গিয়ে পড়ে। এই অবস্থা তারা তৈরি করেছে। এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের ঐক্যবদ্ধভাবে অবৈধ সরকারকে গদিচ্যুত করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে দাবী জানান। বুধবার (৩০) ডিসেম্বর বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপি উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসুচি গনতন্ত্র হত্যা দিবসে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ‘ভোট ডাকাতি’ হয়েছে উল্লেখ করে ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, জুলফিকার আলী জুলু, মেজবাউল আলম, আল জামাল ভুইয়া, মাহরুর হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, এবাদুল হক রুবায়েত, আব্দুল আজিজ সুমন, তারেকুল আলম তারেক, ইলিয়াছ মল্লিক, হাফিজুর রহমান, আইয়ুব আলী, মিরাজুর রহমান মিরাজ, নিঘাত সীমা, আতাউর রহমান রুনু, আব্দুল মান্নান মিস্ত্রি, হেলাল আহমেদ সুমন, সজীব তালুকদার, গোলাম মোস্তফা তুহিন, সেতারা সুলতানা, আজিজুল ইসলাম, মেহেদী মাসুদ সেন্টু, খান ইসমাইল হোসেন, শরিফুল আনাম শরিফ, জাকির ইকবাল বাপ্পি, আসাদুজ্জামান আসাদ, ওহিজ্জামান হাওলাদার, মুনতাসীর আল মামুন, শহিদুল ইসলাম শহিদ, সাইফুর রহমান, রিয়াজ মোল্লা, বিকাশ মিত্র, আল আমিন সানা, সোহেল মোল্লা, সোলায়মান মোল্লা, হারুন অর রশিদ মাসুদ, মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান, এস এম জসিম, জোবের আলম তুয়াজ, মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, কামাল হোসেন, নাজমুল হাসান, গাজী শহিদুল ইসলাম, সেকেন্দার আলী, জাবেদ মল্লিক, সরদার আব্দুল মালেক, হারুন অর রশিদ হিরু, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, মঈনুল ইসলাম টুকু, ইদ্রিস আলী, রেজাউল ইসলাম, আবু তাহের হীরা, নাসরিন আক্তার শ্রাবনী, খালেদা খানম, লাভলী আক্তার, সোনিয়া খান, মদিনা আক্তার, রুনা আক্তারসহ অনেকে। সমগ্র অনুষ্ঠঅন পরিচালনা করেন মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু।

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যেগে বুধবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পদার্পন করেছে। দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। ক্ষমতা এখন জনতার হাতে মানুষ তার সুফল পাচ্ছে। আলোচনায় সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। সভায় জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জোবায়ের আহমেদ খান জবার পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ.এফ.এম মাকসুদুর রহমান, বি.এম.এ সালাম, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোকলেছুর রহমান বাবলু, রফিকুর রহমান রিপন, কাজী শামীম আহসান, এ্যাড. অলোকা নন্দা রায়, অধ্যাপক মিজানুর রহমান, সরদার আবুল কাশেম ডাবলু, শেখ মোঃ আবু হানিফ, খালেদীন রশিদী সুকর্ন, অধ্যাপক ডাঃ শ্যামল দাস,  সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, হাজী খান সাইফুল ইসলাম, দেব দুলাল বাড়ই বাপ্পি, মোজাফ্ফার মোল্লা, মৃনাল বিশ্বাস, মোঃ খায়রুল আলম, অমিয় অধিকারী, মিজানুর রহমান, গোলাম মোস্তফা দুলাল, আলমগীর মল্লিক, পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, শহীদুল ইসলাম মিঠু, মারুফ হোসাইন, শাহিদা ইসলাম নয়ন, আশিকুজ্জামান তানভীর, মনিরুজ্জামান বুলু, বাধন হালদার, রাসেল শেখ, চিশতি নাজমুল হাসান স¤্রাট, জমির শেখ, মনি শংকর, সাইফুল ইসলাম সাইফ, হিরন, মামুন প্রমুখ।

সিপিবি সোনাডাঙ্গা থানা’র উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার উদ্যোগে বুধবার সন্ধ্যা ৬টায় করোনা সংক্রমণ প্রতিরোধে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিউ মার্কেট এলাকায় পথচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করেন সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে উপস্থিত ছিলেনÑসোনাডাঙ্গা থানা সিপিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, সদর থানা সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা অধ্যাপক সঞ্জয় সাহা, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়, মহানগর যুব ইউনিয়নের আহ্বায়ক আফজাল হোসেন রাজু, যুব ইউনিয়নের জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু প্রমুখ। মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দ সকলকে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি পালন এবং অপরকে উৎসাহিত করার আহ্বান। একই সাথে সরকারকে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের আহ্বান জানান।

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মটর সাইকেল চালক নিহত

বিশেষ প্রতিনিধি

কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এরা হলেন ইমদাদুল হক (৩৩) ও ইকবাল হোসেন (৪০)। বুধবার দুপুরে উপজেলার কালীগঞ্জ-গান্না সড়কের আমতলা এবং কালীগঞ্জ-যশোর সড়কের বারোবাজার নামক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক কালীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের আসাদুল ইসলামের পুত্র ও ইকবাল হোসেন যশোর মনিরামপুরের দূর্গাপুর গ্রামের আবেদ আলীর পুত্র। প্রত্যক্ষ্যদর্শীরা ও পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে প্রয়োজনীয় কাজে মোটর সাইকেলযোগে ইকবাল হোসেন যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে বারবাজার নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে চলন্ত মটর সাইকেলের ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অপরটি ঘটনাটি ঘটে একইদিন দুপুরের পর ইমদাদুল হক মোটর সাইকেলযোগে গান্না থেকে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন। সড়কের আমতলা নামক স্থানে পৌছলে একটি ট্রাকের সাথে তার মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, সড়ক দূর্ঘটনায় বারবাজারে নিহত ইকবালকে বারোবাজার হাইওয়ে থানায় এবং গান্না সড়কে নিহত ইমদাদুল হককে সদর থানায় মরদেহ পাঠানো হয়েছে।

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিতদের ইসলামী আন্দোলনের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের নির্বাচনে নির্বাচিত সভাপতি এসএম জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসান মোল্লা সহ সকল নির্বাচিত সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সহ প্রচার সম্পাদক গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ সম্পাদক আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক  মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক  হাফেজ আব্দুল লতিফ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মোঃ সরোয়ার হোসেন বন্দ, মোঃ আবু গালিব প্রমুখ।

রাষ্ট্রায়ত্ব পাটকল চালু ও আলীম জুট মিলস শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবীতে নাগরিক পরিষদের সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

রাষ্ট্রায়ত্ব পাটকল চালু এবং আলীম জুট মিলস্ শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে বুধবার বেলা ১টায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র এক সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ। সভায় বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, গণসংহতি আন্দোলন জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, শ্রমিকনেতা শামসেদ আলম শমশের, শামস শারফিন শ্যামন প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে রাষ্ট্রায়ত্ব পাটকল চালু, দৈনিক ভিত্তিক শ্রমিকদের বকেয়া প্রদান এবং আলীম জুট মিলস্ শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য জোর দাবী জানান। সভায় আলীম জুট মিলস্ শ্রমিকদের পাওনা পরিশোধের দাবী গেট সমাবেশ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বেনাপোল বন্দরের এনজিও কর্মী আল আমিন হত্যাকান্ডে সন্দেহভাজন প্রতিবেশী স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরের এনজিও কর্মী আল আমিন হত্যাকা-ে সন্দেহভাজন প্রতিবেশী স্বামী-স্ত্রী দুইজনকে বুধবার গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। আল আমিন হত্যাকা-ের পর এলাকায় নানান ধরনের গুঞ্জন শুরু হয়েছে। এ হত্যাকা-ের সাথে জড়িত থাকার সন্দেহে বেনাপোলের দুর্গাপুর গ্রামের জহুরুল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহারকে আটক করে ডিবি পুলিশ। এলাকায় গুঞ্জন রয়েছে জহুরুলের স্ত্রীর সাথে আলনিহত আমিন এর পরকীয়া ছিল। কামরুন্নাহার জহুরুল দম্পত্তির দশ বছরের ছেলে জাকারিয়া জানায়, আল আমিন তাদের বাড়িতে মাঝে মধ্যে যেত। তাদের খাওয়া দাওয়া সম্পর্কে খোজ খবর নিত। এছাড়া মাঝে মধ্যে আমাদের স্কুলেও পৌছে দিত তার সাইকেলে করে। তার মায়ের সাথে মাঝে মধ্যে মোবাইল ফোনেও কথা হত আল আমিনের। জুহুরুলের বড় স্ত্রী শাহানারা জানায় তার স্বামী ও তার ছোট স্ত্রী কামরুন্নাহার এর বয়সের তফাৎ ছিল অনেক। আমি অন্য বাসায় থাকতাম। সম্প্রতি আমার স্বামী আমাদের এক বাসায় নিয়ে আসে। সেখান থেকে মাসে খানেক পর আবার কামরুন্নাহার আমার স্বামীর ব্যাবসায়ীক প্রতিষ্ঠান দুর্গাপুর রাস্তায় চলে যায়। সেখানে একটি রুমে তারা থাকত।

জহুরুলের বড় স্ত্রীর মেয়ে খাদিজা বেগম বলে, আল আমিন এর সাথে তার ছোট মায়ের সম্পর্ক ছিল এটা তারা লোক মুখে শুনেছে। প্রায় তিন চার মাস আগে তার সাথে অনৈতিক কাজে মিলিত হওয়ায় তাদের তার পিতা জহুরুল দেখে ফেলে বলে শুনেছি। অপরদিকে যশোর ডিবি পুলিশ জানায়, আমরা জিজ্ঞাসাবাদের জন্য জহুরুল ও কামরুন্নাহার দম্পত্তিকে বেনাপোলের দুর্গাপুর রোডের একটি ইজিবাইক চার্জের গ্যারেজ থেকে আটক করেছি। গত রোববার রাতে কোন এক সময় আল আমিনকে গলায় তার পেচিয়ে ফাঁস দিয়ে নৃশংশভাবে হত্যা করে তার বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরের দিন সোমবার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

দিঘলিয়ায় তরুণী ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আসাদ, দিঘলিয়া

দিঘলিয়ার সেনহাটি পূর্ব পাড়ার আকরাম শেখ এর কন্যা (১৯) কে ধর্ষনের অভিযোগে দিঘলিয়া থানায় আকরাম শেখ এর স্ত্রী খাদিজা বেগম (৪০) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় একটি মামলা দায়ের করেন যার নম্বর ০৯, দিঘলিয়া থানা ৩০/১২/২০২০। পারিবারিক সূত্রে জানা যায়, ভিকটিম তার স্বামীর বাড়ি গাজীরহাট থেকে মোঙ্গলবার তার বাবার বাড়িতে আসবার সময় সেনহাটি ইউনিয়ন এর ০২ নং ওয়ার্ড এর সদস্য মির্জা মেম্বার এর পুত্র ডালিম সরদার (২৫) ও তার ২/৩ জন সহযোগী ভিকটিম কে বাড়িতে পৌছিয়ে দেওয়ার কথা বলে হাজিগ্রামের খালপার নামক স্থানে জোরপূর্বক নিয়ে গিয়ে প্রান নাশের ভয় দেখিয়ে আসামিরা তাকে ধর্ষন করে।

এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসাস ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী বলেন ভিকটিমকে খুমেক এ চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং আসামিদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যহত আছে। এদিকে বুধবার বিকেল ৩ টায় দিঘলিয়া উপজেলার চৌরাস্তা মোড়ে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যগে ধর্ষনের সুবিচার ও আসামিদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

বাগেরহাটে বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল ও হত দরিদ্রদের কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বাগেরহাট শহরের হাড়িখালি মোড়, নোনাডাঙ্গা মোড়, কুলিয়াদাইড়সহ বিভিন্ন স্থানে শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিজাউর রহমান উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন। তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে শীতার্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হচ্ছে। শীতের মধ্যে কম্বল পেয়ে খুশি হত দরিদ্ররা।

বাগেরহাটে মেডিকেল অফিসারকে হত্যার হুমকির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের  মেডিকেল অফিসার  (মা-শিশু ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা) ও ফকিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিঃ) ডাঃ শাহরিয়ার শামীম-কে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়,খুলনা জেলার কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন কান্তি ঘোষ মঙ্গলবার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে বেলা সাড়ে ১২ টার দিকে আসলে ডাঃ শাহরিরিয়ার শামীম এর সাথে দেখা করে অতর্কিত ভাবে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।

সেই সাথে জীবন শেষ করে দিবে ও খুন করা আর জখম করার হুমকি প্রদান করে চলে যায়। পরে ডাঃ শাহরিয়ার শামীম জীবনের নিরাপত্তার বিষয় চিন্তা করে ফকিরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। যারনং ১০৩৯,তাং-২৯/১২/২০২০ইং। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন,আমরা জিডি গ্রহণ করেছি। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাটে জমির দখল নিতে প্রতিপক্ষের বসতঘর ভাংচুর ও লুট

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিবাদমান জমির দখল নিতে প্রতিপক্ষের বসত ঘর ভাংচুর করে উচ্ছেদ ও লুট পাট করেছে প্রতিপক্ষ নাজমুল গাজীসহ অন্যরা।বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামের অসহায় ওই পরিবারটি দুইদিন ধরে অন্যের বাড়িতে দিনাতিপাত করছেন। নির্যাতিত ওই পরিবারের সদস্য মাহবুব গাজী বলেন, আমার মা রাবেয়া বেগমের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬০ শতক জমিতে ঘরবাড়ি তৈরি করে আমরা দীর্ঘদিন বসবাস করে আসছি। হঠাৎ করে আমাদেরে প্রতিবেশী আশ্বাস গাজী ও তার ছেলেরা আমাদের ওই জমি দাবি করেন।আমাদের হুমকী ধামকি দিতে থাকেন। এক পর্যায়ে আমরা নিজের বাড়ি-ঘর রক্ষা করতে আদালতে মামলা করি। কিন্তু মামলা চলমান অবস্থায় আশ্বাস গাজী, আশ্বাস গাজীর ছেলে নাজমুল গাজী, তাদের নিকট আত্মীয় সরোয়ার গাজী, আল আমিন গাজী, জাফর মল্লিক, আরিফ গাজী, রুবেল তরফদারসহ ২৫-২৬ জন লোক এসে শনিবার ভোরে আমাদের বসত ঘর ভাংচুর করে।আমাদের ঘরের উপর থেকে আমাদের চালের টিন, কাঠের বেড়া, খুটি সব কিছু ফেলে দেয়। ঘরে থাকা কাঠের আলমারি, টেবিল, চেয়ারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।এছাড়া মাছ বিক্রি করে ঘরে রাখা নগদ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। বিষয়টি থানা পুলিশ বা স্থানীয় গন্যমান্য বক্তিকে জানালে জানে মেরে ফেলারও হুমকী দেয়। মাহবুব গাজী আরও বলেন, আমরা এলাকার গন্য মান্য ব্যক্তিদের কাছে গেলে তারা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। থানায় গেলে পুলিশ আমাদেরকে আদালতে মামলা দায়েরের জন্য বলেন। মাহবুবের বৃদ্ধ মা রাবেয়া বেগম বলেন, বাবা কাদের শেখের একমাত্র সন্তান আমি।মাত্র ৬ মাস বয়সে আমার বাবা মারা যায়। ছোট থাকায় আমার চাচা ও চাচাতো ভাই-বোনরা বাবার অনেক জমি বিভিন্নভাবে দখল করে নেন। পরবর্তীতে বড় হলে বাবার মাত্র ৬০ শতাংশ জমিতে আমি ঘরবাড়ি তৈরি করে থাকা শুরু করি। পরবর্তীতে প্রায় ৫০ বছর আমার স্ত্রী সন্তান নিয়ে এই জমিতে বসবাস করে আসছি। কিন্তু কিছুদিন ধরে আশ্বাস গাজী ও তার সন্তানরা আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করার পায়তারা শুরু করেছেন। এর অংশ হিসেবে শনিবার আমাদের সবাইকে মারধর করে তারা। আমাদের ঘর বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেয়। জোর করে ঘরের পাশ থেকে গুনার বেড়া দিয়ে দেয়। এখন আমরা আমাদের ঘরেও থাকতে পারছি না। আমরা এর সুষ্ঠ বিচার চাই। বৃদ্ধ বয়সে সন্তান-সন্ততী নিয়ে শান্তিতে বসবাসের নিশ্চয়তা চাই। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

‘পাইকগাছায় চুরি, ডাকাতি, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিয়ে, সুদখোর ও গণউপদ্রবকারীদের আইনের আওতায় আনা হবে’

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় চুরি ডাকাতি, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিয়ে, ও গণউপদ্রব, সুদখোর ঠেকাতে পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ওসি এজাজ শফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, সম্পাদক কে এম আরিফুজ্জামান তুহিন, শেখ আনিসুর রহমান মুক্ত, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কওসার আলী জোয়াদ্দার। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুস ছালাম কেরু, আরশাদ বিশ্বাস, নির্মল অধিকারী, এমএম আজিজুল হাকিম, শেখ জাকির হোসেন লিটন, আবু সাঈদ কালাই, শাহাবুদ্দীন শাহীন সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। এ সময় থানার ওসি এজাজ শফী বলেন, এখনো যৌতুক প্রথা চালু রয়েছে এবং বাল্য বিবাহ মুল কারন নোটারী রেজিষ্ট্রি। যদি প্রমান হয় বাল্য বিবাহ তা হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। যারা কেরাম বোর্ড, লুডু টাকা দিয়ে জুয়া খেলা, মাদকের সাথে জড়িত তাদের তালিকা দিবেন। তিনি আইন শৃংখলা রক্ষার্থে রাস্তার পাশে কাঠের গুড়ি সরিয়ে ফেলার নির্দেশ দেন। সুদখোরদের তালিকা হচ্ছে, ব্যাংক বীমা সিসি ক্যামেরার আনতে হবে, বেপরোয়া মটরসাইকেল চালকদের আইনের আওতায় আনা হবে, মাদকসেবীদের ডোপ টেষ্টের আওতায় এনে মোবাইল কোর্টে সাজা প্রদান করা হবে। সর্বশেষ অহেতুক ৯৯৯ তে ফোন করে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে সাধারন মানুষের হয়রানী না করার জন্য তিনি অনুরোধ করেন।

বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্ত অবস্থানে রয়েছে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

তথ্য বিবরণী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান। কর্মের মাধ্যমে মানুষকে সেবা দেওয়া যায়। বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্ত অবস্থানে রয়েছে। সরকারের পাশাপাশি করোনাকালে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান মানুষকে কোটি কোটি টাকার অনুদান দিয়ে সহায়তা করেছে। তিনি বুধবার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনার দৌলতপুর বাজার উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জনগণকে দক্ষ মানবসম্পদে পরিণত করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, করোনার মধ্যেও দেশের রপ্তানি, রিজার্ভ, রেমিট্যান্সসহ সকল অর্থনৈতিক সূচক ঊর্ধ্বমুখী। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। ব্যাংকিং সেক্টরে সেবার মান আরো বৃদ্ধি করতে পারলে ব্যাংকের সুনাম বাড়বে। ব্যাংকে সেবা নিতে আসা কোন গ্রাহক যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে প্রতিমন্ত্রী ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর খুলনা জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রগতি জুট সাপ্লাইরের স্বত্বাধিকারী শেখ আব্দুল মান্নান, ইসলামী ব্যাংকের শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সরোয়ার হোসাইন এবং ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী। স্বাগত জানান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং দৌলতপুর শাখা প্রধান শেখ আব্দুস সালাম। ধন্যবাদ জানান ইসলামী ব্যাংক দৌলতপুর শাখার এসপিও ও ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম। বিকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দৌলতপুর শেখ মতিউর রহমান কমিউনিটি সেন্টারে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভায় যোগদান করেন।

মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে -সিটি মেয়র

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সহযোগীদেরও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে তৃণমূলে পৌঁছে দিতে পেরেছেন। সুবিধাবঞ্চিতদের উন্নয়নে প্রত্যেককে নিজ উদ্যোগে কাজ করতে হবে। খুলনা সিটি মেয়র বুধবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের (ইএইচডি) অগ্রগতি এবং পরবর্তী পরিকল্পনা শেয়ারিং বিষয়ক বিভাগীয় সভায় এসব কথা বলেন। যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এর আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে খুলনার বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি সেবা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। সিটি মেয়র আরও বলেন, করোনার মতো মহামারিতে বিশে^র অন্যান্য দেশাগুলোতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যখন হিমশিত অবস্থা, তখন বাংলাদেশ সরকারের বলিষ্ঠ পদক্ষেপ, স্বাস্থ্যকর্মীদের একনিষ্ঠতা এবং বেসরকারি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় দেশের স্বাস্থ্যখাত মজবুত অবস্থানে ছিলো। খুলনা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ হাবিবুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডাঃ শামিম আরা পারভিন এবং সাতক্ষীরা পৌরসভার মেয়র মোঃ তাজকিন আহমেদ। এছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত জানান  মুক্তি সেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু।

ইএইচডি প্রকল্পের লক্ষ্য হলো রোগব্যাধি ও মৃত্যুহার হ্রাস করে সার্বজনীন স্বাস্থ্যসেবা পরিধি বাড়ানোর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টির টেকসই উন্নয়ন অর্জন করা। ব্রিটিশ সরকারের অর্থায়নে এই প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ উপকূলীয় দূর্গম প্রত্যন্ত অঞ্চলের শহর ও গ্রামে বসবাসরত সুবিধাবঞ্চিত প্রায় ২.৫ মিলিয়ন জনগোষ্ঠীকে স্বাস্থ্য সুবিধার মধ্যে আনা হবে। এছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে ক্ষুদ্র স্বাস্থ্যবীমা এবং কমিউনিটি ভিত্তিক তহবিল গঠন করা হবে। এর ফলে প্রতিবন্ধী জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিতরা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে গেলে বাড়তি ব্যয় করতে হবে না।

কুয়েট এর অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২০ আজ ৩০ ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় বিশ^বিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী এবং ট্রেজারার শাহ্্ মোঃ শহীদুল ইসলাম নিজ নিজ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সাধারণ সম্পাদক ও ট্রেজারারের বার্ষিক প্রতিবেদনের উপর এসোসিয়েশনের সদস্যদের আলোচনার পর কিছু সংশোধনীসহ তা অনুমোদন করা হয়। এরপর গত ২৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মনোজ কুমার মজুমদার। বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে অফিসার্স এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ লাইসান হাবিব, সদস্য জি এম আবু সাঈদ, মোঃ মাহবুবুর রহমান ও প্রকৌশলী প্রদীপ কুমার দাস এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‘আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন রুখতে জনগণের ঐক্য জোরদার করুন’

খবর বিজ্ঞপ্তি

অবিলম্বে ভোট ডাকাতির সংসদ বাতিল, ফ্যাসিবাদী দুঃশাসন, দুর্নীতি-লুটপাট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, নারী ধর্ষণ-নির্যাতন, অব্যাহত গুম-খুন-বিচার বহির্ভূত হত্যাকা-, রাষ্ট্রীয় পাটকল-চিনিকল বন্ধ, উগ্র সাম্প্রদায়িক তৎপরতার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১২টায় কালো দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল। বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেনÑসিপিবি জেলা সভাপতি এড. রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সিপিবি নারী সেল সমন্বয়ক সুতপা বেদজ্ঞ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব মারুফ গাজী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, যুব ইউনিয়ন খুলনা মহানগর আহবায়ক আফজাল হোসেন রাজু, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কে এম হুমায়ুন কবীর, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ প্রমুখ। সভায় বক্তারা বলেন, আওয়ামী সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনে দুর্নীতি-লুটপাট, দলীয়করণ, দ্রব্যমূল্য বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই, নারী ধর্ষণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ভোট ডাকাতির মাধ্যমে জবরদখলকারী বর্তমান সরকার দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। সাংবিধানিক সকল প্রতিষ্ঠান অকার্যকর করে রাখা হয়েছে। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে একক কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রের কবর রচনা করেছে। ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা ও মদদ দিচ্ছে। সরকারের মদদে ও আশ্রয়-প্রশ্রয়ে উগ্র মৌলবাদী শক্তির আস্ফালন ও ঔদ্ধত্যের সীমা লংঘন করছে। করোনা মোকাবিলায় সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর দশা প্রকটভাবে উন্মোচিত হয়েছে। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্মে বাজারে চাল-ডাল-তেল-আলুসহ নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধের পাশাপাশি ৬টি চিনিকল বন্ধ করে দিয়েছে সরকার। বেসরকারীকরণের ধারায় অবশিষ্ট চিনিকল বন্ধের পায়তারা করছে। সরকার তাদের জীবন নিয়ে নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। পরিবারসহ শ্রমিকদের জীবনযাপন দুর্বিসহ হয়ে পড়েছে। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তির জন্য জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা শোষণ বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র-সংবিধান ও সরকার প্রতিষ্ঠা অতীব জরুরী। সমাবেশে নেতৃবৃন্দ দেশের সকল বাম প্রগতিশীল-গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে জনগণের সংগ্রামী ঐক্য জোরদার করার আহবান জানান।

পিতা-মাতাকে মারপিট: ইয়াবাসহ নেশাগ্রস্থ ছেলে আটক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

পিতা-মাতাকে মারপিট করে ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে যশোরের মণিরামপুরে শহিদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে ইয়াবাসহ পুলিশে দিয়েছেন এলাকাবাসী। সে জয়নগর গ্রামের ইজার আলী ও সকিনা বেগমের ছেলে। আটক যুবককে ১২ পিস ইয়াবা উদ্ধারের মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।

স্থানীয় পৌর কাউন্সিলর গোপাল মল্লিক বলেন, শহিদুল মাদকসেবী। সে প্রায়ই মাদক সেবন করে তার পিতা-মাতা ও স্ত্রীকে মারপিট করত। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে মাদক সেবন করে এসে সে তার পিতা-মাতা ও বোনকে মারপিট করে। একপর্যায়ে আগুন ধরিয়ে ঘরের আসবাবপত্র পুড়ে ফেলে সে। এরপর ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী তাকে ধরে পুলিশে খবর দেন। মণিরামপুর থানার এসআই কাজী নাজমুস সাকিব বলেন, শহিদুলকে ১২ পিস ইয়াবাসহ ধরে আমাদের খবর দেন কাউন্সিলর। পরে আমরা তাকে থানায় নিয়ে আসি। অভিযুক্ত শহিদুলের দাবি, সে আগে নেশা করত। এখন ছেড়ে দিয়েছে। মঙ্গলবার বিকেলে সে বাড়ি যেয়ে দেখে তার পিতা ঘরের জিনিসপত্র গাড়িতে তুলে তার স্ত্রীকে তাড়িয়ে দিচ্ছেন। তখন রাগে সে ঘরের জিনিসপত্র ধরিয়ে দেয়। সে পিতা-মাতাকে মারপিট করেনি। মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, মাদক আইনে মামলা দিয়ে শহিদুলকে আদালতে পাঠানো হয়েছে।

নগর আ’লীগের বর্ধিত সভা আজ বৃহস্পতিবার

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ বৃহস্পতিবার। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড ও সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিটি কর্পোরেশনের নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

জেইউজের ১৫ জনের মনোনয়নপত্রই বৈধ

যশোর অফিস

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ১৫ জনের মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়েছে। ৩০ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত দেয়। ফলে সভাপতি পদে শহিদ জয় ও এম আইউব। সহসভাপতি পদে মুর্শিদুল আজিম হিরু ও কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আকরামুজ্জামান ও গোলাম মোস্তফা মুন্না, কোষাধ্যক্ষ পদে গালিব হাসান পিল্টু ও এম আর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আব্দুস সামাদ, মাহবুবুর রহমান মোহন এবং কাজী রফিকুল ইসলাম এবং কার্যনির্বাহী সম্পাদকের একটি পদে হানিফ ডাকুয়া ও আইয়ুব হোসেন প্রতিদ্বন্দ্বী। আর যুগ্ম সম্পাদক পদে এস এম ফরহাদ এবং দফতর সম্পাদক পদে শুধু মীর কামরুজ্জামান মনি একমাত্র প্রার্থী। আজ ৩১ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুটো পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নূর ইসলাম এই তথ্য দিয়েছেন।

যশোরে ফেনসিডিল উদ্ধার : যুবক আটক

যশোর অফিস

ব্যাগে করে ফেনসিডিল চালান পাচারকালে মিলন মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের  মৃত সামাদ মন্ডলের ছেলে।

চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের এসআই পঙ্কজ কুমার জানান,বুধবার ৩০ ডিসেম্বর বেলা ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে যশোর নড়াইল সড়কের যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের আমবাগান শাহরিয়া মার্কেটের সামনে থেকে ব্যাগে করে ফেনসিডিলের চালান নিয়ে যাওয়ার সময় মিলন মন্ডলকে গ্রেফতার করে। এ সময় তার ব্যাগের মধ্যে থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে বিকেলে মাদক আইনে মামলা করে।

যশোরে সংক্রমন করোনা ভাইরাসে দু’জনসহ মোট আক্রান্ত ৪৬১৩ জন

যশোর অফিস

কোভিড-১৯ ভাইরাসে যশোরে বুধবার ৩০ ডিসেম্বর নতুন করে মাত্র ২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় সংক্রমন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬শ’ ১৩ জন। মারাগেছে ৫৫জন ও সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৩শ’ ১৫জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বুধবার সকালে সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে বলা হয়েছে,বুধবার ৩০ ডিসেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৮৬টি নমুনার রিপোর্ট প্রেরণ করে। যার মধ্যে সক ক’টি নেগেটিভ। একই দিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের র‌্যাপিট অ্যান্টিজেন্ট পরীক্ষার মাধ্যমে ২ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। নতুন করে ২ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ নিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১৩জন। নতুন করে আক্রান্ত ২ জনের বাড়ি যশোর সদর উপজেলায়। এছাড়া, এ যাবত যশোর জেলা থেকে ২০ হাজার ৬শ’ ৭৮জনের শরীর থেকে নমুন্ াসংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ২১ হাজার ৯শ’ ৯৮ জনের রিপোর্ট প্রেরণ করে। যশোর জেলায় আক্রান্ত রোগীদের মধ্যে ৩ হাজার ১শ’ ৮৬জন পুরুষ ও ১ হাজার ৪শ’ ২৭জন নারী।

জাসদ খুলনা জেলা ও মহানগর শাখার অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, খালিদ হোসেন, জেলা জাসদের সভাপতি শেখ গোলাম মোর্তুজা, সাধারন সম্পাদক স,ম,রেজাউল করিম,মহানগর সাধারন সম্পাদক আরিফুজ্জামান মন্টু, হুমায়ুন কবির হিমু, শেখ আকবর আলী, নারী জোটের সভাপতি এড. রুনা লায়লা, শেখ মোশাররফ হোসেন, আঃ খালেক মুন্সি, চান মিয়া, নাসিমা,নিলুফা ইয়াসমিন নিলু প্রমূখ।

কোটচাঁদপুর পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর

 ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ এর নিকট মনোনয়নপত্র জমা দিলেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।

(৩০শে ডিসেম্বর) বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন অফিসারের কাছে  দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

কোটচাঁদপুর পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী শাহাজান আলী মনোনয়নপত্র জমা দেয়ার সময় বিপুল সংখ্যক সমর্থক মিছিল সহকারে নির্বাচন অফিসের সামনে জমায়েত হয়। দল থেকে তিনি প্রথমবারের মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী শাহাজান আলীর মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় এমপি শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, উপজেলা আঃলীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু, লুৎফর রহমান পৌর আঃলীগের নেতা কাজী আলমগীর, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম আলী,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন সহ অন্যান্যরা। প্রসঙ্গত, আগামী ৩০শে জানুয়ারী ২০২১ তারিখ কোটচাঁদপুর পৗরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

নতুনতারা লেখিকা পরিষদের অভিষেক, বর্ষবরণ ও কবিতা উৎসব

খবর বিজ্ঞপ্তি

‘জাগো নারী জাগো, কলমের আওয়াজ তোল’Ñএই স্লোগান নিয়ে নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার সহযোগী সংগঠন নতুনতারা লেখিকা পরিষদের কেন্দ্রীয় কমিটি-২০২১ সালের কমিটি গঠন, অভিষেক, বর্ষবরণ ও কবিতা উৎসব আগামী ১ জানুয়ারী ২০২১ শুক্রবার বিকেল ৩:৩০টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি’র ৩য় তলায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে আজ ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার বিকেল ৫টায় সংগঠনের নিজস্ব কার্যালয় গোয়ালখালীস্থ নতুনতারা ভবনে কেন্দ্রীয় চেয়ারম্যান রোটাঃ কবি মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি দিলরুবা লিপি। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা কবি ও গীতিকার মন্জু খন্দকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। সভা পরিচালনা করেন নতুনতারা’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি ও সংগঠক সাইফুর মিনা। বক্তব্য রাখেনÑকবি শিরিনা পারভীন, নূপুর মিনা প্রমুখ।

 চুলকাঠি প্রেসক্লাবে ৫সদস্যের আহবায়ক কমিটি গঠন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠিতে অবস্থিত চুলকাঠি প্রেসক্লাবের উদ্যোগে কার্য নিবাহী কমিটির দ্বী-বার্ষিক সাধারন সভা বুধবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ বাকি তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোঃ শওকত হোসেন ও সাংবাদিক সোহাগ হোসেন। চুলকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক চন্দন কুমার দেবনাথ এর সঞ্চালনায় জাকজমকপূর্ণ এ সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সেকেন্দার আলী মোড়ল, সাবেক সহ-সভাপতি পি কে অলোক, ফটিক ব্যানার্জী, অমিত কর বিলাস, বিপুল দেবনাথ, আরিফ ঢালী, মোঃ মোরাদ হোসেন, মোঃ মাহফুজুর রহমান ও বাতশা আলাম প্রমুখ। সভায় আগামী ৩মাসের জন্য সিনিয়র সাংবাদিক পি কে আলোক-কে আহবায়ক ও ফটিক ব্যানাজী, আরিফ ঢালী, অমিত কর বিলাস ও মোঃ মাহফুজুর রহমান-কে যুগ্ন-আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিশির শিকদার, খাঁনপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবু শামীম আছনু, আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান বুলু, মোঃ রবিউল ইসলাম ফারাজী, ননী গোপাল সাহা, শক্তি নারায়ন দাশ, মোঃ আকতারুজ্জামান টুকু, মোঃ মনিরুজ্জামান মনি ও চিন্ময় দেবনাথ সহ স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

দেবহাটা উপজেলায় হলুদের চাদরে ঢাকা বিস্তৃত ফসলের মাঠ

কে এম রেজাউল করিম দেবহাটা :

হলুদের চাদরে ঢাকা বিস্তৃত ফসলের মাঠ। চারিদিকে শুধু হলুদ আর হলুদ। হেমন্তের ফসল তুলতে না তুলতেই শীতের আগমনে সরিষার হলুদ ফুলে ভরে গেছে দেবহাটা উপজেলার  মাঠ। চির সবুজের বুকে এ যেনো কাচা হলুদের আলপনা। যেদিকে চোখ যায় সেদিকেই যেনো ফুলের মেলা। মনে হবে-পৃথিবী বুঝি তার রঙ হারিয়েছে, শুধু কালের বিবর্তনে হলুদ রঙটা যেন এখনও টিকে আছে।  কৃষি অফিসের তথ্য মতে    এবার দেবহাটা উপজেলার জমিতে চাষাবাদ হয়েছে  ৯৫০ হেক্টর। বিগত বছরের তুলনায় এবছর চাষাবাদ কমে যাওয়ার কারণ হিসেবে অসময়ের বৃষ্টি, জলাবদ্ধতাসহ বিভিন্ন কারণকে দায়ী করছে কৃষি বিভাগ। এবছর সরিষার চাষাবাদ কম হলেও সরেজমিনে জেলার দেবহাটা , উপজেলাসহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, কৃষকদের আবাদকৃত জাতের মধ্যে রয়েছে বারি-৯, ১৪, ১৫ ও ৪, টরি-৭ ও স্থানীয় জাত। এরমধ্যে সবচেয়ে বেশি আবাদ হচ্ছে বারি-১৪ ও ১৫ জাতের সরিষার চাষ। সরিষার জমিতে ফুলে ফুলে মৌমাছি মধু আহরণ করছে। চারিদিকে প্রকৃতির বুকে সুন্দরের আগুন। প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে। রাস্তার দুথপাশে সরিষার হলুদ ফুলে ভরা দিগন্তজোড়া মাঠ। দেখলেই চোখ জুড়িয়ে আসে। মন চায় সে হলুদের মাঝে হারিয়ে যেতে। মাঠ ভরা সরিষা ক্ষেতের হলুদ মাঠে এক ফুল থেকে অন্য ফুলে মৌমাছিরা মনের আনন্দে মধু সংগ্রহে ব্যস্ত। যেন হলুদের মাঠে কৃষকের স্বপ্ন খেলা করে। সরিষা চাষ লাভজনক হওয়ায় চাষিরা এখন ঝুঁকে পড়ছে সরিষা চাষে। কেউবা সরিষার বীজ তৈরি করেও লাভবান হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় সাতক্ষীরায় সরিষার চাষে ভালো ফলনের আসা করছেন কৃষকরা।

দেবহাটা উপজেলার কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর জানান ।   দেবহাটা উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। তবে অল্প সময়ে উচ্চ ফলনশীল সরিষা চাষে অধিক ফলন পাওয়ায় কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন। ফলে দিনে দিনে লাভজনক ফসল হিসেবে সরিষার কদর বেড়েছে উপজেলার  কৃষকদের কাছে। অনুকূল আবহাওয়া ও নিবিড় পরিচর্যার কারণে এ অঞ্চলের কৃষকরা সরিষার ভালো ফলন পেয়েছেন। বিঘা প্রতি ৬-৮ মণ সরিষা পাচ্ছে কৃষকরা। এছাড়া মৌ বক্স স্থাপন করায় ১৫-২০ ভাগ ফলন বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গৃহবধু আহত, থানায় অভিযোগ

দেবহাটা প্রতিনিধি

দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধীদের হামলায় ১ গৃহবধু আহত হয়েছে। এ ঘটনায় আহত গৃহবধুর স্বামী বাদী হয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে অহিদুল ইসলাম (৪২)। অভিযোগে বিবাদীরা হলেন, খেজুরবাড়িয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে লিয়াকত আলী (৫৫) ও একই গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে মিজানুর রহমান (৩৫)। অভিযোগ মতে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদীরা গত ২৯ ডিসেম্বর ২০ ইং তারিখ সকাল সাড়ে ১১ টার দিকে বাদীর স্ত্রী কোহিনুর বেগম (৩৮) কে আক্রমন করে মারপিট করে। সেসময় কোহিনুর বেগমের ডাক চিৎকার শুনে বাদীর মেয়ে ছাদিয়া অহিদ (১৭) তার মাকে ঠেকাতে গেলে বিবাদীরা তাকেও মারপিট করে। এসময় বিবাদীরা বাদীর বসতবাড়ির পাকা প্রাচীর ভাঙচুর করে ক্ষতিসাধন করে। পরে আহতদেরকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রেখে বাদী অহিদুল ইসলাম দেবহাটা থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দেবহাটায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযান

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটায় সাতক্ষীরার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজিত কুমারের নেতৃত্বে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ২ মাদকসেবীকে কারাদন্ড প্রদান এবং অন্য আর ১ জনের বিরুদ্ধে গাঁজা উদ্ধার পূর্বক দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক বদরুল হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে দেবহাটা উপজেলার কুলিয়া ব্রীজ এলাকায় সাতক্ষীরার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজিত কুমারের নেতৃত্বে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এক অভিযান পরিচালনা করা হয়। এসময় দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আমীর আলী গাজীর ছেলে মিঠু গাজী (৩৮) ও যশোর অভয়নগরের বাসুয়াড়ী গ্রামের মৃত জালাল মোড়লের ছেলে মাসুদ রানা খোকন (৪২) কে মাদক সেবনের অভিযোগে উভয়কে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া দেবহাটা উপজেলার উত্তর কুলিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মোমেনা খাতুন (৪৮) এর ঘরের মধ্যে থেকে ১শত ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করায় তার বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বদরুল হাসান জানান।

বঙ্গবন্ধু পরিষদ খুলনার সভাপিত দেব নারায়ন দাসের মায়ের মৃতুতে পারীবারিক শান্তি কামনায় আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

বুধবার সময় বঙ্গবন্ধু পরিষদ খুলনার সভাপতি দেব নারায়ন দাসের মাতা রাধা রানী দাস গত ১৭/১২/২০২০ ইং রাত ৩.০৫ মিনিটে ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করায় তাহার পরলৌকিক শান্তি কামনা করে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব দেব নারায়ন দাস, তাহার পরলৌকিক শান্তি কামনা করে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ খুলনার সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক খান আতিয়ার রহমান, অধ্যক্ষ ডঃ চৌধুরী মাহাবুবুল হক, ডাঃ তোজাম্মেল হোসেন জোয়ার্দার, সৈয়দ মোজাম্মেল হক, এ্যাড. এম হারুন অর রশিদ, ইঞ্জিঃ রফিকুল ইসলাম তাপস, উপাধ্যক্ষ এম নজরুল ইসলাম, অধ্যাপক আবুল বরকত মুকুল, অধ্যাপক আব্দুস সালাম শিমুল, কাজী আব্দুল ওহাব, মোঃ জহির উদ্দিন, মাসুম হুদা বাপ্পী, এম এম জাফর ইকবাল, এ্যাড. অসীম কুমার বৈদ্য, কামরুল ইসলাম বাবলু, এ্যাড শিপ্রা মন্ডল, শিল্পী আসলাম শেখ, এ্যাড. শামীম আহম্মেদ পলাশ, এ্যাড. এ কে এম শাহাজাহান কচি, এ্যাড. ফাল্গুনী ইয়াসমিন মিতা, আসমা খাতুন, হাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।

মহেশপুরে চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা জিন্টুর বিশাল মটর সাইকেল শো-ডাউন

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নে ৩০ ডিসেন্বর গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে আওয়ামীলীগের  চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা জিন্টু ৫০০ মটর সাইকেল নিয়ে বিশাল শো-ডাউন দিয়েছেন।

সকাল ১০টায় ভৈরবা বাজারের নাজমুল হুদা জিন্টুর অফিস চত্তর থেকে এই বিশাল মটর সাইকেল শো-ডাউটি শুরু হয়। পরে বাঁশবাড়ীয়া ইউনিয়নে শাকোরখাল,ডুমুরতলা,তুলশিতলা,বাগানমাঠ,মতিলালপুর,মোমিনতলা,ভোলাডাঙ্গা,বাঁশবাড়ীয়া,গাড়াপোতা,ভাবদিয়াসহ বিভিন্ন গ্রাম হয়ে ভৈরবা বাজারে এসে শেষ হয়।

৩০ ডিসেন্বর গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে নাজমুল হুদা জিন্টুর এই বিশাল মটর সাইকেল শো-ডাউনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃ বৃন্দ।

পরে বিকালে ভৈরবা বাজারের নাজমুল হুদা জিন্টুর দলীয় কার্যালয়ে ৩০ ডিসেন্বর গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 গোপাল সাহার পিতার মৃত্যুতে মহানগর পূজা উদযাপন পরিষদের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহার পিতা জিতেন্দ্র নাথ সাহা (৯০) বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার আনুমানিক সকাল ৯টায় মৃত্যুবরণ করেন। একই দিনে অপরাহ্নে রূপসা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৩ কন্যা নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, সহ-সভাপতি অধ্যক্ষ মাধব চন্দ্র রায়, অরবিন্দু সাহা, প্রকৌশলী পরিমল দাস, রজত কান্তি দাস, এ্যাড. অলোকানন্দা দাস, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, মহানগরের আওতাধীন সকল থানা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ যথাক্রমেÑবিকাশ কুমার সাহা, বিপ্লব সাহা লব, বিপ্লব মিত্র, রামচন্দ্র পোদ্দার, দীপক দত্ত, তিলক গোস্বামী, প্রকাশ চন্দ্র অধিকারী, দুলাল সরকার, সুভাষ দত্ত, আশিষ কবিরাজ, দেবদাস ম-ল দেবু, মনোজ কান্তি রায়, রঞ্জন রায়, ডাঃ শেখর চন্দ্র পাল, দিলীপ সাহা, স্বপন সাহা, তপন সাহা, গৌরাঙ্গ সাহা, বাবলু বিশ্বাস, বিদ্যুৎ দাস, শিবু রায়, প্রসীত সাহা, উজ্জ্বল ব্যানার্জী, শিবু ভক্ত, অঞ্জন দে, দেবী ঘোষ, নিরঞ্জন চৌধুরী, মিতা বাগচি, সুরেশ চক্রবর্ত্তী, বাবু শীল, ভবেশ সাহা, উজ্জ্বল রায়, মহাদেব সাহা, মাণিক শীল, রবীন দাস, রূপম দে, বিধান রায় প্রমুখ।

নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই: ড. সৈয়দ মাকসুদুর রহমান

ফুলতলা প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, “নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। কুরআন সুন্নাহর পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটাতে ইংরেজি, বিজ্ঞান ও আইসিটি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।” বুধবার বেলা ১১টায় খুলনার ফুলতলার এমসিএসকে রোড সংলগ্ন আল হেরা আদর্শ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরষ্কার বিতরণ ও হিফয্ বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ আঃ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি পিসি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ কামরুজ্জামান বাবু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভুঁইয়া শিপলু, অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ রেজোয়ান আলি। স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসার সুপার মাওঃ ওয়াহিদুজ্জামান নুমানী। শিক্ষক মাহমুদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মাদ খায়রুল ইসলাম, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, মাওঃ আঃ রহমান গাজী, সহকারী অধ্যাপক বিএম তৈয়্যেবুর রহমান, মোঃ মাহবুবুর রহমান, মাওঃ মাসুম বিল্লাহ, আঃ রুহুল কুদ্দুস লষ্কর, প্রভাষক মাজহারুল ইসলাম, খায়রুজ্জামান সরদার, হাফেজ আঃ সালাম, মুফতী মাসুম বিল্লাহ রহমানী, আলহাজ্ব তাজুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা গাজী, মোঃ সোহরাব উদ্দীন গাজী, শিক্ষক হাফেজ মাওঃ হাবিবুল্লাহ, মোঃ রানা হাসান, মোঃ মঈনুদ্দীন গাজী প্রমুখ। পরে প্রধান অতিথি হেফয্ বিভাগ উদ্বোধন করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুন্সী আঃ সামাদ। 

মিজানুর রহমান ফুলতলা এম এম কলেজের নবাগত অধ্যক্ষ

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা এম এম কলেজের নবাগত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান বুধবার বেলা ১১ টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এবং কলেজের সহকারী অধ্যাপক ড. জাকির হোসেন খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আহম্মেদ, সদস্য এম এ মান্নান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ফুটলাল দত্ত, গাজী মামুনার রশিদ, শহিদুল ইসলাম, সবুজ বনিক প্রমুখ। প্রসঙ্গতঃ তিনি ১৯৯৩ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত খানজাহান আলী কলেজ, ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফুলতলা এম এম কলেজে প্রভাষক পদে চাকুরী করেছেন। এরপর তিনি ২০১৫ সাল থেকে ২০২০ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত খানজাহানআলী আদর্শ ডিগ্রী কলেজে উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। তিনি গতকাল বুধবার ফুলতলা এম এম কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।

অভয়নগরে জাইকার অর্থায়নে উপজেলা কৃষি ও সেচ কমিটির আয়োজনে মৌ চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে জাইকার অর্থায়নে উপজেলা কৃষি ও সেচ কমিটির আয়োজনে মৌ চাষ প্রশিক্ষনের মাধ্যমে চাষিদের দক্ষতা বৃদ্ধি মধু উৎপাদন বৃদ্ধি মৌ চাষ সম্পসারণ ও জন স্বাস্থ্যের পুষ্টি উন্নত করন এবং আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ে ৪০জন মৌ চাষিকে ৩দিন ব্যাপি পশিক্ষণের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙাগীর প্রশিক্ষণে অংশ গ্রহন কারিদের খোজ খবর নেন। এছাড়া তিনি শ্রীধরপুর ইউনিয়নে সরিষা চাষিদের সাথে কথা বলেন এবং এবারের সরিষা চাষের বিষয়ে খোজ খবর নেন। এসময় উপস্থি  ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী, কৃষি সম্পসারণ কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহান সহ প্রমখ।

মোড়েলগঞ্জের জিউধরায় ১৫০ পরিবারের মাঝে

শীতবস্ত্র বিতরণ

 মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে জিউধরা ইউনিয়নের ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্রীর নিজ উদ্যোগে অসহায় দুস্থ ১৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জিউধরা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ৩নং ওয়ার্ডের হাওলারডাঙ্গা, কাকরাতলী, সোনাতলা কালাচাদের ধাইড় ও কুরুপের ধাইড় গ্রামের ১৫০ শীতার্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সচিব ঢালী মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যানের সহধর্মীনি লিপিকা ইয়াসমিন, ইউপি সদস্য চান মিয়া হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

মোড়েলগঞ্জে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

ওয়ার্ল্ড ওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)” প্রকল্পেরপক্ষ থেকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান খুলনা মুক্তি সেবাসংস্থা (কেএমএসএস) এর এ্যাডভোকেসী ও ঘুর্ণিঝড় প্রস্তুতি সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মোড়েলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মোজাম্মেল হোসেন মোজাম, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেসী কো-অর্ডিনেটর মোঃ আবদুল মান্নান, রুরাল হেলথ্ কো-অর্ডিনেটর মোঃ হারুন-অর-রশিদ ও আরবান হেলথ্ কো-অর্ডিনেটর মোঃ মহিউদ্দিন, ডিআরআরএ আরএ্ইচস্টেপ-এর প্রতিনিধিগণ। #

মইনুল সভাপতি, মাসুম সম্পাদক মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

এম. পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে একুশে টেলিভিশনের এইচ এম মইনুল ইসলাম সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মশিউর রহমান মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে প্রেস ক্লাবের ১৯ জন ভোটার সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ১টায় ফলাফল ঘোষনার সময় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, থানার ওসি(তদন্ত) ঠাকুর দাস মন্ডলসহ  শরণখোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী আকবর টুটুল, বাংলা ভিশনের মোল্লা মাসুদুল হক, দৈনিক আমার সংবাদের এসএস শোহানসহ প্রমুখ।

নির্বাচনে কার্য নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হেমায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম খোকন, অর্থ ও দপ্তর সম্পাদক এসএম সাইফুল ইসলাম কবির। এ ছাড়াও কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. জামাল শরীফ, রফিকুল ইসলাম মাসুম, শামীম আহসান মল্লিক ও ফজলুল হক খোকন। আগামি ১লা জানুয়ারি থেকে এ কমিটি দায়িত্ব গ্রহন করবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. জামাল শরীফ। প্রিজাইডিং অফিসার ছিলেন অধ্যাপক জসিম উদ্দিন শাহীন।

ডুমুরিয়ায় গনতন্ত্রের বিজয় দিবস পালিত

ডুমুরিয়া প্রতিনিধি

গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে গতকাল বুধবার বিকেলে বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার। বক্তৃতা করেন সরদার আবু সালেহ, প্রভাষক জি এম ফারুক হোসেন, গোপাল চন্দ্র দে, কাজী আলমগীর হোসেন, খান আবু বক্কার, গাজী তৌহিদ, মোল্লা জাহিদুল ইসলাম, মোল্লা মোহেল রানা, এস এম জাহাঙ্গীর আলম, শীলা রানী মন্ডল, আছফার হোসেন জোয়াদ্দার, এস এম মোস্তাফিজুর রহমান দুলু, শেখ আছাদুজ্জামান, মাসুদ রানা নান্টু, প্রভাষক গোবিন্দ গোষ, শেখ ইকবাল হোসেন, আলহাজ্ব রবিউল ইসলাম খান আন্টু, খান আবুল বাসার, শেখ মাসুদ রানা প্রমুখ।  সকালে যুবলীগৈর উদ্যেগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। খলশী খাজুরা গ্রামের আমির আলী খানের স্ত্রী দাউদ খানের মা হালিমা বেগম গতকাল ভোর রাতে স্ট্রোক জনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান। গতকাল জোহরবাদ খাজুরা মরহুমার নিজ বাড়িতে অনুষ্ঠিত জানাজায় অংশ গ্রহন করেন। সকাল ৯ টায় খুলনা প্রেসক্লাবের নির্বাচন চলাকালে আগত সাংবাদিক বন্ধুদের সাথে কুশল বিনিময় করেন। বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গনতন্ত্রের বিজয় দিবসের র‌্যালীতে অংশ নেন। রাতে স্বাধীনতা চত্বরে মুন লাইট ক্লাব আয়োজিত ১৬ দলীয় মিনি ক্রিকেট খেলায় বিশেষ অতিথির বক্তৃতা করেনমোজাম্মেল হক মোহন, রেজাউল ইসলাম, হারুনুর রশীদ বাবু, জাহাঙ্গীর মোড়ল, সুমন শেখ, বিল্লাল সরদার, সুরুজ মোড়ল, পলাশ রায়, বাধণ মন্ডল ।