স্পোর্টস ডেস্ক
আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ব্রাইটন এবং শনিবার (২ জানুয়ারি) ওয়েস্ট ব্রমের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
শনিবার (২৬ ডিসেম্বর) গানাররা জানিয়েছিলো, করোনা আক্রান্তের সান্নিধ্যে এসে স্বেচ্ছা-আইসোলেশনে থাকতে শুরু করেন ২৩ বছর বয়সী তারকা। যার কারণে গ্যাব্রিয়েল রোববার (২৭ ডিসেম্বর) চেলসির বিপক্ষে ম্যাচে ছিলেন না।
আর্সেনাল এক বিবৃতিতে জানায়, গ্যাব্রিয়েল কোভিড-১৯ পজিটিভ হয়েছেন এবং যুক্তরাজ্য সরকার ও প্রিমিয়ার লিগ প্রটোকল অনুসারে আইসোলেশনে আছেন।











































