Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

36

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

তথ্য বিবরণী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। সরকার ক্রীড়ার দিকে নজর দেওয়ার ফলে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশর অর্জন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে।

তিনি রবিবার বিকালে খুলনার খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিটি ক্রিকেট একাডেমির উদ্যোগে শহিদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইলান খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকান্ড সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর অবদান রাখে। তাই শত প্রতিকূলতার মাঝেও নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। প্রকৃত মানুষ হতে প্রতিটি ব্যক্তির জীবনে লক্ষ্য থাকা উচিৎ। তিনি বলেন, সকল শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে। কারণ বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ আজ খাদ্যে স্বংয়সম্পূর্ণতা অর্জন করেছে। সরকার প্রতিটি মানুষকে মানবসম্পদে পরিণত করার চেষ্টা করছে।  শ্রম প্রতিমন্ত্রী ইউনিটি ক্রিকেট একাডেমিকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

খালিশপুর ইউনিটি ক্রিকেট একাডেমির ভাইস চেয়ারম্যান কাজী ফয়েজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুব লীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, কাউন্সিলর এসএম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন প্রমুখ। স্বাগত জানান খালিশপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের ক্রীড়া সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে খুলনার ৩২টি দল অংশ গ্রহণ করে। আজ ফাইনাল টুর্নামেন্টে বন্ধুর মোড় বনাম ইলেভেন ডাকস এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে বন্ধুর মোড় বিজয়ী হয়। পরে প্রতিমন্ত্রী বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শরণখোলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

ভারতের নয়াদিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে বাগেরহাটের শরণখোলায় চাঞ্চল্যকর জাহিদুল (২৫) হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মাসুম হাওলাদারকে। প্রায় ১৫ বছর পলাতক থাকার পর ইন্টারপোলের মাধ্যমে গত ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) তাকে গ্রেপ্তার করে নয়াদিল্লি পুলিশ। ফাঁসির দন্ডপ্রাপ্ত মাসুম শরণখোলা উপজেলার বাধাল গ্রামের আদম আলী হাওলাদারের ছেলে।

জাহিদুলের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার খোন্তকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের ছিদ্দিক তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম স্থানীয় নলবুনিয়া বাজারে মোবাইল ফোন ও ফ্ল্যাক্সি লোডের ব্যবসা করতেন। ২০০৫ সালের ৬ জুন রাতে ওই দোকান থেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে জবাই করে ও পুরুষাঙ্গ কেটে হত্যার পর পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে রাখা হয়। পরদিন সকালে পুলিশ জাহিদুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে নিহতের বাবা সিদ্দিক তালুকদার বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পাঁচ আসামির মধ্যে মাসুম হাওলাদারকে ফাঁসির আদেশ এবং বাকী চারজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। নিহতের মা মমতাজ বেগম জানান, এভাবে আর যেনো কোনো মায়ের কোল খালি না হয়। ছেলে হত্যার আসামি দীর্ঘবছর পর গ্রেপ্তার হওয়ায় তিনি খুশি হয়েছেন। এখন তার ফাঁসি দেখতে চান তিনি। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এ ব্যাপারে অফিসিয়ালি আমার কিছু জানা নেই তবে গনমাধ্যমে বিষয়টি জেনেছি ।

শহীদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী আজ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

প্রখ্যাত শ্রমিকনেতা বীরমুক্তিযোদ্ধা শহীদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক)এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকি আজ। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ ২৮ ডিসেম্বর মাগরীববাদ স্ব-স্ব ট্রেড ইউনিয়ন ও শহীদের কবর পাশ^স্থ বাসভবনে পবিত্র কোরআন তেলওয়াত , রাত ১২টা ১ মিনিেিট মুহসিন মোড় শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ। ২৯ ডিসেম্বর স্ব-স্ব ট্রেড ইউনিয়ন কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ। সকাল সাড়ে ৯ টায় দৌলতপুর বেবীস্টান্ড চত্বর থেকে শোক র‌্যালীসহ মুহসিন মোড় শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ ও শহীদের কবরস্থানে গমণ, কবর জিয়ারত ও দোয়া মাহফিল। জোহরবাদ রেলীগেট বায়তুল ইলাহ্ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও তাবারক বিতরণ। সন্ধায় জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগরের উদ্যোগে খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল। ৩০ ডিসেম্বর বিকাল ৩টায় দৌলতপুর ৫নং ওয়ার্ড শেখ মতিউর রহমান কমিউনিটি সেন্টারে শহীদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

কর্মজীবী নারীদের জীবনমান উন্নয়নে সোমবার পরামর্শ সভা

খবর বিজ্ঞপ্তি

সকল নারী কর্মজীবী নারী-এই শ্লোগানকে সামনে রেখে ১৯৯১ সাল থেকে কর্মজীবী নারী নকল শ্রেণী পেশা নির্বিশেষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নারী ও নারী শ্রমিকের ক্ষমতায়ন এবং নারীর শ্রমের স্বীকৃতির জন্য কাজ করছে। এই সংগ্রামের ধারাবাহিকতায় জার্মান দাতা সংস্থা ডিজিবির সহায়তায় ‘কর্মজীবী নারী’ সংগঠন সোমবার সকাল সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশে সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের জীবনমান উন্নয়নে পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি থাকবেন খুলনার রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন  (জেডিএল) মিজানুর রহমান। প্রধান আলোচক থাকবেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাঃ সম্পাদক নইমুল আহসান জুয়েল, মূল প্রবন্ধ উপাস্থাপন করবেন কর্মজীবী নারী সংগঠনের পরিচালক সানজিদা সুলতানা। সভাপতিত্ব করবেন স্কপ খুলনার যুগ্ম আহবায়ক মোঃ খালিদ হোসেন। সার্বিক সহযোগিতায় থাকবেন কর্মজীবী নারী সংগঠনের সমন্বয়ক দেওয়ান আব্দুস সাফি।

ফুলতলায় কেঁচো সারে সাফল্য পেয়েছে কৃষক কাউচ আলী

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলার মশিয়ালী গ্রামের কৃষক এস এম কাউচ আলী (৫৬) গত ২০১৯ জানুয়ারী থেকে এ পর্যন্ত কৃষি পণ্য বিক্রি করে লক্ষাধিক টাকা আয় করেছেন। তার এ সাফল্যের পিছনে বড় কোন পুজি বা প্রযুক্তি নেই। সামান্য কেঁচোই তাকে সাফল্য কৃষকে পরিনত করেছে। কৃষক কাউচ আলী তার সাফল্য সম্পর্কে বলেন, গোবর মিশ্রিত মাটিতে কেঁচো চাষ করেন। কেঁচোর বংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোবর থেকে তৈরী হয় ভার্মি কম্পোষ্ট বা কেঁচো কম্পোষ্ট সার। প্রথম বছরে তিনি ১০ হাজার কেজি ভার্মি কম্পোষ্ট উৎপাদন করেন। এর মধ্যে ৪ হাজার কেজি নিজ জমিতে প্রয়োগ ও বাকি ৬ হাজার কেজি পার্শ্ববর্তী কৃষকের নিকট বিক্রি করে বছরে ৬০ হাজার টাকা  আয় করেন।

তিনি আরও বলেন, কেঁচো এভাবে ভাগ্য বদলে দিতে পারে তা আমার জানা ছিল না। চাষ করেই ঝুঝতে পেরেছি, কেঁচো বা কেঁচো থেকে পাওয়া জৈব সার বিক্রি করে লাখ টাকা আয় করা যায়। আবার কেঁচো সারে উৎপাদিত জৈব কৃষি পণ্যের দামও অনেক বেশি। ফুলতলা উপজেলায় আমার মত আরও অনেকে ভার্মি কম্পোষ্ট বা কেঁচো সার উৎপাদন করে সাফল্য অর্জন করেছে। কম খরচ এবং লাভ বেশি হওয়ায় এ পদ্ধতি জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন। প্রতিটি কেঁচো ২ টাকা করে বিক্রি করা যায়। কেঁচো থেকে পাওয়া জৈব সার প্রতি কেজি বাজারে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় ও জেলা প্রশিক্ষণ অফিসার খামারবাড়ি খুলনার কাজী জাহাঙ্গীর হোসেনের পরামর্শে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দিক নির্দেশনায় কাউচ আলী কৃষিতে সাবলম্বী হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে ফুলতলা উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন বলেন, কেঁচো জিবরাইলিক অ্যাসিড নামে এক ধরনের পদার্থ নিঃসরন করে। গোবর ও পচনশীল উপাদানের সঙ্গে ওই অ্যাসিড মিশে গেলে ইউরিয়া, পটাশসহ বিভিন্ন রাসায়নিক সারের সব গুনাগুন এক সঙ্গে পাওয়া যায়। এ জন্য জৈব কেঁচো সার ব্যবহার করলে আর অন্য কোন সার ব্যবহার করার প্রয়োজন হয় না। তিনি ভার্মি কম্পোষ্ট এর বানিজ্যিক সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন এবং এলাকার কৃষকদের জমিতে অধিক পরিমানে ভার্মি কম্পোষ্ট বা কেঁচো সার ব্যবহার  করার আহবান জানান।

ফুলতলায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ শনিবার দিবাগত রাতে ফুলতলার সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ১২ পিচ ইয়াবাসহ রাসেল মৃধা (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে। সে আলকা কলেজ পাড়া এলাকার শাহাজাহান মৃধার পুত্র। এ ব্যাপারে থানায় মামলা হলে রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করে।

বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির মাতার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এবং বলেশ্বর পরিবহণের চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম মণ্টুর মাতা শওকাতারা বেগম গতকাল রাত ২:৩০ টায় বার্ধক্যজনিত কারণ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑজাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মোঃ নিজামুল হক বাবলু, মুন্সী সেলিম আহমেদ, মোঃ ফরিদ আহম্মেদ, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ আলম হাওলাদার, তাসলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহম্মেদ, মঞ্জুর মোর্শেদ রাহাত, সহ-সম্পাদক শেখ মোঃ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ ফারুক হাওলাদার, মোঃ ফারুক হাসান, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা মোঃ মোঃ সোহাগ হাওলাদার. মনির হোসেন প্রমুখ।

মহানগর পূজা পরিষদের দরিদ্র সবজি ও ফুল বিক্রেতাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে রবিবার সকাল ৭:৩০টায় খুলনা মহানগরের বিভিন্ন বাজারে দরিদ্র শব্জী ও ফুল বিক্রেতাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, পূজা উদযাপন পরিষদ সম্পাদকম-লীর সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী বাবলু বিশ্বাস, শিবু রায়, প্রসীত সাহা, উজ্জ্বল ব্যানার্জী, বাবু শীল, ভবেশ সাহা, মাণিক শীল, রবীন দাস, সুব্রত সরকার, সেতু সাহা প্রমুখ।

রামপালে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে মারপিট থানায় মামলা

স্টাফ রিপোর্টার

রামপালে পূর্ব শত্রুর জের ধরে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার শ্রীকলস গ্রামের মৃত্যু নওশের আলীর পুত্র নূরআলী শেখ (৫৫) কে গত শনিবার বিকাল সাড়ে ৪ টায় স্থানীয়   ভাগা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে একই এলাকার আছাদ, রয়েল শেখ, মোশারেফ মোল্লা, হারুন শেখ ও কাষ্ঠবাড়িয়ার মামুন শেখ পূর্ব পরিকল্পনামত হামলা করেন। এ সময় নূরআলীকে বেধড়ক মারধর করে তার বাইসাইকেল ও বাজার সদাইয়ের ব্যাগ কেড়ে নেয়। সন্ত্রাসীরা লোহার ও হাতুড়ি দিয়ে মেরে ফেলার চেষ্টা করলে আহত নূর আলী দৌড়ে আত্মরক্ষা করেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রামপাল থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের লাখ টাকার ব্যান্ডেল নিয়ে চম্পট প্রতারক চক্র

স্টাফ রিপোর্টার

খুলনায় ইসলামী ব্যাংকের অভ্যন্তরে গ্রাহকের প্রায় এক লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে প্রতারক চক্র। আজ রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ইসলামী ব্যাংক দৌলতপুর শাখায় এঘটনা ঘটেছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত নগরীর দৌলতপুর গাইকুড় প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা সোহেল স্ত্রী মোহসিনা সুলতানা পান্না থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থল পরিদর্শনকারী এস আই অরূপ কুমার বলেন, আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরস্থ ইসলামী ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করেন মোহসিনা সুলতানা পান্না। ব্যাংকের কাউন্টারে দাড়িয়ে টাকা গুনে নিচ্ছিলেন তিনি। এসময়ে একজন প্রতারক এগিয়ে এসে তার ব্যান্ডেলের মধ্যে জাল টাকা আছে বলে দেখে নোটগুলো পরিবর্তনের কথা বলে ব্যান্ডেলটি সেই প্রতারক হাতেন নেয়। কিছু নোট ঠিক আছে বলে ব্যাংক গ্রাহক মোহসিনা সুলতানা পান্নাকে দিয়ে বাকি টাকা পরিবর্তন করে আনার কথা বলে চম্পট দেয় প্রতারক। এক লাখ টাকার ব্যান্ডেল থেকে কিছু টাকা ধরিয়ে দিয়ে পুরো ব্যান্ডেলটাই নিয়ে গেছে প্রতারক।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, ঘটনার পরপরই উক্ত ব্যাংকের সব ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে -প্রতারক চক্রের দু’জন ছিলে এ কাজে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এরআগে গত ২০ সেপ্টেম্বর খুলনার শিববাড়ী মোড়ে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ভিতর থেকে গ্রাহকের ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ায় প্রতারক চক্র। এরপর ২৭ সেপ্টেম্বর দুপুরে নগরীর স্যার ইকবাল রোডের অগ্রণী ব্যাংক থেকে দুই লাখ টাকা নিয়ে রিকশাযোগে ফেরার পথে ঠিকাদার মোঃ তারিকুল আলমকে মারপিটের পর গুলি করে হত্যার হুমকি দিয়ে টাকার ব্যাগ নিয়ে চলে যায় হেলমেট পরিহিতরা। তার আগে গত ১২ আগস্ট খুলনা স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে টাকা নিয়ে প্রাইভেটকারে যাওয়ার পথে হিমায়িত মৎস্য ব্যবসায়ীর ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।

জুট মিল শ্রমিকরা সঞ্চয়পত্র পাবে আগামী মাসের মধ্যেই

স্টাফ রিপোর্টার

খুলনার ছয়টি পাটকলের শ্রমিকরা আগামী মাসের মধ্যে সঞ্চয়পত্র পাবে। নগদ অর্থ প্রদান প্রায় শেষ হয়েছে। আলীম জুট মিলের মালিকানা নিয়ে মামলা থাকায় এ প্রক্রিয়া এখনো স্থগিত রয়েছে। গত ৩ জুলাই পাট মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে প্লাটিনাম, জেজেআই, কার্পেটিং, ক্রিসেন্ট, ইস্টার্ন ও স্টার জুট মিলের উৎপাদন স্থগিত হয়ে যায়। শ্রমিকরা মিল চালু ও তাদের পাওনা পরিশোধের দাবিতে আন্দোলন করে। গত ১৯ অক্টোবর প্লাটিনাম জুবলী জুট মিলে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের অর্থ প্রদান শুরু হয়। প্লাটিনাম জুবলী জুট মিলের আবাসনকৃত ২ হাজার ৭৭৩ জন শ্রমিকের মধ্যে ২ হাজার ৬৩০ জন ও অবসরপ্রাপ্ত ১ হাজার শ্রমিকের মধ্যে ৬৬২ জনকে, ইস্টার্ণ জুট মিলের আবাসনকৃত ৮৫২ জনের মধ্যে ৭৮০ জন ও অবসরপ্রাপ্ত ৩৫৩ জন শ্রমিকের মধ্যে ২৮৩ জনকে, ক্রিসেন্ট জুট মিলের আবাসনকৃত ২ হাজার ৭৭১ জন শ্রমিকের মধ্যে ২ হাজার ২৩০ জন ও অবসরপ্রাপ্ত ১ হাজার ৫৯৩ জন শ্রমিকের মধ্যে ৯১৮ জনকে, কার্পেটিং জুট মিলের ৩১৫ জন আবাসনকৃত শ্রমিকদের মধ্যে ৩১৩ জনকে ও অবসরপ্রাপ্ত ২৩৫ জন শ্রমিকের মধ্যে ১৯০ জনকে, জেজেআই জুট মিলের ১ হাজার ৮৬ জন আবাসনকৃত শ্রমিকের মধ্যে ১ হাজার ৭৩ জনকে ও অবসরপ্রাপ্ত ৫১৫ জন শ্রমিকের মধ্যে ৪৭০ জনকে এবং স্টার জুট মিলের ১ হাজার ৮৯৮ জন আবাসনকৃত শ্রমিকের মধ্যে ১ হাজার ৭০৭ জন ও অবসরপ্রাপ্ত ৬৮৮ জন শ্রমিকের মধ্যে ৮৮ জন কে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আইডি’তে ত্রুটি, শ্রমিকের নামের পাশে তার পিতার নাম ভুল থাকায় বাকী শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের নগদ অর্থ প্রদান করা সম্ভব হয়নি বলে শ্রম অধিদপ্তরের সূত্র জানায়। শ্রম অধিদপ্তর, খুলনার পরিচালক মো: মিজানুর রহমান জানান, কার্পেটিং জুটমিলের ৫০৪ জন শ্রমিকের মধ্যে ৪১৮ জনকে সঞ্চয়পত্র দেয়া হয়েছে। ৮৬ জনের সঞ্চয়পত্র বাকী রয়েছে। বিজেএমজি’র আ লিক ব্যবস্থাপক জানান, জেজেআই ও প্লাটিনাম জুবলী জুট মিলের শ্রমিকদের সঞ্চয়পত্র দেয়ার কাজ শুরু হয়েছে। আগামী মাসের মধ্যে বন্ধকৃত খুলনার সব মিলের শ্রমিকদের সঞ্চয়পত্র দেয়ার প্রক্রিয়া শেষ হবে।

উল্লেখ্য, গোল্ডেন হ্যান্ডসেক এর অর্থ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন জি টু জি, পিপিপি অথবা লিজিং ব্যবস্থাপনায় অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করে পাটকলগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। দক্ষ শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে মিলগুলোতে চাকরী পাবেন।

কুষ্টিয়া পৌরসভা নির্বাচন নিয়ে সংঘর্ষ: কাউন্সিলরসহ ১৫ জনকে আসামি করে মামলা

 মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর বারখাদা ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক রবিউল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় হামলায় আহত মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহেল সরকার (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ত্রিমোহনী এলাকার বাসিন্দা। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আগামী ১৬ জানুয়ারিতে পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমানের কর্মী-সমর্থকদের ওপর বর্তমান কাউন্সিলর ও আসন্ন নির্বাচনে প্রার্থী রবিউল ইসলামের কর্মীরা হামলা চালান। এতে কয়েকজন আহত হন। সোহেল নামে মাহবুবুরের এক কর্মীকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।  হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গুরুতর আহত অবস্থায় মাজহারুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান নামের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে কুষ্টিয়া মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন মোস্তাফিজুর রহমান। মামলার প্রধান আসামি হলেন ১৩ নম্বর বারখাদা ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম। অন্য আসামিরা হলেন বারখাদা ত্রিমোহনী এলাকার তুজাম্মেল হক (৫৫), নাসির উদ্দিন (৩৭), রুবেল হোসেন (৩৫), বাদশা মালিথা (৪৫), বসির উদ্দিন মালিথা (৩৫), শাহিন উদ্দিন (৩৫), বারখাদা উত্তরপাড়ার সিরাজুল ইসলাম (৩৮), বারখাদা মধ্যপাড়ার আব্দুল গফুর (৪২), আব্দুল বারেক (৩৭), আসাদুল হক (৩৭), ত্রিমোহনী এলাকার আনোয়ারুল করিম (৫৪), মোহাম্মদ লিপু হোসেন (২০), ফারুক হোসেন (৩২) ও মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার বিশারত আলী (২৮)।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আনোয়ারুল করিম, মোহাম্মদ লিপু হোসেন, ফারুক হোসেন ও বিশারত আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

পাইকগাছায় কিশোর গ্যাং এর ৮ সদস্য আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে আট কিশোর অপরাধীকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠিয়েছে। শনিবার রাত সাড়ে ১২ টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মানিকতলার গোপালপুর গ্রামের ফজর গাজীর ছেলে ইব্রাহিম গাজী (১৭),  সরল গ্রামের নুরালী গাজীর ছেলে ইকরামুল ইসলাম (১৫), গোপালপুর গ্রামের আকছেদ গাজীর ছেলে মেহেদী গাজী (১৮), আলিম সরদারের ছেলে রাসেল সরদার (১৬), মানিকতলার কামরুল সরদারের ছেলে সাব্বির সরদার (১৫), গোপালপুর গ্রামের শহিদুল গাজীর ছেলে জাহিদ গাজী (১৪), সরল গ্রামের মোমজেদ গোলদারের ছেলে মুন্না গোলদার (১৫), গোপালপুর গ্রামের মাহিন মোড়লের ছেলে মুন্না মোড়ল (১৮)। ওসি এজাজ শফী বলেন, এসব কিশোররা দীর্ঘদিন ধরে নানা অপরাধ মুলক কর্মকান্ড করে যাচ্ছে বলে থানায় অভিযোগ আসছে। শনিবার টহল পুলিশ তাদের গভীর রাতে  পৌরসভার প্রধান সড়কে টাউন স্কুলের সামনে সন্দেহজনক চলাফেরা কালে তাদের আটক করে। থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।   

নেত্রকোনা থেকে অপহৃত শিশু কন্যা পাইকগাছায় উদ্ধার : অপহরণকারী আটক

পাইকগাছা প্রতিনিধি

ময়মনসিংহের নেত্রকোনা থেকে অপহৃত এক শিশু কন্যাকে উদ্ধার সহ অপহরণকারীকে পাইকগাছা থানা পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, শনিবার রাত ১০ টায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অপহরণকারী কোমল ঋষির বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে ও অপহৃত শিশুকে উদ্ধার করে। কোমল খুলনার পাইকগাছার মামুদকাটি গ্রামের সুধাম ঋষির ছেলে। সে নেত্রকোনার পুর্ব হাতিয়া গ্রামে সেলুনির কাজ করত। এসময় ঐ এলাকার কুদ্দুস মিয়ার ১২ বছরের ছোট মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের সুত্র ধরে তাকে ফুসলিয়ে গত ২৩ ডিসেম্বর পাইকগাছায় তার নিজ বাড়ীতে নিয়ে আসে। শিশুটিকে তার বাড়ীতে লুকিয়ে রেখে কপালে সিধুর, হাতে শাখা এবং কান ফুটিয়ে কানে সুতা পরিয়ে দেয়। বিষয়টি প্রতিবেশিরা পাশে পুলিশ ফাঁড়িতে জানালে ক্যাম্প ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে। ওসি এজাজ শফী বলেন, শিশুটির অভিভাবকরা আসার পর আইনত ব্যাবস্থা নেয়া হবে। আপাতত তাদেরকে পুলিশ হেফাজাতে রাখা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রকাশিত সংবাদের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য

খবর বিজ্ঞপ্তি

সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কয়েকটি প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকাশিত সংবাদে উল্লিখিত তথ্য সঠিক নয়। এর ফলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিষয়ে সবার বিভ্রান্তি নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত সংবাদের ব্যাপারে নি¤েœাক্ত বক্তব্য প্রদান করেছে: বিশ্ববিদ্যালয় একটি বিকাশমান স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত পরিসর বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে নতুন নতুন বিষয় খোলা, অফিস চালু, গবেষণা ল্যাব প্রতিষ্ঠা করা হয়। এর ফলে শিক্ষকসহ অন্যান্য জনবলের চাহিদা পূরণে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত জনবলের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র কাছে প্রদত্ত চাহিদার পরিপ্রেক্ষিতে বরাদ্দকৃত পদে লোক নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ প্রদানে বিশ্ববিদ্যালয়ের আইন অনুয়ায়ী সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত নিয়োগ-নীতিমালা অনুসরণ করেই এ কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ বোর্ডে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সদস্য হিসেবে উপস্থিত থাকেন।

সম্প্রতি প্রকাশিত সংবাদে নিয়োগ-নীতিমালার শর্ত শিথিলের যে তথ্য উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। বরং ২০০৩ সালে ৯৮তম সিন্ডিকেট সভায় যে নীতিমালা অনুমোদিত হয় সেখানে অভ্যন্তরীণ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে তিনটি শর্ত শিথিলের বিষয় অন্তর্ভূক্ত ছিলো, যা বর্তমান প্রশাসনের আমলে ২০১৩ সালে ১৬৭তম সিন্ডিকেট সভায় এ সুযোগ সীমিত করা হয়। এছাড়া ৯ম গ্রেডে নিয়োগ প্রার্থীদের বেলায় ¯œাতক ও ¯œাতকোত্তর পাসের ক্ষেত্রে ২টি দ্বিতীয় শ্রেণির স্থলে বর্তমান নিয়োগ-নীতিমালায় কমপক্ষে একটি ১ম শ্রেণি অন্তর্ভূক্ত করে নীতিমালা অধিকতর মানসম্পন্ন করা হয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ের উপযোগী করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক তিনটি নিয়োগ বিজ্ঞপ্তিতে অভ্যন্তরীণ প্রার্থীরা অগ্রাধিকার পাবে এবং যে পদ সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। এখানে কেবলমাত্র কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি উল্লেখ আছে। কর্মকর্তাদের কোনো বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক পরিসর বৃদ্ধি পাওয়ায় ডিন, ডিসিপ্লিন প্রধান এবং বিভিন্ন বিভাগ থেকে চাহিদার ভিত্তিতে এবং প্রয়োজনীয়তার নিরিখে ৪র্থ শ্রেণির ঝাড়–দার, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, ল্যাব এ্যাটেনডেন্ট এর মতো কিছু সংখ্যক পদে কিছু লোককে বিভিন্ন সময়ে মাস্টাররোল ও থোক ভাতায় কাজ দেওয়া হয়। এমন অনেক সংখ্যক ৪র্থ শ্রেণির কর্মচারি দীর্ঘদিন ধরে কাজ করলেও পদের সীমাবদ্ধতার কারণে তাদেরকে স্থায়ী নিয়োগ দেওয়া যায় নি। এ প্রেক্ষিতে ইউজিসির কাছে বিষয়টি উল্লেখ করে পদ চাওয়া হলে সম্প্রতি কিছু পদ বরাদ্দ দেওয়া হয় এবং সেখানে যারা দীর্ঘদিন ধরে কর্মরত আছেন তাদেরকে নিয়মিত করার নির্দেশনা দেওয়া হয়। এ কারণে এসব পদে কেবলমাত্র অভ্যন্তরীণ প্রার্থীরাই এক্ষেত্রে প্রাধান্য পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাইরের প্রার্থীরা যেন প্রতারিত না হন বা তাদের অর্থ, সময়, শারীরিক ও মানসিক ভোগান্তি না হয় সে জন্যই এ ব্যবস্থা অবলম্বন করা হয়। অভ্যন্তরীণ বা বিভাগীয় প্রার্থীদের বেলায় এমন ধরণের অগ্রাধিকারের শর্ত অন্য অনেক সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতেও উল্লেখ থাকে। এখানে অত্যন্ত স্পষ্ট করে উল্লেখ করা প্রয়োজন যে, কোনো ক্ষেত্রেই উপাচার্যের কোন পছন্দের প্রার্থী নেই।

নিয়োগ বাছাই বোর্ডের যে সুপারিশ আজ ২৭ ডিসেম্বর ২০২০ খ্রি. তারিখ সিন্ডিকেট সভায় অনুমোদন পায় সেখানে দেখা যায়, নিরাপত্তাপ্রহরী পদ ছাড়া অন্যান্য সকল পদে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রার্থীদের চেয়ে বাইরের প্রার্থীরা নিয়োগ পেয়েছে বেশি। এমনকি, এমন অনেক পদে বিশ্ববিদ্যালয়ের কোনো অভ্যন্তরীণ প্রার্থীই সুযোগ পাননি। তা হলে ‘অভ্যন্তরীণ প্রার্থীদের নিয়োগের জন্যই শর্ত শিথিল করা হয়েছে বা পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়া’ মর্মে যে অভিযোগমূলক সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়।

বিশ্ববিদ্যালয় সিনেট প্রসঙ্গে যে কথা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো প্রশ্ন সৎ সাহসের সাথে উত্তর দিতে সদা প্রস্তুত। ২০০৭ সালের পরে বর্তমান প্রশাসনের আমলেই ২০১৮ সালে সিনেট সভা অনুষ্ঠিত হয়। ২০২০ সালে সিনেট সভার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু করোনা মহামারীর কারণে তা স্থগিত রাখা হয়। পরিস্থিতি অনুকূল হলেই কর্তৃপক্ষ সিনেট সভার জন্য প্রস্তুত রয়েছে।

এমতাবস্থায় সংশ্লিষ্ট সকল মহলের প্রতি অনুরোধ খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা হলে জনমনে বিভ্রান্তির সুযোগ থাকে না। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো মর্যাদাশীল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণœ হয় না।

খুলনা প্রেসক্লাবের সম্পাদকের চাচির ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার চাচী এবং পল্লী বিদ্যুত সমিতির সাবেক এজিএম সরদার ওয়াহিদ মুরাদের স্ত্রী নাসিমা খানম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি রোববার সকাল ৯টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে গলব্লাডারে পাথর ও হৃদরোগে ভুগছিলেন। তিনি খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশিয়ার ছিলেন। তার একমাত্র ছেলে জুভেন ওয়াহিদ সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত রয়েছেন। সোমবার সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামের সুতিরকুল ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক করবস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

বঙ্গবন্ধু মহান বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০২০ এ ৫-০ গোলে বিমান বাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী

খবর বিজ্ঞপ্তি

‘বঙ্গবন্ধু মহান বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০২০’ এ বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ হকি ফেডারেশন এর সার্বিক ব্যবস্থাপনায়  রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত দিনে বাংলাদেশ বিমানবাহিনীকে ৫-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা জয় করে নৌবাহিনী। সমাপনী দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নৌবাহিনী দলের এম মাহবুব হোসেন এবং সর্বোচ্চ গোল করে একই দলের আশরাফুল ইসলাম টুর্নামেন্টের সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন। সমাপনী দিবসে অন্যান্যের মধ্যে নৌবাহিনী, বিমান বাহিনী এবং হকি ফেডারেশনের পদস্থ কর্মকর্তাগণ ও উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৯ ডিসে¤¦র ২০২০ তারিখ থেকে শুরু হওয়া নয়দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীসহ মোট পাঁচটিদল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

যশোরের শার্শায় ৩৮০ বোতল ফেনসিডিলসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৮০ বোতল ফেনসিডিলসহ সোহাগ হোসেন (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক ফেনসিডিলের মূল্য ২ লাখ ৬৬ হাজার টাকা বলে পুলিশ জানায়। রবিবার সন্ধ্যায় সীমান্তের ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকের চালানটি আটক করে পুলিশ । আটক সোহাগ ইছাপুর গ্রামের কিতাব আলীর ছেলে। বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস পুলিশ জানায়, বাগআচড়া এলাকার ইছাপুর গ্রামের একটি বিলের পাশ দিয়ে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান আসার গোপন খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে সোহাগ হোসেনকে ৩৮০ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করা হয়। ফেনসিডিলসহ সোহাগকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার কেন্দ্রীয় কমিটি গঠিত

খবর বিজ্ঞপ্তি

‘বাংলা সাহিত্য ছড়িয়ে পড়–ক বিশ্বময়’Ñএই স্লোগানকে ধারণ করে রবিবার নগরীর গোয়ালখালীস্থ নতুনতারা ভবনে সর্বসম্মতিক্রমে নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। রোটাঃ কবি মোঃ নূরুল ইসলামকে চেয়ারম্যান এবং কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবুকে মহাসচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এ কমিটির প্রধান নির্বাচক ছিলেন নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সংগঠক সাইফুর মিনা।

৩০ ডিসেম্বরের কেন্দ্রীয় কর্মসুচি সফলের লক্ষ্যে খুলনা বিএনপি’র যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

কেন্দ্র ঘোষিত ৩০ ডিসেম্বর  জনগণের ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যা দিবসের বিক্ষোভ কর্মসূচী সফলে লক্ষ্যে গতকাল রবিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যা দিবসের বিক্ষোভ কর্মসূচী সফলের লক্ষ্যে ৩০ ডিসেম্বর  বুধবার বেলা ১১ টায় দলীয় কার্যালয় সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া মহানগর ও জেলার সকল ওয়ার্ড/ইউনিয়ন, থানা এবং অঙ্গ/সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মি সমর্থকদের কর্মসূচী সফলের আহবান জানানো হয়। সভা থেকে ৪২ জন দেশবরেণ্য বিশিষ্ট নাগরিক বর্তমান নির্বাচন কমিশনের দুর্নীতি অদক্ষতা পক্ষপাতিত্বমূলক কর্মকান্ড এবং নির্বাচন ব্যবস্থাকে একেবারে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়ার মত অপরিনামদর্শী পদক্ষেপ সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে পত্র দিয়েছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে অবিলম্বে তাঁদের দাবী অনুযায়ী “সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল” গঠন করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানানো হয়। এই অথর্ব নির্লজ্জ পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন দিয়ে দেশে কোন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলে এই কমিশন অবিলম্বে বাতিল করে সকল দলের সকল মতের কাছে গ্রহণযোগ্য শক্তিশালী নির্বাচন কমিশন পুনর্গঠন করে নুতন নির্বাচন আয়োজনই দেশে বিদ্যমান মহাসংকট থেকে মুক্তি পাওয়া যেতে পারে দেশের বিপুল অধিকাংশ মানুষ বিশ্বাস করে। সভা থেকে বাজারে চাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ না করতে পারলে মানুষকে পরিত্রাণ দিতে বর্তমান জবাবদিহিতাবিহীন সরকারের পদত্যাগই সবচেয়ে কার্যকর সমাধান। এছাড়া সরকার করোনা ভ্যাকসিন নিয়েও দুর্নীতির পথেই হাঁটছে। প্রকৃত মূল্যের চেয়ে দেড়গুন বেশী দামে ভারত থেকে করোনা ভ্যাকসিন সংগ্রহের পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয় এবং জনগণের কষ্টার্জিত অর্থে সংগঠিত রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে নিজেদের ব্যবসায়িক উদ্দেশ্য হাসিল করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সভায় মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের জন্য শোক, সমবেদনা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। খুলনা জেলা বিএনপির সহসভাপতি মোল্যা খায়রুল ইসলাম ও চালনা পৌর বিএনপির আহবায়ক,  চালনা পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের খানসহ করোনা রোগীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

যৌথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, শেখ আব্দুর রশিদ, আব্দুর রাকিব মল্লিক, আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, মোল্যা মোশারফ হোসেন মফিজ, আসাদুজ্জামান মুরাদ, রেহেনা ঈসা, ইউসুফ হারুন মজনু, রবিউল ইসলাম হোসেন, আবুল কালাম শিকদার, আবু সাঈদ শেখ, সিদ্দিকুর রহমান, আল আমিন তালুকদার প্রিন্স, নুরুল ইসলাম লিটন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, এড. তসলিমা খাতুন ছন্দা, নজরুল ইসলাম বাবু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, জালু মিয়া, শেখ সাদী, মুর্শিদুর রহমান লিটন, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, রবিউল ইসলাম রবি, জাফরী নেওয়াজ চন্দন, কামরান হাসান, ম শ আলম, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, বদরুল আনাম খান, শেখ জামিরুল ইসলাম, হাসান মেহেদী রিজভী, হাফিজুর রহমান মনি, তরিকুল ইসলাম, কাজী আব্দুল লতিফ, আফসার উদ্দিন মাস্টার, হাবিবুর রহমান বিশ্বাস, এইচ এম সালেক, জামাল উদ্দিন, জসিম উদ্দিন লাবু, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, হুমায়ুন কবির বাবুল, মেজবাহ উদ্দিন মিজু, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, ইমতিয়াজ আলম বাবু, আসলাম হোসেন, মোল্যা ফরিদ আহমেদ, নাসির খান, মোস্তফা কামাল, আব্দুল আলিম, তৌহিদুর রহমান খোকন, আব্দুল জব্বার, মেহেদী হাসান সোহাগ, বাচ্চু মীর, কাজী মাহমুদ আলি, সাইমুন ইসলাম রাজ্জাক, শামসুল বারী পান্না, মাজেদা খাতুন, মশিউর রহমান খোকন, সিরাজুল ইসলাম লিটন, এনামুল হক সজল, ইকবাল হোসেন, ডা. ফারুক হোসেন, খান মঈনুল হাসান মিঠু, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, জাহিদুর রহমান রিপন, মোল্যা কবির হোসেন, হেমায়েত হোসেন, জাকারিয়া লিটন, কাজী নজরুল ইসলাম, তরিকুল আলম তুষার, তারেক হাবিবুল্লাহ, হাবিবুর রহমান কাজল, মনিরুজ্জামান লেলিন, শাকিল আহমেদ, রাজু মোল্যা, কাল্লু কোরায়াসী, সেলিম বড় মিয়া, ওহেদুজ্জামান নান্না, কওসারী জাহান মঞ্জু, সাথী প্রমুখ।

জেইউজে’র নবনির্বাচিতদের অভিনন্দন ফটোজার্নলিস্ট এ্যাসোসিয়শেন যশোরের

খবর বিজ্ঞপ্তি

যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির, সহসভাপতি এম এ মানিক, সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোহন, কোষাধ্যাক্ষ সামচুজ্জামান সজন, দপ্তর সম্পাদক দাউদ হোসেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অপর দিকে রোববার সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সদস্য রিপন হোসেন যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা জানান নেতৃবৃন্দ।

যশোর বাঘারপাড়া উপজেলার ইউপি সদস্য আলম রাজাকার আটক

যশোর অফিস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের হয়রানির অভিযোগে যশোরের বাঘার পাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের ২নং প্রেমচারা ওয়ার্ডের ইউপি সদস্য আলম মোল্যাকে ওরফে আলম রাজাকারকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে বাঘারপাড়া থানা পুলিশ। সে ওই গ্রামে মৃত তফেল মোল্যার ছেলে। সরকার এবার যশোরের বাঘারপাড়া এবং মাগুরার শালিখা উপজেলার ২০ জনেরও অধিক যুদ্ধাপরাধী আটক ও তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে যে তথ্য ইতিপূর্বে প্রকাশিত হয়ে ছিলো তারই আলোকে আলম মোল্যাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে,  যশোরের বাঘারপাড়া উপজেলার ২ নং বন্দবিলা ইউনিয়নের ২ নং প্রেমচারা ওয়ার্ডের সদস্য আলম মোল্যা (৫৫) কে বাঘারপাড়া থানা পুলিশ আটক করে। বাঘারপাড়া থানার ওসি বলেন, ইউপি সদস্য আলম মোল্যার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের করা একাধিক মামলা ও জিডি রয়েছে। সে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী আলাউদ্দীন বিশ্বাস, খোকন বিশ্বাসসহ অপরাপর সাক্ষীদের হয়রানি করে আসছিল। শনিবার ২৬ ডিসেম্বর সকালেও সে বিভিন্ন বিষয় নিয়ে দেন করবার করতে থানা চত্বরে আসলে তাকে সেখান থেকে গ্রেফতার করে আদালতে চালান দেয়া হয়।

যশোরে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির ভোট ফেব্রুয়ারী, ডাকা কর্মবিরতি স্থগিত

যশোর অফিস

কর্মবিরতির সিদ্ধান্ত স্থগিত করেছে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন। সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন নিয়ে জেলা প্রশাসন থেকে সবুজ সংকেত পাওয়ায় আগামী ২৮ ডিসেম্বরের পূর্বনির্ধারিত কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ এ শ্রমিক সংগঠন বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নির্বাচন।

শ্রমিকনেতারা জানান, গত ২০ মার্চ ইউনিয়নের নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু করোনা মহামারির কারণে জেলা প্রশাসক ১৮ মার্চ ওই নির্বাচন স্থগিত করে দেন। এরপর করোনা পরিস্থিতির মধ্যেই স্থানীয় সরকারের একাধিক নির্বাচনসহ বিভিন্ন সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম এই শ্রমিক সংগঠনের বেলায় করোনার দোহাই দিয়ে নির্বাচন দেওয়া হচ্ছিল না। এতে করে সংগঠনের কার্যক্রম গতিহীন হয়ে পড়ে। এ অবস্থায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে গত ২২ ডিসেম্বর এক শ্রমিক সমাবেশ থেকে নেতারা ২৮ ডিসেম্বর ভোর ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত স্বেচ্ছায় কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এরপর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান এক চিঠিতে ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটিকে জানান, নির্বাচন সংক্রান্ত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু জানান, জেলা প্রশাসকের চিঠি দিয়ে নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানোর পর নির্বাচন সংগ্রাম কমিটি বৈঠক করে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে উপস্থিত ইউনিয়নের যুগ্ম সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, জেলা প্রশাসক চিঠিতে উলে¬খ করেছেন সিভিল সার্জনের নির্ধারিত শর্তে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন করা যেতে পারে। যে কারণে সভা থেকে সর্বসম্মতিক্রমে কর্মবিরতির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

যশোরে সংক্রমন করোনা ভাইরাসে রোববার নতুন করে একজন আক্রান্ত

যশোর অফিস

সংক্রমন করোনা ভাইরাস যশোর অঞ্চলে দিনদিন হ্রাস পাচ্ছে। জন জীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। দিনদিন করোনা ভাইরাস নেগেটিভ বৃদ্ধি পাচ্ছে। যার ফলে এই অঞ্চল দিয়ে সংক্রমন করোনা ভাইরাস বেশী ছড়াতে পারছেনা। জন সচেতনতার কারনে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোববার ২৭ ডিসেম্বর যশোর জেলায়  এ রোগে মাত্র ১ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে,রোববার ২৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে একটিও নমুনার রিপোর্ট প্রদান না করলেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩১ টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। যার সব ক’টি নেগেটিভ। একই দিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে র‌্যাপিট অ্যান্টিজেন্ট পরীক্ষা করে ১ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত যশোর জেলার সদর উপজেলার বাসিন্দা। এছাড়া,যশোর জেলা থেকে এ যাবত ২০ হাজার ৫শ’ ৩১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে ২১ হাজার ৮শ’ ৫১ জনের রিপোর্ট প্রেরণ করেন। যার মধ্যে ৪ হাজার ৬শ’ ৭ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ। এর মধ্যে ৫৪ জনের প্রাণহানী ও সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৩শ’ জন। রোববার ২৭ ডিসেম্বর যশোর জেলায় সংক্রমন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৩ হাজার ১শ’ ৮১জন পুরুষ ও ১ হাজার ৪শ’ ২৬জন নারী। রোববার যশোর জেলা থেকে ৭৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান্ ো হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে বলা হয়েছে।

আজ কমরেড হেমন্ত সরকারের ২২তম মৃত্যবার্ষিকী

যশোর অফিস

আজ সোমবার (২৮ ডিসেম্বর) কমরেড হেমন্ত সরকার-এর ২২তম মৃত্যবার্ষিকী। এ দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। বাংলাদেশের কৃষক আন্দোলন তথা ঐতিহাসিক তেভাগা আন্দোলনে দৃষ্টান্ত স্থাপনকারী ভূমিকা পালন করেন। শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের মুক্তির লক্ষে নিঃস্বার্থ, নিবেদিত প্রাণ, ত্যাগী, অভিজ্ঞ নেতা ছিলেন কমরেড হেমন্ত সরকার।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে ঐ দিন সকাল ১০ টায় নড়াইল জেলার সদর থানার বড়েন্দার গ্রামস্থ সমাধিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন।

কমরেড হেমন্ত সরকার ১৯১৬ সালে বর্তমান নড়াইল জেলার সদর থানার বড়েন্দার গ্রামে এক গরীব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শ্রমিকশ্রেণীর বিপ্লবী রাজনীতি ও কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কিত হন ১৯৪০-এর দিকে এবং ১৯৪২ সালে পার্টি সভ্যপদ লাভ করেন। ঐতিহাসিক তেভাগা আন্দোলনে তিনি দৃষ্টান্তমূলক ভূমিকা রাখেন। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে গ্রেপ্তার হয়ে পঞ্চাশের দশকের মাঝামাঝি পর্যন্ত বন্দী জীবন কাটান।

আমৃত্যু বিপ্লবী কমরেড হেমন্ত সরকার ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সংবাদপত্র হকার্স সমিতিতে রশিদ সভাপতি সোহেল সম্পাদক পুন:নির্বাচিত

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লি: এর নির্বাচনে এম এ রশিদ সভাপতি ও মো: সোহেল আহম্মেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোনও প্রতিদ্বন্দ্বি না থাকায় রোববার বিশেষ সাধারণ সভায় নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কমকর্তারা হচ্ছেন সহ সভাপতি মো: শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন বাবুল, কোষাধ্যক্ষ কাজী রবিউল আজম, সদস্য মো: সেকেন্দার আলী। গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ৩ ডিসেম্বর ৬ জনের মনোনয়নপত্র বৈধ করা হয়। জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো: আবু সাঈদ নির্বাচন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যান্য সদস্যরা হচ্ছেন জেলা সমবায় অফিসের সহকারী প্রশিক্ষক মো: একলাচ উদ্দিন ও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সদস্য মো: মাসুদ পারভেজ।

সাংবাদিক মাহমুদ হাসান সোহেলের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সহকারী সম্পাদক মাহমুদ হাসান সোহেল এর পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা এম এ হান্নান (৭১) আজ বিকেল ৩টায় সিদ্দিকিয়া মহল্লাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা সিদ্দীকিয়া জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজের জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক শেখ মাহমুদ হাসান সোহেলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এদিকে সাংবাদিক মাহমুদ হাসান সোহেলের পিতার মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।

বেনাপোল বন্দরে ১কোটি ৪০ লাখ  টাকার রফতানি পণ্যের একটি চালান আটক

বেনাপোল প্রতিনিধি 

বেনাপোল বন্দর এলাকায় পাচারের অভিযোগে টি,জে সোয়েটার লিমিটেড কোম্পানির ১ কোটি ৪০ লাখ মূল্যের একটি পণ্য চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল বন্দরের বাইপাস সড়কের একটি বসত বাড়িতে ট্রাক থেকে পণ্য নামানোর সময় কাস্টমস কর্তৃপক্ষ পন্য চালানটি আটক করে। আটক পন্য চালানটির আমদানিকারক ভারতের মুম্বাইয়ের রিলাইন্স রিটেইল লিমিটেড। ৩৭ হাজার ৪৪৬ ইউএস ডলার মূল্যের ২৬৫ কার্টুন সোয়েটারের চালানটি বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্বে ছিল খাজা শিপিং লাইন্স। এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, বেনাপোল বন্দরে এক ধরনের ব্যবসায়ী আছেন যারা নানা অজুহাত দেখিয়ে পণ্য চালান এভাবে ব্যক্তিগত অধীনে রাখেন। পরে বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়ে ভারতে রফতানি করেন। এক্ষেত্রে যদি বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় ওয়ারহাউজ গড়ে তোলা হয় তবে এমন অপরাধের সুযোগ থাকে না। বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার অনুপম চাকমা জানান, তাদের কাছে গোপন একটি খবর আসে বেনাপোল বন্দরে রফতানির উদ্দেশ্যে আসা একটি বাংলাদেশি ট্রাক ( ঢাকা মেট্রো ট-১৩-৫৫১৭) ভারতে প্রবেশ না করে বন্দরের বাইপাস সড়কে একটি বাড়িতে মালামাল নামাচ্ছে। এমন অভিযোগে কাস্টমস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গিয়ে দেখতে পান রফতানিকারক কাস্টমস ও বন্দর কাউকে না জানিয়ে ভারত থেকে ৩শ গজ দূরে বেনাপোলের বড়আচড়া গ্রামের এমপি মার্কেটের পিছনে একটি বাড়িতে ট্রাক থেকে পণ্য নামাচ্ছেন। এসময় রফতানিকারকের প্রতিনিধিরা বসতবাড়িতে পণ্য নামানোর যৌক্তিক কোন কারণ দেখাতে পারেননি। ভারত সীমান্ত এলাকায় এভাবে পণ্য চালানটি নামিয়ে পরবর্তীতে সীমান্ত পথে পাচার হতে পারে এমন আশঙ্কায় চালানটি সাময়িক আটক করা হয়েছে। এদিকে রফতানিকারক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর প্রতিনিধিরা জানান, আমদানিকারক সমস্যা দেখিয়ে মালামাল নিতে অপারগতা প্রকাশ করলে ট্রাক ভাড়া বাঁচাতে পণ্য চালানটি নামিয়ে বাসাবাড়িতে রাখা হচ্ছিল। তবে কাস্টমস ও বন্দরকে বিষয়টি অবগত না করে তারা অপরাধ করেছেন। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম জানান, নিয়ম রয়েছে বন্দর এলাকায় কোন আমদানি বা রফতানি পণ্য গুদামজাত করতে হলে কাস্টমস বা বন্দরকে লিখিতভাবে জানাতে হবে। এক্ষেত্রে তারা নিয়ম মানেননি। বন্দর ও কাস্টমসের উপস্থিতিতে চালানটি আটক করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা কাস্টমস গ্রহণ করবেন বলে জানান তিনি।

ডিআইজি হলেন খুলনা রেঞ্জ-এর অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার

ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন খুলনা রেঞ্জ-এর  অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স)মোঃ হাবিবুর রহমান, বিপিএম। মোঃ হাবিবুর রহমান ১৭ তম বিসিএস এর মাধ্যমে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি লালমনিরহাট জেলার সার্কেল সহকারী পুলিশ সুপার, ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার, ফরিদপুর ও নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্স এআইজি, লালমনিরহাট জেলার পুলিশ সুপার (অক্টোবর ২০১০ হতে ২০১৪), খুলনা জেলা পুলিশ সুপার (মার্চ ২০১৪ হতে জুলাই ২০১৬) হিসেবে কর্মরত ছিলেন। তিনি জুলাই ২০১৬ হতে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন। মোঃ হাবিবুর রহমান ২০০৬-২০০৭ সালে আইভরি কোষ্ট এবং ২০০৯-২০১০ সালে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। সুন্দরবনের জলদস্যু/বনদস্যু বিরোধী অভিযানে বিশেষ সাফল্যের জন্য তিনি ২০১৫ সালে বিপিএম (সেবা) পদকে ভূষিত হন। ২০১৮ সালে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকার জন্য ২০১৯ সালে আইজিপি ব্যাজ প্রাপ্ত হন। ইং ২৭/১২/২০২০ খ্রিঃ তারিখে তিনি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হন।

হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ নেতার পিতার পরলোকগমন : ঐক্য পরিষদের শোক

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ  খুলনা  মহানগর  শাখার সাধারণ সম্পাদক  গোপাল চন্দ্র সাহার পিতা  জিতেন্দ্র নাথ সাহা (৯২) ২৬ ডিসেম্বর বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে পরলোকগমন করেন। তার মৃত্যুতে গভির শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা জানিয়েছেন খানজাহান আলী থানা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা সন্তষ পাল, সভাপতি কমল কৃষ্ণ পাল, আনন্দ কুমার স্বর, সহ সভাপতি যোশেফ সিকদার,সাধারণ সম্পাদক মিলন মজুমদার , সুভাষ পাল, সুনিল মন্ডল , জোছনা দাশ , শংকর পাল ,সাংগঠনিক  সম্পাদক  সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস, শংকর পাল,  নিরঞ্জন পাল ,পল্টু কুন্ডা, চঞ্চল পাল, দুলাল বিশ^াস, বাবু রাম পাল, রবিন তেওয়ারী, জোহন বিশ^াস , প্রদ্বীপ মালাকার, সুজাত বাইনসহ খানজাহান আলী থানা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ।

ডুমুরিয়া সদরের ৭  নম্বর ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল রবিবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা বিয়্যাম স্কুলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রবিন্দ্রনাথ তরফদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার আবু সাঈদ, শেখ নাজিবুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মোল্লা সোহেল রানা,  উপ-প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, সদর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খান নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মাসুদ রানা নান্টু, সরদার সিরাজুল ইসলাম, জামিল আক্তার লেলিন, গফ্ফার গাজী, আব্দুল হালিম সরদার, শেখ জাকির হুসাইন, শেখ ইকবাল হোসেন, জাহাঙ্গীর বিশ্বাস, সরদার নজরুল ইসলাম, লাভলু সরদার, খান আবুল বাসার, সুমন সরদার, হারুনুর রশিদ বাবু, রাসেল সরদার, জাহাঙ্গীর মোড়ল, ইনামুল মোড়ল, সুমন শেখ প্রমুখ।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। মির্জাপুর গ্রামের বয়োবৃদ্ধ মৃত রাশমন মন্ডলের স্ত্রী অপূর্ব দাসী মন্ডল (৯৫) গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় না ফেরার দেশে চলে যান।  মৃত্যুর খবর পেয়েই ছুটে যান তার বাড়িতে। সান্তনা দেন তার শোকার্ত পরিবারের সদস্যদের। বিকেলে গুটুদিয়া মঠে তার অন্তেষ্টিক্রিয়ায় অংশ নেন। বিকেল ৪ টায় উপজেলা বিয়্যাম স্কুলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। সকালে মহিলা কলেজে ২০১৯ সালের নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরনের সময় আগতদের সাথে কুশল বিনিময় করেন। দুপুরে বিশিষ্ট ব্যবসায়ী গোলনার স্বপন রাহার বাড়িতে তার স্ত্রীর মৃত্যু উপলক্ষে বাৎসরিক জ্ঞাতী ভোজে আগতদের সাথে কুশল বিনিময় করেন। রাতে ডুমুরিয়া বাজারের কোচিং সড়কে রাব্বি শেখের সেন্টারে বাজার ও আশপাশের যুব সম্প্রদায়ের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোক্তার হোসেন, মোজাম্মেল হক মোহন, জাহাঙ্গীর মোড়ল, বিশ্বজিৎ মন্ডল, অমল মজুমদার, হারুনুর রশিদ বাবু, বাধণ রায়, সুমন শেখ, ইনামুল মোড়ল প্রমুখ।

রূপসা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধিঃ

রূপসা উপজেলা কৃষকলীগ আয়োজিত  এক  বর্ধিত সভা রূপসা ডিগ্রি কলেজ মিলনায়তনে ২৭ ডিসেম্বর  বিকালে অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথির বক্তৃতা  করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন  খুলনা জেলা কৃষক লীগের সভাপতি ও আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির,  জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জান অশোক, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা কৃষকলীগের আহবায়ক অধ্যাপক দীনবন্ধু বর্দ্ধনের সভাপতিত্বে ও  উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক  আবদুল মান্নান শেখ ও সদস্য সচীব মোশাররফ হোসেন কুটির পরিচালনায় বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জেলা কৃষক লীগের সদস্য মহসিন হোসেন পাইক, আওয়ামী লীগ নেতা ফরিদ শেখ,  ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আজিজুল ইসলাম, মাহমুদুল হাসান শামীম  মিথুন চৌধুরী ডাবলু,বখতিয়ার,  সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন জিয়া,রেজাউল করিম রেজা, এস. এম. মেহেদী বিল্লাহ,মিজানুর রহমান মল্লিক, আরিফ গাজী, কবির,আঃ মান্নান খান, জামাল, আশিক,হায়দার আলী, সুজন বসু, রহসত আলী, রঞ্জু হালদার, অনুষ্ঠানে আইচগাতী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বখতিয়ার, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও ১নং যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান খাঁন মনা, নৈহাটি ইউনিয়ন  সভাপতি মাহমুদুল হাসান শামীম,  সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, ঘাটভোগ ইউনিয়ন  সভাপতি আজিজ মোল্লা,  সাধারণ সম্পাদক জয়দেব সরকার,

ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন যুবলীগ নেতাকে ফুলেল শুভেচ্ছা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরী দীর্ঘদিন পর এলাকায় ফিরে আসায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় তিনি কাটাখালী বাসস্ট্যান্ডে নামলে তাকে শতশত নেতাকর্মি ফুলের শুভেচ্ছা প্রদান করেন। পরে একটি বিশাল শোভাযাত্রা পিলজংগ বেতাগা হয়ে শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড় বাজারে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শাহাব উদ্দিন সাবু, সহ-সভাপতি আব্দুর সবুর হাজরা, প্রচার সম্পাদক সুজন হালদার, ওয়ার্ড যুবলীগ নেতা মাজহারুল শেখ, অসিত বরণ বিশ^াস, মনা শেখ, বিশ^জিৎ কুন্ডু, জিন্নাত শেখ, জাহাংগীর হোসেন, মাইনুল ইসলাম, ইকবাল শেখ, মন্টু শেখ, ছাত্রলীগ নেতা রাজিব অধিকারী, প্রিতম মল্লিক, দিপু বিশ^াস, নিলয় অধিকারী ও অনিরুদ্ধ মন্ডল সহ বিভিন্ন নেতাকর্মি।

ফকিরহাটের মদিনাতুল উলুম কওমী মাদ্রাসায় কম্বল বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে ফকিরহাটের জাড়িয়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা ও ইয়াতিমখানায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র স্বরুপ কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কম্বল বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মাদ্রাসার মুফতি শরিফুল ইসলাম, মাও: দেলোয়ার হোসেন প্রমূখ।

ফকিরহাটে খাজুরায় সপ্তম শ্রেনীর ছাত্রের আত্মহত্যা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকায় রাকিব মোড়ল (১৩) নামের এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, মোবাইল কিনে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে ছোট খাজুরায় গ্রামে আজিজুর মোড়ল আজিজের পুত্র বাঐডাঙ্গা মাধ্যমিক বিদল্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র রাকিম মোড়ল রবিবার ভোররাতের কোন এক সময় ঘরের আড়ার সাথে গলাই রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শেখ নিয়ামত হোসেন (৬০) নিহত হয়েছে। জানা গেছে, ফকিরহাট সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য নিয়ামত হোসেন শনিবার বিকালে রাস্তা পার হওয়ার সময় একটি মাটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার চরম অবনতি হলে উন্নত চিকিৎকার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। সে পাগলা শ্যামনগর গ্রামের মৃত সুলতান শেখের পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম।

শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ হাসান (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার নাগপাড়া গ্রামের ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইখতিয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী। পারিবারিক সুত্রে জানা যায়, শিক্ষার্থী পারভেজ উপজেলার নাগপাড়া গ্রামে মামা বাড়িতে ছিল। দুপুরে মামার মোটরসাইকেল নিয়ে চালাতে গেলে ওই গ্রামের ফকিরবাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহে প্রয়াত খেলোয়াড় সাজেদুল করিম বাবুর স্মরণসভা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সাবেক খেলোয়াড়, ক্রীড়া ব্যক্তিত্ব ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ সাজেদুল করিম বাবুর মৃত্যুতে স্মরণসভা ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলার সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে শহরের ফ্যামেলি জোন রেস্টরেস্টু স্মরণসভার আয়োজন করা হয় খেলোয়াড়দের সংগঠন ‘ক্রিকেট ফ্যামেলি’। সাবেক খেলোয়াড় ফজল মাহমুদ পাভেল এর সভাপতিত্বে সরকারি কৌশুলী পিপি এ্যাড. বিকাশ ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, ক্রীড়াং সংগঠক আবুল কাশেম হাসু, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, জোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রয়াত সাজেদুল করিম বাবুর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহে আন্ত:উপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে আন্ত:উপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রোববার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, সরকারি কৌশুলী পিপি এ্যাড. বিকাশ ঘোষ, ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।

উদ্বোধনী দিনের মুখোমুখি হয় ঝিনাইদহ সদর বনাম শৈলকুপা উপজেলা দল, ২য় খেলায় শৈলকুপা বনাম মহেশপুর ও ৩য় খেলায় মুখোমুখি হয় মহেশপুর বনাম সদর উপজেলা দল। লীগ ভিত্তিতে এ খেলায় জেলার ৬ টি দল অংশগ্রহণ করবে। আগামী ৩১ ডিসেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

মোরেলগঞ্জে পৌর মেয়র পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় শুকরানা দোয়া

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার পুনরায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পাওয়ায় রোববার শুকরানা দোয়ার আয়োজন করার হয়েছে। উপজেলা ও পৌর তাঁতী লীগের আয়োজনে জোহরবাদ মোরেলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ এ শুকরানা দোয়ার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগ সভাপতি মো. হাসানুজ্জামান বাবু, পৌর সভাপতি এ্যাড.খান আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ তালুকদার প্রমুখ। সভায় তৃতীয় ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে মোরেলগঞ্জ পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদারকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশপাশি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানানো হয়।

কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার উদ্যোগে কেশবপুর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলহাজ্ব জামির হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি (খুলনা বিভাগ) শেখ তৈয়বুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ডি, জেড, এম, হাসান বিন শফিক সোহাগ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এস, এম, গালিব ইমতেয়াজ নাহিদ, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোকসেদ আলম, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভার আরো বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমার রুমি, ঝিনাইদাহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাঊল ইসলাম, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমুর বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা প্রমূখ। এর আগে কেন্দ্রীয় ও জেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কেশবপুর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আগামী কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচীব পদ প্রত্যাশীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেন।

বটিয়াঘাটা ইউসিসিএলিঃএর নব-নির্বাচিত কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি

বটিয়াঘাটা ইউ,সি,সি, এ লিমিটেডের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল রবিবার উপজেলা বিআরডিবি হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউসিসিএর নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম ফরিদ রানা। সদস্য সচিব উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নারায়ন চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান বিউটি পাল, পরিচলক সুনীল বৈরাগী, এ্যাডঃ প্রশান্ত বিশ্বাস, জগত আলী মোড়ল, ডাঃ গোপাল মন্ডল, ব্রজেন্দ্রনাথ হালদার, নজরুল ইসলাম, সরকার মনোনীত উপজেলা সিনি: মৎস্য অফিসার মোঃ মনিরুল মামুন, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, খুবি সেকশান অফিসার আজিজুর রহমান ও উপজেলা সমবায় অফিসার জান্নাতুন নেছা। এছাড়া বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম, জুনিয়র সহকারী পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ বিশ্বাস, মাঠ পরিদর্শক প্রিতীশ কবিরাজ, কৌশিক বৈরাগী ও অফিস সহকারী স্বপন বিশ্বাস।

নব-নির্বাচিত নেতৃবৃন্দ ওইদিন দুপুরে বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় উপজেলা চেয়ারম্যান বিষয়গুলো গুরুত্বের সাথে অনুধাবন করেন এবং সমাধানের আশ্বস্ত দেন।