স্টাফ রিপোর্টার
ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন খুলনা রেঞ্জ-এর অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স)মোঃ হাবিবুর রহমান, বিপিএম। মোঃ হাবিবুর রহমান ১৭ তম বিসিএস এর মাধ্যমে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি লালমনিরহাট জেলার সার্কেল সহকারী পুলিশ সুপার, ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার, ফরিদপুর ও নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্স এআইজি, লালমনিরহাট জেলার পুলিশ সুপার (অক্টোবর ২০১০ হতে ২০১৪), খুলনা জেলা পুলিশ সুপার (মার্চ ২০১৪ হতে জুলাই ২০১৬) হিসেবে কর্মরত ছিলেন। তিনি জুলাই ২০১৬ হতে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন।
মোঃ হাবিবুর রহমান ২০০৬-২০০৭ সালে আইভরি কোষ্ট এবং ২০০৯-২০১০ সালে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। সুন্দরবনের জলদস্যু/বনদস্যু বিরোধী অভিযানে বিশেষ সাফল্যের জন্য তিনি ২০১৫ সালে বিপিএম (সেবা) পদকে ভূষিত হন। ২০১৮ সালে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকার জন্য ২০১৯ সালে আইজিপি ব্যাজ প্রাপ্ত হন। ইং ২৭/১২/২০২০ খ্রিঃ তারিখে তিনি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হন।










































