Home আঞ্চলিক শহীদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী সোমবার

শহীদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী সোমবার

121

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

প্রখ্যাত শ্রমিকনেতা বীরমুক্তিযোদ্ধা শহীদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক)এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকি সোমবার। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ ২৮ ডিসেম্বর মাগরীববাদ স্ব-স্ব ট্রেড ইউনিয়ন ও শহীদের কবর পাশ^স্থ বাসভবনে পবিত্র কোরআন তেলওয়াত, রাত ১২টা ১ মিনিেিট মুহসিন মোড় শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ। ২৯ ডিসেম্বর স্ব-স্ব ট্রেড ইউনিয়ন কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ। সকাল সাড়ে ৯ টায় দৌলতপুর বেবীস্টান্ড চত্বর থেকে শোক র‌্যালীসহ মুহসিন মোড় শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ ও শহীদের কবরস্থানে গমণ, কবর জিয়ারত ও দোয়া মাহফিল। জোহরবাদ রেলীগেট বায়তুল ইলাহ্ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও তাবারক বিতরণ। সন্ধায় জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগরের উদ্যোগে খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল।

৩০ ডিসেম্বর বিকাল ৩টায় দৌলতপুর ৫নং ওয়ার্ড শেখ মতিউর রহমান কমিউনিটি সেন্টারে শহীদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।