খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বেগম রাজিয়া নাসের একজন রতœগর্ভা জননী। তিনি শুধু সন্তানের জননীই নয় ; তিনি এ অঞ্চলের মানুষেরও অভিভাবক হিসেবে মায়ের মত দায়িত্ব পালন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পরে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিকে তিনি ঘরে বসে নিয়ন্ত্রণ করেছেন। সেজন্যে তাঁকে চরম ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাঁর সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিয়েছিলো খুনীরা। তাঁর সন্তান সহ তাঁকে খুলনা ছাড়তে হয়েছিলো। অল্প সময়ের মধ্যেই তিনি খুলনায় ফিরে এসে পুনরায় খুলনা সহ এ অঞ্চলের নেতাদের ডেকে আওয়ামী লীগের রাজনীতি ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য কাজ শুরু করেন। তাঁর সার্বিক সহযোগিতায় খুলনা তৎকালীন নেতৃবৃন্দ আওয়ামী লীগের রাজনীতিকে মানুষের দ্বারে দ্বারে পৌছে দিয়েছেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বেগম রাজিয়া নাসের পারিবারিক ভাবে মানুষের জন্য রাজনীতি করেছেন। তাঁর সেই ত্যাগকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যকে বাস্তবায়ন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি, শেখ হেলাল উদ্দিন এমপি ও সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি’র মা বেগম রাজিয়া নাসেরের চেহলাম অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় চেহলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, নুরইসলাম বন্দ, মো. শহিদুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, মো. আশরাফুল ইসলাম, এ্যাড. আইয়ুব আলী শেখ, জামাল উদ্দিন বাচ্চু, মো. জাহাঙ্গীর হোসেন খান, ফেরদৌস আলম চাঁন ফারাজী, অধ্যা. আলমগীর কবির, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মো. আনোয়ার হোসেন, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, মাকসুদ আলম খাজা, অধ্যা. রুনু বিথার, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর কনিকা সাহা, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এস এম আকিল উদ্দিন, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, একেএম শাহজাহান কচি, শেখ আব্দুল আজিজ, মঈনুল ইসলাম নাসির, শেখ আবিদ উল্লাহ, আব্দুল হাই পলাশ, চ. ম. মুজিবর রহমান, হাসান ইফতেখার চালু, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, মো. নজরুল ইসলাম, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, মো. আমির হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, এস এম হাফিজুর রহমান হাফিজ, মো. কামরুল ইসলাম, ড. সাঈদুর রহমান, নজরুল ইসলাম দুলু, অভিজিৎ চক্রবর্তী দেবু, রোজি ইসলাম নদী, মোস্তফা কামাল, মো. রুহুল আমিন খান, মিজানুর রহমান নাজু, নজরুল ইসলাম খোকন, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জহির আব্বাস, জব্বার আলী হীরা, মাহামুদুর রহমান রাজেস, ওমর কামাল, আব্দুল কাদের সৈকত সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।











































