Home জাতীয় ট্রেন উঠে গেলো ওপর দিয়ে, তবুও সরেনি স্বামী-স্ত্রী

ট্রেন উঠে গেলো ওপর দিয়ে, তবুও সরেনি স্বামী-স্ত্রী

12

খুলনাঞ্চল রিপোর্ট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন প্রায় এক ঘণ্টা ওই এলাকায় থেমে থাকে।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহতরা হলেন- ঢাকার ধামরাই থানার কাকরান এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে মো. এনামুল ইসলাম (২৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার (১৯)।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানান, বেলা পৌনে ১১টার দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেল লাইনের ওপর ওই দম্পতি বসে ছিলেন। এ সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বারবার হুইসেল দিলেও তারা রেলপথ থেকে সরেনি।

পরে দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে।