Home আঞ্চলিক গনতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করুন: মঞ্জু

গনতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করুন: মঞ্জু

9

খবর বিজ্ঞপ্তি

ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা প্রশাসনের সহযোগিতায় নির্বাচনের পরিবেশ বিনষ্ট করেছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, আমরা আশা করছি, নির্বাচন কমিশন তৃণমূলের ভোটাধিকারের কথা বিবেচনা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে।

শনিবার (২৬ ডিসেম্বর) খুলনা জেলার দাকোপ থানার চালনা পৌরসভার নিরবাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের মনোনিত মেয়র প্রাথী আবুল খায়ের খানের পক্ষে গনসংযোগ, প্রচারণার আগে কমী সভায় তিনি এসব কথা বলেন। মঞ্জু নির্বাচন কমিশনকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অধিকাংশ জায়গায় কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা বেপরোয়া হওয়ায় নির্বাচনের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

প্রতিটি নির্বাচনি এলাকায় ক্ষমাতাসীন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা ত্রাসের রাজত্ব কায়েম করছে। ভোটকেন্দ্রের আশে-পাশে সশস্ত্র অবস্থান নিয়ে ভীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে। বিএনপি গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে নিয়ন্ত্রিত নির্বাচনের সীমিত সুযোগ কাজে লাগিয়ে ভোট উৎসব সৃষ্টি করে নির্বাচনকে স্বার্থক করতে চাচ্ছে। কিন্তু, ব্যর্থ, অযোগ্য, ফ্যাসিস্ট সরকার তার আজ্ঞাবহ  প্রশাসন ও নির্বাচন কমিশনকে দিয়ে তা ব্যর্থ করে দিচ্ছে। সাবেক সংসদ সদস্য মঞ্জু দেশের গনতন্ত্র ও হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রাথীর ধানের শীষে ভোট দেওয়ার আহবান করেন।

নিবাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ শাকিল আহমেদ দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কমী সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, অসিত কুমার সাহা, আব্দুল মান্নান খান, এস এম গোলাম কাদের,সরদার ফারুক আহমেদ, শরীফুল ইসলাম, আলমগীর হোসেন, বেনি সাধক বিশাবাস, রউফ সরদার, মুজাফ্ফর হোসেন, কাশেম সানা, কামরুজ্জামান টুকু, আঃ রাজ্জাক শেখ, ফেরদৌস হোসেন, জি এম রুম্মন, রবিউল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মীমতাজ মিনা, শহিদুল ইসলাম, দীপক সরদার, মনিরুল ইসলাম, রহিম তালুকদার, হালম হাওলাদার, শেখ রফিকুল ইসলামসহ অনেকে। বেলা ১১টায় চালনা পৌরসভার ডাকবাংলো মোড় থেকে ৬ নং ওয়াড, ৫নং ওয়াড, ৪ওর্য়াডসহ চালনা বাজার ।

বাদ আসর চালনা আসাফুর বাজার ও বৌমার গাছতলা গনসংযোগ করেন। এর আগে জোহর নামাজে পরে করোনায় আক্রান্ত মেয়র প্রাথী আবুল খায়ের খানের বাসায় যান এবং তার মা ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া অসুস্থ সাবেক মেয়র প্রাথী শেখ আব্দুল মান্নান, ইশরাক আলী সেখ ও যুবদল নেতা অমল গোলদারের বাসায় গিয়ে তাদের খোঁজ খবর নেন।