Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

38

জাকারিয়া-জাফরিন-মিল্টনসহ জড়িতদের দ্রুত বিচার ও অস্ত্র উদ্ধারের দাবীতে প্রতিবাদ সভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের মিল শ্রমিক নজরুল, কলেজ ছাত্র সাইফুল ও দিনমুজুর রসুল হত্যার মূলহোতা বহিষ্কৃত আওয়ামীলীগ নেতা জাকারিয়া হোসেন তার ভাই বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শেখ জাফরিন ও শেখ মিল্টন সহ হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দ্রুত বিচার এবং হত্যাকান্ডের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবীতে গতকাল শুক্রবার বিকাল ৩টায় ইষ্টার্ণগেট সংলগ্নে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর মশিয়ালী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ওয়াকার্স পাটির সম্পাদক সাত্তার মোল্যা। ইউপি সদস্য এস এম বখতিয়ার পারভেজের সভাপতিত্বে এবং বাবুল রেজার পরিচালনায় বক্তৃতা করেন, আমিরুল সরদার, আনোয়ার সরদার, সালাম গাজী, তাবিবুর রহমান, হাফেজ মাসুম বিল্লাহ, মোসা রাজিয়া, রওশন সরদার, আঃ হালিম, মোঃ রবিউল, মোঃ ই্উসুফ গাজী, আবুল কাশেম, মকবুল মোড়ল, বাবুল শেখ প্রমুখ।
উল্লেখ্য মশিয়ালী গ্রামের একটি মসজিদ কমিটির মেয়াদ শেষ হলে সভাপতির পদ থেকে শেখ জাকরিয়াকে পদত্যাগ করতে বলে মিল শ্রমিক মুজিবরসহ মসজিদের মুসল্লিগন। সকলের দাবীর মুখে বাধ্য হয়ে পদ থেকে সরে দাড়াতে সম্মত হয়ে ১৭ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পর পদত্যাগ করার সিদ্ধান্ত হয়। কিন্তু এর আগে ১৬ জুলাই বৃহস্পতিবার বিকালে জাকারিয়া ও তার ভাইয়েরা অস্ত্র দিয়ে মিল শ্রমিক মুজিবরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদি এলাকাবাসীর উপর জাকারিয়া-জাফরিন-মিল্টন বাহিনী নির্বিচারে গুলি বর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় মশিয়ালী গ্রামের মৃত বারিক শেখের ছেলে মো, নজরুল ইসলাম(৬০) একই এলাকার মো. ইউনুছ আলীর ছেলে গোলাম রসুল(৩০) এবং পরে গুলিবিদ্ধ এলাকার সাইদুল ইসলামের ছেলে আটরা মেট্রো টেকনিক্যাল এন্ড বিএম ্কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র সাইফুল ইসলাম(২২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং গুলিবিদ্ধ হয়ে আফসার শেখ, শামিম, রবি, খলিলুর রহমান, মশিয়ার রহমানসহ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় খানজাহান আলী থানায় নিহত কলেজ ছাত্র সাইফুল ইসলামের পিতা সাইদুল ইসলাম বাদী হয়ে ১৮ জুলাই মামলা দায়ের করেন(মামলা নং ১২ তাং ১৮/৭/২০)। মামলায় খানজাহান্ আলী থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-প্রচার সম্পাদক শেখ জাকারিয়া হোসেন, তার ভাই মহানগর ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি শেখ জাফরিন ও মিল্টন সহ ২২জনের নাম উল্লেখ ও ১৫/১৬জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন।

জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফাতেমা বিপ্লবী ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার-এর স্মরণসভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম লিটুর সহধর্মিনী ও খুলনা জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রয়াত ফাতেমা বিপ্লবী এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রয়াত মালিক সরোয়ার-এর স্মরণসভা ও দোয়া মাহফিল আজ বাদ আসর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলার সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী। স্মরণসভায় আলোচনায় অংশগ্রহণ করেনÑসহ-সভাপতি মোঃ আলম হাওলাদার, তাসলিমা বেগম, সহ-সম্পাদক শেখ মোঃ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ ফারুক হাওলাদার, মোঃ আলমগীর হোসেন, মোঃ ফারুক হাসান, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম লিটু, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ এরশাদুজ্জামান, মোঃ মনিরুল ইসলাম, কাজী আকরাম হোসেন, মোঃ সেলিম, বোরহান হাওলাদার, মোঃ শহিদ, মোঃ হাদী, খোকন হাওলাদার, এরশাদ, বারিক খান, মনোরঞ্জন রায়, আসমা বেগম, শিউলি আক্তার, সুমি আক্তার, কামাল হোসেন, রাজু, এয়ার হোসেন, বিনয় দাস, মোল্লা সোহেল, চঞ্চল খান, হালিম সরদার, মামুন এবং এস এম মোস্তফা রশিদী সুজা মাদ্রাসার ছাত্রবৃন্দ। দোয়া পরিচালন করেন হাফেজ মোহাম্মদ আলী।

কেশবপুরে ভূমিহীনদের জন্য ঘর তৈরির কাজ চলমান

আলমগীর হোসেন,কেশবপুর
যশোরের কেশবপুরে ভূমিহীনদের জন্য মুজিববর্ষে উপহার হিসেবে ১০৫টি ঘর নির্মাণ করা হবে। এর মধ্যে ১২টি ঘর তৈরির প্রস্তুতি শেষ পর্যায়ে। কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামে ৮টি ও তেঘরী গ্রামে ৪টি সহ মোট ১২টি ঘর তৈরির কাজ চলছে পুরোদমে। প্রতি পরিবার পাবে ২ শতক জমির উপর দুটি কক্ষ, ১টি বারান্দাসহ রান্নাঘর ও তার পাশে সংযুক্ত টয়লেট। প্রতিটা পরিবারের ঘরের জন্য বরাদ্দ ১ লক্ষ ৭১ হাজার টাকা। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে চলছে কার্যক্রম।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন ও এসিল্যান্ড ইরুফা সুলতানা নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন। ১ম পর্যায়ে উপকারভোগী যে ১২টি পরিবার পাচ্ছে তারা হলেন ৭নং পাজিয়া ইউনিয়নের পাচবাকাবর্শী গ্রামের মনজুরা খাতুন, মনোহরনগর গ্রামের আতিয়ার রহমান, গড়ভাঙ্গা গ্রামের মাজাহারুল ইসলাম ও মিন্টু রহমান, ৩নং মজিদপুর ইউনিয়নের এসএম শরিফুল ইসলাম, প্রতাপপুর গ্রামের ফাতেমা বেগম, লক্ষীনাথকাঠী গ্রামের জাহানারা বেগম ও আবু দাউদ গোলদার, শ্রীফলা গ্রামের ইলিয়াস হোসেন, আবু সাইদ, মমতাজ বেগম ও আব্দুল হালিম, তেঘরী গ্রামের তবিবুর রহমান, ইকবাল হোসেন ও শহর আলী গাজী, ভান্ডারখোলা গ্রামের ছালমা বেগম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিযিবুল ইসলাম বলেন, ১০৫টি ঘর নির্মাণ করা হবে। ১ম পর্যায়ে ১২টি ঘরের কাজ শেষ পর্যায়ে। প্রতিটা ঘরের জন্য বাজেট ১ লাখ ৭১ হাজার টাকা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা জানান, মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায় কেশবপুরে ১০৫টি ঘর নির্মাণ করা হবে। বর্তমানে ১২টি সম্পন্ন হতে চলেছে বাকিগুলো ধাপে ধাপে সম্পন্ন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে
কেশবপুরে ভূমিহীনদের ১০৫টি ঘর নির্মাণ করা হবে। ১৫ জানুয়ারির মধ্যে ১২ জন গৃহহীন পরিবারের মাঝে ঘর হসান্তর করা হবে।

কেশবপুরে কালভেরী ব্যাপ্টিষ্ট চাচের্র আয়োজনে বড়দিন পালিত

কেশবপুর প্রতিনিধি
কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ কেশবপুর ও জাহানপুরের আয়োজনে বড়দিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা শুক্রবার বেলা ১২ টায় কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ বালিয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গা ও জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ ও ৩২৯-এর চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ এর ম্যানেজার প্রদীপ সিংহ, জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি- ৩২৯-এর ম্যানেজার উজ্জ্বল দাস প্রমুখ।
অপরদিকে বড়েঙ্গা-মাগুরখালী চার্চের আয়োজনে বড়দিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। পালক দানিয়েল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেভারেস্ট সমারেশ মন্ডল। বক্তব্য রাখেন দিলীপ দাস, দিপক দাস, মেঘনাথ বিশ্বাস, অনুকুল দাস প্রমুখ।

বাগেরহাটে দুইশত মেধাবী শিক্ষার্থী পেল বাইসাইকেল

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে মুজিববর্ষ উপলক্ষে মাধ্যমিক ও আলীয়া মাদ্রাসা স্তরের ৩০’টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশত মেধাবী শিক্ষার্থী’কে বাই-সাইকেল ও আশি জন দুঃস্থ্য নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মোল্লাহাট উপজেলা পরিষদের আয়োজনে এবং এডিপির অর্থায়নে বৃহস্পতিবার বিকালে কে,আর কলেজ মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ সকল বাই-সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন । উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, কে,আর কলেজ’র অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, শেখ হেলাল উদ্দীন এমপির এপিএস মোঃ ফিরোজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবির, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, আ’লীগ নেতা এস,এম নাসির উদ্দিন, এস,এম, সাইকুল আলম, আবুল বাশার মোল্লা, ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান হায়দার মামুন ও শেখ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এস,এম ফরিদ আহমেদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান-ুসহ সরকারী কর্মকর্তা, আ’লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, জন-প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও মেধাবী সকল শিক্ষার্থী এবং নারীরা প্রমূখ।

বাগেরহাটে সড়কের ১০ একর জমি উদ্ধার, ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ১০ একর জমি উদ্ধার করেছে সড়ক ও জনপথ বিভাগ।পাশাপাশি মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) দিন ব্যাপি বাগেরহাট–খুলনা মহাসড়কের সিএন্ডবি বাজার, বারাকপুর বাজার, ষাটগম্বুজ, দশানী, মাজার মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ডে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এই নিয়ে দুই দিনে ৫ শতাধিক কাচা–পাকা স্থাপনা উচ্ছেদ ও গুড়িয়ে দেয়া হয়। দখল মুক্ত করা হয় ২ কোটি টাকা মূল্যের ১০ একর জমি। সড়ক ও জনপথ বিভাগ, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব অনিন্দিতা রায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন বলেন, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া।

আমরা উচ্ছেদ অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করেছি। এরপরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালনা করছি। আমরা দুই দিনে ৫ শতাধিক অবৈধ স্থাপনা ও ১০ একর জমি উচ্ছেদ করেছি। খুব শীঘ্রই সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কেও উচ্ছেদ অভিযনা পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বাগেরহাটে জনতা ব্যাংকের উদ্দোগে অসহায় প্রতিবন্ধীদের শীতবস্ত্র ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জনতা ব্যাংক লিঃ দৈবজ্ঞহাটী বাজার শাখার উদ্দোগে হিসাবধারী অসহায় প্রতিবন্ধীদের শীতবস্ত্র ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে জনতা ব্যাংক লিঃ দৈবজ্ঞহাটী বাজার শাখা কার্যালয় এ শীতবস্ত্র বিতরন ও স¤া§ননা প্রদান করা হয়। জনতা ব্যাংক লিঃ দৈবজ্ঞহাটী বাজার শাখা ব্যবস্থাপক মোঃ ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিঃ এর খুলনা বিভাগীয় প্রধান মোঃ চয়নূল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক লিঃ বাগেরহাট এরিয়া ইনচার্জ শেখ আবুল বাসার,সেলিমাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নির্মল কান্তী বিশ^াস, শিক্ষক আব্দুর রহিম খান,জনতা ব্যাংক লিঃ দৈবজ্ঞহাটী বাজার শাখা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,মোল্লা আকবর আলী,আলাউদ্দিন আল আজাদ,উম্মে তাসলিমা হিরা,নাজমুল নাহার।
অনুষ্ঠানে জনতা ব্যাংক লিঃ দৈবজ্ঞহাটী বাজার উদ্দোগে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান বেপারী,মুনসুর আলী হাওলাদার, প্রানেশ কুমার চক্রবর্তীসহ মোট ৬ জন বীর মুক্তিযোদ্ধোদের সম্মাননা প্রদান এবং ব্যাংকের এ শাখায় অর্ধশতাধিক হিসাবধারী অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পিতা ও অপর এক মায়ের মৃত্যু হলেও বেঁচে আছে তাদের সন্তান

যশোর অফিস
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন পিতা ও অপর একজন মা মারা গেছেন। তবে তাদের উভয়ের সাথে থাকা দুই সন্তান ভাগ্যক্রমে বেঁচে গেছেন। এর মধ্যে আট মাস বয়সী এক কণ্যা শিশুও রয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হুদারাজাপুর মোড়ে ও দুপুর দুইটার দিকে যশোর-চৌগাছা সড়কের কয়ারপাড়া বাজারে পৃথক এ দুর্ঘটনায় ঘটে।
শুক্রবার যশোর-মাগুরা মহাসড়কের হুদারাজাপুর মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় বাবা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছেন। নিহত নয়ন মোল্লা (৫২) যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে। আহত জাফর মোল্লা (২০) মৃত নয়ন মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে নয়ন মোল্লা ও জাফর মোল্লা মোটরসাইকেলে খাজুরার একটি ইটভাটায় ইট দেখতে যান। ফেরার পথে যশোর-মাগুরা মহাসড়কের হুদারাজাপুর মোড়ে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক নয়ন মোল্লাকে মোল্লা ঘোষণা করেন। গুরুতর আহত জাফরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পৃথকভাবে চৌগাছায় ভাটার ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে সড়কে পড়ে নূর নাহার (২০) নামে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামের ইমদাদুল ইসলামের মেয়ে। এ সময় গৃহবধূর কোলে থাকা ৮ মাস বয়সী কন্যা সন্তান অক্ষত ছিল।
পুলিশ ও প্র্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২টার সময় শ্বশুরবাড়ি চাঁদপাড়া গ্রাম থেকে থেকে স্বামীর মোটরসাইকেলে চড়ে বাবার বাড়ি সলুয়া গ্রামে যাওয়ার পথে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারে পৌঁছালে শহরের তানজিলা অটো ব্রিকসের একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় সিটকে পড়ে ঘটনাস্থলেই নূর নাহারের মৃত হয়। সময় গৃহবধূর কোলে থাকা ৮ মাস বয়সী কন্যা সন্তান ভাগ্যক্রমে বেঁচে আছে। পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করে। চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর অফিস
যশোর ডিবি পুলিশ বেনাপোলের মহিষাডাঙ্গায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম রয়েলকে আটক করেছে। সে ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
যশোর ডিবি পুলিশের ইনচার্জ সোমেন দাশ জানান, ডিবি পুলিশের একটি দল শুক্রবার ভোরে মহিষাডাঙ্গার পুটখালী বারপোতাগামী রাস্তা থেকে আবুল কালাম রয়েলকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

বিএসপির বিদ্রোহী’র প্রকাশনা উৎসবে বক্তারা সৃষ্টিশীল লেখকরা ডাক্তার হিসেবে সমাজকে চিকিৎস দেন

যশোর অফিস
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) প্রকাশিত বিদ্রোহী (২৪তম সংখ্যা) এর প্রকাশনা উৎসব শুক্রবার সকালে (২৫ ডিসেম্বর) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কবি কাজী আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যশোর কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কবি কৃষ্ণ চন্দ্র।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, বিশিষ্ট কবি ও গবেষক ড. মোঃ মুস্তাফিজুর রহমান, কবি ড. শাহনাজ পারভীন, যশোর আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাড. জিএম মুছা।
বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন বিদ্রোহী’র সম্পাদক আহমদ রাজু। এসময় উপস্থিত ছিলেন, শতাব্দী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি কবি ও গবেষক, অধ্যাপক কাজী শওকত শাহী, প্রেসক্লাব যশোরের দফতর সম্পাদক তৌহিদ জামান, মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক হোসাইন নজরুল হক, মুক্তেশ^রী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সহসভাপতি আমির হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজল, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, নির্বাহী সদস্য সোনিয়া সুলতানা চাঁপা, অ্যাড. মাহমুদা খানম, নাসির উদ্দিন, জাহিদুল যাদু, পারভীনা খাতুন, অধ্যাপক এস. এম তোজাম্মেদ হক মোঃ মোস্তাফিজুর রহমান, শামীম বাদল, রাজপথিক, হুমায়ন কবির, মুহাম্মদ হাতেম আলী সরদার, সমাপ্তি দাস, মোঃ হোসেন আলী, ফাতিমা পারভীন, মানবেন্দ্র কুমার সাহা,সাধন কুমার দাস, মোহাম্মদ শামীম, মাসুম বিল্লাহ,তানভীন হোসেন,আমিন রুহুল,এএফএম মোমিন যশোরী, মহব্বত আলী মন্টু,এম এ কাশেম অমিয়, শহিদুজ্জামান মিলন,সুমন রেজা প্রমুখ। কবি ও গবেষক আব্দুর রহিম আসাদীর মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, সৃষ্টিশীল লেখকরা ডাক্তার হিসেবে সমাজকে চিকিৎসা করেন। সমাজকে ভাল রাখার জন্য কবিতা লেখেন। সমাজকে বির্নিমাণের জন্য লেখক তার লেখনি উপহার দেন। আর ভাল লেখার জন্য বেশি বেশি করে পড়তে হবে। জানতে হবে।
বিদ্রোহী সাহিত্য পরিষদের ২০৩ তম মাসিক সাহিত্য আগামি ১ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

নওয়াপাড়া মধ্যেপাড়া বায়তুনূর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

নওয়াপাড়া পৌর সভার ৪নং ওয়ার্ড নওয়াপাড়া গ্রামের মধ্যে পাড়ায় বায়তুনূর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মসজিদ উন্নয়ন কাজের অংশ হিসাবে এই ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মসজিদ ও কবর স্থানের জমি দাতা আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্যা বড় ছেলে মো. জাকির হোসেন মোল্যা নওয়াপাড়া প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, মাও: আলী আজম, মাও: মাহামুদুর রহমান, হাফেজ মাও: বোরহান উদ্দিন, ব্যবসায়ী জিয়াউর রহমান মিলন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূর ইসলাম হাওলাদার, আ’লীগ নেতা আব্দুল জলিল শেখ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দীন পলাশ, ব্যবসায়ী আজিম শেখ, সাংবাদিক সৈয়দ মো.রিপানুর ইসলাম (রিপন), আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার, শামছুর রহমান মিঠু, আ: রহিম মোল্ল্যা, রফিকুল ইসলাম, আ: মজিদ শেখ, আ: রহিম, আলম ফারাজী, শফিকুল ইসলাম । মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন, মাওলানা মাহাবুবুর রহমান সাহেব।

ফকিরহাটে মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়–য়াডাঙ্গা আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম ইসলামপুর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা পরিষদের পক্ষ থেকে এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক, আওয়ামী লীগ নেতা খান মাহফুজুর রহমান, সরদার আমিনুর রশিদ মুক্তি, ফকির দাউদ হায়দার বাবু, ইউপি সদস্য হান্নান শাহ, মাও: মুরাদুল ইসলাম, মুফতি মুসলিউদ্দিন প্রমূখ।

ফকিরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকাল ৫টায় কাঠালতলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন, ফেষ্টুন, বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুলল হাসান। স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরীনা আক্তার, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায় চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজি বেলাল সাঈদ। অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ দাউদ ফকির ও শেখ মঈন উদ্দিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে শেখ গোলাম আলীকে সভাপতি ও শেখ শহীদুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৩৫সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান। এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উত্তর আরাজি ডুমুরিয়ায় ৮ দলীয় ব্যাটমিন্টন: খেলায় সাব্বির-মাহফুজ জুটি চ্যাম্পিয়ন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার উত্তর আরাজি ডুমুরিয়া যুব সংঘের উদ্যেগে গত বৃহস্পতিবার রাতে ৮ দলীয় ব্যাটমিন্টন প্রতিযোগিতায় সাব্বির-মাহফুজ জুটি চ্যাম্পিয়ান হয়েছে। নক আউট পর্বের খেলাটি সন্ধ্যায় স্থানীয় মোড়লপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে আরাজি ডুমুরিয়ার সাবির ও আরাজি সাজিয়াড়ার মাহফুজের জুটি হাজিডাঙ্গা গ্রামের সোহাগ ও হাসিফ জুটিকে ২১-১৭ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়ার নির্বাচিত হন বিজয়ী দলের মাহফুজ। খেলা শেষে রাত সাড়ে ১১ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। লুৎফর রহমান মোড়লের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম সরদার, শাহাজান শেখ, জলিল মোড়ল, আব্দুর রউফ, আবু জাফর, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশিদ বাবু, সুমন শেখ, ইলিয়াছ মোড়ল, ইয়াছিন মোড়ল, সিহাব মোড়ল, সুমন মোড়ল, আব্দুল্লাহ মোড়ল, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, বাধণ মন্ডল, বক্কার বিশ্বাস, নওশের সরদার, প্রকাশ দাস, পলাশ দাস প্রমুখ।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শুক্রবার জুম্মার নামাজের খুদবার আগে খলশী খাজুরা গেট জামে মসজিদে আগত মুছাল্লীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। বেলা ২ টায় সাজিয়াড়া হারেজ গাজীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। রাতে ডুমুরিয়া দাসপাড়ায় ১৮ অধ্যয় গীতা পাঠের শেষ দিনে আগত ভক্তদের উদ্দেশ্যে ধর্মীয় আলোচনায় অংশ নেন। বিকেলে ডুমুরিয়া হাটে সকল ক্রেতা-বিক্রেতাদের সাথে এবং সকালে দাসপাড়ার পাশে বিলের সকল কৃষান-কৃষাণীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া গত বৃহস্পতিবার রাতে আরাজি ডুমুরিয়ায় ৮ দলীয় ব্যাট মিন্টন খেলার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোড়ল, জলিল মোড়ল, মোজাম্মেল হক মোহন, মহির মোড়ল, নাসির গাজী, ইছহাক গাজী, জাহাঙ্গীর মোড়ল, বিশ্বজিৎ মন্ডল, অমল মজুমদার, পূর্ণেন্দু বিশ্বাস, হারুনুর রশিদ বাবু, বাধণ রায় প্রমুখ।

ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয়ে ডিজিটালাইজেশনের উদ্বোধনী

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আব্দুল রাজ্জাক স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ শিক্ষা কার্যক্রম উপলক্ষে আধুনিক ও ডিজিটালাইজেশনের উদ্বোধনী করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এসময় ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রান ডেভোলপমেন্ট সোসাইটির মহাসচিব গাউসুল আজম সিমু, সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার হামিদুল ইসলাম, এন এসটি ডিজিটাল বিডির মার্কেটিং ডাইরেক্টর সাকিব আল হাসান, রান ডেভোলপমেন্ট সোসাইটির পরিচালক প্রশিক্ষণ রেজাউল করিম, আব্দুল রাজ্জাক স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, ইউপি সদস্য কটোন হোসেন, মহিদুল ইসলামসহ অন্যান্যরা।
আলোচনা শেষে রান ডেভোলপমেন্ট সোসাইটির তত্তাবধানে এন এসটি ডিজিটাল বিডি লিমিটেড এর পক্ষ থেকে আব্দুল রাজ্জাক স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে কম্পিউটার এটেনডেন্ট মেশিন, স্পেশাল স্কুল ম্যানেজমেন্ট সফট্ওয়ার এবং ওয়াই-ফাইসহ সকল যন্ত্রাংশ প্রদান করা হয়।

দাকোপে বিদ্যালয় বিশেষ অনুদানের প্যাকেজ হস্তান্তর

দাকোপ (খুলনা) সংবাদদাতা

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে খুলনার দাকোপে শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে ম্যানেজিং কমিটির সভাপতি প্রসেনজিৎ রায়ের ঘোষিত বিশেষ অনুদানের প্যাকেজ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের সভা কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি প্রসেনজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ মন্ত্রালয়ের অতিরিক্ত সচীব পীরজাদা শহীদুল হারুন ভ্যার্চুয়ালে এ অনুদানের প্যাকেজ উদ্বোধন করেন। সভায় ভ্যার্চুয়ালে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও আ‘লীগনেতা মোঃ ফরিদ আহম্মেদ। অন্যানের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক চিরঞ্জীব রায়, সহকারী প্রধান শিক্ষক সুকল্যান রায়, ম্যানেজিং কমিটির সদস্য চিত্তরঞ্জন রায়, সঞ্জয় মন্ডল, মিনতি রায়, সিরাজুল ইসলাম, শিক্ষক প্রকাশ মিস্ত্রী, বলরাম মন্ডল, দেবাশীষ রায়, নিরাপদ মন্ডল, বিচিত্র রায়, দীপক মন্ডল, তাপস সানা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক উদয়ন রায়।

ফুলতলায় গাঁজাসহ দু’মাদকসেবী আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ বৃহস্পতিবার রাতে দামোদর এলাকা থেকে ১৬ গ্রাম গাঁজাসহ ২ মাদকসেবীকে আটক করে। আটককৃতরা হলো অভয়নগর উপজলোর মাসুদ রানার পুত্র সাকিব হোসেন বাধন (২২) ও একই গ্রামের মোবারক গাজীর পুত্র মোসলেম গাজী (১৯) । এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে । শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পাটকল শ্রমিক স্মরণ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

‘পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ’-এর উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় পাটকল শ্রমিক স্মরণ সমাবেশ খালিশপুর পিপলস গোল চত্বরে অনুষ্ঠিত হয়। শ্রমিকনেতা রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑশ্রমিকনেতা আলমগীর হোসেন, মোশররফ হোসেন, নূর মোহাম্মদ, ইলিয়াস হোসেন, শহিদুল ইসলাম, জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা সম্পাদক এম হুমায়ুন কবির, বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি আতিফ অনীক, ছাত্রনেতা নাঈমুর রহমান, নেওয়াজ মুর্শিদ দোলন, কৃষক-মজুর ফেডারেশন নেতা হংসশুভ্র হালদার, বাংলাদেশ লেখক শিবির খুলনা জেলা সম্পাদক বরত আলী প্রমুখ।
সভার শুরুতে স্বাধীনতা আন্দোলন থেকে সর্বশেষ মজুরি কমিশনের আন্দোলনে নিহত শহীদ আব্দুস সাত্তার, সোহরাব হোসেনসহ যে সকল শ্রমিকরা শহীদ হয়েছেন তাঁদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়। স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে স্বৈরচারী বিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে পাটকল শ্রমিকসহ বহু শ্রমিক জীবন দিয়েছে। তাঁদের আত্মত্যাগ এবং শ্রমের বিনিময় দেশের শাসক শ্রেণির উন্নয়ন হলেও স্বাধীনতার ৪৯ বছরে শ্রমজীবী মানুষেরা এখনও দুঃসহ অবস্থায় জীবন-যাপন করছে। আওয়ামী লীগ সরকার করোনাকালীন সময়ে গত জুন মাসে রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল লোকসানের অজুহাত দেখিয়ে বিনা নোটিশে বন্ধ করে দিয়েছে। পাটশিল্পে নিয়োজিত প্রায় ৩ কোটি মানুষ কর্মহীন করে বেকার করে দিয়েছে। দেশের ৬টি চিনিকল বন্ধ করে দিয়ে হাজার শ্রমিক ও আখচাষীদের পথে বসিয়েছে। সরকারের ছত্রছায়ায় লুটেরা গোষ্ঠী প্রতি বছর যেখানে এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, সেখানে পাটকলগুলো আধুনিকায়ন না করে ভারতের ব্যবসায়ী এবং দেশীয় লুটেরাদের স্বার্থে মিলগুলো লীজের নামে ব্যক্তির হাতে দেয়ার ষড়যন্ত্র করছে। দীর্ঘ ৬ মাস পার হলেও এখন অনেক স্থায়ী, বদলী ও অস্থায়ী শ্রমিকদের বকেয়া মজুরী প্রদান করা হয়নি। শ্রমিকরা যখন তাদের রুটি-রুজির আন্দোলনে নামছে তখনই সরকার প্রশাসন ও পুলিশ দিয়ে হামলা করে, মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে দমন করছে। নেতৃবৃন্দ আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে এ ফ্যাসিবাদী সরকারকে রাষ্ট্রায়াত্ব পাটকল খুলতে বাধ্য করতে হবে। পাটকল লোকসানের জন্য দায়ী মাথাভারী প্রশাসন এবং বিজেএমসি’র দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবীতে স্বোচ্ছার হতে হবে। নেতৃবৃন্দ বলেন, এ রাষ্ট্র ও পুঁজিবাদী সমাজে সব ক্ষমতা বড়লোক শ্রেণির। তারা সমাজের সংখ্যালঘিষ্ঠ হয়ে সংখ্যাগুরু শ্রমিক-কৃষক-মেহনতি মানুষকে শোষণ করছে। এই দুর্বৃত্তায়ন বড়লোকশ্রেণির রাষ্ট্র ও সমাজকে পাল্টিয়ে শ্রমিকশ্রেণির রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে পাটকলসহ সকল শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের সার্র্বিক মুক্তি সম্ভব। সভাশেষে কবিতা, গণসঙ্গীত, পুঁথি পাঠ এবং নাটক ‘শোষণের যন্ত্র’ প্রদর্শন করা হয়।

বেগম রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় নগরীর পাঁচ শতাধিক মসজিদে দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী এবং শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি’র মা বেগম রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর পাঁচ শতাধিক মসজিদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এস এম আকিল উদ্দিন, শেখ আবিদ উল্লাহ, শেখ নুর ইসলাম, শেখ জাহিদ হোসেন, মো. জাহিদুল হক, চ. ম. মুজিবর রহমান, মুন্সি আইয়ুব আলী, শেখ আব্দুল আজিজ, মঈনুল ইসলাম নাসির, জামিরুল হুদা জহর, চৌধুরী মিনহাজ উজ জামাল সজল, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, জিয়াউল ইসলাম মন্টু, নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, আজম খান, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মীর মো. লিটন, হাজী মোতালেব মিয়া, মো. জাকির হোসেন, ইউসুফ আলী খান, হাসান ইফতেখার চালু, আব্দুস সালাম ফারাজী, রবিউল ইসলাম বাবু, শুভ, তোষী প্রমুখ।

বেগম রাজিয়া নাসেরের চেহলাম আজ শনিবার

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী এবং শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি’র মা বেগম রাজিয়া নাসেরের চেহলাম আজ শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে। খুলনা মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত চেহলাম অনুষ্ঠানে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

কাউন্সিলর সাইফুলের সুস্থ্যতা কামনা আ’লীগের

খবর বিজ্ঞপ্তি

সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের আশু রোগ মুক্তি, সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

খ.ম জাহাঙ্গীরের মৃত্যুতে আ’লীগের শোক

খবর বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় সংসদের বার বার নির্বাচিত সদস্য খ.ম জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ……. রাজেউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

প্রভু যীশু বিশ্বের শ্রেষ্ঠ মহামানবদের মধ্যে একজন : শেখ হারুন

বটিয়াঘাটা প্রতিনিধি

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন, প্রভু যীশু বিশ্বের শ্রেষ্ঠ মহামানবদের মধ্যে একজন। বিশ্ব মানব কল্যানে ঈশ্বরের বানী প্রচারের দায়িত্ব নিয়ে ২৫ ডিসেম্বর (বড় দিন) তিনি জন্মগ্রহন করেছিলেন। স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের ভিতরেও সকল সম্প্রদায়ের লোক তাদের স্ব স্ব ধর্মীয় উৎসব স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘেœ পালন করতে পারছে। দেশের এই অগ্রগতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী সকল নির্বাচনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নৌকা প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে জয়জুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বটিয়াঘাটার জলমা এজি চার্চে বড়দিনের অনুষ্ঠানে তিনি গতকাল শুক্রবার বেলা ১২টায় এ কথাগুলি বলেন। এজি চার্চের পালক রেভাঃ প্রবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক সহ সভাপতি বি এম এ ছালাম, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ নেতা বিধান চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা গোবিন্দ মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি সদস্য কার্তিক টিকাদার ও তপতী বিশ্বাস, প্রভাষক সুব্রত টিকাদার, আ’লীগ নেতা নারায়ন চন্দ্র রায়, প্রধান শিক্ষক সমরেশ বরকন্দাজ, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন সুমন, অসীম কুমার বৈদ্য, ডাঃ বিকর্ণ গাইন, তানভির রহমান আকাশ, তাপস জোয়ার্দার, আরিফুল ইসলাম, বিকাশ হালদার প্রমুখ। অনুষ্ঠানে বাইবেল পাঠ করেন বীনা বিশ্বাস। পরে প্রধান অতিথি কেক কেটে বড় দিনের শুভ উদ্বোধন করেন।

খুলনা সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা সোসাইটির নির্বাহী কমিটির সভা গতকাল শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সংগঠনের বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কো-চেয়ারম্যান আজগার বিশ্বাস তারা, ভাইস-চেয়ারম্যান এ্যাড. সেলিনা আক্তার পিয়া, যুগ্ম-মহাসচিব এস এম ময়েজ উদ্দিন চুন্নু, সারিকা জামান রুনা, কাজী আইনুল মুন, প্রফেসর তাসরিনা বেগম, অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান, এ্যাড. শফিউল আলম সুজন, আজিজুল হাসান দুলু, মেহেজাবিন খান, সালমা বাশার, নয়ন পাল, মনিরুল ইসলাম সোহাগ, এম মুস্তাফিজুর রহমান, মো: তারেক হাসান, ইলিয়াস হোসেন লাবু, এস এম মিশকাতুল ইসলাম, মো: হুমায়ন কবির।

খুলনা ব্যক্তিমালিকানা মহসেন জুট মিলের বকেয়া পাওনা ও বন্ধ মিল চালুর দাবিতে শ্রমিক জনসভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন মহসেন,এ্যাজাক্স, জুট স্পিনার্স, সোনালী,আফিল জুট মিলসহ সকল কলকারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবীতে ২৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় মহসেন মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট সুতাও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বেসরকারি পাট ,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন । ফেডারেশনের প্রচার সম্পাদক মোঃ সাইফুল্লা তারেকের এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং আটরা গিলাতলা উইনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা স.ম. রেজওয়ান আলী, তাতীলীগ নেতা মোঃ আজাদুর রহমান হীরক , বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সোনালী জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মোঃ নুর আলম, বীর মুক্তিযোদ্ধা ইন্জিল কাজী ,বীর মুক্তি যোদ্ধা মাহাততাব উদ্দিন , শ্রমিক নেতা অহিদ মুরাদ , সেকেন্দার আলী, মোঃ বক্তিয়ার, মোঃ কাবিল হোসেন, আমির মুন্সি , সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাস , ফারুক চোকদার , শ্রমিক নেতা ওবায়দুর রহমান প্রমুখ । আগামী শুক্রবার সেনালী জুটমিলের গেটে শ্রমিক জনসভার করা হবে বলে জানান শ্রমিক নেতৃবৃন্দ ।

সভাপতি বিকাশ ও সাধারণ সম্পাদক ইজাজ : ছাত্র মৈত্রী’র ১৯তম খুলনা জেলা কাউন্সিল

খবর বিজ্ঞপ্তি

আজ ২৫ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ ছাত্র মৈত্রী খুলনা জেলা কমিটির ১৯তম কাউন্সিল বিকেল ৪টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা কমলেশ মল্লিকের সভাপতিত্বে এবং নাজমুর রাকিব উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি দিপংকর সাহা দিপু, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি রিয়াদ হাসান তপু। বক্তব্য রাখেনÑছাত্র নেতা জগদীশ চন্দ্র ম-ল, মীর মানিক, নাজমুল হোসেন বাবু, অর্পিতা রায়, আল আমিন, সাদ্দাম হোসেন, তীর্থ রায়, সাইফুল ইসলাম ইমন, প্রসেনজিৎ ম-ল, উপা রায়, মোঃ ইসমাইল শেখ, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
সন্ধ্যা ৬টায় দ্বিতীয়পর্বে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিকাশ চন্দ্র ম-লকে সভাপতি ও ইজাজ সরদার ইমনকে সাধারণ সম্পাদক এবং অর্পিতা রায়কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র মৈত্রী খুলনা জেলা কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথি ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল।

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ


ঝিনাইদহ প্রতিনিধি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিপ্লবী বাঘাযতিনের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহ সদর উপজেলার গান্নায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গান্না ইউনিয়নের চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজ মাঠে গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোফা’র সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি আক্কাচ আলী। এসময় বক্তারা, কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত সকলের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।