Home আঞ্চলিক দিঘলিয়ায় ৫ ছিনতাইকারী আটক: ছিনতাইকৃত মালামাল উদ্ধার

দিঘলিয়ায় ৫ ছিনতাইকারী আটক: ছিনতাইকৃত মালামাল উদ্ধার

10

আসাদ, দিঘলিয়া প্রতিনিধি

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কে এম পি ও দিঘলিয়া থানার যৌথ অভিযান প্ররিচালিত হয়। এ সময়  দিঘলিয়ার নন্দন প্রতাপ বাইনবাড়ির বটগাছতলা থেকে ৫ ছিনতাইকারীকে পুলিশ আটক করে। উল্লেখ গত ১৩ ডিসেম্বর/২০ বাদী হাফিজুর গাজী দিঘলিয়া থানায় ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন যার নম্বর ০৫/২০। অভিযানে ছিনতাইকারী ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয় ১ টি মোটরসাইকেল  ১ টি ভ্যান ও নগদ ৩৪ হাজার টাকা।

আটক কৃতরা হলেন, পারভেজ শেখ, পিতা মোঃ জাকির শেখ, সালমান শেখ, পিতা কাওছার শেখ, ইজদান শেখ, পিতা অজেদ শেখ, ইমামুল শেখ, পিতা ওহিদ শেখ ও আবুল বাশার শেখ  পিতা আসলাম শেখ।  এব্যাপারে দিঘলিয়া থানার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী বলেন আসামিদের আটক করা হয়েছে ও মালামাল উদ্ধার হয়েছে।