স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার বেলা ১২ টায় খুলনা জেলা পরিষদের ২২ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২০-২০২১ অর্থ বছরে এডিপির বরাদ্দকৃত অর্থ দ্বারা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। জেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মসজিদ, মন্দির, শশ্মান, ঈদগাহ, বেসরকারি স্কুল কলেজ সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করা হয়। তাছাড়া এই অর্থ বছরে এডিপির বরাদ্দকৃত ৫০ লক্ষ টাকা দ্বারা করোনার ২য় ঢেউ মোকাবেলার জন্য মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াস ইত্যাদি সুরক্ষা সামগ্রী ক্রয় পূর্বক জেলার দরিদ্র অসহায়দের মধ্যে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। কপিলমুনি ও চুকনগর বাজার সুপার মার্কেটের দোকান বরাদ্দের প্রাপ্ত সর্বোচ্চ সঠিক দরপত্র সমূহ গৃহীত হয়। জেলার বিভিন্ন অঞ্চলের দরিদ্র, অসহায়, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য সহ অন্যান্য উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এর সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। উক্ত সভা সঞ্চালন করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল, খূলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী, মাসুদ আজিজুর রহমান, বিপ্লব কুমার বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।











































