নগর ইজি বাইক শ্রমিক লীগ এর কার্যকারী কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ১১ টা আওয়ামী লীগ কার্যলয় ইজি বাইক শ্রমিক লীগ খুলনা মহানগর এর কার্যকারী সভাপতি মোঃ শাহীন শরিফ বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিলন এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতির্থি উপস্থিত ছিলেন নগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বিশেষ অতিথি জাতীয় শ্রমিকলীগের নগর সাধারণ সম্পাদক শ্রী রনজীৎ কুমার ঘোষ, যুব লীগ খুলনা মাহনগরের আহবায়ক শফিকুল রহমান পলাশ, মল্লিক নওশের আলী, আব্দুর রহিম, আব্দুর রশিদ, ইউনুস আলী, মোঃ আলমগীর মল্লিক, মোঃ জহিরুল ইসলাম রানা, মোঃ মাসুদ রানা, মহারাজ জুমাদ্দার, মিরাজ, কালীপদ রায়, শংঙ্কর বিশ^াস, মোঃ আল-মামুন, মোঃ একলাস হোসেন, মোঃ খলিলুর রহমান, আলী আকবার মোল্লা, মোঃ আমির হোসেন, মোঃ ফারুক হাওলাদার, মোঃ শাহীন মোল্লিক, মোঃ হাসান হাসু, মোঃ মতিয়ার রহমান, মোঃ মফিজুল ইসলাম রুবেল, মোঃ হারুন শেখ, মোঃ শফিকুল ব্যাপারী, মোঃ হাসান, মোঃ রাকীব বিশ^াস সভায় সর্ব সম্মতিক্রমে এসএম ইমরান মিঠু কে নগর ইজিবাইক শ্রমিক লীগের কার্যকারী কমিটির সহ-সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় জানজট নিরাশনে যেখানে শেখানে ইজিবাইক পার্কিং করা যাবে না। একটি ইজি বাইক এর লাইসেন্সে ফটোকপি করে তিন টি বা চারটি গাড়ি চালানো যাবে না।
যশোরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
যশোর অফিস
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে যশোরের চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামের লালের ভাটার সামনে থেকে ৪১ বোতল ফেনসিডিলসহ সোহাগ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে চৌগাছা উপজেলার হুদাপাড়া গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল সোমবার রাত পৌনে ৯ টার পর গোপন সূত্রে খবর পেয়ে উক্ত ভাটার সামনে থেকে সোহাগ হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে চৌগাছা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে।
যশোরে বিশে হত্যাকান্ডে ছয় জনের নাম উল্লেখ করে ভাইয়ের মামলা
যশোর অফিস
শহরের আরবপুর মোড়স্থ আসলামের খাবার হোটেলের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে আমিনুর রহমান বিশে (৩৫) হত্যাকান্ডে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত বিশের ছোট ভাই সদর উপজেলার আরবপুর তালপট্টি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ শুভ হাওলাদার বাদি হয়ে সোমবার রাতে মামলাটি করেন। মামলার আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলৈ সাগর হোসেন,আকাশ, আনছার আলীর ছেলে তরিকুল ইসলাম,যশোর শহরের পুরাতন কসবার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ফেরদাউস হোসেন,সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে নাঈম হোসেন, একই এলাকার ওয়াহিদের ছেলে রুবেলসহ অজ্ঞাতনামা কয়েকজন।
শুভ হাওলাদার তার দায়েরকৃত মামলায় বলেছেন, তার বড় ভাই আমিনুর রহমান বিশে বালুর ব্যবসা করে। সাগরের সাথে কিছুদিন বালির ব্যবসা করতো। আমিনুর রহমান বিশে সাগরের কাছে কিছু টাকা পাইতো। সাগর বিশেকে পাওনা টাকা না দেওয়ায় বেশ কিছুদিন পূর্ব হতে সাগরের সাতে বিশের শত্রুত শুরু হয়। এক পর্যায় সাগর তার সহযোগী আসামীদের নিয়ে বিশেকে হত্যার পরিকল্পনা করে। গত সোমবার ২১ ডিসেম্বর সকাল ১০ টায় বিশে ভেকুটিয়া গ্রামে বালু কিনতে যায়। সেখানে বিশে সাগরের কাছে পাওনা টাকা চাওয়ার বিষয় নিয়ে তর্কবির্তকের সৃষ্টি হয় তাদের মধ্যে। সাগর বিশেকে প্রকাশ্যে খুন করার হুমকী দিয়ে চলে যায়। বিশে বাড়ি হতে গোসল করে বেলা সোয়া ৩ টার পর আরবপুর মোড়স্থ আসলাম এর খাবার হোটেলের মধ্যে বসে ভাত খাওয়ার সময় ফেরদাউসের কথামতো সাগরসহ তার সহযোগীরা শত্রুতার কারনে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো চাকু ও দা দিয়ে বিশেকে খুন করার উদ্দেশ্যে আক্রমন করে। বিশের চিৎকার স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত সটকে পড়ে। গুরুতর রক্তাক্ত অবস্থায় বিশেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেল পৌনে ৪ টায় সে মারা যায়। মারা যাওয়ার সময় বিশে তার ভাইকে উল্লেখিত আসামীদের নাম বলে গেছে। মঙ্গলবার সকালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। হত্যাকান্ডের পর সোমবার বিকেল পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত বালিয়া ভেকুটিয়া গ্রামের আনছার আলীর ছেলে তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে বলে স্থানীয় লোকজন ও তরিকুল ইসলামের পরিবারের সদ্যরা জানিয়েছেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেকেন্দার আবু জাফর জানান তিনি এই হত্যা মামলায় কাউকে গ্রেফতার করেনি।
যশোর স্বর্ণ পাচারকারি গ্রেফতারের ঘটনায় মামলা
যশোর অফিস
সোমবার ২১ ডিসেম্বর ভোরে যশোর শহরের পৌর পার্কের সামনে বিজিবি কর্তৃক ২০টি স্বর্ণের বারসহ যুবক গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। বিজিবি’র টহল দলের প্রধান বাদি হয়ে গ্রেফতারকৃত যশোর বেনাপোল পোর্ট থানার অন্তর্গত কাগজপুকুর গ্রাামের আসলামের ছেলে ইমাদুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে ইমাদুল হোসেনকে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক অপারেশন্স আবু হেনা মিলন যশোর আমলী আদালতের বিজ্ঞ বিচারকের আদালতে সোপর্দ করে।
পেট্রাপোল বন্দরের ধর্মঘট প্রত্যাহার: আমদানি রফতানি শুরু
যশোর অফিস
ভারতের পেট্রাপোল বন্দরের জীবন-জীবিকা বাঁচাও কমিটির ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় একদিন পর পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য সচল হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।
এর আগে, বাণিজ্য পরিচালনায় নিরাপত্তার নামে সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ পণ্য খালাসের জটিলতা নিরসনে পাঁচ দফা দাবি বাস্তবায়নে সংগঠনটি সোমবার ধর্মঘটের ডাক দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেয়। এতে দুই বন্দরে প্রবেশে শত শত আমদানি-রফতানি পণ্যের ট্রাক আটকা পড়ে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, তারা বাণিজ্য সচলের জন্য গতকাল দিনভর আহবান জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় এদিন কোনও ট্রাক বন্দরে প্রবেশ করতে পারেনি। আজ সকালে দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হলে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে। আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় পাঁচ শতাধিক ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও দেড় শতাধিক ট্রাকে বিভিন্ন পণ্য ভারতে রফতানি হয়ে থাকে। বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনে ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যরা বেনাপোল বন্দরে আসা-যাওয়া করতেন। কিন্তু সীমান্তরক্ষী বিএসএফ সম্প্রতি নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে তাদের যাতায়াত বন্ধ করে দেয়। এছাড়া বিএসএফ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই পণ্যবাহী ট্রাক তল্লাশিতে দীর্ঘ সময় ক্ষেপন করে। এসব সমস্যা সমাধানে আন্তরিক হতে সংশিষ্ট কর্তৃপক্ষকে বার বার অবহিত করা হয়। কিন্তু কোনও সমাধান না আসায় বাধ্য হয়ে ভারতের পেট্রাপোল বন্দর জীবন-জীবিকা বাঁচাও কমিটি ধর্মঘট ডাক দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেয়। এ সংগঠনটির সঙ্গে একত্বতা ঘোষণা করে ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, আমদানি-রফতানি সমিতি, ট্রাক ট্রান্সপোর্টসহ সংশিষ্ট বাণিজ্যিক সংগঠনগুলো।
ডুমুরিয়ায় লায়ন্স ক্লাবে আজমত সভাপতি
ডুমুরিয়া প্রতিনিধি
গতকাল মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে দক্ষিণ ডুমুরিয়ার লায়ন্স ক্লাবে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।সকাল ১১টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে মোট ১৪১ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।এতে সভাপতি পদে ২জন প্রার্থীর মধ্যে শেখ আজমত হোসেন হরিণ প্রতীকে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন।এর আগে সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় শেখ রেজাউল করিম রানা ও কোষাধ্যক্ষ পদে আবুল কালাম ঢালী নির্বাচিত হন।নির্বাচনে প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন মাষ্টার আফজাল হোসেন ঢালী ও সহকারী প্রিজাইডিং রোকনুজ্জামান খান।এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নাজমুল হাসান বকুল ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন।
ডুমুরিয়ায় প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করতে দর্জি প্রশিক্ষণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া বাজারস্থ অমৃত টেইলার্সে অসহায় নারী প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে দর্জি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।গত ৬মাস যাবত গড়ে তোলা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে আসছেন অনিতা রায় নামের এক বিধবা মহিলা।বড় বাজার অভিমূখে ভদ্রা সড়কের পাশে অবস্থিত অমৃত টেইলার্সে সরেজমিনে গিয়ে দেখা যায় বাক-প্রতিবন্ধী অসহায় কিছু স্কুল ছাত্রী দর্জি প্রশিক্ষণে ব্যস্ত সময় পার করছে।তাদের মধ্যে শারমিন খাতুন (১৩),রতœা খাতুন (১৪) ও ইয়াসমিন খাতুন (১৬) সাথে কথা হয়।মুখে কথা বলতে না পারলেও ইশারা ইঙ্গিতে তারা প্রকাশ করেন মাত্র ৩মাসের প্রশিক্ষণে তারা স্যালোয়ার, কামিজ, ছায়া, ব্লাউজ,মেক্সিসহ সব ধরনের লেডিস পোষাক কাটিং ও সেলাই কাজ শিখেছে।এনিয়ে কথা হয় প্রতিষ্ঠানের পরিচালক অনিতা রায়ের সাথে তিনি বলেন বাক-প্রতিবন্ধী হলেও এরা খুব অল্প সময়ে দক্ষতার সাথে কাজ শিখেছে।এখন নিজেরাই কাটিং ও সেলাই করতে পারে।মেয়েগুলি খুবই অসহায় ও হতদরিদ্র এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন তারা কাজ শিখেছে ঠিকই কিন্তÍু সেলাই মেশিন কেনার মত সমর্থ তাদের নেই।এজন্য সরকারের জোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।এ প্রসঙ্গে কথা হয় বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর কো-অর্ডিনেটর শুভদ্রা মন্ডলের সাথে তিনি জানান,ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর আওতায় ডুমুরিয়ায় অমৃত টেইলার্স সহ ১৯টি প্রতিষ্ঠানে নারী প্রতিবন্ধী ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে দর্জি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।এক্ষেত্রে প্রতি প্রশিক্ষণার্থীকে প্রতিমাসে ৮‘শ টাকা অনুদান দেয়া হয়।যেন সমাজের এই অবহেলিত নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারে।
আগাম বোরো চাষে ব্যস্ত কৃষক
মণিরামপুরে (যশোর) প্রতিনিধি :
বোরো চাষের ধুম পড়তে এখনো সময় লাগবে ১০-১৫ দিন। এরইমধ্যে শীত উপেক্ষা করে আগাম বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছেন যশোরের মণিরামপুরের কৃষক। জমি প্রস্তুত করে গত দুই-তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দুই একজন কৃষককে বোরোর চারা রোপন করতে দেখা গেছে। অনুকুল পরিবেশ থাকলে এবার মণিরামপুরে রেকর্ড পরিমান বোরো চাষ হবে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) উপজেলার হোড়লাডাঙা এলাকায় মাসুম বিল্লাহ নামে এক কৃষককে বোরোর চারা রোপন করতে দেখা গেছে।
মাসুম বিল্লাহ বলেন, এবার চার বিঘা জমিতে বোরো চাষের সিদ্ধান্ত নিয়েছি। দুই বিঘা জমি প্রস্তুত করে আজই প্রথম ব্রি-২৮ ধানের চারা রোপন শুরু করেছি।
উপজেলা কৃষি অফিস বলছেন, চলতি মাসের শেষের দিকে বোরো চাষ পুরোদমে শুরু হবে। সবেমাত্র হোগলাডাঙা, শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নের কিছু কৃষক ধান লাগানো শুরু করেছেন।
তীব্র শীত ও কয়েকদিন টানা কুয়াশা পড়লেও বড়ধরনের শৈত্যপ্রবাহ না থাকায় এবার মণিরামপুরের কোথাও বোরোর বীজতলা ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি। ফলে আপাতত কৃষকদের ধানের চারা নিয়ে চিন্তিত হতে হচ্ছে না।
মাহমুদকাটি গ্রামের কৃষক নাজিম উদ্দিন বলেন, বোরো ধানের চারার বয়স প্রায় ২০-২৫ দিন হয়ে গেছে। আগামী জানুয়ারির দুই-তিন তারিখে জমিতে পানি ঢুকবে। এবার আমি চার বিঘা জমিতে ধান লাগাব।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, গতবছর উপজেলায় ২৯ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ধানের দাম বেশি হওয়ায় এবার তার থেকেও বেশি জমিতে বোরো চাষ হতে পারে। পুরোদমে চাষ শুরু না হওয়ায় এখনি লক্ষমাত্রা নির্ধারণ করা যাচ্ছে না।
ফকিরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু:৫শতাধিক স্থাপনা উচ্ছেদ
পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টায় পর্যন্ত বিরতিহীন ভাবে ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ট মোড়, টাউন নওয়াপাড়া বাজার ও টাউন নওয়াপাড়া গোলচত্তর মোড় সহ তার পাশ^বর্তী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন স্থানে অবৈধ ভাবে গড়ে তোলা প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জানা গেছে, খুলনা-মোংলা, রুপসা-বাগেরহাট ও ঢাকা মাওয়া মহা-সড়কের পাশের্^ বিপুল পরিমানে সড়ক বিভাগের সরকারী জমি দখল করে এক শ্রেণীর লোকজন সেখানে কাচাপাকা স্থাপনা নির্মাণ করে নানা প্রকার ব্যাবসা বানিজ্য পরিচালনা করে আসছিলেন। যে কারনে সড়ক মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল তো দুরের কথা পথচারি চলাচল করাও ঝুকি হয়ে পড়েছিল।
এমতঅবস্থায় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ উক্ত সড়ক গুলির পাশের্^ অবৈধ ভাবে গড়ে তোলা বিপুল পরিমানে স্থাপনা গুলি উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেন। এসময় তারা প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, এসডি সনৎ কুমার সাহা, সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হোসেন, মোঃ আজিম কাওসার, গোপাল কুমার দাশ, পুলিশ পরির্দশক মোঃ শাহাদাৎ হোসেন ও উপ-পুলিশ পরিদশক মোঃ খালিদ এর নের্তৃত্বে ১০জন পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ মেশফাকুল আলম এর নের্তৃত্বে ৯জন সদস্য উপস্থিত ছিলেন। বুধবার টাউন নওয়াপাড়া মোড় হতে বাগেরহাট বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত অভিযান চলবে বলে সড়ক বিভাগের একটি দায়িত্বশীল সুত্রে জানা গেছে।
বাগেরহাটের ১৫ টাকার লাউ হাত বদলে ঢাকায় ৫০ টাকা
বাগেরহাট প্রতিনিধি
১৫ টাকার লাউ বিক্রি হয় ৫০ টাকায়। বিষয়টি শুনতে অবিশ^াস্য মনে হলেও, সরেজমিনে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি ও বারাকপুর বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাযায় এসব তথ্য। কৃষকদের অভিযোগ তারা তাদের সবজির ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে কিভাবে সবজির মূল্য বৃদ্ধি তা তাদের জানা নেই। অপরদিকে ব্যবসায়ীদের অভিযোগ অতিরিক্ত পরিবহন ব্যায়। সময় মত গন্তব্যস্থলে সবজি পৌছাতে না পারার কারনে সবজি নষ্ট। আড়তদারদের কমিশন, ঢাকার আড়তদার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং সর্বশেষ ঢাকার খুচরা বিক্রেতাদের দোকান ভাড়া ও চাঁদার কারনে পণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে। এছাড়া ট্রাক ড্রাইভারদের অভিযোগ পদে পদে পুলিশ, নেতা ও বিভিন্ন সমিতির নামে চাঁদাবাজির কারনে পন্য পরিবহনে অতিরিক্ত ভাড়া নিতে বাধ্য হচ্ছেন তারা। সব মিলিয়ে হাত বদলে বাগেরহাটের ১০/১৫ টাকার লাউ রাজধানী ঢাকাতে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর পকেট কাটছে ক্রেতা সাধারনের। তবে সবজি বাজারের এ সিন্ডিকেট এড়িয়ে কৃষকরা যদি তাদের উৎপাদিত পন্য সরাসরি বাজারে বিক্রি করতে পারে সে ক্ষেত্রে চড়া মূল্যে বিক্রি হওয়া লাউ, করলা, কুমড়াসহ সকল সবজির ন্যায্য মূল্য পাবে তারা। এর ফলে সল্পমূল্যে ক্রেতা সাধারন তাদের কাংখিত সবজি ক্রয় করতে পারবে। মৎস্য ঘেরের আইলে ছাউনি দিয়ে বিষমুক্ত সবজি চাষে বাগেরহাটের কৃষকদের সুনাম রয়েছে। পানিতে মাছ থাকার কারনে ক্ষেতে বিষ দেওয়ার কোন সুযোগ না থাকায় ঘেরে উৎপাদিত এসব সবজি পুরোটাই বিষমুক্ত বলা যায়। আর এ কারনে বিষমুক্ত এসব সবজির চাহিদা দেশজুড়ে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ফেনিসহ দেশের বিভিন্ন জেলায় চাহিদা রয়েছে বাগেরহাটের বিষমুক্ত এসব সবজি। বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার, বারাকপুর, চুলকাঠি, পোলেরহাট, শ্রীঘাট ও উৎকুল বাজার কাঁচামালের (বিভিন্ন প্রকার সবজি) বড় বাজার হিসাবে পরিচিত। এর মধ্যে প্রতি হাটবারে (হাট বসার নির্দিষ্টদিন) এসব হাট থেকে শতাধিক ট্রাকে করে লাউ, চাল কুমড়া, করলা, মিষ্টি কুমড়া ও সোসাসহ বিভিন্ন সবজি কৃষকদের কাছ থেকে ক্রয় করে ব্যবসায়ীরা। এখান থেকে সবজি ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন তারা। তবে বাগেরহাটের এ সবজি বেশি বিক্রি হয় ঢাকার কাওরান বাজার, যাত্রাবাড়ি ও মিরপুর-১ এ।
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর বাজারে গিয়ে কথা শ্রীঘাট এলাকার কৃষক মোঃ হাফিজুর রহমান (৪০) এর সাথে। তিনি বলেন, ঘেরপারে প্রতি পিস লাউয়ে উৎপাদন ব্যায় থেকে শুরু করে বাজারে আনতে পর্যন্ত ব্যায় হয় ৫ থেকে ৬ টাকা। আকার ও সাইজ ভেদে এই লাউ তারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন ১৫ থেকে ১৬ টাকা দরে। এছাড়া করলার পেছনে কেজি প্রতি হিসাবে উৎপাদন ব্যায় হয় ৮ থেকে ১০ টাকা। যা বাজারে তারা বিক্রি করেন ৩৫ থেকে ৪০ টাকা দরে। তবে মাঝে মাঝে সবজি বাজার ওঠানামা করে বলে জানান তিনি।
১০/১৫ টাকার লাউ ঢাকাতে কি ভাবে ৫০ টাকায় বিক্রি হয় জানতে চাইলে তিনি বলেন, কি ভাবে দাম বৃদ্ধি পায় সেটি আমার জানা নেই। তবে টিভিতে খবর দেখে লাউ এর এমন দাম শুনে আমিও অবাক হই। মূলত আমরা যারা কৃষি কাজের সাথে জড়িত তারা সব সময় সবজির ন্যায্য মূল্য পাইনা বলে অভিযোগ তার।
কথা হয় ষাটগম্বুজ ইউনিয়নের পূর্ব সায়ড়া গ্রামের কৃষক কুমারেশ বৈরাগীর (৪৫) এর সাথে তিনি বলেন, আমি আমার চিংড়ি ঘেরের পারে লাউ, ঝিঙ্গে, মিষ্টি কুমড়া, করলা ও সোসাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করি। এ সবজি গুলো হাট অনুযায়ী পাশর্^বর্তি বারাকপুর, সিএন্ডবি ও শ্রীঘাট বাজারে বিক্রি করি। আমি মূলত চাল কুমড়া ও মিষ্টি কুমড়ার চাষ করি। জমি প্রস্তুত, বিভিন্ন সার ও শ্রমের হিসাবে প্রতিপিস চাল কুমড়ার পিছনে আমার ব্যায় ৭ থেকে ৮ টাকা। যেটি ব্যবসায়ীদের কাছে আমি বিক্রি করি ২০ থেকে ২২ টাকা পিস হিসাবে আর মিষ্টি কুমড়া বিক্রি হয় ১১শ থেকে ১২শ টাকা মন হিসাবে। তবে বাজারে সবজি বেশি ও কম আসার সাথে সবজির দামও কমবেশি হয়ে থাকে বলে জানান তিনি।
কথা হয় ঢাকার মানিকগঞ্জ জেলা থেকে আসা ব্যবসায়ী মোঃ ইমান আলী (৪৫) এর সাথে, তিনি বলেন, ২০ বছর ধরে সবজি কেনা-বেচার এ ব্যবসার সাথে জড়িত আমি। ঢাকার কাওরান বাজার, যাত্রাবাড়ি ও মিরপুর-১ এর কাঁচাবাজারে আমি যাই, চাল কুমড়া, করলা ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজি সরবারহ করে থাকি। দীর্ঘদিন এ ব্যবসার সাথে জড়িত থাকার কারনে এ ব্যবসার বিভিন্ন বিষয় সম্পর্কে আমার জানা। এখানকার কৃষকরা যে অভিযোগ সেটা ঠিক না। একমাত্র প্রকৃতিক দূর্যোগ (ঝড়, বন্যা) সবজি নষ্ট ছাড়া কৃষকদের কোন ক্ষতি হয় বলে আমার কাছে মনে হয় না। কৃষকরা টিভিতে সবজির মূল্য শুনে আফসোস করে, কিন্তু তারা ভেবে দেখে না এ সবজি গুলো ট্রাকে করে ঢাকা পৌছাতে আমাদের কতটা ঝামেলা পোহাতে হয়। ট্রাক গুলোর অতিরিক্ত ভাড়া, পথে গাড়ী নষ্ট হলে সবজি নষ্টের ভয়, ফেরি ঘাটের লম্বা সিরিয়াল, আড়তদারদের কমিশনসহ নানা সমস্যা পার করে আমরা ঢাকাতে সবজি বিক্রি করি। কৃষকদের মত খুব বেশি লাভ যে হয়, তা কিন্তু নয়। এখান থেকে আমি ১৫-১৬ টাকায় লাউ, ২০-২২ টাকায় চাল কুমড়া, ৪০-৪৫ টাকায় করলা ক্রয় করি। ১৫-১৬ টাকার লাউ ঢাকার আড়ত গুলোর ডাকের মাধ্যমে ৩০-৩৫ টাকা, চাল কুমড়া ৪০-৪৫ টাকা ও করলা বিক্রি করি ৫০-৫৫টাকা করে। এর উপর আবার প্রতিনিয়ত সবজির দাম ওঠানামা তো করছেই। এছাড়া ঢাকার সবজি বাজারে আড়তদারসহ ব্যবসায়ীদের সিন্ডিকেট তো আছেই। এই সিন্ডিকেটটাই মূলক ঢাকার সবজি বাজার নিয়ন্ত্রন করে বলে জানান তিনি।
কথা হয় বারাকপুর বাজারে সবজি কিনতে আসা নোয়াখালীর ব্যবসায়ী মনিরুজ্জামান রনি (৩২) এর সাথে। তিনি বলেন, সবজির বাজার যে সব সময় এক রকম থাকে তা কিন্তু নয়। বাজারে সরবারহ ও চাহিদার উপর কিন্তু বিভিন্ন প্রকার সবজির বাজার দর ওঠানামা করে। উৎপাদন ভালো হলে কিন্তু বাজার নিয়ন্ত্রনে থাকে। তখন সবজির দামও কম থাকে। আমি আজ যে লাই ১৫ টাকায় কিনছি আমদানি ভালো হলে এই লাউ কিন্তু ১০ থেকে ১২ টাকায় নেমে আসে। তবে কিছু কিছু ক্ষেত্র বড় বড় ব্যবসায়ীরা নিয়ন্ত্রন করে থাকে। এই যে, আলুর বিষয়টি দেখেন না, দেশের কিন্তু আলুর অভাব নেই। কিন্তু তারা কি করছে, আলু সব গুদামজাত করছে, যার ফলে বাজারে আলুর মূল্য বৃদ্ধি পাচ্ছে। ঢাকাতে সবজির ব্যবসা করতে হলে এসব বড় বড় ব্যবসায়ীদের মন মত চলতে হয় আমাদের। এ এক আজব সিষ্টেম আপনি বুঝবেন না ভাই।
ট্রাক চালক শামিম (৩০) বলেন, আমাদের তো ভাই “পদে পদে” সমস্যা। ট্রাফিক পুলিশ, নেতা ও বিভিন্ন সমিতির নামে নিয়মিত চাঁদা দিতে হয়। না দিলে আইনের মারপ্যাচে “মামলা” গাড়ি আটকসহ নানা সমস্যায় পড়তে হয়। এছাড়া মাওয়া ঘাটে ফেরিতে উঠতে হলে অতিরিক্ত টাকা তো আছেই। এসবের কারনেই কিন্তু পন্য পরিবহনে অতিরিক্ত ভাড়া নিতে বাধ্য হচ্ছি আমরা।
বাগেরহাট ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, সরকার কিন্তু কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য নিশ্চিত করেছে। দেশের কৃষকরা কিন্তু তাদের পন্যের ন্যায্য মূল্য পাচ্ছে। মূলত সবজির বাজারে একটি সিন্ডিকেট তৈরী হয়েছে, তারাই সবজির মূল্য বৃদ্ধির জন্য দায়ী। এ সিন্ডিকেট ভেঙ্গে কৃষকদের কাছ থেকে সবজি যদি সরাসরি বাজারে পৌছানো যায়, তাহলে সাধারন মানুষ কিন্তু অনেক কম মূল্যে লাউ ও কুমড়াসহ বিভিন্ন সবজি ক্রয় করতে পারবে। এ বিষয়ে জেলা কৃষি বিপণন কর্মকর্তা জি,এম, মহিউদ্দিন বলেন, জেলার কৃষকরা যদি গ্রুপ করে (সমিতির) মাধ্যমে তাদের উৎপাদিত সবজি সরাসরি আড়তে নিয়ে যেতে পারে, সে ক্ষেত্রে তারাও যেমন ন্যায্য মূল্য পাবে পাশাপাশি সবজি বাজার দর কিন্তু কমে যাবে। এ ক্ষেত্রে আমরা কিন্তু তাদের আড়তদারদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি, যাতে কৃষকরা সহজে যেন তার উৎপাদিত সবজি আড়তে বিক্রি করতে পারে। কারন কোন যোগাযোগ ছাড়া কৃষকরা যদি তাদের উৎপাদিত সবজি আড়তে নিয়ে যায়, তারা কিন্তু সবজি বিক্রি করতে পারবে না। এ ক্ষেত্রে আমরা কিন্তু যোগাযোগের মাধ্যম হিসাবে তাদের সহযোগীতা করতে পারি।
বাগেরহাটে চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন গুরুতর আহত হয়েছেন। এরা হচ্ছেন, তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রিডাঙ্গা গ্রামের আলি আজিম ফকির (৪৫), সেলিম গাজী (৩৫) ও মিলন গাজী (২৮)। মঙ্গলবার বেলা ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় এই তিন জনকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে মিস্ত্রিডাঙ্গা গ্রামের একটি মৎস্য ঘের থেকে মাছ চুরির অভিযোগে তাদেরকে গণপিটুনি দেয় এলাকাবাসী। রাতেই ওই তিনজনকে ৯৯৯ নম্বরের মাধ্যমে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় ঘের মালিক বিজন মজুমদার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। গণপিটুনিতে আহতরা বিজন মজুমদারের ঘের থেকে প্রায় ৯০ হাজার টাকার মাছ চুরি করে নৌকাযোগে পালানোর সময় স্থানীয় পাহারাদার হাতেনাতে ধরে ফেলে। তাদের নিকট থেকে মাছ, জাল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গণপিটুনিতে আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগে মামলা দায়ের হয়েছে।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্ট্যাব্যাপী এই মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমিটির উদ্যেগে মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শওকত হোসেন, মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, মহব্বত হোসেন, মন্নু হাজরা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বাগেরহাট আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব শেখ আরাফাত হোসেন সুমন, সদর উপজেলার আহবায়ক জব্বার দর্জি, নাজমুল হাসান পলাশ প্রমুখ।
ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২০ এর পদক প্রদান
স্টাফ রিপোর্টার
ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২০ এর পদক প্রদান অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সাংবাদিকদের মাঝে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও মরহুম সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার ভাগ্নে আবুল কালাম আজাদ।
সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। বক্তৃতা করেন ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২০’ এই রিপোর্ট পর্যালোচনার জন্য গঠিত মনোনয়ন বোর্ডের প্রধান ও আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল, মনোনয়ন বোর্ডের সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো: শরিফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, নব-নির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন। এছাড়া পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আবুল হাসান হিমালয় ও এস এম আমিনুল ইসলাম তাদের অনুভতি প্রকাশ করে বক্তৃতা করেন।
আঞ্চলিক সংবাদ মাধ্যমে চলতি বছরে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ বা ফিচারের উপর এ পুরস্কার প্রদান করা হয়। দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় প্রথম, সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক এস এম আমিনুল ইসলাম দ্বিতীয় এবং দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান তৃতীয় স্থানে মনোনীত হন। অনুষ্ঠানে মনোনীত সাংবাদিকদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা, প্রয়াত সকল সাংবাদিকসহ মরহুম ওয়াদুদুর রহমান পান্নার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও নির্বাহী সদস্য মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।
পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২০’ এই রিপোর্ট পর্যালোচনার জন্য গঠিত মনোনয়ন বোর্ডের সদস্য ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক শাফায়াত হোসেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও আহমদ মুসা রঞ্জু, নির্বাহী সদস্য মো: তরিকুল ইসলাম, রকিব উদ্দিন পান্নুু, মোঃ রাশিদুল ইসলাম ও হাসান আহমেদ মোল্লা, সদস্য অরুণ সাহা, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, মোঃ ফরিদ আহমেদ, কৌশিক দে, শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ আব্দুল্লাহ, আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), এস এম নুর হাসান জনি, জয়নাল ফরাজী, এজাজ আলী, দিলীপ বর্মন, ইউজার সদস্য রিতা রাণী দাশ, রাজু সাহা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বেনাপোল বন্দর দিয়ে পুনরায় শুরু আমদানি রফতানি বানিজ্য : একদিনে ২৫ কোটি টাকার রাজস্ব লোকসান
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকার একদিন পর মংগলবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে দু দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য। গতকাল সারাদিন দফায় দফায় দু’দেশের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করে নেয় ভারতীয় বন্দর শ্রমিকরা। এক দিনের এই ধর্মঘটে ২৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে সরকারের। ধর্মঘট প্রত্যাহারের ফলে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়। ফলে বন্দর এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। বন্দরে মালামাল লোড আনলোড শুরু হয়েছে পুরোদমে। ২৭০ ট্রাক মালামাল আমদানি হয়ে বন্দরে প্রবেশে করেছে এ পর্যন্ত। বন্দর সুত্র জানায় ভারতে রফতানি হয়েছে ৯৫ ট্রাক মালামাল। বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বন্দর শ্রমিকরা গত ২১ সেপ্টেম্বর সকাল সন্ধ্যা দু দেশের মধ্যে দেয় আমদানি রফতানি বন্ধ করে দিয়েছিল। ফলে দু দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে ৪ হাজার পণ্য বোঝাই ট্রাক। বন্দর দিয়ে প্রতিদিন ৫ থেকে ৬’শ ট্রাক পন্য আমদানি হয় ভারতে থেকে। অন্যদিকে বাংলাদেশ থেকে ৩’শ ট্রাক পন্য রফতানি হয় ভারতে। বেনাপোল কাস্টমস হাউস’র প্রতিদিন ২৫ কোটি টাকার রাজস্ব আয়’র লক্ষ্যমাত্র নির্ধারণ করে রাজস্ব বোর্ড।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক আ: জলিল জানান, বন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে দু দেশের মধ্যে আমদানি রফতানি। বন্দরে প্রান চাঞ্চল্য ফিরে আসলেও বন্দরে সৃষ্টি হয়েছে যানজট। বন্দরে দ্রুত মালামাল খালাশ ও লোড আনলোড’র গতি ফিরাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
উগ্রবাদ রুখতে রূপান্তরের মনো-সামাজিক সহায়তা দলের সভা
খবর বিজ্ঞপ্তি
করোনাকালে তরুণ-তরুণীরা যেন হতাশাগ্রস্ত হয়ে বিপথে পরিচালিত না হয় সে লক্ষে খুলনা মহানগরের ৩১টি ওয়ার্ডে ৩১টি পিসক্লাব গঠন করা হয়েছে। প্রিভেনটিং এক্সট্রিজম থ্রো এ্যাকটিভ কমিউনিটি এনগেইজমেন্ট (পিস) কনসোর্টিয়াম এর সহাযোগিতায় গঠিত এই ক্লাবগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের তরুণ-তরুণীদের সম্পৃক্ত করে তাদেরকে বিভিন্ন গুজব এবং উগ্রপথে প্রভাবিত হওয়া থেকে বিরত রাখতে কাজ করছে। এই ক্লাবগুলোকে মনো-সামাজিক সহায়তা দিতে গঠিত সাপোর্ট গ্রুপের এক সভা মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক আনোয়ারুল কাদির। পিস কনসোর্টিয়াম এর কর্মকান্ড তুলে ধরেন পিস কনসোর্টিয়ামের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকায় কিশোর-কিশোরীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। মোবাইল ফোনে আসক্ত হচ্ছে। ইন্টারনেটের মন্দ দিকে যেন শিক্ষার্থীরা বিভ্রান্ত না হয় সেজন্য অভিভাবকসহ প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। তরুণ-তরুণীদেরকে গঠনমূলক ও ভাল কাজে উদ্বুদ্ধ করতে হবে। ধর্মের সঠিক শিক্ষা ও ব্যাখ্যা তাদের জানাতে হবে, যাতে তারা বিচ্যুত না হয়। কোন ব্যতিক্রমধর্মী ও অস্বাভাবিক আচরণ দেখলে তাদেরকে মানসিক সাপোর্ট দেওয়া প্রয়োজন। এই সভায় মোট ২৫ জনের মতো বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
কুষ্টিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়ায় ইউনিয়নের হালসায় ছলেমান হোসেন (২৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে হালসা দরগার মাঠ থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ছলেমান হালসা গ্রামের ভাদু আলির ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকালে এলাকাবাসী হালসা দরগার মাঠে ছলেমানের গলাাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে কে বা কারা এই হত্যাকা- ঘটিয়েছে তা তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে। ছলেমান বাবার সাথে কৃষি কাজ করতেন জানিয়ে ওসি আরো বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জে জমির বিরোধে ভাইপোদের হাতে চাচা চাচী জখম ॥ হাসপাতালে ভর্র্তি
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি
জমাজমি নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহ কালীগঞ্জে ভাইপোদের হাতে চাচা চাচী জখম। হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার পর উপজেলার সিংদাহ গ্রামের আক্কাচ আলী ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে। সম্পর্কে তারা আপন ভাই। সামনের জমি দখল নিয়ে উভয় ভাইয়ের ছেলেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাসান তার চাচা,চাচীকে পিটিয়ে জখম করে। তাদের ছেলে হাফিজুর তার বাবা মাকে ঠেকাতে আসলে তাকেও মেরে জখম করে, পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় উভয় চাচা চাচীসহ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, বসতভিটের জমির সামনে দখলকে কেন্দ্র করে উপজেলার সিংদাহ- গ্রামের আপন ভাই আক্কাচ আলী ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় ভাইয়ের ছেলেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় ভাইয়ের ছেলেরা আপন চাচা চাচী ও চাচাতো ভাইকে পিটিয়ে জখম করে। আহতরা হলো আক্কাচ আলী (৫৫) তার স্ত্রী সালেহা বেগম(৪৫)-ছেলে হাফিজুর রহমান (৩৫),জিয়াউর রহমান (২৫)। আব্দুল মান্নান (৪৮) তার স্ত্রী হাজেরা বেগম (৩৮) ছেলে হাসান আলী (২২)।
স্থানীয়রা জানান, বাড়ির জমির সামনে দখল নিয়ে দু ভাইয়ের বিরোধ। পারিবারিক ভাগাভাগি অনুযায়ী সামনের জমিতে ছোট ভাই আব্দুল মান্নান অনেক আগেই বসতবাড়ি করে বসবাস করেছেন। আর পেছনের জমিতে বাড়ি করেছেন ছোট ভায়েরা। আক্কাস আলীর ছেলে হাপিজুর রহমান পাশের জমিতে জমিতে ঘর করে। এখন ছোট ভাই আব্দুল মান্নানের ছেলেরা চাচাত ভায়ের ওই বাড়ি ভেঙে জমি দখল চায়। এবং আক্কাচ আলীর ছেলে হাফিজুরের বাড়ীর সাথের জমিতে মানকি কচু গাছ লাগানো ছিলো প্রায় ১০০টি। এর আগে আব্দুল মান্নানসহ তার ছেলে হাসান মিলে সেই কচু গাছ কেটে ফেলে দেয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা। হাফিজুর একজন গরীব দিনমুজুর, তার এগুলোয় ছিল সম্বল। এ সকল কারনে একই পরিবারের মধ্যে গোলমাল লেগেছে।
গ্রামবাসী আরও জানান, এমন ঘটনা কেন্দ্র করে পরিবারের লোকজন সংঘর্ষে জড়ানো ঠিক হয়নি। পারিবারিকভাবে বসে বিরোধ মেটানো দরকার ছিল। উভয় গ্রুপ মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেছেন।
শরণখোলায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলায় আমতলী গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ গলায় রশি দেয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত দিপিকা রানী শীল (১৫) আমতলী গ্রামের তপন শীলের কন্যা।
শরণখোলা থানার এস.আই স্বপন কুমার জানান, পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের আমতলী গ্রামের তপন শীলের বাড়ী থেকে ঘরের আড়ার সাথে গলায় দড়িতে ঝুলে থাকা রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী দিপিকার লাশ উদ্ধার করে। কিশোরীর পিতা তপন শীল জানান, একটি ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক ছিলো। তারা স্বামী-স্ত্রী কেউ বাড়ীতে না থাকার সুযোগে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে তার মেয়ে গলায় রশি দেয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গলায় দড়ি দেয়া কিশোরীর লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ ও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শরণখোলায় প্রতিপক্ষের হামলায় গৃহবধু সহ ৩ জন আহত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় রাজাপুর গ্রামে মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গৃহবধু সহ ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধূ সাবিনা বেগম জানান, প্রতিবেশী পেশাদার গরু চোর ইয়াকুব হাওলাদারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের শত্রুতা চলে আসছে। মঙ্গলবার সকালে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ ইয়াকুব ও তার পুত্র রুমান, কন্যা লিমা সহ সঙ্গীয় আরো ৩/৪ জন দা, লাঠি, লোহার রড নিয়ে তার বসত বাড়ীতে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। সে প্রতিবাদ করলে প্রতিপক্ষরা তাকে বেদম মারপিট করে তার গলা থেকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় তার ডাক চিৎকারে সাবিনার চাচা শফিকুল ও নানী পিয়ারা বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরও বেদম মারপিটে আহত করে বলে সাবিনা জানায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত সাবিনা, পিয়ারা ও শফিকুলকে উদ্ধার করে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান বলেন, মারামারির খবর তিনি শুনেছেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
নানা আয়োজনে সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে সন্ধ্যায় সোনাডাঙ্গা ময়লাপোতাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. নূর ইসলাম ফরাজী’র সভাপতিত্বে ও সদস্য সচিব তপন কুমার রায়ের পরিচালনায় এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, আ’লীগ নেতা হেমায়েত উদ্দিন খান, আলম শরীফ, রতন সাহা, মোতালেব মৃধা, আব্দুল হক, জালাল মৃধা, জয়নাল ফরাজী, সুজন আকন, মিজানুর রহমান, হাফিজা বেগম, ইসলাম মৃধা ইমন, আজিজুল ফরাজী, দেবা দাস, আজাহার মৃধা, শাকিল হোসেন, রাহাত জোমাদ্দার, রায়হান চৌধুরী প্রমুখ।
দিঘলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে আগুন
দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ি মোঃ রজব আলী মোড়লের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র, নগদ টাকা পুড়ে গেছে। অল্পের জন্য বেঁচে গেছে বাড়ির মালিক। এ ঘটনায় থানায় জিডি এন্ট্রি করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে মুক্তিযোদ্ধা মৃত আব্দুল হক মোড়লের পুত্র বারাকপুর বাজারের চায়ের দোকানী মোঃ রজব আলী প্রতিদিনের নেয় সোমবার রাত ১১ টায় বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে চিৎকার শুনে ঘুম ভাঙ্গতেই তার গায়ে দেওয়া কম্বলে আগুন দেখে ঘরের বাইরে বেরিয়ে আসে প্রতিবেশিরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ঘরের আসবাবপত্র ও ঘরে থাকা নগদ ৮ হাজার ৬ শত টাকা পুড়ে যায়। অল্পের জন্য বেঁচে যান রজব আলী তার পরিবারের দাবি স্থানীয় কোন্দলের কারণে আগুন লাগিয়ে দেয়া হতে পারে। এ বিষয় দিঘলিয়া থানায় অফিসার (ওসি তদন্ত) সহ দু’ অফিসার ঘটনা স্থলে গিয়েছিলো। তারা জানান অনুসন্ধান শেষে জানাযাবে আগুন লাগিয়ে দেয়া হয়েছে নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থাকে আগুন লেগেছে।
উল্লেখ্য গত ১২ ডিসেম্বর রাতে ইউপি চেয়ারম্যান গাজী হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসী দল আনসার শেখ এর বাড়িতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রজব আলীর প্রতিবেশিদের ধারণা ঐ ঘটনার জের ধরে কেউ শত্রুতা করে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।
আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২
সম্রাট হোসেন,শৈলকুপা
ঝিনাইদহের শৈলকুপায় ১০নং বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের বগুড়া গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার সকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করেছে দুই কারিগরকে। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৪৭টি সড়কি, ১৭টি ঢাল ও ১০/১২ কেজি বেত সহ এসব তৈরীর অন্যান্য সরঞ্জাম।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নে প্রায়ই দেশীয় অস্ত্র ঢাল-সড়কি, তরবারি নিয়ে হানাহানি ও দাঙ্গা চলে আসছে। গ্রাম্য দলাদলী, জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এসব অস্ত্র ব্যবহার করা হয়। এতে করে হতাহত, বাড়িঘর-ভাংচুর, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে আসছে।
শৈলকুপা পৌর নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউপি নির্বাচন কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎতপর রয়েছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগীতায় শৈলকুপার হাটফাজিলপুর ক্যাম্প পুলিশ মঙ্গলবার সকালে অভিযানে নামে। এসময় এসব দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।
শৈলকুপার হাটফাজিলপুর পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন জানান, বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের বগুড়া গ্রামের পুরাতন বাড়ি থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ২জন কারিগর কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এদিকে এ ঘটনা সম্পর্কে শৈলকুপার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তার মোবাইল ফোন রিসিভ করেননি।
জাতীয় ছাত্র সমাজের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে জাতীয় ছাত্র সমাজ, মহানগরের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় সোনাডাঙ্গা থানা অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইমানা আক্তার ইমু এবং পরিচালনা করেন নূসরাত জাহান এ্যানি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑমুনিয়া আক্তার পাখি, মুন্নি আক্তার শম্পা, মোঃ শিপন, জুয়েল শেখ, মোঃ বিজয়, মোঃ ইয়াসিন হোসেন, সাবিনা আক্তার, প্রিয়া, সুরাইয়া খান অপি, বন্যা, মিম, পলি আক্তার, মায়া, শ্রাবণি, পাখি, মোঃ মিরাজুল ইসলাম, ইমরান হোসেন, সিয়াম খান, দেবী, শামসু, শিমলা, লিজা, মারজানা আক্তার মুন্নি, মেহেদী হাসান, পারভেজ, আল আমিন, জালাল শেখ, মনির হোসেন, ইমাম হোসেন, সৈয়দ সংগ্রাম, ইমন, নাঈমা রহমান, পান্না খান প্রমুখ। সভায় আগামী ১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
ফলোআপঃ ফুলতলায় লিপু হত্যা মামলা> চরমপন্থী নেতা ফারুক মোল্যার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান
ফুলতলা প্রতিনিধি
ফুলতলায় মোল্যা হেমায়েত হোসেন লিপু হত্যা মামলায় রিমান্ডে থাকা চরমপন্থী নেতা ফারুক মোল্যা মঙ্গলবার দুপুরে খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে। তার জবানবন্দী রেকর্ড শেষে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়। অপর আসামী মিন্টু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭দিনের রিমান্ডাবেদন জানিয়েছে।
ওসি মাহাতাব উদ্দিন জানান, লিপু হত্যার ঘটনায় ফারুক মোল্যাকে গত শনিবার ৪দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের কাছে ১৬১ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করলে গতকাল তাকে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দীর জন্য নেয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে চরমপন্থী নেতা ফারুক কৌশলে নিজেকে আড়াল করা চেষ্টা করে। তবে তার দেয়া সূত্র ধরে তদন্ত কাজের অগ্রগতি হবে। তার জবানবন্দী রেকর্ড শেষে বিকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর পূর্বে সোমবার রিমান্ডে আনা আসামী মুরাদ হোসেন শেখ এর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী মিন্টু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডাবেদন জানানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানিয়েছেন। প্রসঙ্গতঃ গত শুক্রবার রাত ৭টায় ফুলতলা গরু হাট এলাকায় হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সামনে সন্ত্রসীরা মোল্যা হেমায়েত হোসেন লিপুকে গুলি করে নির্মমভাবে হত্যা করে।
ঝিনাইদহে পৃথক ঘটনায় কাচামাল ব্যবসায়ীসহ ২জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, আটক-২
ঝিনাইদহ প্রতিনিধি-
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে আতিয়ার রহমান নামের এক কাচামাল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সে সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে আতিয়ার রহমান একই গ্রামের আনোয়ার হোসেন আনুর সাথে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এসময় গ্রামের সাবেক মেম্বর আব্দুর রহিম ও স্বপন মাষ্টারের লোকজন আশাদুলের পক্ষ নিয়ে আতিয়ারকে মারপিট করতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় আতিয়ারের ভাই আলী মন্ডল ও ভাতিজা রিফাতকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তারা। রিফাতের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ জানায়, এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আতিয়ারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
অপরদিকে শৈলকুপায় উপজেলার জালসুকা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সোমবার বিকেলে চাচাতো ভাইয়ের দা’এর কোপে আব্দুর রব নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অবশেষে পুরন হতে চলেছে রূপসা বাসীর দীর্ঘ দিনের লালিত স্বপ বঙ্গবন্ধু ইকোপার্ক
রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট এলাকায় আঠারোবেকীর কুল জুড়ে নির্মান হতে চলেছে বঙ্গবন্ধু ইকোপার্ক। গত ২২ ডিসেম্বর বিকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বঙ্গবন্ধু ইকোপার্ক ও শিশু পার্কের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেছেন।
এ সময় তিনি পার্কের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেন। পার্কের মধ্যে দিয়ে রাস্তা নির্মান, সীমানা নির্ধারণ সহ বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহন করেছেন। পালেরহাট এলাকার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ইকোপার্ক ও শিশু পার্ক নির্মান করা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুরন হতে যাচ্ছে পালেরহাট বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন। পার্ক পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন এ পার্ক নির্মানে উপকৃত হবে রূপসাবাসী। উন্নয়নের জোয়ারে ভাসবে পালেরহাট মানুষ। বৃদ্ধ ও শিশুরা পাবে বিনোদনের নিরাপদ স্থান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আইয়ুব মল্লিক বাবু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা শিল্পপতি মোল্লা দেলোয়ার হোসেন দিলু, পালেহাট ক্যাম্প ইনচার্জ এস আই কাফি, ইউপি সদস্য শেখ সাইদুর রহমান, যুবলীগ নেতা সারাফাত হোসেন উজ¦ল প্রমুখ।
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান (৫৫) নামের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সে পৌরসভার শিকারপুর গ্রামের শফি উদ্দিন আহমেদের ছেলে। মঙ্গলবার ঢাকার উত্তরা ক্রীসেন্ট হাসপাতালে তিনি মারা যান। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খাঁন জানান, গত ৭ ডিসেম্বর তার শারীরিক অসুস্থতা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। মঙ্গলবার রাত ৮ টার দিকে শিকারপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করে ইফা গঠিত কমিটি। জেলায় এ পর্যন্ত মোট ৬৪ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো ইফা গঠিত কমিটি ।
শেখ সোহেলের শ্যালকের মৃত্যুতে নগর যুবলীগ ও ছাত্রলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল এর শ্যালক সৈয়দ হায়দার ইন্তেকাল করেছেন (ইন্না……. রাজিউন)। মরহুমের আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
বিসিএসে আবেদনের সময়সীমা বাড়াতে খুবির অনুরোধ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ। সোমবার (২১ ডিসেম্বর) খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বরাবর এক পত্রের মাধ্যমে এ অনুরোধ জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক বিষয় নিয়ে উপাচার্যের সভাপতিত্বে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তারই আলোকে এ চিঠি দিয়েছেন উপাচার্য। সভায় চূড়ান্ত পরীক্ষা গ্রহণ, সকল ডিসিপ্লিনের অনলাইন সেশনাল অথবা প্র্যাক্টিক্যাল ক্লাসসহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপ-উপাচার্য প্রফেসর মোসাম্মাৎ হোসনে আরা, সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক এবং হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
বির্তকিতরা নয়; বঙ্গবন্ধু’র আদর্শের প্রকৃত সৈনিকেরাই সহযোগী সংগঠনের সদস্য হবে: এমডিএ বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, অনুপ্রবেশকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু বা বির্তকিত ব্যক্তি নয়। বঙ্গবন্ধু’র আদর্শের প্রকৃত সৈনিকেরাই সহযোগী সংগঠনের সদস্য হবে। তিনি আরো বলেন, কিছু স্থানে কতিপয় অনুপ্রবেশকারী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং ধান্দাবাজ ঢুকে দলের বদনাম করেছে। আইন শৃংখলা বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে। নতুন করে কোন বির্তকিত ব্যক্তি যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে সবাইকে সর্তক দৃষ্টি রাখতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মনে রাখতে হবে, শেখ হাসিনা বাঁচলে দল টিকবে, দল টিকলে আমরা দেশের মানুষ ভালো থাকবো। দেশ উন্নত বিশ্বের কাতারে মাথা উঁচু করে দাড়াবে। সেজন্যে শেখ হাসিনা এবং দেশের জন্য বঙ্গবন্ধু’র সৈনিকদের অতন্ত্র প্রহরী হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার উদ্দেশ্য আর বঙ্গবন্ধু’র আদর্শ বাস্তবায়নে সকলকে সহযোগিতা করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে মহানগর মৎস্যজীবী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক ইঞ্জি: আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম চাঁন ফারাজী, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ, এস এম আকিল উদ্দিন, মো. আমির হোসেন, মীর বরকত আলী, মো. কামরুল ইসলাম, আলমগীর মল্লিক, আইয়ুব আলী, মহানগর মৎস্যজীবী লীগের সদস্য সচিব এ্যাড. ইব্রাহিম খলিল ইমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্যজীবী লীগ নেতা ইঞ্জি: সাকিল হাসান প্রিন্স, মো. আলী আকবর, বীরমুক্তিযোদ্ধা সরদার লুৎফর রহমান, জামাল হোসেন পলাশ, ইঞ্জি: শাকিল আহসান, মো. ওমর ফারুক হাওলাদার, মো: সবুর, মো: আল আমিন, মো. হুমায়ূন কবির, মো: মাসুম মল্লিক, মো: সোহেল মোল্লা, বীরমুক্তিযোদ্ধা কে এম ফারুক হোসেন, লিংকন পাল, মো. শামসুদ্দোহা বাঙালি, মো: নজরুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো: সাবের হোসেন, এ্যাড. মিরাজ হোসেন, মো. কালাম মোল্লা, মোদাচ্ছের কাজী, বীরমুক্তিযোদ্ধা ইসহাক আহম্মেদ, বিধান চন্দ্র বিশ্বাস, মো. সজিব খান, মোসা: রোকসানা বেগম, মো. হানিফ, স্মৃতি বিশ্বাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সংগঠনকে শক্তিশালী করতে সকলকে সক্রিয় ভাবে কাজ করার আহবান জানান।
কেশবপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার থেকে নতুন বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চলাকালে কেশবপুরে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৪৪ হাজার ২শত ১৫ জন শিশুকে ডোজ এমআর টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস।
ডা: আলমগীর হোসেন বলেন, করোনা বিষয়টি বিবেচনা নিয়ে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।
ডুমুরিয়া লায়ন্স ক্লাবের নির্বাচনে আজমত সভাপতি রিজাউল সম্পাদক এবং কালাম কোষাধ্যক্ষ নির্বাচিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার ঐতিহ্যবাহী দক্ষিণ ডুমুরিয়া লায়ন্স ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে আজমত হোসেন শেখ সভাপতি, রেজাউল করিম রানা সাধারণ সম্পাদক এবং আবুল কালাম আজাদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোঃ আজমত হোসেন শেখ হরিন প্রতিক নিয়ে ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী শেখ জুলফিকার আলী ভুট্টো চেয়ার প্রতিকে পান ৫ ভোট। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় শেখ রেজাউল করিম রানা টিয়া প্রতিকে সাধারণ সম্পাদক ও আবুল কালাম আজাদ মাছ প্রতিক নিয়ে কোষাধ্যক্ষ আগেই নির্বাচিত হন। প্রিজাইডিং অফিসার ছিলেন মাষ্টার আফজাল ঢালী ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মাষ্টার রোকনুজ্জামান খান। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন নাজমুল হোসেন বকুল। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ১৪১ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ডুমুরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মাহাতাব হোসেন সাংবাদিকতায় বিশেষ সম্মাননার জন্য ডুমুরিয়া নিউজ ২৪.কমের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন। সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত গোলনা ও হাজিডাঙ্গা গ্রামের সকল শ্রেণী পেশার মানুষেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বেলা ১২ টায় দক্ষিণ ডুমুরিয়া লায়ন্স ক্লাবের নির্বাচনে আগত ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে পশ্চিম ডুমুরিয়ার সকল শ্রেনী পেশার মানুষেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে মির্জাপুর অমল রায়ের বাড়িতে গীতা জয়ন্তী উৎসবে ধর্মীয় আলোচনায় অংশ নেন। এসময়ে অণ্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর মোড়ল, বিশ্বজিৎ মন্ডল, অমল মজুমদার, পূর্ণেন্দু বিশ্বাস, হারুনুর রশিদ বাবু, বাধণ রায় প্রমুখ।
গিলাতলা কলোনী বাজার কমিটির সভাপতি মোফাজ্জেল হোসেনের ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর গিলাতলা কলোনী বাজার কমিটির সভাপতি, খানপাড়া জামে মসজিদ কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ও মরহুম ইশারাত আলীর পুত্র, গিলাতলা গ্যারিসন মার্কেটের লিজা স্টুডিও’র মালিক খান ফিরোজ আহমেদ এর ছোট ভাই খান মোফাজ্জেল হোসেন সোমবার সন্ধা সাড়ে ৭টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালি……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০) বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গিলাতলা বটতলা ঈদগাহ ময়দানে মঙ্গলবার বাদজোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, উপজেলার ভাইস-চেয়ারম্যান জিয়া হাসান তুহিন, মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ ইকবার হোসেন, প্রফেসর ওয়াহিদুজ্জামান, প্রফেসর মিয়া মোঃ কুদ্দুস, খান ইউনুচ আলী, বেগ আব্দুর রাজ্জাক রাজ, আওয়ামীলীগ সরদার আলী আহম্মেদ, সৈয়দ কিসমত আলী, খান আব্দুল হালিম, রিয়াজুর ইসলাম রাজা, শেখ তরিকুল ইসলাম, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা,মোল্যা সোহরাব হোসেন,হাফেজ গোলাম মোস্তফা, মাহমুদ হাসান, বখতিয়ার পারভেজ,খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার, গাজী মাকুল উদ্দীন, মিহির রঞ্জন বিশ^াস, সাইফুল্লাহ তারেকসহ সাংবাদিক ইউনিটি’র সকল সদস্য বৃন্দ ও এলাকার সামাজিক, রাজনৈতিক এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ । জানাযায় ইমামতি করেন মাওলানা মোঃ হারুন অর রশিদ।
বনিকপাড়া বায়তুল হুদা জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আজাহার উদ্দিন খান এর ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর মহেশ^রপাশা দক্ষিণ বনিকপাড়া যশোর মহল্লা এলাকার বায়তুল হুদা জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বণিকপাড়া সরকারী প্রাথ: বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মোঃ আজাহার উদ্দিন খান ২২ ডিসেম্বর সকাল ৮ টায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালি……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৫) বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আছরবাদ বনিকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে মহেশ^রপাশা সরকারী কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর মিনা সাহাদাত হোসেন, নওশাদুজ্জামান পল্টু, মহসিন রেজা, সেলিম আবেদিন, মুফতি মাওলানা মোঃ গোলামুর রহমানসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ । আজ ২৩ ডিসেম্বর মরহুমের রুহের মাগফেরাত কামনায় নিজ বাসভবনে জোহরবাদ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ফকিরহাটে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শণী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমালয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় বেতাগায় প্রধান অতিথি হিসেবে ধানের বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত ও নির্বাহী প্রকৌশলী (বিএডিসি) জামান ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, ইউপি সদস মো: আসাদুজ্জামান তুহিন সহ অর্ধ শতাধীক কৃষক উপস্থিত ছিলেন। এদিন ৫শত একর জমির জন্য মোট তিন শত কেজি ধানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
ফকিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মুলক সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং, মানব পাচার, মাদক, ধুমপান, প্রতিরোধ ও সমাজিক সচেতনতা উদ্বুদ্ধকরণে গ্রাম পুলিশদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে শিরিনা আক্তার, খান শামীম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার ও মো: ইউনুস আলী শেখ প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা,জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।
ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নে উন্মুক্ত ওর্য়াড সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা ও জবাবাদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল জনগনের অংশ গ্রহনে ৭নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় হোচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ মো: হাফিজুর রহমান। ইউপি সচিব মো: সোহেল রানার পরিচালনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, কোহিনুর বেগম, আজিজুল মোশাইদ, তাপস চক্রবর্তী প্রমূখ। এসময় অত্র ওয়ার্ডবাসী উপস্থিত ছিলেন।
তেরখাদায় জামে মসজিদের খতিব মুক্তিযোদ্ধাদের জাহান্নামি বলে আখ্যায়িত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলাধীন তেরখাদা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ সালামের অভিযোগে জানা যায় একই এলাকার রেজাউল করিম, পিতা- মান্নান শেখ তেরখাদা দক্ষিণপাড়া জামে মসজিদে কর্মরত একজন খতিব। গত শুক্রবার খুৎবা পাঠের পূর্বে রাজনৈতিক আলোচনা করেন এবং বিভিন্ন রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেন ও প্রতি বৃহস্পতিবার আছরের নামাজ বাদ বিভিন্ন এলাকা হইতে আগত লোকজনদের নিয়ে মিটিং করেন এরই এক পর্যায়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জাহান্নামে যাবে বলিয়া বক্তব্য দেন এবং কুরুচিপূর্ন কথাবার্তা বলেন। এসময় ঐ আসরে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম, এম দাউদ আলী রতন (যুদ্ধকালিন কমান্ডার), মহিবুর মোল্যা, সরোয়ার মোল্যা সহ আরো অনেকে তাৎক্ষনি ভাবে প্রতিবাদ করেন। উক্ত বক্তব্যের প্রতিবাদে তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যগন গত ২২/১২/২০২০ ইং তারিখ বীর মুক্তিযোদ্ধা আঃ সালামকে বাদী করিয়া তেরখাদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয় তেরখাদা থানা অফিসার ইনচার্জ এবং ওসি তদন্ত মোর্শারাফ এর কাছে জানতে চাইলে তিনি জানান সঠিক তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সাংবাদিক এ বি এম মহিদুল ইসলাম এবং সাংবাদিক এম ঈদুজ্জামানের পিতার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান
সাতক্ষীরা প্রতিনিধি
মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর সদস্য এবং সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক এ বি এম মহিদুল ইসলাম ও সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর সহ সভাপতি সাংবাদিক এম ঈদুজ্জামানের পিতা আব্দুল গফুরের মৃত্যুতে তাদের আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন’র সভাপতি মতিয়ার রহমান মধু’র সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জি এম নূর ইসলাম বলেন, “আজকের এই অনুষ্ঠানটি একটি মহতি অনুষ্ঠান । কারন কেউ মারা গেলে এখন আর কেউ মনে রাখিনা বা কোন আলোচনা ও করিনা বা বাৎসরিকভাবে তার স্মরণে মৃত্যুবার্ষিকীও পালন করিনা। আমরা ঈমান,আকীদা, সততা, ন্যায়নিষ্ঠা সব শেষ করে ফেলছি। আমরা আল্লাহর পথ থেকে সরে যাচ্ছি। তিনি আরো বলেন, আপনারা যারা সাংবাদিক আছেন তারা লেখালেখি করতে থাকেন, লেখালেখি শেখেন, লেখালেখি করতে হবে, লেখালেখি ছাড়া সাংবাদিকতা পেশায় টিকে থাকা যাবেনা। এখন প্রতিযোগিতার যুগ একারণে সকলেই ভালো সাংবাদিক হন। যোগ্যতার বলে সাংবাদিক হতে হবে। সাংবাদিক পেশা হলো খুব সচেতনতামূলক পেশা।এই পেশাটা মহান পেশা এই পেশাটা যদি সত্যিকার অর্থে সৎভাবে এগিয়ে নেয়া যায় এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যায় তাহলে তার সুনাম ও সুখ্যাতি বাড়তে মোটেও সময় লাগবে না।” এ সময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম , মোহাম্মদ আলী সুজন, এম ঈদুজ্জামান ইদ্রিস, জাহাঙ্গীর হোসেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান তুহিন, প্রফেসর এস এম রজব আলী, মোঃ মারুফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এম আমিরুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, শাহ আলম, মোঃ বোরহান উদ্দীন, শাহনেওয়াজ মাহমুদ রনি, প্রভাষক আমিনুর রহমান, রবিউল ইসলাম রবি, মোঃ শহিদুল ইসলাম শহিদ, হিরন কুমার মন্ডল, অহিদুজ্জামান, আঃ সোবহান, শফিউল আলম, আবুল হোসেন, তারিকুল ইসলাম, হাসান গফুর, হাবিবুল্লাহ বাহার, আবু সাঈদ, এস এম রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুল, শেখ কামরুল ইসলাম, জি এম মনিরুল ইসলাম, জিয়াউর রহমান, কাজী আরিফুল হক, এস এম জাহাঙ্গীর, খান নাজমুল হুসাইন, সাবিনা ইয়াসমিন পলি, খান আল মাহবুব, নাজমুল হক প্রমুখ।
মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নে শীতার্তদের কম্বল বিতরণ
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে মঙ্গলবার দুপুরে শীতার্তদে মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বারইখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বিতরণীতে প্রধান অতিথি ছিলেন , ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান লাল। বিশেষ অতিথি ছিলেন ,মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জামাল হোসেন শরীফ , এইচ এম মইনুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ প্রমুখ। বারইখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৩ শ’ পরিবারের মাঝে এ কম্বল বিতরণীতে ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কেশবপুরে ১শ জন পাটচাষীকে একদিনের প্রশিক্ষণ প্রদান
আলমগীর হোসেন, কেশবপুর
কেশবপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১শ জন পাটচাষীকে একদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার সকালে পাট অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তৃতা করেন, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান ও ঝিকরগাছা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শিশির মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন, যশোর জেলা পাট উন্নয়ন অফিসার উজল কান্তি বড়াল।
উন্নত পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদন কলাকৌশলের উপর এদিন ১শ জন চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন, কেশবপুর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রঞ্জু মিয়া। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে পাটের তৈরি উপকরণ (ব্যাগ) দেওয়া হয়।
কেশবপুরে বিবিসিএফ প্রজেক্ট ম্যানেজারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধিঃ
এডাপ্ট এ ভিলেজ প্রজেক্ট (বিবিসিএফ) কেশবপুর শাখার প্রজেক্ট ম্যানেজার সাংসঋতিক ও সমাজকর্মী নয়ন দাসের বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা উদযাপন কমিটি কেশবপুরের উদ্যোগে সোমবার সকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক উৎপল দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমান। বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, পৌরসভার কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সহসভাপতি উদয় শংকর সিংহ, কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস, সাংবাদিক তন্ময় মিত্র বাপী, শিক্ষক মতিয়ার রহমান, জেমস অমল বৈদ্য ও সংবর্ধিত নয়ন দাস। সংবর্ধনা কমিটির পক্ষ থেকে সংবর্ধিত নয়ন দাসকে অতিথিবৃন্দরা সম্মাননা ক্রেস্ট, বই ও ফুলেল শুভেচ্ছা জানান।
দেবহাটায় একতা ফাউন্ডেশনের পক্ষে অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় একতা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে দুপুর ২টার সময় কামটা গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী হাসিনা খাতুনকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে। হাসিনা খাতুনের টাকার অভাবে চিকিৎসা বন্ধ থাকায় মৃত্যুর পথযাত্রী হয়ে পড়ছিল। এ খবর সাথে জানতে পারে একতা ফাউন্ডেশন নামের একটা স্বেচ্ছাসেবী সংগঠন। তাৎক্ষনিক উক্ত সংগঠনটি অসহায় হাসিনার পাশে এসে দাড়ায়। হতদরিদ্র মানুষের আস্থার একমাত্র প্রিয় সংগঠন একতা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা তাদের সহযোগিতা করার জন্য রাতদিন ২৪ ঘন্টা ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন এলাকা থেকে কালেকশনসহ একতা ফাউন্ডেশনের থেকে কিছু অর্থ দিয়ে ওই পরিবারের অসহায় হাসিনার সুচিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন একতা ফাউন্ডেশনের দেবহাটা পরিবারের সভাপতি শরীফ হোসেন, সহ-সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাজু ইসলাম (রাজ), যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পলাশ হোসেন, প্রচার সম্পাদক সাকিব হাসান, উপ-প্রচার সম্পাদক নিরব ফারাবি, কোষাধ্যক্ষ নাঈমুর রহমান, একতা ফাউন্ডেশন দেবহাটা পরিবারের দেবহাটা সদর ইউনিয়ন শাখার আহবায়ক তন্ময় বিশ্বাস, সখিপুর ইউনিয়ন শাখার আহবায়ক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক উৎস সাহা, সাকিব হাসান, আহসানুল্লাহ, ওলিভা, মল্লিকা, নাছিমা, রিজমা সহ আরো অনেক সদস্যবৃন্দ। অসহায় পরিবারটি অর্থ সহায়তা পেয়ে একতা ফাউন্ডেশন পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
দেবহাটা ব্লাড ব্যাংকের উদ্যোগে গেঞ্জি উন্মোচন ও শুভেচ্ছা বিনিময়
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা ব্লাড ব্যাংকের উদ্যোগে গেঞ্জি উন্মোচন ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে শুভেচ্ছা বিনিময় ও নতুন গেঞ্জি উন্মোচন অনুষ্ঠান করার কথা থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার শারীরিকত অসুস্থতার কারনে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. তারেক সুলতান ইউএনওর প্রতিনিধি হিসেবে এই গেঞ্জি উন্মোচন ও শুভেচ্ছা বিনিময় করেন। এই শুভেচ্ছা বিনিময় ও গেঞ্জি উন্মোচন অনুষ্ঠানে এসময় দেবহাটা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা ব্লাড ব্যাংক পরিচালক আরাফত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, রায়হান কবির, শরিফুল ইসলাম, ফতেমা জান্নাত, শরিফুল ইসলাম ( হাসান) ও আবজাল হোসেনসহ ব্লাড ব্যাংকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলতলায় দামোদর ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত
ফুলতলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং দামোদর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউপি নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকালে এক জরুরী সভা ফুলতলার নতুনহাটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির পরিবার পরিকল্পনা সম্পাদক আহসানুল হক লড্ডন, উপজেলা বিএনপি নেতা জিএম শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল কবির পারভেজ, মহিউদ্দিন শেখ, টিটো জমাদ্দার, আনিছুর রহমান রনি, ইদ্রিস মোল্যা, মোঃ মিজান শেখ, আনোয়ার হোসেন, শেখ আলমগীর হোসেন, আ বু জাফর মোড়ল, নজরুল ইসলাম, আকতার হোসেন কচি, আব্বাস ম্যোলা, তুষার মোল্যা, আফতাব খান বিদ্যুৎ, রুবেল বিশ্বাস, আঃ মাজেদ শেখ, সিরাজুল মোড়ল, মোঃ রানা, আবজাল শেখ প্রমুখ।
ফুলতলায় মানুষের কল্যাণে আমরা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ফুলতলা প্রতিনিধি
ফুলতলার জামিরায় স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের কল্যাণে আমরা’র উদ্যোগে এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বেলা ১১টায় জামিরা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আরমান হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং জামিরা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবলীগ নেতা বিএম আল মামুন। আশিকুজ্জামান ইফতির পরিচালনায় এ সময় বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক মোস্তফা আল মুজাহিদ, প্রভাষক সালমা খাতুন, শ্রীপতি বিশ্বাস, তৌহিদুজ্জামান বাবু, আহমেদ তপু, রাইসুল ইসলাম রিপন, আরিফুল ইসলাম প্রমুখ।
ফুলতলায় দামোদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রবিউল মোল্যার মটর শোভাযাত্রা
ফুলতলা প্রতিনিধি
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ২নং দামোদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলামের মোল্যার নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে মঙ্গলবার বিকালে এক মটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ সময় ফুলতলা বাজার, মুক্তিশ্বরী, গাড়াখোলা, বেনেপুকুর, ট্রান্সমিটার, দানেসমিটার মোড়, পথেরবাজার, দামোদর, শীতপাশাঙ্গা ঘুরে আলকা মধ্যপাড়ায় এসে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মকলেস সরদার, দাউদ শেখ, ওহাব মোল্যা, সরোয়ার হোসেন, সিরাজুল ইসলাম বিশ্বাস, রাজ্জাক মোল্যা, ইসমাইল হোসেন মোল্যা, রেজোয়ান মোল্যা, বক্কার বিশ্বাস, খালেদুর রহমান সহ এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।











































