রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট এলাকায় আঠারোবেকীর কুল জুড়ে নির্মান হতে চলেছে বঙ্গবন্ধু ইকোপার্ক। ২২ ডিসেম্বর বিকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বঙ্গবন্ধু ইকোপার্ক ও শিশু পার্কের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেছেন।
এ সময় তিনি পার্কের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেন। পার্কের মধ্যে দিয়ে রাস্তা নির্মান, সীমানা নির্ধারণ সহ বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহন করেছেন। পালেরহাট এলাকার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ইকোপার্ক ও শিশু পার্ক নির্মান করা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুরন হতে যাচ্ছে পালেরহাট বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন। পার্ক পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন এ পার্ক নির্মানে উপকৃত হবে রূপসাবাসী। উন্নয়নের জোয়ারে ভাসবে পালেরহাট মানুষ। বৃদ্ধ ও শিশুরা পাবে বিনোদনের নিরাপদ স্থান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আইয়ুব মল্লিক বাবু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা শিল্পপতি মোল্লা দেলোয়ার হোসেন দিলু, পালেহাট ক্যাম্প ইনচার্জ এস আই কাফি, ইউপি সদস্য শেখ সাইদুর রহমান, যুবলীগ নেতা সারাফাত হোসেন উজ¦ল প্রমুখ।











































