শরনখোলা প্রতিনিধি
শরণখোলায় আমতলী গ্রাম থেকে (২২ ডিসেম্ভর) মঙ্গলবার দুপুরে পুলিশ গলায় রশি দেয়া এক ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত ছাত্রী বিথীকা রানী শীল (১৪) আমতলী গ্রামের তপন কুমার শীলের কন্যা।
শরণখোলা থানার এস আই স্বপন কুমার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ৩নং রায়েন্দা ইউনিয়নের, ১নং ওয়ার্ড উওর রাজাপুর, আমতলী গ্রামের তপন কুমার শীলের বাড়ী থেকে ঘরের আড়ার সাথে গলায় দড়িতে ঝুলান্ত অবস্থায় থাকা ৮ম শ্রেণীর পড়ুয়া রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ছাত্রী বিথীকা রানী লাশ উদ্ধার করে। কিশোরীর পিতা তপন কুমার শীল জানান, একটি ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক ছিলো। মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার দিকে রান্না ঘরের দরজা বন্ধ করে তার মেয়ে গলায় রশি দেয়, এসময় আমি বাজারে দোকানের কাজে ব্যস্ত ছিলাম, আমার প্রতিবেশী লিক্সন আমাকে জানায়। আরেক প্রতিবেশি কৃষ্ণ কান্তি জানায় সমস্ত দরজা বন্ধ থাকায় আমি বিথীকাকে ডাকাডাকি করি কোন শারা শব্দ না পেয়ে রান্না ঘরের বিতর তাকে ঝু্লান্ত অবস্থা দেখতে পাই। তপন বলেন প্রতিদিনের ন্যায় আমার স্ত্রী রেনু রানী শীল রায়েন্দা রাস্তার কাজে চলে যায়। আমার চার কন্যার বিতর বিথীকা তৃতীয় কন্যা।
খবর পেয়ে ঘটনা স্থানে ছুটে আসেন ইউপি সদস্য জাকির হোসেন খান, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। এসময় পুলিশ লাশ ছুরাতল করার শেষে লাশ পোস্ট মর্ডাম করার সিন্ধান্ত নেয়। পরিবারটি অসহায় হওয়ায় মেম্বার ও চেয়ারম্যান আর্থিক সহয়তা করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গলায় দড়ি দেয়া কিশোরীর লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ ও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।











































