করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৩১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন। মৃত ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম (৬০)। তিনি তালা উপজেলার পাটকেলঘাটা থানার কাটাখালী ধানদিয়া গ্রামের মৃত ইফাজতুল্লাহ’র ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ¦র, সর্দি, কাশি ও শ^াসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি গত ৬ ডিসেম্বর বিকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। তিনি আরো জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
মহেশপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও আদিবাসীদের মাঝে শীতরস্ত্র বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে গতকাল মঙ্গলবার সকালে এলাকার অসহাই ১২ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও এলাকার আদিবাসীদের মাঝে শীতরস্ত্র বিতরণ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হুইলচেয়ার ও শীতরস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,জেলা পরিষদ সদস্য প্রভাষক এম এ আসাদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ প্রমুখ।
১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস
তথ্য বিবরণী
১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস। এ উপলক্ষ্যে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে ঐ দিন সকাল ১০টায় কমিশনারেটের টেনিস গ্রাউন্ডে খুলনা জেলা ও খাত ভিত্তিক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা ও সনদপত্র প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়া ১০ ডিসেম্বর থেকে ভ্যাট সপ্তাহ-২০২০ পালন করা হবে ।
খুমেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় জাকির হোসেন (৫০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছর খুলনায় এটিই প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা। মৃত জাকির হোসেনের বাড়ি পিরোজপুর জেলার জিয়া নগর এলাকায়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, জাকির হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৬ নভেম্বর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চলতি বছর খুমেক হাসপাতালে এটিই প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা।
ঝিনাইদহে লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
শীতে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ঝিনুকমালা আবাসনের বাসিন্দাদের মাঝে লেডিস ক্লাবের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আবাসনের ৩ শতাধিক বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পতœী শ্যামলী রানী নাথ। এসময় লেডিস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । শীতে কম্বল পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।
দলিত জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষনে সরকারকে অবিলম্বে
“বৈষম্য বিলোপ আইন” দ্রুত প্রণয়ন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
দলিত জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষনে সরকারকে অবিলম্বে “বৈষম্য বিলোপ আইন” দ্রুত প্রণয়ন করতে হবে; উক্ত আইন বাস্তবায়নে দলিতদের অংশ গ্রহন নিশ্চিত করতে হবে। চাকরি ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ ২৯(৩) অনুযায়ী দলিতদের জন্য কোটা বরাদ্ধ করতে হবে এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষা বৃত্তি প্রদানসহ বিশেষ ব্যবস্থা নিতে হবে। বর্তমান সরকারী দলের নির্বাচনী মেনোফেস্টেতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উন্নয়নের ধারায় দলিত জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার জন্য দলিত প্রতিনিধিদের অংশগ্রহনে একটি জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন করতে হবে। জাতীয় সংসদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্য আসন সংরক্ষনের ব্যবস্থা করতে হবে। সরকারী সেফটিনেট কর্মসুচিতে দলিত জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে অর্ন্তভুক্ত করতে হবে। দেশের প্রায় ১ কোটি দলিত মানুষের স্বার্থ সুরক্ষায় জাতীয় দলিত কমিশন গঠন করতে হবে। আদমশুমারি বা জাতীয় জরিপে পৃথকভাবে দলিত জনগোষ্ঠীকে গগনা করতে হবে। দলিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের ঘোষিত ও গৃহীত উদ্যোগের পূর্ণাঙ্গ ও দ্রত বাস্তবায়ন করতে হবে। সরকারের গৃহায়ন কর্মসুচি এ দলিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের বর্তমান আবাসন গুলো মেরামত করতে হবে সেগুলোতে নাগরিক সকল সুুবিধা নিশ্চিত করতে হবে। দলিত জনগোষ্ঠীর জন্য খাস জমি স্থায়ী বন্দোবস্ত দিতে হবে। বর্তমানে বসবাসরত জায়গায় স্বল্প মুল্যে গৃহ নির্মাণ করে দলিতদের মধ্যে স্থায়ী বরাদ্ধ দিতে হবে। দলিত ও জনউদ্যোগের আঞ্চলিক সেমিনারে বক্তারা এই তোলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বি এম এ মিলনায়তনে দলিত ও জনউদ্যোগ,খুলনার উদ্যোগে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন বনাম দলিত জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্টায় বৈষম্য বিলোপ আইনের প্রাসংঙ্গিকতা শীর্ষক আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভা পরিচালনা করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস। প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, জনউদ্যোগ,খুলনা নারী সেলের আহবায়ক ্এ্যাডঃ শামীমা সুলতানা শীলু ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি,সম্মিলিত দৃর্নীতি বিরোধী জোটের আহবায়ক জাহাঙ্গীর আলম ও কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি মফিদুল ইসলাম, সিপিবি নেতা এস এম চন্দন, আহসান হাবিব,সাংবাদিক শেখ দিদারুল আলম, কানাই মন্ডল, বাংলাদেশ মানবাধিকার সাংস্থা এ্যাডঃ মোমিনুল ইসলাম, এডাবের সাধারন সম্পাদক নাজমুল হক ডেভিড, নিরাপদ সড়ক চাই এর সভাপতি ইকবাল হোসেন বিপ্লব, গ্লোবাল খুলনার শাহ মামুনুর রহমান তুহিন, বাহালুল আলম,ছাত্রনেতা সনজিত কুমার মন্ডল, ওয়াহিদুজ্জামান সোহাগ এছাড়া খুলনা ,যশোর ও সাতক্ষীরার দলিত জনগোষ্ঠার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আঞ্চলিক সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে বসবাসরত প্রায় এক কোটি দলিত ও হরিজন জনগোষ্ঠীর মানুষ বাস করে। বাংলাদেশে এই বিংশ শতাব্দীতেও দলিত হরিজন সম্প্রদায় প্রতিনিয়ত অস্পৃশ্যতার শিকার হয়। দারিদ্র্য, প্রান্তিকতার মাত্রা, রাষ্ট্রীয় ও সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা, ঘৃণা, সমাজ বিচ্ছিন্নতা, মর্যাদাহীনতা, পেশাচ্যুতি, রাষ্ট্রীয় পরিষেবা না পাওয়া ইত্যাদি নানাবিধ বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করতে হয়।
জন্মগত ও পেশাগত পরিচয়ের কারনে বৈষম্যের শিকার জাতিগোষ্ঠী যথা ঋষি, কায়পুত্র, জলদাস, হরিজন, বেহারা, জেলে, দাই, ধোপা, নিকারী, শিকারী, হাজাম, কলু ইত্যাদি মানুষেরা তথাকথিত সমাজ ব্যবস্থায় দলিত, নিম্মবর্ণ নামে পরিচিত। আমাদের স্বপ্ন ছিল সদ্য স্বাধীন দেশে আমরা সম্মানের সহিত সকল ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অসাম্য ও অবহেলা থেকে মুক্ত ভাবে জীবন যাপন করতে পারবে। কিন্তু নির্মম হলেও সত্য এই নিম্ম বর্ণের মানুষেরা এখনও সমাজ কর্তৃক নিগৃহীত। তারা এ দেশের নাগরিক হয়েও শুধু মাত্র নিম্মবর্ণে জন্মগ্রহণ করার কারণে অত্যান্ত মানবেতর জীবন যাপন করছে।
সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েই তাদের জীবন যাপন করতে হয়। এই বিচ্ছিন্নতা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং মানসিক। অন্য জনগোষ্ঠীর সাথে মিশবার, নলকুপ থেকে পানি নেবার, সামাজিক অনুষ্ঠানে যোগ দেবার এবং ন্যায়বিচার ও নিরাপত্তা পাবার অধিকার থেকে তারা বঞ্চিত।
দেশের সার্বিক উন্নয়ন যখন ত্বরান্বিত হচ্ছে এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এর পতাকাকে সুপ্রতিষ্ঠিত হচ্ছে ঠিক তখনই তাদের ন্যায় দলিত হরিজন জনগোষ্ঠী মৌলিক অধিকার বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপনের মধ্য তাদের জীবন ও জীবিকা অতিবাহিত হচ্ছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামীকাল খুলনায় আসছেন
তথ্য বিবরণী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য দুই দিনের সফরে আগামীকাল ৯ ডিসেম্বর খুলনায় আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১০ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় খুলনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে, সকাল সাড়ে ১০টায় খুলনা আঞ্চলিক সমবায় শিক্ষায়তনের কার্যক্রম পরিদর্শন ও সমবায় বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি সকাল সাড়ে ১১টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহাপুরে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগীদের গো-খামার পরিদর্শন এবং দুপুর ১২টায় ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর ও আমভিটা জনতা আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর প্রকল্প কার্যক্রম পরিদর্শন ও সমবায়ী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে প্রতিমন্ত্রী যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
আজ কপিলমুনি ঐতিহাসিক মুক্ত দিবস: আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
এইচ এম এ হাশেম, কপিলমুনি
আজ ৯ডিসেম্বর কপিলমুনি মুক্ত দিবস। কপিলমুনিবাসীর কাছে ঐতিহাসিক দিন এটি। অনেক আগে থেকে এলাকাটি হিন্দু অধ্যুষিত হওয়ায় বাংলাদেশের সব স্থানের চেয়ে এখানে নিরীহদের উপর নির্যাতনের মাত্রা ছিল অনেক বেশি। ১৯৭১ সালের এই দিনে কপিলমুনির মুক্তিকামী অকুতোভয় ছেলেরা দেশের অন্যতম এ রাজাকার ঘাঁটিতে আঘাত এনে এলাকাটি শত্রুমুক্ত করেন।
জানাযায়, সরকারীভাবে আজ দিবসটি উদ্যাপনের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এড. আ ক ম মোজাম্মেল হক (এমপি)। দুপুর ১২ টায় তিনি ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কপিলমুনিতে মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন ও যুদ্ধকালীন রাজাকারদের ব্যবহৃত সেই ঐতিহাসিক দূর্ভেদ্য ঘাঁটি রায় সাহেব বিনোদ বিহারী সাধুর সুরম্য অট্টালিকাটি পরিদর্শন করবেন। বিকাল ৩ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ ময়দানে মুক্তদিবস অনুষ্ঠানের সমাবেশে বক্তৃতা করবেন।
জানাযায়, ১৯৭১ সালের ২১ জুলাই সাবেক এমএনএ এম এ গফুর ও লেঃ শামছুল আরেফিন এর নেতৃত্বে ১৮০ জনের মুক্তি বাহিনী কপিলমুনির দুর্ধর্ষ রাজাকারদের ভয়ংকর ঘাঁটিতে হানা দেয়, যুদ্ধ চলে একটানা ২৪ ঘন্টা। কিন্তু সেদিন রাজাকারদের কঠিন প্রতিরোধের মুখে তাদের পরাস্থ করা সম্ভব হয়নি । এরপর ২য় দফায় যুদ্ধের প্রস্তুতি নেন মুক্তিযোদ্ধারা।
৬ ডিসেম্বর রাত ১২টা ১মিনিটে ১২টি ক্যাম্পের প্রায় ৪ হাজার মুক্তিযোদ্ধার অংশগ্রহনে যুদ্ধ শুরু হয়। চারিদিক নিস্তব্দতা, মৃত্যু ভয়ে আতংকিত মানুষ ঘর ছেড়ে অন্যত্রে আশ্রায় নিচ্ছে। কোলাহলমুক্ত ভূতুড়ে পরিবেশ গোটা কপিলমুনিতে। শুরু হয় রাজাকার ঘাঁটিতে মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণ। কপিলমুনির পার্শ¦বর্তী নাছিরপুর খালের কাঠের পুলের উপর মুক্তিবাহিনীকে রাজাকাররা চ্যালেঞ্জ করতেই মুক্তিবাহিনীর মেশিনগান গর্জে ওঠে। সেখানে ৮জন রাজাকার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করে। এরপর মুক্তিবাহিনী কপিলমুনির নাথপাড়ায় ডিউটিরত রাজাকার ও তার সহযোগীদের বহু সদস্যকে গুলি করে মারতে সক্ষম হয়। কপোতাক্ষ নদীর ওপার অর্থাৎ সাতক্ষীরার কানাইদিয়া থেকে আরসিএলের আওয়াজ গোটা এলাকা প্রকম্পিত করে তোলে। চতুর্দিক থেকে সাঁড়াশি আক্রমণ শুরু করে মুক্তিবাহিনী। দীর্ঘ সময় যুদ্ধের পর আনোয়ার হোসেন মাথায় গুলি বিদ্ধ হয়ে শহীদ হন। এসময় তোরাব আলীর পেটে গুলি লেগে আহত হন। ৭ ও ৮ ডিসেম্বর তারিখ বিরতীহীনভাবে যুদ্ধ চলে, ৯ ডিসেম্বর সকাল ১০টা ২০ মিনিটে রাজাকাররা দূর্বল হয়ে পড়ে। এসময় ক্যাম্পের ১৫৫জন রাজাকার মুক্তি বাহিনীর কাছে শর্তহীন আত্মসমার্পন করে। এরপর কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের মাঠে জনতার আদালতের রায়ে ৭জন দূর্ধর্ষ রাজাকারকে কঠোর শাস্তি দিয়ে হত্যা করা হয় এবং বাকিদের রশি দিয়ে বেঁধে সারিবদ্ধভাবে প্রকাশ্যে গুলি করে মারা হয়।
এদিকে আজকের এ দিনটি স্মরণীয় করে রাখতে কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি পৃথকভাবে কর্মসূচী হাতে নিয়েছে। আজ সূর্যোদয়ের সাথে সাথে সমিতি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮ টায় বদ্ধভূমির স্মৃতিসৌধে মাল্যদান, সাড়ে ৯ টায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
যশোরে শহরের যুবকেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা
বেনাপোল প্রতিনিধি
যশোরে শহরের ঘোপ এলাকায় মেহেদী হাসান সাগর (২০) নামে এক যুবকেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মেহেদী হাসান বিরামপুর ফকিরারমোড় এলাকার মুদি দোকানি শেখ হানিফের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন। ভোরে কে বা কারা তাকে খুন করে মরদেহটি শহরের ঘোপ এলাকায় ফেলে রেখে যায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, স্থাণীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদঘাটন ও আসামিদের ধরতে পুলিশ জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
খুবিতে অফিসার্স পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
কুষ্টিয়ায় নির্মিতব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে হামলাকারী উগ্র মৌলবাদী দুস্কৃতকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এর সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসেন আরা। তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মানেই আমাদের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত হানা। তাই আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সূচনা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন। পরিষদের সদস্য, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাড়াও কর্মচারীবৃন্দ মানববন্ধনে অংশ নেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর : দুই ছাত্র ৫ দিন ও ২ শিক্ষক ৪ দিনের রিমান্ডে
রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার দুই ছাত্রের পাঁচ দিন ও দুই শিক্ষকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হকের আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় বিচারক গ্রেফতার কুষ্টিয়ার জুগিয়া এলাকার মাদ্রাসা ইবনে মাসউদের (রা.) হেফজ বিভাগের ছাত্র ও মিরপুর উপজেলার শিংপুর গ্রামের সমশের মৃধার ছেলে আবু বক্কর ওরফে মিঠুন (১৯) এবং দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের শামসুল আলমের ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদের (২০) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন; একইসঙ্গে ওই মাদরাসার দুই শিক্ষক মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আবদুর রহমানের ছেলে আল আমিন (২৭) এবং পাবনার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল ম-লের ছেলে ইউসুফ আলী (২৭)। চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক নিশিকান্ত দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেছি। দুই মাদ্রাসা শিক্ষার্থীর ১০ দিন এবং দুই শিক্ষকের সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুই ছাত্রের পাঁচ দিন ও দুই শিক্ষকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে সোমবার চার আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার মানববন্ধন, সভা-সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এদিকে কুষ্টিয়ায় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ভাস্কর্যের সংস্কারকাজ শুরু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে দুই ছাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে। ঘটনাস্থলের সিসিটিভির ফুজেট দেখে পুলিশ তাদের গ্রেফতার করে।
এদিকে ভেঙে ফেলা ভাস্কর্যের সংস্কারকাজ আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শেষ করার আশ্বাস দিয়েছে কুষ্টিয়া পৌরসভা। সোমবার সকাল থেকে ভাস্কর্যটি সংস্কারকাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। স্বনামধন্য ভাস্কর মাহবুব জামাল শামীম পাঁচ রাস্তার মোড়ে ভাস্কর্য নির্মাণকাজ করছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডান হাতসহ মুখম-লের অংশটি পরিবর্তন করতে হবে। পাশাপাশি নকশার কোনো পরিবর্তন যাতে না হয় সে বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।
দেবহাটা উপজেলা উপ-নির্বাচনকে ঘিরে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা
কে এম রেজাউল করিম দেবহাটা
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন। উক্ত উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বৃহষ্পতিবার ভোটকে কেন্দ্র করে পুলিশ, র্যাব ও বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ ও বিজিবির অতিরিক্ত ফোর্স দেবহাটা এসেছে। তাদের টহলসহ র্যাব সদস্যরা অবিরাম টহল দিচ্ছেন। এছাড়া নির্বাচন কমিশন থেকে ভোটকে শান্তিপূর্ন ও উৎসবমুখর করাসহ প্রার্থীদের সকল নির্বাচনী আচরবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত কোন প্রার্থীর আচরনবিধি লঙ্ঘনের কোন অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনে ৩জন প্রার্থীর মধ্যে রয়েছেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। তিনি নৌকা প্রতিক নিয়ে লড়ছেন। অপর দিকে আনারস প্রতিক নিয়ে লড়ছেন জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সদস্য আলহাজ¦ রফিকুল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী হিসেবে আম প্রতিক নিয়ে মাঠে আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ অজিয়ার রহমান। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দেবহাটা উপজেলার সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ১২ হাজার ৪ শত ১২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১ শত ৫ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৩ শত ৭ জন। ৫টি ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী কুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৬ শত ৮৬ জন। তার মধ্যে পুরুষ ১৩ হাজার ১ শত ১২ ও মহিলা ১২ হাজার ৫ শত ৭৪ জন। পারুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ৮ শত ৪৫ জন। তার মধ্যে পুরুষ ১৪ হাজার ১ শত ৩৬ ও মহিলা ১৩ হাজার ৭ শত ৮ জন। সখিপুর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৪ শত ৩২ জন। তার মধ্যে পুরুষ ৯ হাজার ৩ শত ৬৬ ও মহিলা ৯ হাজার ৬৬ জন। নওয়াপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৩ শত ৭৫ জন। তার মধ্যে পুরুষ ১২ হাজার ৯ শত ৭১ ও মহিলা ১২ হাজার ৪ শত ৪ জন। এছাড়া দেবহাটা সদর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৭৪ জন। তার মধ্যে পুরুষ ৭ হাজার ৫ শত ২০ ও মহিলা ৭ হাজার ৫ শত ৫৪ জন। ইতিমধ্যে এই উপ-নির্বাচনকে ঘিরে প্রাার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। উপনির্বাচন নিয়ে নানা মুখী বিতর্কের মধ্যেও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনেকেই মনে করেন। আর সে ক্ষেত্রে নির্ভয়ে ভোট প্রদানের নিশ্চয়তাও আশা করেন তারা। সকল প্রার্থীরা ইতিমধ্যে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নৌকা প্রতিকের পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মোটর সাইকেল র্যালী, মাইকিং ও লিফলেট বিতরনসহ বিভিন্ন প্রচার প্রচারনা চালানো হয়েছে। এছাড়া আনারস প্রতিকের পক্ষে আলহাজ¦ রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন পথে প্রান্তরে, দোকানপাটসহ বিভিন্ন এলাকায় প্রচারনা চালানোর পাশাপাশি মাইকিং, মোটর শোভাযাত্রাসহ আনারস প্রতিকে ভোট চেয়ে সকল স্থানে যাচ্ছেন। তবে আম প্রতিকের পক্ষে তেমন কোন প্রচার প্রচারনা লক্ষ্য করা যাচ্ছেনা। এখন ভোটাররা কাকে তাদের উপজেলার অভিভাবক হিসেবে বেছে নেন সেটা দেখতে অপেক্ষা করতে হবে আগামী বৃহষ্পতিবার সন্ধ্যা পর্যন্ত। উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০১৯ তারিখে উপজেলা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। কিন্তু গত ৬ আগস্ট ২০২০ তারিখে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি মহামারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম জানান, ৩জন প্রার্থী দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে ভোটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করি প্রার্থীরা নির্বাচনি আচরণ বিধি মেনে ভোটার কার্যক্রম পরিচালনা করবেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন।
স্বাধীন বাংলায় এমন অপচেষ্টা আর সফল হবেন: সংসদ সদস্য এ্যাড. মিলন
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টর
বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে দেশজুড়ে যে আগুনের সৃষ্টি করা হয়েছে জামায়াত, বিএনপি ও পাকপন্থী মৌলবাদীরা সেই আগুনে পুড়েই ছাই হবে। বিএনপি জামায়াতের অপরাজনীতি বন্ধ করতে হবে। মঙ্গলবার বিকেল ৪টায় মোড়েলগঞ্জের কাপুড়িয়া পট্টিতে সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. মিলন আরও বলেন, ফতোয়াবজদের ওপর এখন আর কারো আস্থা নেই। ওরা ধর্মের অপব্যখ্যা করে অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। স্বাধীন বাংলায় এমন অপচেষ্টা আর সফল হবেনা। প্রয়োজনে আবারও লড়াই হবে।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌরসভা মেয়র এস.এম মনিরুল হক তালুকদার, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, চেয়ারম্যান শফিকুর রহমান লাল, মাষ্টার আবুল খায়ের, মাহমুদ আলী, আব্দুর রহিম বাচ্চু, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক ও অ্যাড. তাজিনুর রহমান পলাশ। এ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হয়। নিশানবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু ও খাউলিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়েরের নেতৃত্বে বিশাল মিছিল সমাবেশে যোগ দেন। সমাবেশটি জনসভায় রুপান্তিত হয়।
বাঘারপাড়া উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকসহ আটক ২৫
যশোর অফিস
বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাসহ অন্তত ২৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে কয়েকজন বিএনপি নেতা-কর্মীও রয়েছেন।
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাতে তাদের আটক করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। আটককৃতরা এজাহারভুক্ত ও সন্ধিগ্ধ আসামি বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন। নির্বাচনী পরিবেশ অশান্ত করতে পারে – এমন আশংকা থেকে তাদের আটক করা হয় বলে জানান তিনি।
আটককৃতদের কয়েকজন হলেন দরাজহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি সদস্য রিপন হোসেন, উপজেলা যুবলীগনেতা ও নারিকেলবাড়িয়া ইউপি সদস্য তরিকুল ইসলাম, আব্দুল হাই, বাসুয়াড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, একই ওয়ার্ডের সাবেক সভাপতি লুৎফর মেম্বর, যুবলীগনেতা ইকবাল হোসেন, রায়পুর ইউনিয়নের ৫ নংম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ।
আটককৃতদের বিষয়টি নিশ্চিত করেছেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু সাহা, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন।
আনারস প্রতীীকের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী দিলু পাটোয়ারী অভিযোগ করেন,‘সোমবার রাতে যাদের আটক করা হয়েছে তারা সবাই আমার কর্মী। আনারস প্রতীকের বিজয় নিশ্চিত জেনে আমার কর্মীদের নির্বাচন থেকে দূরে রাখার জন্যই এই আটক। তিনি বলেন, যত বাধা আসুক না কেন, ভোটাররা আনারস প্রতীককে বিজয়ী করতে ভোট কেন্দ্রে যাবেন। এ সময় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান দিলু পাটোয়ারী।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ১০ ডিসেম্বরের নির্বাচনে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে পারে – এমন আশংকা থেকে ২৫-২৬ জনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেলে এই পদটি শূন্য হয়।
এই নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়েছেন নিহত উপজেলা চেয়ারম্যান কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভিন সাথী। ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী তাকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নামেন। নির্বাচনী লড়াইয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রাার্থী জামদিয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমান।
যবিপ্রবির সঙ্গে জাপানের রুজ ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক সই
যশোর অফিস
শিক্ষা ও গবেষণায় সহযোগিতার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাপানের শিল্প প্রতিষ্ঠান রুজ ইন্টারন্যাশনাল। মঙ্গলবার যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও রুজ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাশামুরা ইয়ামাজি নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আানোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার ইন্ডাস্ট্রি-একাডেমি পার্টনারশিপের উপর জোর দিচ্ছে। যবিপ্রবির সঙ্গে রুজ ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের ফলে এ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুযোগ আরও বৃদ্ধি পেল। এর পেছনে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
সমঝোতা স্মরক সইয়ের ফলে যবিপ্রবিতে রুজ ইন্টারন্যাশনাল ইয়ামাটোর বর্জ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি (ওয়াইডব্লিউএস) এবং বায়োচার প্রডাকশন সিস্টেম (বিপিএস) প্রযুক্তি সরবরাহ করবে। একইসঙ্গে যবিপ্রবিতে গবেষণা সংক্রান্ত সকল খরচ রুজ ইন্টারন্যাশনাল বহন করবে। দুই প্রতিষ্ঠান মূলত বাংলাদেশ এবং এশীয় অঞ্চলে পরিবেশ প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, বিপণনসহ সংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করবে। সমঝোতা স্মারক সইয়ের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান এবং জাপানের তোহোকু বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সৈয়দ ফখরুদ্দিন মো. শাহেদ।
ভার্চুয়ালি অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. মোঃ নাসিম রেজা, বিশ^বিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ^াস, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. সুমন চন্দ্র মোহন্ত ও ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক, রোজ ইন্টারন্যাশনালেরর পরিচালক ইসাও মিয়ামোটো প্রমুখ উপস্থিত ছিলেন।
২৫নং ওয়ার্ড বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান খোকন এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানার ২৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম ওয়াহিদুজ্জামান খোকন এর আত্মার মাগফেরাত এবং খুলনা মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জান মনির আশু রোগ মুক্তি কামনায় ২৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার আসর বাদ সিদ্দিকীয়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবীর মিল্টন, আনিসুর রহমান আরজু, আসিফ ইকবাল লিটন, হেদায়েত হোসেন হেদু, হুমায়ুন আহমেদ, শেখ মঈন উদ্দিন, শাহাদাত হোসেন বাবলু, মো. জসিম, মনিরুজ্জামান মনি, শেখ মারুফুর রহমান মারিফ, এস এম আজাদ হোসেন জুয়েল, শরিফুল ইসলাম সাগর, শেখ মসফিকুর হাসান অভি, আরিফুর রহমান আরিফ, সাজ্জাদ হোসেন জিতু, ইমরান হোসেন, মুস্তাহিদুল হক দিহান, রুবায়েত সিদ্দিকী জিহাদ, রোহান উদ্দিন প্রমুখ।
২৫ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান খোকন ইন্তেকাল করায় সহ সাংগঠনিক সম্পাদক শেখ মারুফুর রহমান মারিফ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবে।
ফুলতলায় খাস জমিতে অসহায় নারীদের জন্য গৃহ নির্মানের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন
ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলায় মঙ্গলবার দুপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারের “ক” শ্রেণির খাস জমিতে গৃহ নির্মানের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন স্থানীয় সরকার খুলনার ডিডি মোঃ ইকবাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন প্রমুখ। প্রসঙ্গতঃ গাড়াখোলার মুক্তেশ্বরী এলাকায় ভিত্তিপ্রস্তর উদ্বোধনকৃত গৃহে অসহায় নারী আঞ্জু বেগম, আছিয়া বেগম, জাহিদা বেগম ও আছিয়া খাতুনকে বসবাসের জন্য বরাদ্দ দেয়া হয়। পরে অতিথিবৃন্দ উপজেলার গাড়াখোলার আরও দুটি প্রস্তাবিত গৃহ নির্মানাস্থান পরিদর্শন করেন।
ফুলতলায় মাস্ক না পরায় ৫ ব্যক্তির দন্ড
ফুলতলা প্রতিনিধি
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার সকালে ফুলতলার গাড়াখোলা ও জামিরা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালদত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে ৫ ব্যক্তিকে আটক এবং এক হাজার ১শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে হাসান মাহমুদকে ২শ’ টাকা, এনামুল হককে ১শ’, আব্বাস আলী মোড়লকে ১শ’, মোঃ আরাফাত হোসেনকে ৫শ’ এবং প্রল্লাদকে ২শ’ টাকা প্রদান করতে হয়।
ফুলতলায় দেশি মদসহ ৩ মাদক বিক্রেতা আটক
ফুলতলা প্রতিনিধি
থানা পুলিশ সোমবার দিবাগত রাতে ফুলতলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮ লিটার দেশি মদসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করে। পুলিশ জানায়, ফুলতলা চৌরঙ্গীর মোড় থেকে অভয়নগরের দূর্গাপর গ্রামের জাহিদ হোসেনের পুত্র তারজিত ইসলাম (১৮) ও সিদ্দিক গাজীর পুত্র মোস্তাক আহমেদ গাজীর পুত্র প্রিন্স গাজী (৩০) এর নিকট থেকে ৫ লিটার এবং পান বাজার থেকে ফুলতলার তাজপুর গ্রামের আনছার সিকদারের পুত্র আইনুল সিকদার (৩৯) এর নিকট থেকে ৩ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় পৃথক দুটি মামলা হলে মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
বর্তমান সরকার খুলনাঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমান সরকার খুলনাঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। শুধু খুলনা মহানগরীর উন্নয়নে বর্তমান সরকার যে অর্থ বরাদ্দ দিয়েছে পূর্বের কোন সরকারের সময়ে তা পাওয়া যায়নি। খুলনাসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুনজর থাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সক্ষম হচ্ছে।
সিটি মেয়র মঙ্গলবার সকালে নগরীর ছোট বয়রাস্থ আনিস নগরের শ্মশানঘাট খালপাড় রোডের (মনোয়ারা বেগম সড়ক) নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র ফলক উম্মোচন, ফিতা কাটা ও মোনাজাতের মধ্য দিয়ে সড়কটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সড়কটি নির্মিত হলে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ তাদের আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে’র ‘জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচী’র আওতায় ৭৬ লক্ষ ৩১ হাজার ৮ শ ৫৫ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ; খুলনা সিটি কর্পোরেন; যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এবং ইউএনডিপি সড়কটি নির্মাণে অর্থায়ন করেছে।
কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাষ, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা এস এম কবিরুল ইসলাম, সমাজকর্মী বিমল কৃষ্ণ দাস, মোঃ মশিউর রহমান মিলন, শেখ জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলার সংস্কৃতি বিনষ্টকারী মৌলবাদীদের যেখানে পাওয়া যাবে সেখানেই আঘাত হানতে হবে
খবর বিজ্ঞপ্তি
বাংলার সংস্কৃতি বিনষ্টকারী মৌলবাদীদের যেখানে পাওয়া যাবে সেখানেই আঘাত হানতে হবে। ওদের কোন ক্ষমা নেই; গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পিকচার প্যালেস মোড়ে যুব মহিলা লীগ আয়োজিত বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুর ও গুলি বর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এ সব কথা বলেন। এসময়ে তিনি আরো বলেন, মৌলবাদিরা ’৫২-তে বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে ষড়যন্ত্র করেছিলো। বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছিলো। আজও তারা বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে। পাকিস্তানের দালাল খুনীচক্র এক হয়ে এই ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ হয়ে ওদেরকে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, ওরা বঙ্গবন্ধু’র ভাস্কর্য্যে আঘাত করে বাঙালি জাতিসত্ত্বার উপর আঘাত হেনেছে। ওরা বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির সংকট ঘটাতে চায় সেটা হতে দেয়া যাবে না। সেজন্যে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধেও স্বপক্ষে সকল শ্রেণিপেশার মানুষকে ’৭১-এর মত ঐক্যবদ্ধ হয়ে সাংস্কৃতি ঐতিহ্য রক্ষায় আরেকটি যুদ্ধ করতে হবে। এ যুদ্ধে বিজয় আমাদের নিশ্চিত ইনশাল্লাহ।
মানব বন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ। মহানগর যুব মহিলা লীগ নেত্রী এ্যাড. নাছরিন নাহার পেস্তার সভাপতিত্বে এবং মহানগর যুব মহিলা লীগ নেত্রী আইরিন রায়হান চৌধুরীর পরিচালনায় এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব মহিলা লীগ যুগ্ম আহবায়ক এ্যাড. সেলিনা আক্তার পিয়া, যুবলীগ নেত্রী রোজি ইসলাম নদী, জেসমিন সুলতানা, নুরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, সাবিহা ইসলাম আঙ্গুরী, নাসরিন ইসলাম তন্দ্রা, রিমা। এসময়ে উপস্থিত ছিলেন, চিশতি মোস্তারী রিমা, লুৎফুল হক পিয়া, চিশতি মোস্তারী বানু, মুক্তি হক, আসমা পারভিন, কোহিনুর বেগম, রেহানা চৌধুরী, নাসরিন ইরানী, খাদিজা খাতুন, ফিরোজা বেগম, শিউলি আক্তার, লুৎফুন নাহার লিলি, মাহবুবা আক্তার শিউলি, নাজনিন চৌধুরী বিউটি, ফিরোজা বেগম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুর ও গুলি বর্ষণের প্রতিবাদে সদর থানা আ’লীগের মানববন্ধন
খবর বিকজ্ঞপ্তি
বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুর ও গুলি বর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানব বন্ধন করেছে সদর থানা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পিকচার প্যালেস মোড়ে সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শ্যামল সিংহ রায়, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মহানগর আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. অলোকা নন্দা দাস, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. সফিকুর রহমান পলাশ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ফেরদৌস আলম চান ফরাজী, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, রনজিত কুমার ঘোষ, সমীর কৃষ্ণ হীরা, এ্যাড. জেসমিন পারভিন জলি, এস এম আসাদুজ্জামান রাসেল, জিয়াউল ইসলাম মন্টু, এ্যাড. শেখ ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মাহাবুবুল আলম বাবলু, জামিরুল হুদা জহর, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, অহিদুল ইসলাম পলাশ, আতাউর রহমান শিকদার রাজু, শেখ এশারুল হক, আজম খান, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, পারভীন ইলিয়াছ, নূরীনা রহমান বিউটি, কামরুল ইসলাম, হারুন মানু, শেখ রিয়াজ হোসেন, মো. শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম সোহাগ, ফেরদৌসী আলম রিতা, শবনম মোস্তারি বকুল, রেক্সোনা কালাম লিলি, কোহিনুর বেগম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
যশোরে মারপিট স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের ঘটনায় মামলা
যশোর অফিস
ছোট বোনকে আজে বাজে কথা বার্তা বলার প্রতিবাদ জানানোর কারণে প্রতিবেশী চিহ্নিত সন্ত্রাসীরা এক বাড়িতে হামলা চালিয়ে মারপিটসহ নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২জন উল্লেখ করা হয়েছে। হামলার ঘটনাটি যশোর সদর উপজেলার চাঁচড়া ভাতুড়িয়া দাঁড়িপাড়া এলাকার রেজাইল ইসলামের বাড়িতে।
আসামীরা হচ্ছে, সদর উপজেলার চাঁচড়া ভাতুড়িয়া গ্রামের খোকার ছেলে আবু তাহের,খোকা, আনিস,সজল, সাফিনের ছেলে বিপুল, মোস্তফার ছেলে মনির ও রাতুলসহ অজ্ঞাতনামা ১০/১২জন।
চাঁচড়া ভাতুড়িয়া দাঁড়িপাড়ার ফারুক হোসেনের ছেলে রেজাইল ইসলাম সোমবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করেন।মামলায় তিনি উল্লেখ করেন,তার ছোট বোন মোছাঃ সাদিয়া খাতুন (১৩)উক্ত আসামীরা আজে বাজে কথা বার্তা বলে প্রায় সময়। বিষয়টি রেজাইল ইসলামের বাবা ফারুক হোসেন গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় বিষয়টি প্রতিবাদ জানালে উক্ত আসামীরা সংঘবদ্ধ হয়ে উক্ত বাড়িতে হামলা চালায়। এ সময় ফারুক হোসেনের মেঝ ছেলে রানা,রানার স্ত্রী সাবিনা, ছোট মেয়ে সাদিয়া ও সাথীকে পেয়ে গালিগালাজ করে। রানা প্রতিবাদ জানালে তাকে মারপিট করে। সাবিনা ইয়াসমিনকে মারপিট করে তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে শ্লীলতাহানী ঘটায়। বাবা ফারুক হোসেনের ঘরে থাকা বাক্সে রক্ষিত নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নিয়ে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। রানাসহ আহতদেরকে যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কাশিমপুরে জামাই পক্ষকে মারপিটের পর উল্টো মামলা
যশোর অফিস
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কেফায়েত নগর গ্রামে বউ আনতে গিয়ে শ্বশুর পক্ষের হামলায় জখম হয়েও মামলার আসামি হয়েছেন জামাই সাহিদুল ইসলামসহ ৩ জন। শ্বশুর জামির হোসেন ঘটনার ১ মাস পর ওই তিনজনকে আসামি করে আদালতে মামলা করেছেন। অন্য দুই আসামি হলেন সাইদুল ইসলামের পিতা সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের লোকমান সরদার ও ছোট ভাই দুলিন সরদার। সাইদুল ইসলামের অভিযোগ, বউকে না দিয়ে আমাদের শায়েস্তা করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
জামির হোসেন মামলায় উল্লেখ করেছেন, যৌতুকের টাকা না পেয়ে আমার মেয়ে নাসরিনকে তাড়িয়ে দেয় সাইদুল ইসলাম। বিষয়টি মিমাংসার জন্য আসামি পক্ষকে দাওয়াত করে গত ২৩ অক্টোবর আসামিরা আমার বাড়িতে নিয়ে যায়। কিন্তু যৌতুক না দিলে আমার মেয়ে নাসরিনকে তারা নেবে না। এই সময় তর্কবিতর্কের এক পর্যায়ে আসামিরা বাদী জাকির হোসেনসহ দুই জনকে মারপিটের পর তান্ডব চালায়। এই ঘটনায় তিনি (জাকির হোসেন) ২৩ নভেম্বর আদালতে মামলা করেন। এদিকে মামলার ১ নম্বর আসামি সাইদুল ইসলাম জানান, ১৩ বছর আগে নাসরিন খাতুনের সাথে আমার বিয়ে হয়। কিন্তু গত দেড় বছর ধরে নাসরিন এক প্রবাসীর সাথে মোবাইল ফোনে কথা বলা শুরু করে। বিষয়টি আমি জানার পর প্রবাসীর সাথে কথা বলতে নিষেধ করি। এতে নাসরিন আমার ওপর ক্ষুব্ধ হয়। ৯ মাস আগে নাসরিন কাউকে কিছু না বলে পিতার বাড়ি চলে যান। এরপর তাকে একাধিকবার আনতে গেলেও ফিরে আসেনি। গত ২৩ অক্টোবর আমি আমার ভগ্নিপতি ও ভাইদের নিয়ে বউকে আনতে যায়। এসময় বউ আসবে না বলে জানিয়ে দেন। এই নিয়ে তর্কবিতর্ক হলে শ্বশুর জামির আলীর নেতৃত্বে আমির ও হায়দারসহ আরো কয়েকজন আমাদের ওপর হামলা করে। তাদের মারপিটে আমি (সাইদুল) আমার ভাই মহিদুল ইসলাম ও দুলিনকে পিটিয়ে জখম করে। এরমধ্যে গুরুতর অবস্থায় মহিদুলকে জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরের দিন এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কোতোয়ালি থানার এসআই সেকেন্দার নোটিশ দিয়ে তাদেরকে ডাকলেও তারা থানায় উপস্থিত হননি। ঘটনার ১ মাস পর উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার দিন আমার পিতা সেখানে ছিলেন না। তারপরেও আসামি করা হয়েছে। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করা হলে সত্য ঘটনা বেরিয়ে আসবে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে চিকিৎসকদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা: মুন্সী রেজা সেকেন্দার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সদস্য সচিব ডা: রাশেদ আল মামুন, ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর রশীদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীম কবির, সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা: জাকির হোসেন, সিনিয়র কনসালটেন্ট (গাইনী ও অবস) ডা: আলাউদ্দিন, ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা: সাজ্জাদ রহিমী, ডা: কনক হোসেন, ডা: মিথিলা পারভীন, ডা: লিমন পারভেজসহ অন্যান্যরা। স্বাপিচ জেলা শাখার সদস্য সচিব ডা: রাশেদ আল মামুন তার বক্তব্যে, কুষ্টিয়ায় নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভাস্কর্যের নিরাপত্তা দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
ঝিনাইদহে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মধুপুরে অবস্থিত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ প্রশিক্ষণ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উর্দ্ধতন বৈজ্ঞনিক কর্মকর্তা নুর আলম সিদ্দিকী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ জাহিদুল আমিন, বারটান’র বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্যরা। ৩ দিন ব্যাপী পুষ্টি বিষয়ক এ কর্মশালায় ঝিনাইদহ ও মাগুরা জেলা বিভিন্ন উপজেলার ৬০ জন কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত ও কৃষক-কষাণীকে প্রশিক্ষণ প্রদাণ করা হবে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
খুলনায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত গার্মেন্টস শ্রমিক জেসমিন বেগম বাঁচতে চায়
খবর বিজ্ঞপ্তি
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি পুলিশ ফাঁড়ি এলাকার জেসমিন বেগম নামে এক গার্মেন্টস শ্রমিক ব্লাড ক্যান্সারের আক্রান্ত হয়েছে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হলেও তার মতো গরীব পরিবারের পক্ষে অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য অর্থ সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা (বিকাশ নং ০১৮৬৮-৬৬৭৮১৬), যোগাযোগের নম্বর ০১৯২০-৪৫২০২৭ ও ০১৭৯৭-৯৬০০৭৫।
অসুস্থ গার্মেন্টস শ্রমিক জেসমিন বেগম জানান, ‘আমি ও আমার স্বামী গার্মেন্টসে কাজ করি। গত ২১ এপ্রিল থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমাকে ঢাকার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে চিকিৎসার জন্য আমার প্রচুর অর্থের প্রয়োজন। এখন পর্যন্ত আমার জমানো টাকা, অলঙ্কার, জমি-জমা সব বিক্রি করে ফেলেছি। এখন প্রতি ২০ দিন পর পর ব্লাড ও ক্যামো দেওয়া হয়। যার জন্য ২৫ হাজার করে টাকার প্রয়োজন। যা আমার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়।’
তিনি আরও জানান, ‘আমার পরিবারে ২টি সন্তান রয়েছে। ছেলের বয়স ৪ বছর, মেয়ের বয়স ৬ বছর। এখন সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আকুল আবেদন আমার চিকিৎসার জন্য আপনারা কিছু টাকা-পয়সা দিয়ে সাহায্য করেন। যাতে আমার অসহায় পরিবারটি বেঁচে যেতে পারে।’
শিরোমণি ও ফুলবাড়ীগেট চায়ের দোকানে মাদকাসক্ত উঠতী বয়সী তরুনদের আড্ডা : মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট ও শিরোমণি বাজারের চা’য়ের দোকানে মাদকাসক্ত উঠতি বয়সী তরুণদের আড্ডা জমে উঠেছে। বাজার কমিটি করোনার পর থেকে নিয়মিত স্বাস্থ্য সচেতনার জন্য মাইকিং , লিফটেট বিতরন করলেও চা’য়ের দোকানদাররা এসকল কোন কিছুর তোয়াক্কা করছে না । সন্ধ্যা নামতেই এসকল চা’য়ের দোকানে উঠতি বয়সী তরুনদের আড্ডা শুরু হয়। এছাড়া করোনাকালীন কোন প্রকার স্বাস্থবিধি চা দোকানদার এবং বেশিরভাগ ক্রেতারা মানছে না। মাস্ক ছাড়া অধিকাংশ সময়ে চা’য়ের দোকানে চলে বেচাকেনা। এর আগেও বেশ কয়েকবার স্থানীয় প্রশাসন বিষয়টি আমলে নিয়ে চায়ের দোকানদারদেরকে সতর্ক করলেও কোন ফল হয়নি। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে যখন খুলনার জেলা প্রশাসকের নির্দেশে মাস্ক ছাড়া ব্যক্তিদের শাস্তির জন্য ভ্রাম্যমান আদালত কাজ করে যাচ্ছে । সেখানে প্রতিদিনই স্বাস্থ্যবিধি না মেনেই চা’য়ের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। গত ৩ ডিসেম্বর খানজাহান আলী থানার শিরোমণি ও ফুলবাড়ীগেট এলাকায় মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেষ্ট মোঃ ইসমাইল হোসেন ১৩ জনকে ১২ মামলায় ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেন । স্থানীয়রা জানান, আশপাশের বিভিন্নস্থান থেকে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল ভীড় জমে ফুলবাড়ীগেট বাস স্টান্ডে ও শিরোমণি শহীদ মিনার চত্বর বটতলা এলাকা জুড়ে। তবে মাদকাসক্ত কিছু ব্যক্তিরা প্রতিদিন চা খেতে আসে, অনুসন্ধানে জানা যায় কিছু কিছু চা’য়ের দোকানে বিভিন্ন কৌশল অবলম্বন করে চা’য়ের সাথে নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে থাকে এবং অনেকেই এ চা কে পিনিক চা হিসেবে খেয়ে থাকে । গভীর রাত পর্যন্ত স্বাস্থবিধি ছাড়াই জমে উঠে এসব এলাকার চা’য়ের আড্ডা। ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী বলেন করোনা নিয়ন্ত্রনে আমরা সকাল সন্ধ্যা কাজ করে যাচ্ছি। ৩ এপ্রিল থেকে বাজার কমিটির পক্ষ থেকে করোনা সচেতনায় প্রচার চালানো হচ্ছে। ইতিপুর্বে অনেক চা দোকানদারকে সতর্ক করা হয়েছে । তিনি আরও বলেন স্বাস্থবিধি মেনে দোকান চালাতে হবে এর বাইরে কোন সুযোগ নেই । করোনার দ্বিতীয় ধাপ সামাল দিতে প্রয়োজন স্বাস্থ বিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখা। শুধু চায়ের দোকান নয় প্রতিটি ব্যাবসায়িক প্রতিষ্ঠানকে কঠোরভাবে স্বাস্থবিধি মানতে হবে। তাহলে প্রথম ধাপের মত আবারও করোনা বিপর্যয় কমে আসবে ।
খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন বলেন এ ব্যাপারে খোজ খবর নেওয়া হচ্ছে, মাদক ব্যবসায়ী এবং সেবনকারী, তরুনদের চা’য়ের দোকানে অযথা আড্ডা করোনাকালিন স্বাস্থ্য সুরক্ষার জন্য চা’য়ের দোকান সহ অন্যান্য ব্যবসায়ীদেরকে “ নো মাস্ক নো সার্ভিস ” সরকারের বিধিনিষেধ অমান্যকারীদের কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।
আলীম জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবীতে শ্রমিক জনসভা-মানবন্ধনসহ তিন দিনের কর্মসুচি ঘোষনা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া পাওনা পরিশোধের দাবীতে ৩দিনের আন্দোলন কর্মসুচি ঘোষনা করেছে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সংগঠনটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসুচি ঘোষনা করে। খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল সরদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, খুলনার আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলটি রাষ্ট্রায়ত্ব করণের পর থেকে বিজেএমসির নিয়ন্ত্রণে মিলটি পরিচালিত হয়ে আসছে। একটি মহলের ষড়যন্ত্রে চলতি বছরের ১ জুলাই মিলটি বন্ধ হয়ে যায়। সাবেক এ্যাার্টনি জেনারেল মাহবুবে আলম মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের আইনে কোন বাধা নাই ঘোষনা দিলেও মিলটির শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ করা হচ্ছেনা। বন্ধের পর একটি পে নোটিশে মাত্র ২ মাসের পাওনা পরিশোধ করলেও চলতি বছরের ৬মাস শ্রমিকদের কোন পাওনাদি পরিশোধ করা হয়নি। খুলনার অন্য সকল রাষ্ট্রায়ত্ব জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওয়া পরিশোধের ধারাবাহিকতা বজায় থাকলেও আলীম জুট মিলের শ্রমিকদের বকেয়া প্রায় ১’শ ৩০ কোটি টাকা পাওনা পরিশোধ করা হচ্ছেনা। মিলের প্রায় দেড় হাজার শ্রমিক বকেয়া পাওনা না পেয়ে তাদের পরিবার পরিজন নিয়ে অত্যান্ত মানবেতর জীবন যাপন করছে। লিখিত বক্তব্যে ফেডারেশনের সভাপতি বলেন মিলের অবসরপ্রাপ্ত এবং স্থায়ী ও অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের দাবীতে বাধ্য হয়ে আন্দোলন কর্মসুচি ঘোষনা করতে হলো। ৩ দিনের কর্মসুচি শেষে দাব্ ীআদায় না হলে পরবর্তিতে আরো কঠোর কর্মসুচি ঘোষনা করা হবে। ঘোষিত কর্মসুচির মধ্যে আজ বুধবার সকাল ১১টায় মিলের প্রকল্প প্রধানের নিকট স্বারকলিপি প্রদান, ১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় আলীম জুট মিলের প্রধান ফটকে শ্রমিক জনসভা এবং ২০ ডিসেম্বর বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘন্টা খুলনা যশোর মহাসড়কের মিল সম্মুখে মানববন্ধন কর্মসুচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ফেডারেশনের সদস্য আঃ রউফ মোড়ল, মোঃ ইকবাল হোসেন, মোঃ মজিবার রহমান, মোঃ ইকরাম হোসেন, মোঃ জাকির সরদার, মোঃ সহিদ সরদার, মোঃ হাদিউল মোল্যা, মোঃ শহিদুল, মোঃ আশরাফ আলী, মোঃ বাহার, মোঃ জাহাঙ্গীর মীর, মোঃ ওহিদুল শেখ, নবুয়াত হোসেন, আঃ করিম, কামরুজ্জামান, তুহিন কাজী, জুলমত হোসেন, আজীজুল গাজী প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার জেলা আইনজীবি সমিতির সামনে শহীদ মিনারের পাদদেশে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি এড. এস.এম হায়দারের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ, জিপি শম্ভুনাথ সিংহ, স্পোশাল পিপি এড. জহুরুল হায়দার বাবু, এড. আব্দুস সামাদ, এড. সাইদুজ্জামান জিকো, এড. তামিম আহমেদ সোহাগ, এড. হুমায়ন কবির প্রমুখ।
বক্তারা এ সময় কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বাগেরহাটে মাদ্রাসাছাত্র হত্যা: শিক্ষক-বাবুর্চি কারাগারে
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুল ইসলাম (১০) হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার শিক্ষক হাফিজুর রহমান ফারুক ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে মোরেলগঞ্জ থানা পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমির মল্লিক এ আদেশ দেন। একই সঙ্গে পুলিশে করা সাতদিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য বুধবার তারিখ ধার্য করেছেন আদালত। এর আগে সোমবার (০৭ ডিসম্বের) দুপুরে ওই দুইজনকে গ্রেফতার করে মোরেলগঞ্জ থানা পুলিশ। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিশু হাসিবুল হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে ওই মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান ফারুক ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, ৬ ডিসেম্বর রোববার সকালে মোরেলগঞ্জ উপজেলা সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদ্রাসা পাশে পরিত্যক্ত জায়গা থেকে হাসিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু হাসিবুলের মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
বাগেরহাট প্রতিনিধি
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু করে কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কচুয়া জিরো পয়েন্ট চত্ত্বরে সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান, সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিকদার আবুবক্কর সিদ্দিক, যুগ্ন-সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর প্রমুখ। প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
টাইম স্কেল কর্তনের পত্র বাতিলের দাবিতে বাগেরহাটে শিক্ষকদের মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
অর্থ মন্ত্রনালয়ের জারিকৃত টাইম স্কেল কর্তনের পত্র বাতিলের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, শিক্ষক দুলালী রানী, আকমল হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ । মানববন্ধন শেষে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এর নিকট প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।
বক্তারা বলেন, জাতীয়করণকৃত শিক্ষকদের জন্য যতগুলো আইন ও পরিপত্র মন্ত্রণালয় কর্তৃক জারী করা হয়েছে তার কোনটাতেই জাতীয়করণের তারিখ থেকে চাকুরীকাল গণনা করার কথা বলা হয় নাই। কিন্তু কিছু বিধির ভুল ব্যাখ্যা দিয়ে হিসাব রক্ষন অফিসগুলো জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উত্তোলনকৃত টাইম স্কেল ফেরৎ প্রদানের জন্য অপচেষ্টা চালাচ্ছেন। এর ধারাবাহিকতায় আট বছর পর টাইম স্কেল কর্তনের জন্য একটি পত্র জারি করে অর্থমন্ত্রণালয়। এই অনৈতিক পত্র বাতিল করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
ফকিরহাটে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সক্ষমতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থ দ্বারা বাহিরদিয়া-মানসা ইউনিয়নে বসবাসকারী দরিদ্র ও অসহায় নারীদের মাঝে বিনামূলে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পরিষদ চত্ত্বরে এক অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপরোক্ত সেলাই মেশিন ও কম্বল বিতরন করেন। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। বিশেষ অতিথি ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির ও এলজিএসপি-৩ এর ডিএফ পার্থ প্রতিম সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো: হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মো: সোহেল রানা। এসময় ইউপি শেখ লিয়াকত আলী, ঢালী আ: খালেক, মো: রফিকুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, কোহিনুর বেগম সহ বিভিন্ন ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৭টি সেলাই মেশিন ও ২৭৫টি কম্বল বিতরণ করা হয়।
ফকিরহাটের বেতাগায় পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়ন পরিষদ এবং ফকিরহাট উপজেলার ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের মধ্যকার পারস্পারিক শিখন কর্মশালা মঙ্গলবার দুপুর ১২টায় বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন খুলনার এলজিএসপি-৩ এর ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর শ্যামল কুমার রায়, বাগেরহাট এলজিএসপি-৩ এর ডিএফ পার্থ প্রতিম সেন, গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শমশের আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব এসএম দাউদ আলী। এসময় বিভিন্ন ইউপি সচিব, ইউপি সদস্য ও সদস্যাগন উপস্থিত ছিলেন।
ফকিরহাট এ্যাসিল্যান্ডের নির্মানাধীন আশ্রয় কেন্দ্র পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলীর রোনখোলায় ২৭টি পরিবারের বসবাসের জন্য নির্মানাধীন আশ্রয় কেন্দ্র পরির্দশন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা। মুজিববর্ষে ভুমিহীনদের পুনঃবাসন প্রকল্পের আওতায় ভমিহীনদের মাঝে এই ঘর প্রদান করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে পিলজংগ ইউনিয়নের বৈলতলী রোনখোলায় ১৫টি পাশর্^বতী সরকারী খাষের জায়গায় ৫টি ও নদীর চরে আরো ৭টি সহ মোট ২৭টি ঘর নির্মান করা হচ্ছে। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, ইউপি সদস্য মোস্তফা কামাল হারুন। এর আগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পুনঃ বাসন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-১ সাধন কুমার দে, ইউপি সচিব রাজিব মজুমদার, ইউপি সদস্য শংকর দত্ত, খালেক খান ও মহিলা সদস্যা সাজেদা বেগম।
আশাশুনিতে তামাকজাত পণ্য থেকে যুব সমাজকে রক্ষার্থে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
তামাক কোম্পানীর প্রলোভন থেকে যুব সমাজকে রক্ষা ও তামাকজাত দ্রব্যের উপর করবৃদ্ধির ক্ষেত্রে তামাক কোম্পানীর কুটকৌশল বন্ধের দাবীতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি নতুন বাসষ্ট্যান্ড সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উন্নয়নকর্মী দেবাশীষ চক্রবর্তীর নেতৃত্বে মানববন্ধন চলাকালে বক্তাগণ বলেন, তামাক কোম্পানীর কুট প্রলোভনে যুব সমাজ তামাক সেবনে উৎসাহিত হচ্ছে। যুব সমাজকে তামাকের কালো থাবা থেকে রক্ষা করতে সকল তামাকের উপর কর বৃদ্ধি করা প্রয়োজন। এতে তামাক পণ্যের দাম বৃদ্ধি পেলে যুব সমাজের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ফলে তামাক সেবন থেকে যুব সমাজ রক্ষা পাবে। বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এনজিও মৌমাছি’সহ সারাদেশে তামাক নিয়ন্ত্রনে বেসরকারী সংস্থাগুলোর দাবীর প্রেক্ষিতে প্রতিবছর সরকার তামাকজাত পন্যের মূল্য ও কর বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে। যদিও তার পরিমাণ খুবই সামান্য। মৌমাছি ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট, মিডিয়া ও ডব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতায় তামাকের অবৈধ বিজ্ঞাপন অপসারন, চায়ের দোকান মালিকদের সাথে মতবিনিময় সভা, বিভিন্ন সরকারী বেসরকারী অফিস, পাবলিক প্লেস, পাবলিক পরিবহনসহ বিভিন্ন স্থানে তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে লিফলেট, বিলবোর্ড, স্টিকার স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যাতে সমাজে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক অনুষ্ঠান পরিচালনা করেন।
ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনা কলেজ ছাত্র নিহত
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনা কলেজ ছাত্র নিহত হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় বাস ও মটোরসাইকেল সংঘর্ষ মারুফ আল লিয়ন কলেজ ছাত্র মারা যায় । স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা পায়রা পরিবহন চন্ডিপুর যাওয়ার পথে ইন্দুরকানী শেখ ফজলুল হক মনি সেতু সংলগ্ন জোমাদ্দার বাড়ীর সামনে পরিবহন বাসটির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে । ধাক্কায় লিয়ন বাসের নিচে চাপা পড়ে । এ সংঘর্ষে মারুফ আল লিয়ন ও মাহামুদুল গুরুত্বর আহত হয় । স্থানীয়রা উদ্ধার করে মারুফ আল লিয়ন ও মাহামুদুল কে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারুফ আল লিয়ন মারা যায় । মারুফ আল লিয়ন (২৫) সেউতিবাড়ীয়া গ্রামের আঃ কাদের হাওলাদারের ছেলে । সে খুলনা পলিটেকনিক্যাল কলেজে ৪বর্ষের ছাত্র ও ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগ নেতা ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, ছাত্রলীগ নেতার নিহতের ঘাতক বাসটি আটক করা হয়েছে । এ বিষয় তদন্ত চলছে ।
আজ যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন
যশোর অফিস
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন এর ঘোষিত তফসিল অনুযায়ী বৈধ ১১টি মনোনয়নপত্রের মধ্যে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
আজ দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সভাপতি, সাধারন সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে নির্বাচন অনুষ্টিত হবে। সভাপতি পদে গালিব হাসান পিল্টু ও মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক পদে এম আর খান মিলন ও নূর ইমাম বাবুল, সহ-সাধারণ সম্পাদক পদে আলী মোর্তজা সিদ্দিকী ও এম আর মোহনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়া সহ-সভাপতি পদে ফিরোজ গাজীর মনোনয়নপত্র প্রত্যাহার হওয়ায় এম এ মানিককে, কোষাধ্যক্ষ পদে একটি মাত্র মনোনয়নপত্র দাখিল করায় শামসুজ্জামান স্বজনকে এবং দপ্তর সম্পাদক পদে এহসান মিথুন মনোনয়নপত্র প্রত্যাহার করায় দাউদ হোসেনকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
রস সংগ্রহ পাটালি তৈরিতে ব্যস্ত বেনাপোল-শার্শার গাছিরা
বেনাপোল প্রতিনিধি:
‘যশোরের যশ খেজুরের রস’ এই প্রবাদকে ধারণ করে বেনাপোল, শার্শাসহ গোটা যশোর জেলা জুড়ে প্রতিটি গ্রামের ঘরে ঘরে শুরু হয়েছে খেজুরের গুড়ের পাটালি তৈরির মহোৎসব। বাড়িতে বাড়িতে খেজুরের রস জ্বালিয়ে পিঠা পায়েসসহ নাম না জানা হরেক রকমের মুখরোচক খাবার তৈরির ধুম পড়েছে। তাই শীত মৌসুম শুরু হতে না হতেই রস ও গুড়ের চাহিদা মেটাতে গাছিরা ব্যস্ত হয়ে খেজুর গাছ খিলি দিতে ও রস আহরণ শুরু করেছে।
ধারালো দা (গাছিদা) দিয়ে খেজুর গাছের সোনালী অংশ বের করে থাকে, যাকে বলে চাঁচ দেওয়া। চাঁচ দেওয়ার সপ্তাহ খানেক পর নোলন স্থাপনের মাধ্যমে শুরু হয় সুস্বাদু খেজুর রস আহরণের কাজ। প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাদর জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।এই মৌসুমে খেজুরের রস দিয়ে গ্রামীন জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুরের রসের মিষ্টি তত বাড়বে। গ্রামীন জনপদে শীতের সব থেকে বড় আর্কষণ দিনের শুরুতে শীতের সকালে খেজুরের রস, সন্ধ্যায় রস ও সুস্বাদু গুড়-পাটালি। সুস্বাদু পিঠা ও পায়েস তৈরিতে আবহমান কাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে খেজুরের গুড় ওতপ্রোতভাবে জড়িত। এখানকার কারিগরদের দানা পাটালি তৈরীতে ব্যাপক সুনাম থাকায় খেজুরের গুড় পাটালির ব্যাপক চাহিদা রয়েছে দেশে ও বিদেশে।
বেনাপোলের গয়ড়া গ্রামের ডা. আব্দুল হামিদ জানান, যশোরের খেজুরের রস ও পাটালি গৌরব আর ঐতিহ্যের প্রতীক। গুড়-পাটালির দাম বেশি পাওয়ার জন্য এ অঞ্চালের গাছিরা শীত মৌসুম আসার আগেই খেজুর গাছ থেকে রস আহরণের জন্য আগাম গাছকে প্রস্তুত করে রাখে। আগাম গাছ তোলায় রস ও গুড়ের দাম বেশি পাওয়া যায়। যার এক একটি খেজুর গাছ রস আহরণের জন্য প্রস্তুত করতে গাছিকে খরচ করতে হয় প্রায় ২০০ টাকা। তিনি আরো জানান, এ মৌসুমে আমি প্রায় তিন’শ খেজুর গাছ থেকে রস আহরণ করবো। খেজুর গাছের রস, গুড়-পাটালি বিক্রয় করে করে খরচ বাদে প্রায় ৫০ হাজার টাকা লাভ হবে বলে তিনি জানান।
র্শাশা উপজেলার কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, এ বছর সঠিক সময়ে শীত পড়ায় শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নে খেজুরের রস আহরণের জন্য গাছিরা আগাম খেজুর গাছগুলো প্রস্তুত করে রেখেছে। এখান থেকে গাছিরা রস আহরণ করে অর্থনৈতিক ভাবে লাভবান হয়। শার্শা উপজেলাতে প্রায় লক্ষাধিক রস প্রদানকারী খেজুর গাছ রয়েছে। সেখান থেকে গাছিরা খেজুর রস সংগ্রহ করে বিভিন্ন ধরনের পিঠা ও মিষ্টান্ন তৈরী করে নিকটস্থ বাজারে বিক্রয় করে আর্থিক ভাবে লাভবান হয়।











































