Home আঞ্চলিক বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান খোকন এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া

বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান খোকন এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া

11

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানার ২৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম ওয়াহিদুজ্জামান খোকন এর আত্মার মাগফেরাত এবং খুলনা মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জান মনির আশু রোগ মুক্তি কামনায় ২৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার আসর বাদ সিদ্দিকীয়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবীর মিল্টন, আনিসুর রহমান আরজু, আসিফ ইকবাল লিটন, হেদায়েত হোসেন হেদু, হুমায়ুন আহমেদ, শেখ মঈন উদ্দিন, শাহাদাত হোসেন বাবলু, মো. জসিম, মনিরুজ্জামান মনি, শেখ মারুফুর রহমান মারিফ, এস এম আজাদ হোসেন জুয়েল, শরিফুল ইসলাম সাগর, শেখ মসফিকুর হাসান অভি, আরিফুর রহমান আরিফ, সাজ্জাদ হোসেন জিতু, ইমরান হোসেন, মুস্তাহিদুল হক দিহান, রুবায়েত সিদ্দিকী জিহাদ, রোহান উদ্দিন প্রমুখ।

২৫ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান খোকন ইন্তেকাল করায় সহ সাংগঠনিক সম্পাদক শেখ মারুফুর রহমান মারিফ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবে।