Home আঞ্চলিক যশোরে শহরের যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা

যশোরে শহরের যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা

8

বেনাপোল প্রতিনিধি

যশোরে শহরের ঘোপ এলাকায় মেহেদী হাসান সাগর (২০) নামে এক যুবকেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মেহেদী হাসান বিরামপুর ফকিরারমোড় এলাকার মুদি দোকানি শেখ হানিফের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন।

ভোরে কে বা কারা তাকে খুন করে মরদেহটি শহরের ঘোপ এলাকায় ফেলে রেখে যায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, স্থাণীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদঘাটন ও আসামিদের ধরতে পুলিশ জোর তৎপরতা অব্যাহত রেখেছে।