মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে মঙ্গলবার সকালে এলাকার অসহাই ১২ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও এলাকার আদিবাসীদের মাঝে শীতরস্ত্র বিতরণ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হুইলচেয়ার ও শীতরস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,জেলা পরিষদ সদস্য প্রভাষক এম এ আসাদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ প্রমুখ।











































