খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বিশ্বসেরা পদার্থ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়ায় খুলনা মহানগর বিএনপি তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
প্রদত্ত অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেছেন সৌদি ইউনিভার্সিটিতে শিক্ষকতায় সুনামের স্বাক্ষর রাখা প্রফেসর ড. হারুনর রশীদ খান দেশের সুনাম ও মর্যাদা বাড়িয়েছে এবং আমাদের গর্বিত করেছেন। আমরা তার এই সুখ্যাতিতে আনন্দিত এবং মহান রব্বুল আলামিনের নিকট আমাদের প্রার্থনা তার দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করছি।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































