Home আঞ্চলিক শিরোমনিতে স্বামীর লিঙ্গ কর্তনের মামলায় স্ত্রী সুবর্ণার আদালতে স্বীকারোক্তি

শিরোমনিতে স্বামীর লিঙ্গ কর্তনের মামলায় স্ত্রী সুবর্ণার আদালতে স্বীকারোক্তি

32

স্টাফ রিপোর্টার

খানজাহান আলী থানার শিরোমনি মধ্যপাড়া এলাকার মৃত. আহম্মেদ শেখের ছেলে সেনাসদস্য আলামিন শেখ (৩৫) এর লিঙ্গ কর্তনের মামলায় স্ত্রী সুবর্ণা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। 

গতকাল শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই শওকত মাহমুদ আসামি সুবর্ণাকে আদালতে হাজির করেন। এসময় তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ রেকর্ড করেছেন।  ঘটনায় ব্যবহৃত বটি নিজ বাড়ি থেকে গতকাল দুপুর ১টায় উদ্ধার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, ৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় আলামিনের স্ত্রী সুবর্ণা সেমাই রান্না করে কৌশলে তার ভিতরে ঘুমের ঔষধ দিয়ে স্বামীকে অচেতন করে সেনা সদস্য আলামিনের পুরুষাঙ্গ ধারালো বটি দিয়ে কেটে ফেলার পর হত্যার উদ্দেশ্যে গলায় পোচ দেয়। পরে রাত ১ টায় আলামিনকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় সেনাসদস্য আলামিনের বড় ভাই সুলতান শেখ বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন ।