রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: ফাঁকা গুলি
মো. রেজাউর রহমান তনু, কুষ্টিয়া থেকে
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শহরের প্রাণকেন্দ্র এনএস রোড পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন এই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখম-ল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর এবং থানার মোড় এলাকায় আওয়ামী লীগ ও জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে। এদিকে ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় । ছাই রংয়ের একটি নোহা গাড়ি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে আসে। এ সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি অস্ত্র বের করে ফাঁকা গুলি ছোড়েন। এরপর দ্রুত তাঁরা গাড়ি নিয়ে চলে যান। এ ঘটনা সেখানে উপস্থিত পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মকছেদুর রহমান সরাসরি প্রত্যক্ষ করেন। তবে তিনি তাঁদের আটকাতে পারেননি। এসআই মকছেদুর বলেন, শনিবার বেলা তিনটার দিকে তিনি ভাস্কর্যের সামনে পেশাগত দায়িত্বে আসেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে গত মাসে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ শুরু করা হয়। ভাস্কর্যের একই বেদিদে বঙ্গবন্ধুর তিন ধরনের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এছাড়া এই বেদিদে জাতীয় চার নেতার ভাস্কর্যও থাকবে। এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় সম্পন্নের পথে। হঠাৎ করে শুক্রবার রাতে দুর্বৃৃত্তরা এই ভাস্কর্যটির ডান হাত, পুরো মুখম-ল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙ্গে ফেলেছে বলে অভিযোগ করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম। তিনি বলেন, ভাস্কর্য নির্মাণ কাজের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছিল। এরই মধ্যে ভাস্কর্যের অংশ বিশেষ ভেঙ্গে ফেলা হয়েছে। শনিবার সকালে ঘটনাটি জানার পর জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে ভাস্কর্য ভাংচুর ঘটনার প্রতিবাদে এদিন সকালে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর এবং থানার মোড় এলাকায় জমায়েত হয় আওয়ামী লীগ ও জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। তারা এ সময় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে। সমাবেশে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন বলেন, শুক্রবার বিভিন্ন মসজিদের জুম্মার খুৎবা পাঠকালে সারাদেশের ভাস্কর্য অপসারণের যুক্তি দিয়ে মসজিদে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উস্কে দেয়া হয় বলে আমরা অভিযোগ পেয়েছি। তারা দেশের ধর্মপ্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসায় আগত ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিয়ে সর্বশেষ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ধ্বংস ও উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এছাড়া সমাবেশে শ্রমিক লীগ নেতা আমজাদ হোসেন, যুবজোট নেতা মাহাবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। ভাস্কর্য ভাংচুর ঘটনায় এক প্রতিক্রিয়ায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, এ ধরনের নোংরা কাজ কোনভাবেই মেনে নেয়া হবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে এবং মদদ দিয়েছে তাদের প্রত্যেককেই খুঁজে বের করে কঠিন শাস্তি দিতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি যারা এই দেশকে বিশ্বাস করে না, বঙ্গবন্ধুকে ভালবাসে না সেই অশুভ মৌলবাদী চক্র ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। বিজয়ের এই মাসে যারা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের এ দেশে কোন স্থান নেই। তাদের এ দেশ থেকে বিতাড়িত করতে হবে। পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, ধারণা করা হচ্ছে, যারা আওয়ামী লীগের বিরোধী, বঙ্গবন্ধুকে যারা মানতে পারে না তারাই এ ঘটনা ঘটিয়েছে। পৌরসভার পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা করা হচ্ছে। এদিকে এই ভাস্কর্যের ভাস্কর মাহাবুব জামান শামীম জানান, তারা দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করেন। এ কারণে সবসময় তাদের একটি মহলের চাপে থাকতে হয়। কুষ্টিয়ার এই ভাস্কর্যটি ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতীক। যারা এই ভাস্কর্যটি ভাংচুরের মতো দুঃসাহস দেখিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান এই ভাস্কর্য শিল্পী। সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক কারশেদ আলম জানান, এটি খুবই গর্হিত অপরাধ। মৌলবাদী অপশক্তি এসব করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এদের সম্মিলিতভাবে প্রতিহত করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কারশেদ আলম। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, ঘটনাস্থলে থাকা সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে রাত ২টার দিকে দুইজনকে দেখা যাচ্ছে যারা ভাস্কর্য ভাংচুর করছে। জড়িতদের চিহ্নিত করা হয়েছে।
শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংবাদিকদের বলেন, মহান মুক্তিযুদ্ধের এই বিজয় মাসে জাতির জনক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাতের আঁধারে যারাই এই ভাস্কর্য ভাংচুরের সঙ্গে জড়িত থাক তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পরপরই জেলার সবগুলো ভাস্কর্যে অতিরিক্ত নজরদারি শুরু হয়েছে। কালেক্টরেট চত্বরসহ জেলায় যতগুলো ভাস্কর্য আছে সবগুলো সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। পাশাপাশি নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ইউএনওদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
ইসলামী আন্দোলন খুলনা মহানগরের মাসিক ও যৌথসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার (৫ ডিসেম্বর) রাত ৮ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভা পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে কেন্দ্রীয় শূরা সদস্য, নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও কেন্দ্রীয় শূরা সদস্য নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সহ প্রচার গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ মোঃ আব্দুল্লাহ আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক হাফেজ আব্দুল লতিফ, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, হাফেজ খায়রুল ইসলাম, আবু গালিব, মোঃ সরোয়ার বন্দ, মুফতী আওসাফুর, মোঃ কাজী তোফায়েল, মোঃ কামরুজ্জামান, মোঃ নজরুল ইসলাম, মোঃ শফিউল ইসলাম প্রমুখ।
এদিকে দুপুর ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার এক যৌথসভা নগরীর পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। যৌথ সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটির খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওঃ আসাদুল্লাহ আল গালিব, এসকে নাজমুল হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী মুরাদ হোসেন, জেলা সাধারণ সম্পাদক মোঃ হেলাল হোসেন শিকারী, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর নগর সাধারণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, জেলা সভাপতি মোঃ নাজমুস সাকিব, বিএল কলেজ সভাপতি কাজী আল আমিন, নগর সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মোঃ এনামুল হাসান সাইদ প্রমুখ নেতৃবৃন্দ।
বেনাপোল সীমান্তে ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
বেনাপোল প্রতিনিথি
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৪ ডিসেম্বর) গভীর রাতে বেনাপোলের সীমান্তবর্তী শাহজাদপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন সাত কেজি। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানায় বিজিবি।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল মো. নুর আলমের নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পূর্ব কোনে শাহজাদপুর মাঠে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৭ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা।
চুয়াডাঙ্গায় যুবকের কঙ্কাল উদ্ধার : প্রধান অভিযুক্তসহ আটক ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি
নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধারের ৬ ঘণ্টার মাথায় প্রধান অভিযুক্ত শিপন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর এলাকা থেকে শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়।
আলমডাঙ্গা থানা পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে শিপন (২২) ও তার স্ত্রী ইভা খাতুন (১৯)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, শুক্রবার সকালে গ্রামবাসী মাছ ধরার সময় পুকুরের কচুরিপানার নিচে কঙ্কাল দেখতে পায়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে শিপন ও তার স্ত্রী ইভা গা ঢাকা দেয়।
পুলিশ ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত শিপনকে আটকের জন্য অভিযান চালায় বিভিন্ন স্থানে। রাতে খাদিমপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে আটক করে থানায় নেয়।
তিনি আরও বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার রহস্য উদঘাটন হবে অল্প সময়ের মধ্যে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কঙ্কাল আলমডাঙ্গা থানায় রাখা আছে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর নিখোঁজ হয় আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আলমগীর হোসেন (২২)। নিখোঁজের ৫৬ দিন পর তার কঙ্কাল উদ্ধার হয় গ্রামের একটি পুকুর থেকে। প্যান্ট দেখে তার বাবা ও ভাই শনাক্ত করেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় খুবি স্বাশিপের তীব্র নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে স্বাশিপের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মো: ওয়ালিউল হাসানাত এবং সাধারন সম্পাদক প্রফেসর ড. আশিষ কুমার দাশ বলেন, বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা দেশ ও জাতি কোনো অবস্থাতেই মেনে নেবে না। সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।
নাজমুল-সোহাগ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের বর্ণাঢ্য সমাপনি
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরী আয়োজিত প্রয়াত নাজমুল-সোহাগ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের বর্ণাঢ্য সমাপণি গতকাল শনিবার বিকাল ৩টায় স্থানীয় খানাবাড়ী বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। টুর্ণামেন্টের ফাইনালে উদ্বোধক অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আবু হেনা বাবলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটনের সঞ্চালনায় ও খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপমের সাব্র্কি তত্বাবধনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ড মেম্বর আরিফ হোসেন, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, কুয়েটের সহকারী রেজিষ্ট্রার দেবাশীষ মন্ডল উজ্জল, ১নং ওয়ার্ড মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, ৪নং ওয়ার্ড মেম্বর আবু সাঈদ হাওলাদার আব্বাস, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাতুব্বর, সোহাগের পিতা মিকাইল হোসেন সিপার, শ্রমিকলীগ নেতা বায়জীত সরদার, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঢালী, ওয়ার্ড যুবলীগ নেতা জাহিদ আল মামুন। শুভেচ্ছা বক্তৃতা করেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মাষ্টার রবিউল ইসলাম ও সদস্য সচিব এনামুল কবির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছাত্রলীগ নেতা মঞ্জুর আলম মেজবা, মোঃ আশিক।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মহেশ^রপাশা ফ্রেন্ডস ক্লাব ৩-২ গোলে হল কর্মচারী ক্লাব কুয়েটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি ও উদ্বোধক অতিথি চ্যাম্পিয়ন দলকে ৩২” ইঞ্চি এলইডি কালার টিভি এবং রানাস আপ দলকে ২৪” ইঞ্চি এলইডি কালার টিভি পুরষ্কার তুলে দেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি আর্ত মানবতার সেবায় নিবেদিত হয়ে কাজ করছে: মেয়র
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটি আর্ত মানবতার সেবায় নিবেদিত হয়ে কাজ করছে। মহান মুক্তিযুদ্ধের সময় এবং সদ্য স্বাধীন বাংলাদেশকে গড়ে তুলতে আন্তর্জাতিক এ সংস্থাটি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে স্যার হেন্দি ডুন্যান্ড যুদ্ধে ক্ষতবিক্ষত মানুষসহ আর্ত পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবার ক্ষেত্রে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। এই মহতী কাজের স্বীকৃতি স্বরূপ তিনি নোবেল পুরস্কারও লাভ করেন। স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যাপক উন্নয়ন সাধন করেন। বর্তমান সরকারের সময়েও এ সংস্থার কার্যক্রম আরো গতিশিল হওয়ায় প্রাকৃতিক দুর্যোগসহ মানবিক সংকটকালে ক্ষতিগ্রস্থ মানুষ উপকৃত হচ্ছে।
সিটি মেয়র শনিবার সকালে নগরীর উমেষচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন।
সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও কেসিসি’র সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর হালিমা ইসলাম-এর সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সংস্থার সদস্য শফিকুর রহমান পলাশ। সভায় অন্যান্যের মধ্যে জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, সহ-সভাপতি মো: জোবায়ের হোসেন জবা, সিটি ইউনিটের সদস্য কেসিসি’র প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপন, শেখ হাফিজুর রহমান হাফিজ, এ্যাড. আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্ট প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাহউদ্দিন জুয়েল-এর মাতা বেগম রিজিয়া নাসের ও কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা’র রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং সিটি ইউনিনেটর সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির-এর সহধর্মিনীসহ সংস্থার প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়।
প্রতিবন্ধীদের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার
২৯ তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুসাইন ফেরদৌসীর সভাপতিত্বে এবং আকবর উদ্দিন বাবু মোল্লার পরিচালনায় আলোকিত ফকিরহাট সমাজ কল্যাণ সংঘ এর পক্ষ থেকে হুইলচেয়ার, কম্বল বিতরণ ও আলোচনা অনুষ্ঠান এবং দলিল হস্তান্তর অনুষ্ঠান বৈলতলী মদিনা মসজিদ মোল্লাপাড়ায়র মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ১০ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,৫ জন অন্ধদের মাঝে সাদাছড়ি এবং ৬৫ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উক্ত প্রতিষ্ঠানের পরিচালক আকবর উদ্দিন বাবু মোল্লা একটি প্রতিবন্ধী স্কুল নির্মাণের জন্য ২০ শতক জমি দান করেন। এসময়ের দলিলটি প্রধান অতিথির কাছে হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবু স্বপন কুমার দাস। এসময় বিশেষ উপস্থিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুজতাহিদ শুজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রঞ্জন দে, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোড়ল, ৩ নং পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামিম জামান পলাশ।
এছাড়া প্রতিবন্ধীদের উন্নয়নমূলক এই সংগঠনের স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাব্বির হোসেন, রাকিবুল হাসান, মৌসুমী দাস, রাবেয়া খাতুন, রোকেয়া খাতুন, ফারজানা আক্তার তন্নি, মুনমুন আক্তার, সালমা খাতুন, মনিরুজ্জামান, জাহানারা খাতুন, রেশমা আক্তার, জাহানারা আক্তার সাথী, মুক্তা আক্তার প্রমুখ।
ঝিনাইদহে সওজে’র এক ঠিকাদারের নামে ক্ষুদ্র সড়ক মেরামতের অধিকাংশ কাজ : ক্ষোভ
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ পিএমপি ক্ষুদ্র সড়ক মেরামত কাজে ১২ গ্রুপে প্রায় ৬ কোটি টাকার দরপত্র আহবান করা হয়েছে। যার সবগুলোই পেয়েছেন একজন ঠিকাদার। আমিনুল হক নামের ওই ঠিকাদার খুলনা বিভাগের ১০ জেলায় একই প্রকল্পে প্রায় ১ শত গ্রুপ কাজের অধিকাংশই পেয়েছেন। ঠিকাদাররা বলছেন, খুলনা বিভাগ নয় গোটা দেশের ৬৪ টি জেলাতেই এই প্রকল্পের বেশির ভাগ কাজ তার লাইসেন্সে দেওয়া হয়েছে। তাদের দাবি আমিনুল হক প্রাইভেট লিমিটেড নামের এই প্রতিষ্ঠান বর্তমানে গোটা দেশে প্রায় ২ হাজার ৫ শত কোটি টাকার কাজ করছেন। সওজের কর্মকর্তারা বলছেন, সড়ক বিভাগের বেঁধে দেওয়া ম্যাট্রিক্স পদ্ধতির কারনে যোগ্যতার মাপকাটি তার পক্ষে থাকায় পিএমপি (পিরিয়ডিক মেইন্টেন্যান্স প্রোগ্রাম) সড়ক ও মহাসড়ক এর মাইনর কাজগুলোর বেশির ভাগ তিনিই পাচ্ছেন। দেশের সব এলাকাতেই তার লাইসেন্সে কাজ চলছে। যে কাজগুলো তিনি ছোট ছোট ঠিকাদার দিয়ে সম্পন্ন করাচ্ছেন। অবশ্য আমিনুল হক দাবি করেছেন তার লাইসেন্স অনেকে ব্যবহার করে কাজ করছেন। এটা সম্পর্কের কারনে দিয়েছেন। কাজ বিক্রি করছেন এটা ঠিক নয়। দাবি করেন, শুধু তিনি একাই কাজ পাচ্ছেন এটা ঠিক নয়, অন্যরাও কিছু কিছু পাচ্ছেন।
সাধারণ ঠিকাদারদের বক্তব্য যোগ্যতা যাচাই এর এই পদ্ধতি আসলে কতটুকু কার্যকর হচ্ছে। একজন ঠিকাদারকে দেশের ৬৪ টি জেলায় কাজ দেওয়া হচ্ছে। যা বিক্রির মাধ্যমে ছোট ছোট ঠিকাদারদের হাতে চলে যাচ্ছে। আর যারা কাজ ক্রয় করছেন তারা যোগ্যতার কারনে দরপত্রে অংশই নিতে পারছেন না। তাছাড়া সরকারের অন্য সকল দপ্তর দরপত্র আহবানের ক্ষেত্রে এল.টি.এম (সকল লাইসেন্স মালিক অংশ নিতে পারবে) পদ্ধতি ব্যবহার করলেও সড়ক বিভাগ তা করছে না। ফলে ছোট ঠিকাদাররা কাজ না পেয়ে বেকার হয়ে পড়ছেন, পাশাপাশি নতুন ঠিকাদার তৈরী হচ্ছে না। আর যারা অধিক টাকা দিয়ে কাজ কিনে করছেন তারা কাজের মান ধরে রাখতে পারছেন না।
সড়ক বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বললে তারা নাম প্রকাশ না করে জানান, অন্য সব দপ্তরগুলো উন্নয়ন কাজে দরপত্র গ্রহনের ক্ষেত্রে একাধিক পদ্ধতি গ্রহন করলেও সওজ এলটিএম পদ্ধতি গ্রহন করেন না। কাজের গুনগত মান ধরে রাখতে ঠিকাদার নির্বাচনে তারা কিছু নিয়ম মেনে চলেন। তারা ক্ষুদ্র মেরামতের ক্ষেত্রে ওটিএম (অভিজ্ঞতাসম্পন্ন ঠিকাদারের অংশ গ্রহন) পদ্ধতি ব্যবহার করে থাকেন। এই ক্ষেত্রে ঠিকাদারের পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা, কত বেশি টাকার কাজ করেছেন এবং কত বেশি কাজ চলমান আছে এ সকল দিক বিবেচনা করে থাকেন। আর এ সব কারনে গত তিনটি অর্থ বছর এই বিভাগ থেকে আহবানকৃত টেন্ডার একজন করে ঠিকাদারই বেশি পেয়ে যাচ্ছেন। ওই কর্মকর্তারা আরো জানান, গত দুইটি অর্থ বছরে মোজাহার এন্টার প্রাইজ, মঈন উদ্দিন বাশি, রানা বির্ল্ডাস এরা বেশি কাজ করেছেন। এ বছর নওগা জেলার বাসিন্দা আমিনুল হক সব কাজ পেয়ে যাচ্ছেন। তারা দাবি করেন, সংশ্লিষ্ট বিভাগ ভালোর জন্য এই নিয়ম মেনে চলছেন। কাজের মান ধরে রাখতেই এটা করা হচ্ছে। তবে একজন ঠিকাদারের পক্ষে গোটা দেশের সব কাজ করা কষ্টকর, যে কারনে তিনি ছোট ছোট ঠিকাদারের কাছে কাজগুলো দিয়ে দিচ্ছেন। এতে কাজের মান ধরে রাখা সম্ভব হচ্ছে না। কাজগুলো সেই অযোগ্যদের হাতেই চলে যাচ্ছে।
ঝিনাইদহ সড়ক বিভাগে কাজ করেন এক ঠিকাদার নাম প্রকাশ না করে জানান, এ বছর ঝিনাইদহ জেলায় প্রায় ৬ কোটি টাকার ১২ গ্রুপের দরপত্র আহবান করা হয়েছে। কাজগুলো সবই পেয়েছেন নওগা’র ঠিকাদার আমিনুল হক। তিনি কাজগুলো ছোট ছোট ঠিকাদারের কাছে বিক্রি করেছেন। এখন কাজ করছেন ছোট ছোট ঠিকাদাররা, যাদের সংশ্লিষ্ট দপ্তর অযোগ্য মনে করছেন। তিনি আরো জানান, যারা কাজগুলো করছেন তাদের ঠিকাদারের নিকট থেকে মোটা টাকায় ক্রয় করতে হয়েছে। ফলে ১০ শতাংশ নি¤œ দরের পর আবার এই খরচ করে যারা কাজ করবেন তারা কোনো ভাবেই কাজের মান রাখতে পারবেন না। তাদের দাবি ক্ষুদ্র মেরামতের কাজগুলো এলটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করলে নতুন নতুন ঠিকাদার তৈরী হবে। প্রকাশে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হলে শতকরা ১০ শতাংশ দরে ঠিকাদাররা কাজ পাবেন। তাহলে কাজগুলোর মানও ধরে রাখা সম্ভব হবে। ঠিকাদররা বলেন, কার্যত ছোট ঠিকাদাররা কাজ করছেন, তবে তাদের অতিরিক্ত পয়সা গুনতে হচ্ছে। এতে তাদের কাজ করতে হচ্ছে নি¤œমানের, যার কারনে কাজের মান খারাপ হচ্ছে।
এ বিষয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকা মুকুল জ্যোতি বসু জানান, এই পদ্ধতি সড়কের প্রধান কার্যালয়ের সিদ্ধান্তে বাস্তবায়িত হচ্ছে। তারা কেন্দ্রিয় নিয়ম মেনেই দরপত্র আহবান করে থাকেন। খুলনা জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জর্জিস হোসেন জানান, সড়ক বিভাগের বর্তমান নিয়মের কারনেই একজন ঠিকাদার দেশের সব অঞ্চলের কাজগুলো পেয়ে যাচ্ছেন। তবে এটা থেকে কিভাবে বের হওয়া যায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তা নিয়ে ভাবছেন।
স্বাধীনতা বিরোধীরা আবার নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে: এ্যাড. মিলন এমপি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় শনিবার সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের এ্যাড. আমিরুল আলম মিলন এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মরহুম কামাল উদ্দিন আকনের পুত্র ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। উপজেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, শরণখোলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, আব্দুল হক হায়দার, মেজবাহ উদ্দিন খোকন, এম ওয়াদুদ আকন, এমআর জামিল হোসাইন মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও জাকির হোসেন খান মহিউদ্দিন, আওয়ামীলীগ নেতা জালাল আহম্মেদ রুমি, তপু বিশ্বাস, আসাদুজ্জামান স্বপন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন প্রমুখ। এর আগে আওয়ামীলীগের নেতাকর্মীরা মরহুম কামাল উদ্দিন আকনের কবর জেয়ারত দোয়া মোনাজাত ও পুষ্পমাল্য অর্পণ করেন।
প্রধান অতিথি এ্যাড. আমিরুল আলম মিলন এমপি বলেন, স্বাধীনতা বিরোধীরা আবার নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। জাতির জনকের ভাষ্কর্য নিয়ে কাল্পনিক ধর্মীয় ইস্যুর মাধ্যমে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করে তারা ভিন্ন পথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে। তাদের এই চক্রান্ত থেকে দেশ-জাতিকে বাঁচাতে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
নাগরিক নারী ঐক্য খুলনা মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় শান্তিধাম মোড় এলাকায় খুলনা নাগরিক নারী ঐক্যের মহানগর শাখার এক আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য নেতা প্রফেসর এ মজিদ খান, সঞ্চলনা করেন নাগরিক ঐক্য নেতা সাংবাদিক এম এন আলী শিপলু। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্য খুলনা মহানগর শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য এ্যাড. ড. মো: জাকির হোসেন।
সভায় এ্যাড. সাকিনা ইয়াসমিনকে আহ্বায়ক ও অর্পনা দেবনাথকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সেলিনা আক্তার, মাসুমা আক্তার হাসি, সুলতানা পারভীন, তনুশ্রী রায়, এ্যাড. কামরুন নাহার সুমনা, খাদিজা আক্তার, রাফেজা বেগম, স্বর্ণা দেবনাথ ও শর্মী দেবনাথ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাগরিক ঐক্য নেতা সাংবাদিক এম এ আজিম। পবিত্র গীতাপাঠ করেন নারী নেত্রী অর্পনা দেবনাথ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, নারীর উন্নতি হলে দেশ ও জাতির উন্নতি হবে। নারীরা পুরুষের অর্ধেক। নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারীদের ঘরে বসে থাকার সময় শেষ। তাদেরকে ঘর থেকে বাইরে এসে স্বাবলম্বী হতে হবে। নারীরা শুধুমাত্র পুরুষের দাসত্ব করার জন্য জন্মগ্রহণ করেনি। তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। খুলনা মহানগর নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহানগর আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য এ্যাড. ড. মো: জাকির হোসেন এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নীপিড়ণ-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ আমরা ভোটের অধিকার হারিয়েছি। আমাদের আর চুপ করে থাকা যাবে না। সময় এসেছে দিন বদলের। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব। অল্প অল্প করে আমাদের নারীনেতৃত্বের হাতকে আরও শক্তিশালী করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর শাখার সদস্য সচিব মোতাহার রহমান বাবু, অর্পনা দেবনাথ, সাংবাদিক এম এ আজিম প্রমুখ।
সভাশেষে নতুন কমিটির নেত্রীবৃন্দকে ও নবাগত সদস্যদের ফুলের তোড়া দিয়ে স্বাগত ও অভিনন্দন জানানো হয়।
পরিশেষে নাগরিক নারী ঐক্যের সদস্য সচিব অর্পনা দেবনাথের বাবা বিশিষ্ট ব্যবসায়ী শ্রী দুলাল কৃষ্ণ দেবনাথের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করেন। স্বর্গীয় দুলাল কৃষ্ণ দেবনাথের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রয়াতের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য নেতা এ্যাড. তরিকুল ইসলাম, এ্যাড. নজরুল ইসলাম খান, এ্যাড. এমদাদুল হক, এ্যাড. সৈয়দ মনিরুজ্জামান, এ্যাড. জি এম সাইফুল ইসলাম, এ্যাড. পূঁজা দে, মো: শরিফুল আলম প্রমুখ।
শরনখোলায় স্বামী-স্ত্রী কলহের জের ধরে নিজ ঘরে আগুন-নেভাল ফায়ার সার্ভিস
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে রাগ করে নিজের ঘরে আগুন লাগিয়েছেন লোকমান সরদার (৪২) নামের এক জেলে। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার উত্তর রাজাপুর ভোলার গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাগরে মাছ ধরে গতকাল রাত ৮টার দিকে লোকমান বাড়ি ফেরেন। এ সময় স্ত্রীর সঙ্গে তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে লোকমানের স্ত্রী আকলিমা এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে পাশেই হাসান হাওলাদারের বাড়িতে আশ্রয় নেয়। পরে রাত ১০টার দিকে
নিজের শোবার ঘরে কেরাসিন ঢেলে আগুন ধরিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে যান ওই জেলে। খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
লোকমানের স্ত্রী আকলিমা বেগম বলেন, একটি কোরান শরিফ, দুটি জায়নামাজ, একটি পোশা পাখি- নিজ ইচ্ছায় শরিয়ে নিয়েছে। তবে ঘরের জিনিসপত্র কিছুই অবশিষ্ট নেই, আমাদের পরনের কাপড় ছাড়া বাকি সব পুড়ে ছাই হয়ে গেছে।’ আকলিমা জানান, সব মিলিয়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি-জামায়াতের পশ্চাৎপদ এবং উগ্রজঙ্গী মৌলবাদী রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষকে পুঁজি করছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিশ্বের সকল ইসলামী দেশে তাদের বাদশা বা অন্য কোন নান্দনিক ভাস্কর্য্য রয়েছে। এমনকি ইসলামের বিদ্যাপিট সৌদি আরবের জেদ্দায় নর ও নারীর ভাস্কর্য্য, টাকায় বাদশার ছবি রয়েছে। অথচ বাংলাদেশে বঙ্গবন্ধু’র ভাস্কর্য্য বা টাকায় ছবি হলেই তাতে নানাবিধ ষড়যন্ত্র হতে থাকে। তিনি বলেন, ৭১-এর পরাজিত শত্রু পাকিদের দোসর ও ৭৫-এর খুনীরা বাংলাদেশকে পিছিয়ে দিতে এই ধরনের পৈশাচিক ধ্বংসাত্মক অপকর্মে লিপ্ত হয়েছে। এদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, জামায়াত বিএনপি সরকারের বিরুদ্ধে কোন ইস্যু না পেয়ে নিজেরাই আগুন লাগিয়ে এবং ভাংচুর করে দেশকে অশান্ত করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তারা পশ্চাৎপদ এবং উগ্রজঙ্গী মৌলবাদী রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষকে পুঁজি করছে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে সাধারণ মানুষের কাছে কুলষিত করার অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। সমাবেশে ভাংচুরকারী ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয় চত্বরে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য্য ভাংচুরের প্রতিবাদে এবং ভাংচুরকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী, মহানগর যুবলীগ আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মো. শহিদুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, মকবুল হোসেন মিন্টু, শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, হাফেজ মো. শামীম, মোজাম্মেল হক হাওলাদার, মো. সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, শেখ মো. আবু হানিফ, বাবুল সরদার বাদল, এ্যাড. শেখ ফারুক হোসেন, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, অহিদুল ইসলাম পলাশ, আজম খান, শেখ আব্দুল কাদের, আউয়াল হোসেন ছোটন, নুরজাহান রুমি, নূরীনা রহমান বিউটি, মো. কামরুল ইসলাম, কাজী কামাল হোসেন, মো. শওকাত হোসেন, তাজুল ইসলাম, রোজী ইসলাম নদী, আব্দুল মালেক, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আলী হোসেন, সোহেল বিশ্বাস, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জাহির আব্বাস, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, ওমর কামাল, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুম্মান আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
অনুরুপ কর্মসূচি করেছে খালিশপুর থানা আওয়ামী লীগ। বাদ মাগরিব খালিশপুর পিপলস মোড় হতে এক বিশাল মিছিল শুরু করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সরদার মোতাহার উদ্দিন, কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মো. জাকির হোসেন, আব্দুস সাত্তার লিটন, জিয়াউল আলম খান খোকন, ইমরুল হাসান, শেখ সেলিম আহমেদ, স. ম মঞ্জুরুল আলম মঞ্জু, মুজিবুর রহমান মুজিব, ওবায়েদুর রহমান ডাবলু, আব্দুল মজিদ বকুল, তরিকুল ইসলাম, মুরাদ হোসেন, মাসুদ শেখ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক আপোষহীন নেতা: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক আপোষহীন নেতা। তিনি কখনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিতেন না। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু’র ভাবগুরু হিসেবে বঙ্গবন্ধুকে সেই দীক্ষায় দীক্ষিত করেছিলেন। সেকারনেই বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে রাজনৈতিক ভাবগুরু হিসেবে মেনে নিয়ে রাজনীতি করেছেন। তিনি আরো বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু তিনি কখনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিতেন না। সে কারনেই তিনি বাংলার মানুষের কাছে অতি প্রিয় ছিলেন। তাঁর কৃত কর্মের কারনেই তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয় অসাম্প্রদায়িক রাজনৈতিক নেতা গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, মকবুল হোসেন মিন্টু, শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, হাফেজ মো. শামীম, মোজাম্মেল হক হাওলাদার, এ্যাড. মো. সাইফুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, বাবুল সরদার বাদল, এ্যাড. শেখ ফারুক হোসেন, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, অহিদুল ইসলাম পলাশ, আজম খান, শেখ আব্দুল কাদের, আউয়াল হোসেন ছোটন, নুরজাহান রুমি, নূরীনা রহমান বিউটি, মো. কামরুল ইসলাম, কাজী কামাল হোসেন, মো. শওকাত হোসেন, তাজুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, রোজী ইসলাম নদী, আব্দুল মালেক, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আলী হোসেন, সোহেল বিশ্বাস, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জাহির আব্বাস, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, ওমর কামাল, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুম্মান আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
২৮নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন: বাদল সভাপতি আজম সা: সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে বাবুল সরদার বাদল সভাপতি এবং আজম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার বিকাল ৩টায় ওয়ার্ডের সেন্ট্রাল রোডের ইলাক্স কমিউনিটি সেন্টারে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ৪১২ কাউন্সিলরের মধ্যে ৪০১ একজন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন। বিকাল ৩টায় প্রথম অধিবেশন শুরু হয়ে মাগরিবের পূর্বে শেষ হয়। মাগরিবের নামাজের পরে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু এবং পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হাফেজ মো. শামীম। সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. ফরিদ আহমেদ, শফিকুর রহমান পলাশ। এসময়ে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, আউয়াল হোসেন ছোটন, অমিতাভ ঘোষ, মাহামুদুল হাসান শাওন।
সম্মেলন সভাপতি পদে বাবুল সরদার বাদল, আব্দুর রহীম বাবু, মো. ইকবাল হোসেন, হারুন অর রশিদ, আলীমুর রেজা লাবু প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে বাবুল সরদার বাদল ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রহীম বাবু ১১৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আজম খান ও শফিকুজ্জামান হাসান প্রতিদ্বন্দ্বিতা করেন। আজম খান ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময়ে সমর্থকদের মূহুমূহু শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করে।
বিজয়ীরা গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করেন। এসময়ে উল্লেখিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পরে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হওয়ায় প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে ওয়ার্ডে সাধারণ কর্মীদের মাঝে।
মাটির সাথে জীবনের সম্পর্ক গভীর: উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
‘রাখলে জীববৈচিত্র, থাকবে মাটি সক্রিয়’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আজ বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, মাটি না থাকলে পৃথিবীর কোনো কিছুরই অস্তিত্ব থাকতো না। জীবনের সাথে মাটির গভীর সম্পর্ক রয়েছে। মাটি ছাড়া সভ্যতা টিকে থাকতে পারে না। মাটিবিহীন পৃথিবী মানুষের বাসযোগ্য হতো না। তিনি বলেন মাটির ওপর ভিত্তি করেই সবকিছুর অস্তিত্ব, উৎপত্তি ও বিকাশ। তাই মাটির দূষণ, মাটির ক্ষয়, অপব্যবহার রোধ করতে না পারলে তা হবে মানুষসহ সকল জীবের প্রাণ ধারণের জন্য হুমকীস্বরূপ। তিনি আরও বলেন প্রকৃতপক্ষে কৃষক বা প্রান্তিক মানুষ মাটির ক্ষতি সাধন করে না, এর ক্ষতি করছে শিল্প স্থাপন, ইটভাটা, কৃষিতে রাসায়নিক সার ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্র। তিনি মাটির দুষণ বা অপব্যহার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেন। ওয়েবিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার কুদরতে কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোঃ সানাউল ইসলাম। এছাড়া টেনিক্যাল সেশনে যুক্ত হন বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. জালাল উদ্দিন। ওয়েবিনার সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক তারেক বিন সালাম। পরে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরায় ভূমিহীন আন্দোলনের অগ্রনায়ক সাইফুল্লাহ লস্করের ১১তম মৃত্যুবার্ষিক পালিত
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে কৃষক নেতা ভূমিহীন আন্দোলনের রুপকার ও অগ্রনায়ক সাইফুল্লাহ লস্করের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান (পান্না), ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি সামছুর রহমান। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় সভায় ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন, আজিজ মোল্ল্যা, সাইফুল্লাহ সরদার, সাগর গাজী, সরিফুল ইসলাম, মোমেনা খাতুন, হাছিনা বেগম, মঞ্জুয়ারা খাতুন, আমেনা খাতুন, সইদুল সরদার, শরিফুল ইসলাম, আনছার আলী, বাবু গাজী, জাকির আলী, সুমন হোসেন, সোনিয়া পারভীন প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাতক্ষীরার ভূমিহীন নাগরিকদের ভূমির অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চিরতরে নসাৎ করার জন্য ভূমিদস্যুরা টাকার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি তথা প্রশাসনের প্রতিনিধিদের ম্যানেজ করে রাতের আঁধারে তাকে হত্যা করেছিল। ঐ ভূমিদস্যুরা তাঁর হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশি প্রতিবেদনে আত্মহত্যার কথাও লিখিয়েছিলেন। কিন্তু মামলাটি সিআইডি পুনঃতদন্তে নামলে ওই তদন্তকারী কর্মকর্তা তাদের প্রতিবেদনে পরিকল্পিত হত্যাকান্ড লিখে সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করলেও প্রায় ১১ বছর মামলাটির কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি। এখন মামলাটি পুনরুজ্জবিত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার জোর দাবির পাশাপাশি সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির নাম ভাঙ্গিয়ে কতিপয় চাঁদাবাজ ও প্রতারক ভূমিহীনদের ভূমি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে নিজেরা আত্মাসাৎ করছেন। এদের থেকে নিরীহ ভূমিহীনদের সর্তক থাকার আহবান জানান বক্তারা।
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের স্মরণে সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ জাসদ সাতক্ষীরার কার্যালয়ে সংগঠনের সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেএসডি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. মোসলেম, সাধারণ সম্পাদক সুধাংশ শেখর, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান, প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গাজী শাহাজাহান সিরাজ, কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির, পৌর বাংলাদেশ জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির, সাধারণ সম্পাদক আশরাফ সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, কলারোয়া উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি সহিদুল ইসলাম, জেএসডি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, ছাত্রলীগ-বিসিএল সাতক্ষীরার সভাপতি মোখলেছুর রহমান, যুবজোট নেতা নিজামউদ্দিন সরদার, শিবপুর ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক মোস্তাকিম, বৈকারী ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নারী নেত্রী লাভলী পারভীন, জাসদ নেতা আব্দুল্লাহ সরদার সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল। বক্তারা বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে প্রতীক পুরুষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। তাঁর অর্জন কখনও সাতক্ষীরার মাটি থেকে মুছে ফেলা যাবে না। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই সহনশীল। তাঁর সহনশীল আচারণ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
ফকিরহাটে কাঠালতলা দারুল ফালাহ্ জামে মসজিদে দোয়া
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বেচ্চাসেবক-লীগের আহবায়ক শেখ ইমরুল হাসানের আয়োজনে শুক্রবার বাদ জুম্মা কাঠালতলা দারুল ফালাহ্ জামে মসজিদে অত্র অঞ্চলে সকল মৃতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই সাথে বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর মাতা মোসা: শেখ রিজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়েছে। দোয়া পরিচালনা করেন হাফেজ রহমত আলী। এসময় উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান সহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিগন উপস্থিত ছিলেন।
ফকিরহাট মৎস্য অফিসারের পিতার পরোলোক গমন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীলের পিতা তারাপদ শীল (৮৭) বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার সময় নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারনে পরোলোক গমন করেছেন। তিনি মৃত্যুকালে ৩পুত্র ও ৪কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা গ্রামের বাসিন্দা ছিলেন।
ফকিরহাটে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন। শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য তাঁকে এই সন্মননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি (একটি অরাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন) এর আয়োজনে গত শনিবার ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে তাঁকে এই মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০ প্রদান করা হয়েছে। এ সময় ধর্ম ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত অর্থ সচিব পীরজাদা শহীদুল হারুন সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষের এই সাফল্যের জন্য তাকে বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীগনেরা আন্তরিক অভিনন্দন ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
ঝিনাইদহে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির জন্মদিন পালন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল রাতে সদর থানা যুবলীগের আয়োজনে দলটির জেলা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনার সভার আয়োজন করা হয়। সদর থানার যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা ইখতিয়ার উদ্দিন, আশরাফুল ইসলামসহ যুবলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা নাজমুল হাসান মাহাদি। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়। এসময় বক্তারা, যুবলীগের নেতাকর্মীদের ত্যাগের মনোভাব নিয়েই বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
ঝিনাইদহে প্রয়াত ভাষা সৈনিক মুসা মিয়ার স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মরহুম জাহিদ হোসেন মুসা মিয়া’র রুহের মাগফেরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের জাহেদী ফাউন্ডেশন একাডেমিক হল রুমে এ দোয়া মাহফিলের আয়োজন করে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ।
এসময় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাডঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, মহেশপুর মহিলা কলেজের অবঃ অধ্যক্ষ আলী আকবর, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক বি সি বিশ্বাস, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, এক্স কাঞ্চননগরিয়ান এ্যাসোসিয়েশনের সভাপতি শাহিনুর আলম লিটন, সমাজ সেবক বাবুল আক্তারসহ অন্যান্যরা। পরে জাহেদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রবীন রাজনীতিবিদ প্রয়াত ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
মোড়েলগঞ্জে যুবলীগের চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মবার্ষিকীতে যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে ২দিন ব্যাপী অনুষ্ঠানে শেষ দিনে জোহরবাদ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সম্ভব্য মেয়র প্রাথী এ্যাড.তাজিনুর রহমান, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. মতিউর রহমান।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭ তম মৃতু বাষির্কী পালিত হয়। কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মাজিদ এর সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন গণতন্ত্রের মানসপুত্র। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ধরে এই অঞ্চলে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শেখ দিদারুল আলম, মোজাহিদুল ইসলাম, আসাদউল্লাহ, আজিজুল ইসলাম, ইমরান হোসন প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফেরাত ও দোয়া করা হয়।
ফুলতলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী পালিত
ফুলতলা প্রতিনিধি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকের স্তর পরিবর্তন ও বেতন বৈষম্য দুরকরণসহ তাদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত স্বাস্থ্য কর্মীবৃন্দ কর্মবিরতীপূর্বক ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান গ্রহণ করে। এ সময় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মায়া দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাফুজা খাতুন, অলোকা রায়, শীলা রানী ঘোষ, স্বাস্থ্য সহকারী সুশান্ত মন্ডল, চিন্ময় রায়, রওশনয়ারা, ওহিদুজ্জামান, শামীম হাসান, মোহনা খানম, রওশন আরা খাতুন, জাকির হোসেন, শারমিন সুলতানা, কহিনুর বেগম, নাজনীন খাতুন, সেলিনা বেগম প্রমুখ। প্রসঙ্গতঃ কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী স্বাস্থ্য কর্মীবৃন্দ গত ২৬ নভেম্বর থেকে উপজেলার ৯৭টি টিকাদান কেন্দ্রের সকল কার্যক্রম এবং হাম-রুবেলা ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ফুলতলায় ছোট ভাইয়ের জমি জোর পূর্বক দখলের চেষ্টায় বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
ফুলতলা প্রতিনিধি
ফুলতলার আলকা ও তাজপুর মৌজায় ছোট ভাইয়ের জমি জোর পূর্বক দখলের অভিযোগ বড় ভাই হাফিজুর সরদার ওরফে পিন্টুর বিরুদ্ধে। আলকা গ্রামের মৃতঃ আজিজুল হক সরদারের পুত্র মোঃ আল-আমিন সরদার কর্তৃক থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, গত ২০০৭ সালে খুলনা- যশোর মহাসড়ক সংলগ্ন ফুলতলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে তাজপুর মৌজার ২৯৩ খতিয়ানে ১১৭ দাগের এবং আলকা মৌজার ১০৬৫খতিয়ানের ৫৫২ ও ৫৫৫ দাগে দুই ভাইয়ের নামে মোট ৪৮ শতক জমি ক্রয় ও কবলা দলিল করা হয়। পরবর্তীতে নামজারী ও খাজনা প্রদান পূর্বক দাখিলা গ্রহণ করা হয়। পরে টাকার প্রয়োজনে ৪০শতক জমি অন্যাত্র বিক্রি করার পর সুচতুর হাফিজুর রহমান পিন্টু তার স্ত্রী রোজিনা বেগমের নামে ১০ শতক জমি দানপত্র রেজিষ্ট্রি করে দেয়। যদিও তার পাওনা ৪শতক। অপরদিকে দানপত্র দলিল মূলে রোজিনা বেগম প্রকৃতপক্ষে তার পাওনা ৪শতকের পরিবর্তে আল-আমিনের প্রাপ্য অংশসহ মোট ৮ শতক জমি গত ১৬/০৯/২০২০ইং তারিখে ফুলতলার বুড়িয়ারডাঙ্গা গ্রামের মৃতঃ আবুল কাশেম মোড়লের পুত্র মোস্তাফিজুর রহমান রিপন ও মাসুদ পারভেজ হিরন এর নামে বায়নাপত্র রেজিষ্ট্রি (নং-১৩৪৮/২০২০) করে। এদিকে গতকাল (শনিবার) দুপুরে হাফিজুর সরদার ওরফে পিন্টু ও তার কিছু সহযোগিসহ ঐ জমিতে গিয়ে সীমানা পিলার, বেড়া এবং সাইনবোর্ড উপড়ে ফেলে নিজের দখলে নেয়ার চেষ্টা করে। প্রসঙ্গতঃ বেশকিছু দিন পূর্ব থেকে হাফিজুর সরদার ওরফে পিন্টু ঐ জমিতে অবৈধ দখল নিতে পারে এবং শত্রুতামূলকভাবে হামলা এমনকি মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে দিতে পারে এমন আশংকা থেকে মোঃ আল-আমিন সরদার ফুলতলা থানায় জিডি (নং-১৯৭, তারিখ-০৪/১২/২০২০ইং) এন্ট্রি করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করোনার অভিঘাত বৈশ্বিক’-এর দ্বিতীয় পর্বের আলোকচিত্র প্রর্দশনী
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর বিভিন্ন স্থানের দেওয়ালে পোস্টারের মাধ্যমে হৃদয় অনির্বান খন্দকারের মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করোনার অভিঘাত বৈশ্বিক’-এর একক আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় পর্বের শিরোনামীয় ‘খওঋঊ ঊঘউটজওঘএ-উটজওঘএ অ চঅঘউঊগওঈ’ শুরু হয়েছে। এই প্রদর্শনী খুলনা শহরের বিভিন্ন দেয়ালে তিন দিনব্যাপি চলবে। আয়োজক চলচ্চিত্র সংসদ খুলনার প্রতিনিধির কাছ থেকে জানা যায়Ñএই আয়োজন মাধ্যম হিসেবে দেয়ালকে বেছে নেয়া হয়েছে। কারণ ছবির যে নিজের শক্তিশালী ভাষা আছে সেই ভাষাকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের ব্যতিক্রম আয়োজন। বড় বড় আর্ট গ্যালারিকে আলোকচিত্র প্রদর্শনের মাধ্যম নয়, আলোকচিত্রের যে গণমানুষের কাছে আবেদন আছে তারজন্য এই দেয়াল এবং পোস্টার। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আলোকচিত্র শিল্পী হৃদয় অনির্বানের এই প্রদর্শনের উদ্দেশ্য তাই, আলোকচিত্র শিল্পী নিজেই তার প্রদর্শনী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের উন্মুক্ত স্থানে আয়োজন করেন। আলোকচিত্র শিল্পী হৃদয় অনির্বান এই করোনার মহামারির মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের করোনায় যুক্তরাষ্ট্রের জনজীবনের চিত্র তুলে ধরেছেন। তার ছবিতে পৃথিবীর আধুনিকতম শহরের মানুষেরা যে একইভাবে ক্ষতিগ্রস্ত, একই রকম আক্রান্ত সেই চিত্র এসেছে। নিউইয়র্ক, নিউ জার্সি, শিকাগো আমাদের ঢাকা খুলনার মতই ব্যস্ত চরিত্র হারিয়ে ফেলেছিল এই করোনা সময়ে, তার চিত্র ফুটে উঠেছে তার আলোকচিত্রে। আলোকচিত্র শিল্পী হৃদয় অনির্বান তার আয়োজন প্রসংগে বলেন “করোনার অভিঘাত বৈশ্বিক, এই ভাইরাস জাতি, ধর্ম, ধনী-গরিব, আধুনিক বা অতি উন্নত দেশ দেখে ছড়াইনি। এই ভাইরাসের করাল গ্রাস তাই সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় এনেছে। বিশ্ব এর ভ্যাক্সিন আবিস্কারের যুদ্ধে নেমেছে, একজন চিত্রশিল্পী হিসেবে আমি যেখানে অবস্থান করছি তার চিত্রই তুলে ধরেছি। আমি বাংলাদেশের সন্তান। এই খুলনাতেই আমার জন্ম, আমি জানি পোস্টার এখানে খুব জনপ্রিয়। তাই আমার আলোকচিত্র প্রদর্শনের মাধ্যম হিসেবে পোস্টারকে বেছে নিয়েছি। আমার শৈশবে দেখেছি নানা রকম চিকা মারা হতো দেয়ালে, আমরা বাড়ি ফেরার পথে পড়তাম, আবার নির্বাচনের নানা রঙের পোস্টার ! তাই আবার ছবির মাধ্যমে হিসেবে পোস্টারকেই বেছে নিলাম। আর আবার জন্মস্থান যেহেতু খুলনাতে তাই এই শহরেই এই ধরনের ব্যতিক্রমী প্রদর্শনের সাথে নিজেকে যুক্ত করলাম।”
হৃদয় অনির্বানের মাতা নারীনেত্রী রসু আক্তার এই প্রদর্শনীর দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন। এছাড়া উদীচী খুলনা জেলা সভাপতি অসীম বিশ্বাস, অধ্যাপক দেবনারায়ণ পাল, সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ, মুনীর চৌধুরী সোহেল, আল আমিন শেখ, আকবর হোসেন, কবি রোমেল রহমান, ফিরোজ আহমেদ, চিত্রকর নিজামউদ্দিন বাবু, জাফর ইকবাল, সজীব শেখ, লোপা লাবণ্য, নির্মল সাহা, সাহেদ শুভ, সেলিম বকুল প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রদর্শনী দর্শকদের আগ্রহ ছিল লক্ষ্য করার মতো। বেশকিছু তরুণ আলোকচিত্র শিল্পীর সাথে কথা বলে জানা যায়, তারা এই ব্যতিক্রমী পোস্টার আলোকচিত্রের প্রতি আগ্রহী হয়েছেন। আর্ট গ্যালারি নয় দেয়াল যে একটা শিল্প প্রকাশের মাধ্যম হয়ে উঠতে পারে তা তারা উপলব্ধি করতে পেরেছেন।
বড়দলে ভাইয়ে ভাইয়ে বিরোধের জেরে জোরপুর্বক ঘর নির্মানের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ভাইয়ে ভাইয়ে বিরোধের জের ধরে জোরপূর্বক ঘর নির্মানের কারণে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে। এব্যাপারে থানায় লিক্ষিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে জানাগেছে, বড়দলের ডুমুরপোতা গ্রামের মৃত ইয়াছিন সরদারের দ্বিতীয় স্ত্রীর ছেলে আতিয়ার রহমান পিতার জীবদ্দশা ও মৃত্যুর পর থেকে ভিটেবাড়িতে তাদের প্রাপ্য অংশে বসবাস করে আসছেন। সৎ ভাই (প্রথম পক্ষের) আরশাফউদ্দীন, ভাইপো ইয়ারব আলী, শফিকুল ইসলাম ও ফাইজুল্লাহ সরদার ভিটেবাড়ির জমির আতিয়ারের দখলীয় অংশে এলাকার কিছু বখাটে ছেলেদের নিয়ে গায়ের জোরে অস্ত্রশস্ত্রে সর্জিত হয়ে গত ৫ ডিসেম্বার সকাল ৮ঘটিকার দিকে জবর নিতে যায়। এবং কেয়ারগাতী মৌজার এস এ ২৬১ নং খতিয়ানের সাবেক ২৯০ দাগে ৩৫ শতক জমিতে জোরপৃর্বক প্রবেশ করে ঘর নির্মান কাজ শুরু করে। কোন উপান্ত না পেয়ে তিনি আশাশুনি থানাকে অবহিত করলে এএসআই দেবাশিষ আইন শৃংঙ্খলা রক্ষার্থে কাজ বন্ধ রেখে আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টায় উভয় পক্ষকে থানায় হাজির হতে নির্দেশ দিয়েছেন।
আশাশুনিতে স্বাস্থ্যবিধি অমান্যকারী ৫ জনকে জরিামানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। “আমার মাস্ক আমার সুরক্ষা” শ্লোগানে অনুভূতিশীল ও সচেতন করার পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্য করায় উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দশনা মোতাবেক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করার অপরাধে ৫টি মামলায় ১৫০০ টাকা জরিমানা করা হয়।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের দায়িত্ব কর্তব্য ও তাদের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি পালনে মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বাস্তবায়িত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় স্বাস্থ্য সহকারী সঞ্জয় কুমার মন্ডলের পিতার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার রাতে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমাইল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার। বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। আজ শনিবার ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ফিরোজ খানের মৃত্যুর খবর পেয়েই সকাল ১০ টায় ছুটে যান শাহপুরে মরহুমের বাড়িতে। বার বার মুচ্ছা যাওয়া মরহুমের স্ত্রী খুকু, একমাত্র মেয়ে তুলি ও ছেলে আবিরকে শান্তনা দেন। বিকেলে সাজিয়াড়া গ্রামের ফকির ও গাজীদের সাথে র্দীঘ দিনের বিরোধ মিমাংশা বৈঠক করেন। রাতে মির্জাপুর উত্তরমাথা রক্ষাকালী মন্দিরে ত্রিনাথ ঠাকুরের মেলায় ধর্মীয় আলোচনায় অংশ নেন। এছাড়া সকাল ৬ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত ডুমুরিয়া গ্রামের মোল্লাপাড়া, গাজীপাড়ার সকল শ্রেণী পেশার মানুষেন সাথে কুলশ বিনিময় করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমান, শেখ আনোয়ার হোসেন, আব্দুস সালাম মাঝি, ইউপি সদস্য গফ্ফার গাজী, সুলতান খান, রেজাউল ইসলাম, পলাশ রায়, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশীদ বাবু, বাধন মন্ডল প্রমুখ।
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন পূর্ববর্তি যৌথসভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যনির্বহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং আসন্ন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সমন্বয়ে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সোনাডাঙ্গাস্থ কার্যালয়ে গতকাল এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মোঃ সরোয়ার হোসেন। সভায় ইউনিয়নের আসন্ন নির্বাচনে নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসাবে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা সিটি মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি, সদস্য সচিব হিসাবে এম ডি এ বাবুল রানা, সাধারণ সম্পাদক খুলনা মহানগর আওয়ামীলীগ সর্ব সম্মতিক্রমে মনোনীত হন। সভায় আগামী ১২ ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ টায় সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালে ইউনিয়নের সাধারণ সভা, আগামী ১৫ জানুয়ারী শুক্রবার ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এবং যে সকল সদস্যদের সদস্য পদ সাংগঠনিক অপরাধে স্থগিত ছিলো তা প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোঃ সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস্ দুদু, ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ হালিম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক নেতৃবৃন্দ যথাক্রমে- মোঃ আকরাম সরদার, মোঃ সেলিম হোসেন, বাবলু খলিফা, আবু বক্কার সিদ্দিক, মোঃ বজলু হাওলাদার, আনোয়ার হাওলাদার, নিজাম শিকদার নিজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোড়েলগঞ্জে পৌর মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদারের মতবিনিময় সভায় মিলন মেলা
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার মতবিনিময় সভা করেছেন। উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভা এক সময়ে জনসমুদ্রে পরিনত হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। সভায় এ্যাড. মনিরুল হক তালুকদার বলেন, ১৭ বছর মোরেলগঞ্জ পৌর সভার মেয়র হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। ঘুষ, দুনীর্তি ও স্বজনপ্রীতির উর্ধে থেকে জনসাধারণের কামলার কাজ করে আসছি। সুখ-দুঃখে সবার পাশে থেকেছি। আগামী দিনে আপনাদের পাশে থেকে কামলা হিসেবে পৌরবাসির পাশে থাকতে চাই। পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর সুধীজন, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মিলিত হয়ে মিলন মেলায় পরিনত হয়।
আজ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা ৬ ডিসেম্বর, ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস
কে এম রেজাউল করিম দেবহাটা
আজ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা ৬ ডিসেম্বর, ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস। মুক্তিকামী বাংলার বীর সেনানীদের কাছে পরাজিত হয়ে এই দিনে দেবহাটা ছেড়ে চলে যায় পাকিস্থানি হানাদার বাহিনী। সাথে সাথে হানাদার মুক্ত হয় দেবহাটা উপজেলা। বিজয়ের পতাকা হাতে উল্লাসে ফেটে পড়ে মুক্তিকামী সাধারণ মানুষ। সারা এলাকার মানুষের মুখে ফুটে ওঠে বিজয়ে হাসি। এই দিনেই দেবহাটা উপজেলার সর্বস্তরের মানুষ খুঁজে পেয়েছিল দীর্ঘদিনের যুদ্ধ জয়ের আনন্দ। প্রতি বছরের ন্যায় এবারও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এই দিনটি স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সমগ্র দেবহাটা ছিল ৯ নং সেক্টরের অর্ন্তভুক্ত। সাতক্ষীরা কোর্ট চত্বরের ট্রেজারীর ৪শত রাইফেল লুট করে তৎকালীন সময়ে আবদুল গফুর, এম এল এ আয়ুব হোসেন ও ক্যাপ্টেন শাহজাহান মাস্টার জীবন বাজি রেখে ৯ নং সেক্টর গঠন করেন। এই ৯ নং সেক্টরের আওতায় তিনটি সাব-সেক্টরও গঠন করা হয়। তার মধ্যে প্রথম সেক্টরটি ছিল শমসের নগর। যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন নুরুল হুদা। দ্বিতীয়টি হেঙ্গলগঞ্জ ও তৃতীয়টি ছিল ভারতের টাকীতে। তৃতীয়টির নেতৃত্বে ছিলেন মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টার। বাংলাদেশের ১১ টি সেক্টরের মধ্যে ৯ নং সেক্টরটি ছিল সর্ববৃহৎ। ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের উদ্যোগেই ভারতের টাকীতে গড়ে তোলা হয় ৯ নং সেক্টর। সেজন্য তাকে ৯ নং সেক্টরের প্রতিষ্টাতা ও সাব সেক্টর কমান্ডারের খেতাব দেয়া হয়। সমগ্র দেবহাটা থানা ৯ নং সেক্টরের অধীনে ছিল। সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল। শাহজাহান মাস্টারের নেতৃত্বেই এই অঞ্চলের যুবকেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তিনি দেশ মাতৃকার টানে এলাকার যুবকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা যুগিয়েছিলেন। তখন দেবহাটা এলাকার খানজিয়া ক্যাম্প, দেবহাটা ক্যাম্প, টাউনশ্রীপুর ক্যাম্প, সখিপুর ক্যাম্প, পারুলিয়া ক্যাম্প, কুলিয়া বাজার ও পুষ্পকাটি ইটের ভাটা সহ বিভিন্ন এলাকায় পাক সেনারা ঘাঁটি গড়ে তোলে।
দেবহাটা এলাকায় টাউনশ্রীপুর ফুটবল মাঠে মুক্তিযোদ্ধাদের সাথে পাক সেনাদের প্রচন্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের খবর এক রাজাকার পাক সেনাদের কাছে পৌঁছে দেয়। ফলে পাক সেনারা মুক্তিযোদ্ধাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। বিষয়টি ক্যাপ্টেন শাহজাহান মাস্টার বুঝতে পেরে অসীম সাহসের সাথে যুদ্ধ করেন। প্রায় ২ ঘন্টাব্যাপী যুদ্ধে পাক সেনারা পরাস্ত হয়। এই যুদ্ধে বহু পাক সেনা নিহত হয়। এছাড়া ভাতশালা সহ বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দেন মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টার।
ভাতশালা যুদ্ধের শেষের দিকে হঠাৎ একটি বুলেট এসে মুক্তিযোদ্ধা গোলজারের মাথায় লাগে। সেখানেই তিনি নিহত হন। এক পর্যায়ে টাউনশ্রীপুরের সেনা ঘাটির পতন হয়। তখন প্রধান সেনাপতি এম.এ জি ওসমানী, তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহম্মেদ ও সেক্টর কমান্ডার এম.এ জলিল সকলে মিলে ক্যাপ্টেন শাহজাহান মাস্টারকে নিয়ে বিজয় উল্লাস করেন। তবে পাক সেনারা দেবহাটা ছেড়ে যাওয়ার সময় শাহজাহান মাস্টারের বাড়ি আগুনে জ্বালিয়ে দেয়।
অক্টোবর মাসে পাকিস্থানী সেনারা খাঁনজিয়া ক্যাম্প ছেড়ে পলায়ন করে। তারা যাওয়ার সময় ঐ এলাকায় বেশ কিছু এ.পি মাইন পুতে রেখে যায়। যে মাইন গুলো অপসারণ করতে যেয়ে মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব শহীদ হন। পরে পারুলিয়া, সখিপুর ও কুলিয়া সহ বিভিন্ন এলাকায় যুদ্ধে পাক সেনারা পরাস্ত হয়। তারা চলে যাওয়ার সময় বহু মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং পারুলিয়া ব্রীজ ধ্বংস করে দেয়। এভাবে দেবহাটা উপজেলা পাক হানাদার মুক্ত হয় এবং মুক্তিকামীদের হাতে উড়তে শুরু করে বিজয়ের পতাকা।











































