Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

63

গিলাতলায় ৮ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৭নং ওয়ার্ড বিজয়ী

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৭নং ওয়ার্ড ১-০ গোলে ৮নং ওয়ার্ডকে পরাজিত করে গৌরব অর্জন করে। ৪ ডিসেম্বর বিকাল ৪ টায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ¦ শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও খুলনা জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয় । উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামকো কোম্পানির পরিচালক আলহাজ্ব কবির হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জিয়া হাসান তুহিন, দামোদার ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ শিপলু ভুইয়া, কাজী আজাদুর রহমান হিরক, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস, মোঃ আলম সরদার। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোল্যা আব্দুস সত্তার, খান আব্দুল হালিম, ৯টি ওয়ার্ডের পুরুষ ও মহিলা মেম্বর ও অত্র ইউনিয়নের গণ্যমান্য এবং ফুটবলপ্রেমি সাধারণ মানুষ। খেলার উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম । ৭নং ওয়ার্ড দলের শেখ নাজমুল হোসেন খেলার ২০ মিনিটের মাথায় গোলটি উপহার দেন এবং মোঃ সোহাগ হোসেন ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে গণ্য হয়। আজ ৫ ডিসেম্বর  ইউনিয়নের ৫নং ওয়ার্ড বনাম ৯নং ওয়ার্ড একে অপরের মুখোমুখি হবে।

জাব্দিপুরে  জোর পুর্বক  জলাশয় দখল ও মাছ মারার চেষ্টা থানায় অভিযোগ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন যোগিপোল ইউনিয়নের জাব্দিপুরে জোর পুর্বক কতিপয় ব্যক্তি বিশেষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে  দখলকৃত রেলওয়ের জলাশয়ে চাষ করা মাছ ও উক্ত জলাশয় দখলের চেষ্টার  অভিযোগ পাওয়া গেছে । ভুক্তভোগি জাব্দিপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বাচ্চু শেখ এ ব্যাপারে গত ২ ডিসেম্বর  খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন , থানার অভিযোগ সুত্রে জানা যায় কয়েক বছর যাবত জাব্দিপুর এলাকার আইয়ুব শেখের পুত্র বাচ্চু শেখ জাব্দিপুর রেল লাইন  সংলগ্ন  রেলওয়ের জলাশায়ে মাছ চাষ করে আসছিলেন, গত ২ ডিসেম্বর বুধবার  বেলা ৩ টার দিকে  হঠাৎ করে কতিপয় ব্যক্তিবিশেষ উক্ত জলাশয়ে তার নিজের চাষকৃত মাছ ধরতে ও জলাশয় দখল করতে যায় । লিখিত অভিযোগে তিনি আরোও উল্লেখ করেন উক্ত ঘটনায় তিনি বাধা প্রদান করতে গেলে তাকে অকথ্য ভাষায় কতিপয় ব্যক্তিরা  গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে । হুমকির পর থেকে বাদী ও তার পরিবারবর্গ  চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে ভুক্তভোগি  প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুষ্ট তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়ার দাবী জানান । খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান এ ঘটনায়  থানায়  লিখিত অভিযোগ হয়েছে  তদন্ত সাপেক্ষে আইনগত  ব্যাবস্থা গ্রহন করা হবে।

মহসেন মিল সহ সকল ব্যক্তিমালিকানাধীন  জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের  দাবীতে  শ্রমিক জনসভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি ঃ 

বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন মহসেন,এ্যাজাক্স, জুট স্পিনার্স, সোনালী,আফিল জুট মিলসহ সকল কলকারখানা চালু ও  বিদ্যুৎ সংযোগসহ  বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শুক্রবার বিকাল ৩ টায় মহসেন মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।   বেসরকারি পাট ,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা ওবায়দুর রহমান  এর  পরিচালনায় বক্তব্য রাখেন , ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সোনালি জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মোঃ নুর আলম, বীর মুক্তিযোদ্ধা ইন্জিল কাজী  , লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মোঃ বক্তিয়ার,  মোঃ কাবিল হোসেন, আমির মুন্সি , সাংবাদিক সাইফুল্লাহ তারেক , সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ । শ্রমিক জনসভা থেকে নেতৃবৃন্দ বলেন খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান  মহসেন সহ সকল ব্যক্তিমালিকানা  জুট মিলের সমস্যা নিরসনে আগামি ১৫ দিনের মধ্যে ত্রি পক্ষিয় বৈঠক এর ব্যাবস্থা করা হবে  এবং সেখান থেকে সৃষ্ট সমস্যা সমাধানের আশ্বাসে  রবিবার ফুলবাড়ীগেট এলাকার ভুখা মিছিল, রাজপথ রেলপথ অবরোধ ও কর্মসুচি স্থগিত করা হয়েছে । এছাড়া আগামি ৬ ডিসেম্ভর রবিবার সন্ধায় রেলিগেটস্থ ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে বৈঠক থেকে পরবর্তিসিদ্ধান্ত নেওয়া হবে বলে শ্রমিক নেতৃবৃন্দ জানান ।

জোনায়েদ সাকি ও তাসলিমা আখতারের রোগমুক্তি কামনা

খবর বিজ্ঞপ্তি

গণসংহতি আন্দোলন-এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি এবং রাজনৈতিক পরিষদ সদস্য ও গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার লিমা করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তাঁরা বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। তাঁদের আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেনÑগণসংহতি আন্দোলন-এর জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সদস্য সচিব মারুফ গাজী, ফুলতলা উপজেলা আহ্বায়ক অলিয়ার রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম, খালিশপুর থানা আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন লিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, সদস্য সচিব অনিক ইসলাম, শ্রমিকনেতা মেহেদী হাসান বেল্লাল, শামসেদ আলম শমশের, রুস্তম আলী মোল্লা, কাজী মাহমুদ মিণ্টু, শামস শারফিন শ্যামন প্রমুখ।

সিপিবি সভাপতি কমঃ মুজাহিদুল ইসলামের রোগমুক্তি কামনা

খবর বিজ্ঞপ্তি

মুক্তিযুদ্ধের সংগঠক, ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাঁর রোগমুক্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। বিবৃতিতে তিনি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের আশু রোগমুক্তি কামনা করেন।

ফুলতলায় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মদিন পালন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর অধিনায়ক শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলতলা সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ মোঃ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে, এম জিয়া হাসান তুহিন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান নান্নু, যুবনেতা জামিল খান, ইসমাইল হোসেন বাবলু, শিউলী সরোয়ার, বিধান চন্দ্র রায়, মোঃ রবিউল ইসলাম, এস রবিন বসু, মাষ্টার ফারুক হোসেন, কাজী শফিকুল ইসলাম পিন্টু, শেখ আসলাম হোসেন, ওয়ালিউল্লাহ সুইম, সোহাগ হোসেন, জোবায়ের হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস, কে সাদ্দাম, ইমন ভূইয়া, মোঃ আলাউদ্দিন আক্তার, সাজ্জাদ হোসেন বাবু, হাসিবুল ইসলাম শান্ত, মোঃ আলমগীর হোসেন আলম, ইসানুর হোসেন, এলাহী সরদার, রিফাত হোসেন, মাজহারুল ইসলাম, মঈনুল ইসলাম, এনামুল কবির মোল্লা, লিটু শেখ, সুজন, আনোয়ারুল, মাসুদ, শোভন, আলিফ, রাসেল মোল্লা প্রমুখ।

নারী ধর্ষণ-নিপীড়ন ও বিচারহীনতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে

খবর বিজ্ঞপ্তি

সারা দেশে অব্যাহত ধর্ষণ-নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদসহ ৯ দফা দাবীতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার, বিকেল ৩টায় শিববাড়ী মোড়ে খুলনা জেলা শাখার উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা সভাপতি সনজিত ম-লের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল ও সিপিবি নারী সেল খুলনা সমন্বয়ক সুতপা বেদজ্ঞ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ্, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুব্রত ম-ল, ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি সৌরভ সমাদ্দার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন যশোর জেলা সংগঠক জান্নাতুল ফোয়ারা অন্তরা, খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কুষ্টিয়া জেলা সভাপতি লাবনী আক্তার, খুলনা জেলা নেতা ফরিদুজ্জামান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে নিজের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, সমতল থেকে পাহাড় কোথাও মানুষের নিরাপত্তা নেই। খাগড়াছড়িতে আদিবাসী নারী ধর্ষণ, সাভারে স্কুল ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে হত্যা, সিলেট এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক গণধর্ষণ, রাজশাহী তানোরে ধর্মীয় উপাসনালয়ে যাজক কর্তৃক ধর্ষণ এবং নোয়াখালী বেগমগঞ্জে বিবস্ত্র করে ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনায় দেশের ছাত্র-তরুণ সমাজ প্রতিবাদে ও প্রতিকার কল্পে রাজপথে নেমেছে। বক্তারা আরও বলেন, দেশে ক্ষমতার হাত বদল হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। খুন-ধর্ষণ-নির্যাতন-নিপীড়ন-সন্ত্রাস-গুম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘঠিত হচ্ছে, তাই রাজনৈতিকভাবেই প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। অবিলম্বে সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা এবং ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫(৪) ধারাকে বিলোপ করতে হবে। ডিএনএ আইনকে সাক্ষ্য-প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে। ভিক্টিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা দিতে হবে।

 উড়ালপঙ্খীর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

মেসার্স হোসনাবাদ রিভার সার্ভিসের নব নির্মিত লঞ্চ এম এল উড়ালপঙ্খীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় এর উদ্বোধন করা হয়।প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহসীন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নারায়নগঞ্জ বি আই ডব্লিউটিসি’র ওয়ার্কাস ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জুলহাস হোসেন, গৌরনদীর শরীকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফারুক হোসেন মোল্লা, প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মৃধা, নাতিরহাটের বিশিষ্ট সমাজসেবী ডা. মো. কবির উদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. খালিদ হোসেন শিকদার ও নগরীর শেখপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. ইব্রাহিম খলিল। পরিচালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশীদ হাওলাদার। উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম রানা ও মো. মেহেদী হাসানসহ বি আই ডব্লিউটিসি’র ওয়ার্কাস ইউনিয়নের কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।

কচুয়ায় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মদিন পালিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মদিন পাালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার দুপুরে কচুয়া শহিদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা এ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা মীর ফজলে সাইদ ডাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার হাবিবুর রহমান, সরকরি শহিদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রী, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, সরকারি সি.এস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিয়া সুলতানা, শহিদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায় প্রমুখ।

বক্তারা বলেন, শহিদ শেখ ফজলুল হক মনি’ শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ছিলেন না। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। যুবকদের প্রাণের সংগঠন যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আপামর জনতার নেতায় পরিনত হয়ে ছিলেন। যুগে যুগে তার মত নেতার প্রয়োজন রয়েছে বাংলাদেশে। এই মহান নেতার নামে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কচুয়ায় হওয়াতে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বক্তারা।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাগেরহাটে রাজিয়া নাসেরের স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ,বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসেরের মৃত্যুতে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের আয়োজনে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে জেলার ঐতিহ্যবাহী সিঙ্গাইর মসজিদের সামনে এ স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব মোঃ শাহিন,যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতিনসহ ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।

বক্তারা বলেন ১৫ই আগষ্ট মহিমান্বিত নারীর স্বামীসহ পরিবারের সদস্যেদের নিষ্ঠুর হত্যার পরে সন্তানদের নিয়ে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত পালিয়ে চরম দূর্বিসহ জীবন অতিবাহিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনের পর এই মহিয়োসী নারী শেখ পরিবারের অবিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের চরম দূর্দিনে তার সাহসীকতা ও দূরদর্শিতার কারনে সকল প্রতিকুলতা দূর করে পিছন থেকে নেতৃত্ব দিয়ে দলকে সমানের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ন ভ’মিকা রেখেছেন। তার এ সকল বিশেষ অবদান দলের নেতাকর্মীরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরন রাখবে। এ সময় করোনা কালিন সময় সকলকে সতর্কতার সহিত মাস্ক ব্যবহার ও নিরাপদ দুরত্ব বজায় রেখে কাজ করতে বলেন বক্তারা। দোয়া পরিচালনা করেন ষাট গম্বুজ মসজিদের খতিব মওলানা হেলাল উদ্দিন। পরে মরহুমা রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৬ নভেম্বর রাত ৮.৪৫ মিনিটে বার্ধ্যক্য জনিত কারনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন ।

শোভনালীতে নির্মানাধীন গৃহের কাজ পরিদর্শনে ইউএনও

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে সরকারি অর্থায়নে নির্মানাধীন গৃহের কাজ পরিদর্শন করা হয়েছে। শুক্রবার কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত উদ্যোগে গৃহহীন ও ভূমিহীনদের গৃহ ও বসবাসের স্থান নিশ্চিত করার সিদ্ধান্ত বাস্তবায়নে খাস জমি নির্বাচন ও গৃহ নির্মান কাজ এগিয়ে চলেছে। এরই আওতায় মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ‘ক’ শ্রেণির ভূমিহীনদের জন্য নির্মানাধীন ঘর এর কাজ পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় তিনি ঘরের কাজের অগ্রগতি, কাজে ব্যবহৃত জিনিসের মান সম্পর্কে খোঁজখবর নেন এবং ভূমিহীনদের সাথে কথা বলেন। শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ তার সাথে ছিলেন।

বড়দলে খ্রীষ্টান এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দলে শুভ বড়দিন উদ্যাপনের লক্ষ্যে উপজেলা খ্রীষ্টান এসাসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বড়দল ফাতেমা রানীর তীর্থস্থান চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা খ্রীষ্টান এসাসিয়েশনের সভাপতি পিউস হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লালন সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি সাংবাদিক এমএম সাহেব আলী, খ্রীষ্টান এসোসিয়েশনের সহ-সভাপতি মতি শিং, কোষাধ্যক্ষ যাকব আচারী, সাংস্কৃতিক সম্পাদক সানী দাশ।

পুলিশের ভুমিকায় ক্ষুব্ধ এক জেলে পরিবার: শরণখোলায় প্রতিপক্ষকে ফাঁসাতে শ্লীলতাহানির মামলা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

পারভীন বেগম (৪৫), সুন্দরবন সংলগ্ন উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামের হতদরিদ্র জেলে  মো. মোস্তফা ফকির (৫৫)’র স্ত্রী।  জীবন-জীবিকার সন্ধানে মোস্তফা ফকির তার মেয়ের জামাই মো. শামীম হাওলাদার (৩২) কে সাথে নিয়ে পরিবার-পরিজন ফেলে রেখে বছরের অধিকাংশ সময় গহীন সুন্দরবনে মাছ আহরন করে থাকেন। তাই গভীর জঙ্গলে বসে সংসারের কোন খোঁজ-খবর রাখতে পারেন না শশুর-জামাইয়ের কেউ। মাসের মধ্যে ২/১ বার বাড়ীতে আসলে তবেই কেবল মাত্র খবর জানতে পারেন পরিবারের অন্য অন্য স্বজনদের। পারভীন বেগম বলেন, সম্প্রতি তুচ্ছ একটি বিষয় নিয়ে প্রতিবেশী আল-আমিন হাওলাদারের স্ত্রী- মোসা. নুপুর বেগম (৩৭) ও তার স্কুল পডুয়া মেয়ে (১৫) এরসাথে ঝগড়া বিবাদের এক পর্যায়ে চুলাচুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় পরের দিন উভয় পরিবারের তিন জন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ খবর এখনো জঙ্গলে থাকা তার স্বামী সহ মেয়ের জামাই কেউ জানেন না। কিন্তু  প্রতিপক্ষ আল-আমিন হাওলাদার জেলে মোস্তফা ফকিরের পরিবারকে জব্দ করতে তার স্কুল পডুয়া মেয়েকে দিয়ে কাল্পনিক অভিযোগ তুলে পারভীন বেগম সহ পাঁচ জনের বিরুদ্ধে ২ ডিসেম্বর শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া  ঘটনার দিন আল-আমিনের স্ত্রী- নুপুর বেগম মোবাইল ফোনে স্থানীয় ১২/১৫ জন বখাটে যুবকদের ডেকে আনেন। এ সময় ওই যুবকরা পারভীন সহ তার বড়  মেয়ে জেসমিন আকতার (২৮), ছোট মেয়ে মারুফা আকতার (১৯) এবং ছোট মেয়ের জামাই মো. রুমান খানকে দু’দফা বেধাড়ক মারপিট করেন। এতে গুরুতর আহত হওয়ায় তিন মাসের অন্তঃসত্তা থাকা জেসমিনের গর্ভের সন্তান ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য জেসমিনকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পুর্বেও আল-আমিন তার স্বামীর মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় লাখ টাকার জাল কেটে নষ্ট করেন এবং তাদের গৃহ পালিত একটি ছাগল মেরে ফেলেন। এতে গ্রাম্যরা আল-আমিনকে দোষী সাব্যস্ত করেন। পুর্ব শত্রুতার ওই জের মেটাতে মারা-মারির ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার জন্য নিজের মেয়েকে ব্যবহার করে আল-আমিনের স্ত্রী-নুপুর বেগম  শ্লীলতাহানির নাটক সাজায়। অথচ শরণখোলা থানা পুলিশ বিষয়টির সুষ্ঠ তদন্ত না করেই আমাদের মতো অসহায় মানুষের বিরুদ্ধে মামলা রেকর্ড করে হতবাক করেছেন বলে অভিযোগ করেন পারভীন। কিন্তু আমরা ওদের বিরুদ্ধে একটি অভিযোগ দিলেও মামলা গ্রহন করেননি থানা পুলিশ।  এ বিষয়ে স্থানীয় বাসিন্দা  ও ব্যাবসায়ী  মো. একরাম মৃধার স্ত্রী- সাথী বেগম ও মো. ইউনুচ হাওলাদারের মেয়ে ইরানী আক্তার সহ অনেকে জানায়, উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে ঠিক। তবে, শ্লীলতাহানির বিষয়ে আমরা অবগত না। এছাড়া মারপিটের সময় মামলাটির ২নং আসামী এমাদুল হাওলাদারকে ঘটনাস্থলে দেখা যায়নি। অপরদিকে, এমাদুল হাওলাদার বলেন, ঘটনাস্থল হতে আমার বাড়ি প্রায় এক কিলোমিটার দুরে। এছাড়া ঘটনার সময় আমি আমড়াগাছিয়া বাজারে ছিলাম। উভয় পরিবারের ঝগড়া-বিবাদ সম্পর্কে আমি কিছু জানিনা। তবে, পারভীন বেগম আমার বড় বোন, তার স্বামী বছরের অধিকাংশ সময় জঙ্গলে থাকার কারনে আমি ওই পরিবারের খোঁজ-খবর রাখি। তাই ষড়যন্ত্র করে আমাকে উক্ত মামলায় ফাঁসানো হয়েছে। এছাড়া মামলার বাদী আল-আমিন হাওলাদার বলেন, ঘটনার দিন আমি বাড়ীতে ছিলাম না। আমার স্ত্রী ও মেয়েকে লাঞ্চিত করার খবর মোবাইলের মাধ্যমে জানতে পেরে আমি বাড়ীতে আসি। যেহেতু আমি পরিবারের অভিভাবক তাই মামলার বাদী হয়েছি। তবে, আল-আমিনের স্ত্রী মোসা. নুপুর বেগম বলেন, ২৯ নভেম্বর সন্ধ্যায় আমার মেয়ে পার্শ্ববর্তী একটি দোকান থেকে চানাচুর কিনে বাসায় ফেরার পথে পুর্ব থেকে ওৎ পেতে থাকা জেলে মো. মোস্তফা ফকিরের ছোট জামাই স্থানীয় একটি মসজিদের ইমাম  মো. রুমান খান ও তার আপন মামা শশুর এমাদুল হাওলাদার অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য হাত ধরে টানাটানি শুরু করেন। এসময় মেয়ের ডাক-চিৎকার শুনে আমি এগিয়ে আসলে পারভীন বেগম, তার মেয়ে জেসমিন, মারুফা  আক্তার, জামাই রুমন খান ও তার মামা শশুর এমাদুল হাওলাদার একজোট হয়ে আমাকে সহ আমার মেয়ে ব্যাপক মারপিট শুরু করে। এক পর্যায়ে আমাদের ডাক চিৎকার শুনে  পাড়া প্রতিবেশিরা এগিয়ে আসলে ওরা পালিয়ে যায়। পরে ওই রাতেই  আমি শরণখোলা হাসপাতালে ভর্তি হই এবং বিষয়টি মোবাইলে আমার স্বামীকে জানাই। পরে অভিযুক্তদের বিরুদ্ধে শরণখোলা  থানায় আমার স্বামী মামলা দায়ের করেন। এ বিষয়ে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান , পুলিশের প্রতি জেলে পরিবারের অভিমান সঠিক নয়। প্রাথমিক  তদন্ত করে মামলা গ্রহন করা হয়েছে। তাছাড়া এ মামলায় বাদী পক্ষ কাউকে ফাঁসিয়ে থাকলে তাও খতিয়ে দেখা হবে ।

মোড়েলগঞ্জে পৌরবাসীর অধিকার ফিরে পেতে নতুন নেতৃত্ব দরকার

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উঠান বৈঠকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সম্ভব্য মেয়র প্রাথী এ্যাড.তাজিনুর রহমান পলাশ বলেছেন, পৌরসভার উন্নয়ন সকল প্রকার সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ফিরে পেতে নতুন নেতৃত্ব প্রয়োজন। জনগনের অধিকার আদায়ের জন্য তিনি মেয়র প্রার্থী হচ্ছেন, তিনি জনগনের সাথে আছেন। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ৭নং ওয়ার্ড কুঠিবাড়ি এলাকায় এ নির্বাচনী উঠান বৈঠকে অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগ নেতা আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম আরিফ, আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান সাবু, প্রবীন শিক্ষক মোজাফফর হোসেন, আব্দুল খালেক, অধ্যাপক মনিরুজ্জমান লাভলু, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব আহসান রাজু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা মো. ফারুক খান।

মোড়েলগঞ্জে ইউপি সদস্যর উদ্যোগে দিনব্যাপী মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন মহোদয়ের নির্দেশনায় মোড়েলগঞ্জে বারইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান বিপু’র নিজ উদ্যোগে পথচারিদের মাঝে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেলে পর্যন্ত মাক্স বিতরণ করা হয়েছে।

দিনব্যাপী ভ্যান, রিক্স, শ্রমীকসহ পথচারি ২ হাজার মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স বিতরণ করা হয়। এ সময় সড়কে পথচারিদের মাঝে একটি করে মাক্স পড়িয়ে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম। সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আউয়াল খান মাহারাজ, প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক এম পলাশ শরীফ মাক্স বিতরণকালে উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গতকাল শুক্রবার দক্ষিণ ডুমুরিয়া খানপাড়া জামে মসজিদে জুম্মার সময় মুছাল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময়ে বিশ্বের সকল মুসলমানদের জানমাল রক্ষায় সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবন্ধ হওয়ার আহবান জানান। বিকেলে রাশ মেলা উপলক্ষে খড়িয়া মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কবি গানে শ্রোতাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন। রাতে মির্জাপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তব্য রাখেন। এছাড়া সকাল ৬ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ডুমুরিয়া পুরাতন ধানের হাট, গোলনা খানবাড়ি, মোল্লা বাড়ি, মিরবাড়ির কৃষাণ-কৃষানী ও সকল শ্রেণী পেশার মানুষেন সাথে কুশল বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেজাউল ইসলাম, হোসেন মোল্লা, পলাশ রায়, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশীদ বাবু, বাধন মন্ডল প্রমুখ।

সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার বিনামূল্যে ঔষধ ও চিকিৎসাসেবা প্রদান

খবর বিজ্ঞপ্তি

২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শুক্রবার সকাল দশটায় হাজী ইসমাইল রোড, আরামবাগ, কৃষ্ণের মোড়ে সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়। সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসরাত আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে স্বাস্থ্য  সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী ও খুলনা নাগরিক সমাজের সম্মানিত সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার এবং চিকিৎসাসেবা প্রদান করেন ডাক্তার নাফিউ ফরমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑসোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সহ-সভাপতি মোঃ সাবির খান, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি এস এম দেলোয়ার হোসাইন, স্বপ্নবাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ ইমদাদুল ইসলাম, ২৫নং ওয়ার্ড নাগরিক ফোরাম-এর সহ-সভাপতি শেখ হেদায়েত হোসেন, মোঃ আঃ রাজ্জাক, আসমা পারভিন, দিবাকর রায়, মোঃ রাকিবুজ্জামান মানিক, নাজবীর অমি, মোঃ রুহুল আমিন, কৃষ্ণা, জেসমিন আক্তার জুই, ফাতেমা আক্তার, জান্নাতুল ফেরদাউস জেরিন, তাহেরা জামান, লামিয়া জামান প্রমুখ। শতাধিক প্রতিবন্ধীর মাঝে এ সেবা প্রদান করা হয়।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনীতিকরণ প্রচেষ্টার তীব্রনিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু পরিষদ খুলনা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ও তাঁর ভাস্কর্য নিয়ে রাজনীতিকরণ প্রচেষ্টার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃবন্দ বলেছেন, ভাস্কর্য  নির্মাণ নিয়ে বিতর্ক বাঙালি জাতির বিভাজন তৈরির কৌশল যা বঙ্গবন্ধুর মূলচেতনা ও বিশ্বাসের পরিপন্থী। বঙ্গবন্ধুর আদর্শ, সহনশীলতা ও   সৌজন্যবোধ বাঙালি জাতির একত্রীকরণে সবসময়ই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। উগ্রবাদীচিন্তা-ভাবনা ও উত্তেজনা সৃষ্টিকারী মতামত বাঙালি জাতির ঐক্য বিনষ্ট করে জাতির অগ্রসরতাকে পিছিয়ে দিবে, যা বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী। এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ সকলের সহনশীল আচরণ ও মতামত প্রত্যাশা করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়। পরিষদের পক্ষে বিবৃতিদানকারী শিক্ষকগণ হলেন প্রফেসর ড. মাহমুদ হোসেন, প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, প্রফেসর ড. তরুণ কান্তি বোস, ড. মো. রুবেল আনসার, মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, মো. হাসান হাওলাদার প্রমুখ।