Home আঞ্চলিক শিরোমনিতে স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী আটক

শিরোমনিতে স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী আটক

51

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি 

খানজাহান আলী থানার শিরোমনি মধ্যপাড়া এলাকার মৃত আহম্মেদ শেখের পুত্র  আলামিন শেখ (৩৫) এর লিঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী সুবর্ণা বেগম।

৪ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে । আহত আল-আমিন কে প্রথমে জাহানাবাদ ক্যান্ট হাসপাতালে নিয়ে গেলে তার উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ’এ ভর্তি করে। একাধিক সুত্রে জানা যায় আলামিনের স্ত্রী সুবর্ণা বেগম শুক্রবার সেমাই রান্না করে কৌশলে তার  ভিতরে ঘুমের ঔষধ দিয়ে স্বামীকে অচেতন  করে সেনা সদস্য আলামিনের পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে।

এসময় স্বামীর আত্মচিৎকার করায় তার গলায়ও একটি পোচ দেয় । আলামিনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার  করে জাহানাবাদ ক্যান্ট হাসপাতালে নিয়ে যায়। স্থানিয়রা জানায় ২৭ নভেম্বর আলামিন ছুটি নিয়ে বাড়িতে আসতে দেরি করায় ক্ষুদ্ব হয়ে স্ত্রী এঘটনা ঘটায়।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযুক্ত স্ত্রী সুবর্ণাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।