Home আঞ্চলিক দেবহাটায় পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক

দেবহাটায় পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক

5


কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটা থানা পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানার এসআই আবু হানিফ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ৪ ডিসেম্বর ২০ ইং শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এসআই (নিঃ) আবু হানিফ দেবহাটা থানার বহেরা গ্রামের লুৎফর রহমানের ছেলে হাবিবুর রহমান মিলন (৩২) এর বসতঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৮০ (আশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন এবং হাবিবুর রহমান মিলনকে গ্রেফতার করেন। এ ঘটনায় এসআই আবু হানিফ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ফেন্সিডিল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।

দেবহাটার সাবেক টিএইচও ডাঃ শাহজাহান আলীর ইন্তেকাল, দাফন সম্পন্ন


কে এম রেজাউল করিম দেবহাটা :

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্বাবধায়ক ডাঃ শাহজাহান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বৃহষ্পতিবার রাতে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। ডাঃ শাহজাহান আলী তার কর্মময় জীবনে অনেক মানুষের সেবা করে গেছেন। তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকাকালীন সময়ে এবং তার কর্মময় জীবনে অনেক মানুষের সেবা দিয়ে গেছেন। ডাঃ শাহজাহান নলতা হাইস্কুল থেকে এসএসসি, খুলনা বিএল কলেজ থেকে এইচএসসি পাশ করে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে মেডিকেল অফিসার হিসেবে দেবহাটা হাসপাতালে যোগদান করেন। পরে তিনি দেবহাটা উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত¡াবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার এই মৃত্যুতে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, আরএমও ডাঃ বিপ্লব মন্ডলসহ বিএমএর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।